Author

অতুল সুর

ড. অতুল সুর বা অতুলকৃষ্ণ সুর (৫ আগস্ট ১৯০৪ – ২ জানুয়ারি ১৯৯৯) ছিলেন বিশিষ্ট ঐতিহাসিক, নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ, প্রাবন্ধিক ও কলকাতা-বিষয়ক গবেষক। ভারতীয় সভ্যতা, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, সমাজ-সংস্কৃতি, বিবাহপ্রথা, পুরাণ এবং প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে তাঁর বিস্তৃত গবেষণা ও লেখালেখি বাংলা মননশীল সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে।

অতুল সুর, পূর্ণ নাম অতুলকৃষ্ণ সুর (৫ আগস্ট ১৯০৪ – ২ জানুয়ারি ১৯৯৯), ছিলেন ঐতিহাসিক, নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ, প্রাবন্ধিক এবং কলকাতা-বিষয়ক গবেষক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি এবং নৃতত্ত্ব বিষয়ে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে অর্থনীতি নিয়েও উচ্চশিক্ষা ও গবেষণা করেন। ইতিহাস, নৃতত্ত্ব, সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং ভারতীয় সভ্যতার বিভিন্ন দিক নিয়ে তাঁর বিপুল লেখালেখি রয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে দেবলোকের যৌনজীবন, বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয়, বাঙলা ও বাঙালীর বিবর্তন, ভারতের বিবাহের ইতিহাস, সিন্ধু সভ্যতার স্বরূপ ও সমস্যা এবং ৩০০ বছরের কলকাতা: পটভূমি ও ইতিকথা বিশেষভাবে উল্লেখযোগ্য।