সুনান আবু দাউদ

কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম: হাদিস ৩,৯৬৯-৪,০০৮

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ৩,৯৬৯ সহিহ (Sahih)

মূল আরবি

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، ح وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ ‏‏ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ‏‏

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ আয়াত (এভাবে) পড়েছেনঃ “তোমরা মাক্বামে ইবরাহীমকে সলাতের স্থান বানিয়ে নাও”। (সূরাহ আল-বাক্বারাহঃ ১২৫)।

বর্ণনাকারীঃ জাবির (রাঃ)

হাদিস ৩,৯৭০ সহিহ (Sahih)

মূল আরবি

حَدَّثَنَا مُوسَى، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَجُلاً، قَامَ مِنَ اللَّيْلِ فَقَرَأَ فَرَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ فَلَمَّا أَصْبَحَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَرْحَمُ اللَّهُ فُلاَنًا كَائِنٌ مِنْ آيَةٍ أَذْكَرَنِيهَا اللَّيْلَةَ كُنْتُ قَدْ أَسْقَطْتُهَا ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

একদা রাতে এক লোক উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করলো। সকালে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আল্লাহ অমুক ব্যাক্তির উপর রহমাত বর্ষণ করুন। সে রাতে আমাকে এমন কিছু আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি প্রায় ভুলতে বসেছিলাম।

বর্ণনাকারীঃ ‘আয়িশাহ (রাঃ)

হাদিস ৩,৯৭১ সহিহ (Sahih)

মূল আরবি

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا خُصَيْفٌ، حَدَّثَنَا مِقْسَمٌ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ رضى الله عنهما نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏‏ وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ ‏‏ فِي قَطِيفَةٍ حَمْرَاءَ فُقِدَتْ يَوْمَ بَدْرٍ فَقَالَ بَعْضُ النَّاسِ لَعَلَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَهَا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏‏ وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ ‏‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ يَغُلَّ مَفْتُوحَةُ الْيَاءِ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, “আর নাবীর জন্য শোভনীয় নয় যে, তিনি খিয়ানাত করবেন।” - এই আয়াত বদরের যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে। বদরের যুদ্ধের সময় একটা লাল চাঁদর হারিয়ে গেলে কতিপয় লোক বলাবলি করলো, সম্ভবত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা নিয়েছেন। তখন আল্লাহ এ আয়াত অবতীর্ণ করেনঃ “আর নাবীর জন্য শোভনীয় নয় যে, তিনি খিয়ানাত করবেন। অথচ যে ব্যাক্তি খিয়ানাত করবে সে খিয়ানাতকৃত বস্তুসহ ক্বিয়ামাতের দিন উপস্থিত হবে। অতঃপর প্রত্যেকেই তার কৃতকর্মের পূর্ণ বিনিময় পাবে এবং তাদের প্রতি বিন্দুমাত্র যুলুম করা হবে না” (সূরাহ আল-‘ইমরানঃ ১৬১)। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘ইয়াগুলু’ শব্দের ইয়া-তে যবর হবে।

বর্ণনাকারীঃ ইবনু ‘আব্বাস (রাঃ)

হাদিস ৩,৯৭২ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট কৃপণতা ও বার্ধক্য হতে আশ্রয় চাইছি।

বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

হাদিস ৩,৯৭৩ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি বনী মুনতাফিকের প্রতিনিধি দলের সঙ্গে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট গিয়েছিলাম। অতঃপর তিনি হাদীস বর্ণনা করেন। তিনি অর্থাৎ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সীন হরফে যের পড়েছেন সী...

বর্ণনাকারীঃ লাক্বীত্ব ইবনু সাবিরাহ (রাঃ)

হাদিস ৩,৯৭৪ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, এক অভিযানে মুসলিমগণ এক লোকের সাক্ষাত পেলো, যার কিছু বকরী ছিল। লোকটি বললো, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। (অথচ) তারা তাকে হত্যা করে বকরীগুলো নিয়ে নিলো। তখন এ আয়াত অবতীর্ণ হয়ঃ “কেউ তোমাদের সালাম দিলে দুনিয়াবী সম...

বর্ণনাকারীঃ ইবনু ‘আব্বাস (রাঃ)

হাদিস ৩,৯৭৫ হাসান (Hasan)

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরআনের এই আয়াত এভাবে (পেশ দিয়ে) পড়তেনঃ (আরবী)। [৩৯৭৫]

বর্ণনাকারীঃ খারিজাহ ইবনু যায়িদ ইবনু সাবিত (রহঃ) হতে তার পিতা

হাদিস ৩,৯৭৬ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ আয়াত (এভাবে) পড়তেনঃ (আরবী)। [৩৯৭৬]

বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

হাদিস ৩,৯৭৭ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ আয়াত এভাবে পড়তেন। (আরবী)।

বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

হাদিস ৩,৯৭৮ হাসান (Hasan)

বাংলা অনুবাদ

আমি ‘আবদুল্লাহ ইবনু ‘উমারের সামনে এই আয়াত (আরবী) - এভাবে পাঠ করলে তিনি বলেন (আরবী) পাঠ করো। বর্ণনাকারী বলেন, আমিও তোমার মত রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সামনে পড়েছিলাম। ফলে তিনি আমার ভুল ধরেছিলেন যেমন আম...

বর্ণনাকারীঃ ‘আত্বিয়্যাহ ইবনু সা’দ আল-‘আওফী (রাঃ)

হাদিস ৩,৯৭৯ হাসান (Hasan)

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এভাবে পড়তেনঃ (আরবী)। [৩৯৭৯]

বর্ণনাকারীঃ আবু সাঈদ (রাঃ)

হাদিস ৩,৯৮০ হাসান (Hasan)

বাংলা অনুবাদ

তিনি বলেন, উবাই ইবনু কা’ব (রাঃ) এই আয়াত এভাবে পড়তেনঃ (আরবী)। [৩৯৮০]

বর্ণনাকারীঃ ‘আবদুর রহমান ইবনু আবযা

হাদিস ৩,৯৮১ হাসান (Hasan)

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই আয়াত এভাবে পড়তেনঃ (আরবী)। [৩৯৮১]

বর্ণনাকারীঃ উবাহ ইবনু কা’ব (রাঃ)

হাদিস ৩,৯৮২ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ আয়াত এভাবে পড়তে শুনেছেনঃ (আরবী)। [৩৯৮২]

বর্ণনাকারীঃ আসমা বিনতু আবূ বাক্‌র (রাঃ)

হাদিস ৩,৯৮৩ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি উম্মু সালামাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই কিভাবে পড়তেনঃ (আরবী)? তিনি বলেনঃ তিনি এই আয়াত এভাবে পড়তেনঃ (আরবী)।

বর্ণনাকারীঃ শাহর ইবনু হাওশাব (রাঃ)

হাদিস ৩,৯৮৪ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন দু’আ করতেন তখন প্রথমে নিজের জন্য দু’আ করতেন এবং বলতেনঃ আমাদের উপর এবং মূসার উপর আল্লাহর রহমাত। যদি তিনি ধৈর্য ধারণ করতেন, তাহলে তিনি তার সঙ্গী (খিযির) থেকে আশ...

বর্ণনাকারীঃ উবাই ইবনু কা’ব (রাঃ)

হাদিস ৩,৯৮৫ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই আয়াতের (আরবী) লাদুন্নী শব্দের নূনকে তাশদীদ সহকারে পড়েছেন। [৩৯৮৫]

বর্ণনাকারীঃ উবাই ইবনু কা’ব (রাঃ)

হাদিস ৩,৯৮৬ নির্ণীত নয়

বাংলা অনুবাদ

তিনি বলেন, উবাই ইবনু কা’ব (রাঃ) আমাকে ঐভাবে পড়িয়েছেন যেভাবে রাসূলুল্লাহ (রাঃ) তাকে পড়িয়েছিলেন। যেমন (আরবী)। এখানে (আরবী) শব্দটি হালকাভাবে পড়েছেন। [৩৯৮৬]

বর্ণনাকারীঃ ইবনু ‘আব্বাস (রাঃ)

হাদিস ৩,৯৮৭ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘ইল্লীনের অধিবাসী এক ব্যাক্তি জান্নাতবাসীদের দিকে তাকাবে। ফলে জান্নাত তার দৃষ্টির কারণে মোতির মত উজ্জ্বল হয়ে যাবে।” বর্ণনাকারী বলেন, হাদীসে এভাবেই এসেছে। এখানে (আ...

বর্ণনাকারীঃ আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)

হাদিস ৩,৯৮৮ হাসান (Hasan)

বাংলা অনুবাদ

তিনি বলেন, একদা আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আসলাম। অতঃপর হাদীস উল্লেখ করেন। এ সময় কওমের এক লোক জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আপনি আমাদেরকে ‘সাবা’ সম্পর্কে সংবাদ দিন। সেটা কি কোন জায়গার নাম নাকি ক...

বর্ণনাকারীঃ ফারওয়াহ ইবনু মুসাইক আল-গুতাইফী (রাঃ)

হাদিস ৩,৯৮৯ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সূত্রে ওয়াহীর হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন এই আয়াত পড়েছেনঃ (আরবী)।

বর্ণনাকারীঃ আবূ হুরাইরাহ (রাঃ)

হাদিস ৩,৯৯০ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই আয়াত এভাবে পড়েছেনঃ (আরবী)। ইমাম আবূ দাউদ বলেন, এই বর্ণনাটি মুরসাল। কারণ বর্ণনাকারী রবী‘ উম্মু সালামাহ্‌র সাক্ষাৎ পাননি। [৩৯৯০]

বর্ণনাকারীঃ নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী উম্মু সালামাহ (রাঃ)

হাদিস ৩,৯৯১ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এই আয়াত এভাবে পড়তে শুনেছিঃ (আরবী)। [৩৯৯১]

বর্ণনাকারীঃ ‘আয়িশাহ (রাঃ)

হাদিস ৩,৯৯২ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেছেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মিম্বারের উপর এই আয়াত এভাবে পড়তে শুনেছিঃ (আরবী)। এই আয়াত ‘ইয়া মা-লা’ পড়া হয়ে থাকে।

বর্ণনাকারীঃ সাফওয়ান ইবনু ইয়া’লা তার পিতা

হাদিস ৩,৯৯৩ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে এই আয়াত এভাবে পড়িয়েছেনঃ (আরবী)।

বর্ণনাকারীঃ ‘আবদুল্লাহ (রাঃ)

হাদিস ৩,৯৯৪ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এই আয়াত এভাবে পড়তেনঃ (আরবী)। ইমাম আবূ দাউদ বলেন, মীম অক্ষর পেশ, দাল অক্ষর যবর এবং কাফ অক্ষর যের বিশিষ্ট হবে।

বর্ণনাকারীঃ ‘আবদুল্লাহ (রাঃ)

হাদিস ৩,৯৯৫ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখছি এই আয়াত এভাবে পড়তেঃ (আরবী)। [৩৯৯৫]

বর্ণনাকারীঃ জাবির (রাঃ)

হাদিস ৩,৯৯৬ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

আবূ ক্বিলাবাহ (রাঃ) তার থেকে শুনেছেন, যাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (এই আয়াত) এভাবে পড়িয়েছেনঃ (আরবী)। [৩৯৯৬]

বর্ণনাকারীঃ আবূ ক্বিলাবাহ (রাঃ)

হাদিস ৩,৯৯৭ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

আমার কাছে ঐ ব্যাক্তি বর্ণনা করেছেন, যাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পড়িয়েছেনঃ (আরবী)। অর্থাৎ তিনি (আরবী)-এর যাল অক্ষরে যবর দিয়ে পড়তেন। [৩৯৯৭]

বর্ণনাকারীঃ আবূ ক্বিলাবাহ (রাঃ)

হাদিস ৩,৯৯৮ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি হাদীসে বর্ণনা করেনঃ (আরবী)। তিনি বলেনঃ (আরবী)। এতে কয়েক ধরনের কিরাআত আছে। [৩৯৯৮]

বর্ণনাকারীঃ আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)

হাদিস ৩,৯৯৯ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

একদা আ’মাশ (রহঃ)-এর নিকট উল্লেখ করা হলো, জিবরাঈল ও মীকাঈল-এর কিরাআত কিরূপ? তখন আ’মাশ (রহঃ) আমাদেরকে হাদীস বর্ণনা করলেনঃ আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিং...

বর্ণনাকারীঃ মুহাম্মাদ ইবনু খাযিম (রহঃ)

হাদিস ৪,০০০ দুর্বল (Daif)

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ বাক্‌র, ‘উমার ও ‘উসমান (রাঃ) এ আয়াত (আরবী) এই নিয়মে অর্থাৎ ‘মীম’-এর সাথে আলিফ-সহ পড়েন। মারওয়ান সর্বপ্রথম ‘আলিফ ছাড়া পড়েন। [৪০০০]

বর্ণনাকারীঃ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)

হাদিস ৪,০০১ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কুরআন পাঠ বর্ণনা করেন অথবা অনুরূপ শব্দ প্রয়োগ করেন (আরবী)। তিনি প্রতিটি আয়াত বিরতি দিয়ে পাঠ করতেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি আহ্‌মাদ (রহঃ)-কে বলতে শুনেছি, প্রাচী...

বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)

হাদিস ৪,০০২ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পিছনে একই গাধার পিঠে বসা ছিলাম, তখন সূর্য অস্ত যাচ্ছিল। তিনি আমাকে বললেনঃ তুমি কি জানো, এটা কোথায় অস্তমিত হয়? আমি বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন।...

বর্ণনাকারীঃ আবূ যার (রাঃ)

হাদিস ৪,০০৩ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি ইবনুল আস্‌কা’কে বলতে শুনেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাজিরদের আঙ্গিনায় তাদের নিকট আসলেন। তখন এক ব্যাক্তি তাঁকে প্রশ্ন করলো, কুরআনের কোন্‌ আয়াতটি সর্বাধিক মর্যাদাপূর্ণ? তিনি বলেনঃ (আরবী)। আয়াতুল কুর...

বর্ণনাকারীঃ ইবনুল আস্‌কা’ (রাঃ) এর মুক্তদাস হতে ইবনুল আস্‌কা’র

হাদিস ৪,০০৪ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি এ আয়াত (আরবী) (‘তা’র উপর যবর দিয়ে) পড়েছেন। শাকীক (রহঃ) বললেন, আমরা তো এ আয়াত (আরবী) (‘হা’ তে যের ও ‘তা’র উপর পেশ দিয়ে) পড়ে থাকি। ইবনু মাস’ঊদ (রাঃ) বললেন, আমাকে যে রীতিতে পড়া শিখানো হয়েছে, আমি সেভাবেই পড়তে ভালোবাসি।...

বর্ণনাকারীঃ ইবনু মাস’ঊদ (রাঃ)

হাদিস ৪,০০৫ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু মাস’ঊদ (রাঃ)-কে বলা হলো, কিছু লোক এ আয়াত (আরবী) পড়ে (‘হা’র নীচে যের এবং ‘তা’র উপর পেশ দিয়ে)। তিনি বললেন, আমাকে যেভাবে শিখানো হয়েছে আমি সেভাবেই পড়া পছন্দ করি। এ বলে তিনি পাঠ করলেন (আরবী) (‘হা’র...

বর্ণনাকারীঃ শাকীক (রহঃ)

হাদিস ৪,০০৬ হাসান (Hasan)

বাংলা অনুবাদ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ বনী ইসরাঈলকে বলেনঃ (আরবী) “তোমার নতশিরে দরজা দিয়ে প্রবেশ করো আর বলতে থাকো, “ক্ষমা করুন”, তোমাদের অপরাধসমূহ ক্ষমা করা হবে” (সূরাহ আল-বাক্বারাহঃ ৫৮)।...

বর্ণনাকারীঃ আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)

হাদিস ৪,০০৭ নির্ণীত নয়

বাংলা অনুবাদ

হিশাম ইবনু সা’দ (রহঃ) হতে তার সানাদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।

বর্ণনাকারীঃ হিশাম ইবনু সা’দ (রহঃ)

হাদিস ৪,০০৮ সহিহ (Sahih)

বাংলা অনুবাদ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর ওয়াহী অবতীর্ণ হয়েছে আর তিনি আমাদের নিকট তা পাঠ করেছেনঃ (আরবী) (সূরাহ আন-নূরঃ ১)। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, অর্থাৎ হালকাভাবে নয়। অতঃপর তিনি সামনের দিকে পড়তে...

বর্ণনাকারীঃ ‘আয়িশাহ (রাঃ)