সুনান আবু দাউদ
গণ-গোসলখানা: হাদিস ৪,০০৯-৪,০১৯
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
বাংলা অনুবাদ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গণ-গোসলখানায় প্রবেশ করতে নিষেধ করেছেন। অতঃপর পুরুষদের লুঙ্গি-পায়জামা পরে প্রবেশের অনুমতি দিয়েছেন। [৪০০৯]
বর্ণনাকারীঃ ‘আয়িশাহ (রাঃ)
বাংলা অনুবাদ
তিনি বলেন, একদা সিরিয়ার কতিপয় মহিলা ‘আয়িশাহ (রাঃ)-এর নিকট আসলে তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? তারা বললো, আমরা সিরিয়ার অধিবাসী। তিনি বললেন, তোমরা সম্ভবত সেই শহরের অধিবাসী, যেখানে মহিলারাও গণ-গোসলখানায় প্রবেশ করে। তারা বলল...
বর্ণনাকারীঃ আবুল মালীহ (রাঃ)
বাংলা অনুবাদ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ শীঘ্রই তোমাদের হাতে অনারবদের বহু অঞ্চল বিজিত হবে এবং সেখানে তোমরা এমন কতগুলো ঘর দেখবে যেগুলোকে গণ-গোসলখানা বলা হয়। লুঙ্গি-পায়জামা ছাড়া কোন পুরুষ যেন তাতে প্রবেশ না করে...
বর্ণনাকারীঃ ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)
বাংলা অনুবাদ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যাক্তিকে উলঙ্গ হয়ে খোলা জায়গায় গোসল করতে দেখলেন। অতঃপর মিম্বারে উঠে আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর বললেনঃ নিশ্চয়ই আল্লাহ লজ্জাশীল, গোপনীয়তা অবলম্বনকারী। তিনি লজ্জা ও...
বর্ণনাকারীঃ ইয়া’লা (রাঃ)
মূল আরবি
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ . قَالَ أَبُو دَاوُدَ الأَوَّلُ أَتَمُّ .
বাংলা অনুবাদ
সাফওয়ান ইবনু ইয়া‘লা (রহঃ) তাঁর পিতার সূত্রে এ হাদীসটি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, প্রথম বর্ণনাটি পূর্ণাঙ্গ। [৪০১৩]
বর্ণনাকারীঃ সাফওয়ান ইবনু ইয়া‘লা (রহঃ) তাঁর পিতা
মূল আরবি
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ زُرْعَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَرْهَدٍ، عَنْ أَبِيهِ، - قَالَ كَانَ جَرْهَدٌ هَذَا مِنْ أَصْحَابِ الصُّفَّةِ - قَالَ جَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَنَا وَفَخِذِي مُنْكَشِفَةٌ فَقَالَ " أَمَا عَلِمْتَ أَنَّ الْفَخِذَ عَوْرَةٌ " .
বাংলা অনুবাদ
তিনি বলেন, এই ‘জারহাদ’ আস্হাবে সুফ্ফার অন্যতম সদস্য ছিলেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট বসলেন, আমার ঊরুদেশ তখন অনাবৃত ছিল। তিনি বললেনঃ তুমি কি জানো না যে, ঊরুদেশ গোপন অঙ্গ? [৪০১৪]
বর্ণনাকারীঃ যুর’আহ ইবনু ‘আবদুর রহমান ইবনু জারহাদ (রহঃ) হতে তার পিতা
বাংলা অনুবাদ
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা ঊরুদেশ অনাবৃত করো না এবং জীবিত ও মৃত লোকের ঊরুর দিকে তাকিও না। [৪০১৫]
বর্ণনাকারীঃ ‘আলী (রাঃ)
বাংলা অনুবাদ
তিনি বলেন, আমি একটি ভারী পাথর বহন করে হাঁটছিলাম, হঠাৎ আমার পরিধেয় বস্ত্র খুলে পড়ে গেলো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে ডেকে বললেনঃ কাপড় সামলিয়ে নাও, তোমরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করবে না।
বর্ণনাকারীঃ আল-মিসওয়ার ইবনু মাখরামাহ (রাঃ)
বাংলা অনুবাদ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখবো এবং কার সামনে অনাবৃত করবো? তিনি বলেনঃ তোমার স্ত্রী ও দাসী ব্যতীত সবার সামনে...
বর্ণনাকারীঃ বাহ্য ইবনু হাকীম (রাঃ) হতে তার পিতা ও দাদা
বাংলা অনুবাদ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কোন পুরুষ অন্য পুরুষের গোপন অঙ্গের দিকে তাকাবে না এবং কোন নারীও অন্য নারীর গোপন অঙ্গের দিকে তাকাবে না। আর কোন পুরুষ অপর পুরুষের সাথে একই কাপড়ের ভিতরে একত্রে ঘুমাবে না এবং কোন...
বর্ণনাকারীঃ ‘আবদুর রহমান ইবনু আবূ সাঈদ আল-খুদরী (রহঃ)
বাংলা অনুবাদ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন পুরুষ অন্য পুরুষের সাথে এবং কোন নারী অন্য নারীর সাথে একই বিছানায় ঘুমাবে না, তবে শিশু বাচ্চা হলে বাবা-মা ছেলের সাথে অথবা ছোট সন্তান বাবার সাথে একই সাথে...
বর্ণনাকারীঃ আবূ হুরাইরাহ (রাঃ)
