সুনান আদ-দারিমী
পরিচ্ছেদ ৩৬: হাদিস ৭০১-৭২০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ أَبَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَازِمٍ عَنْ مَوْلًى لِأَبِي هُرَيْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ائْتِنِي بِوَضُوءٍ ثُمَّ دَخَلَ غَيْضَةً فَأَتَيْتُهُ بِمَاءٍ فَاسْتَنْجَى ثُمَّ مَسَحَ يَدَهُ بِالتُّرَابِ ثُمَّ غَسَلَ يَدَيْهِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف لجهالة مولى أبي هريرة
বাংলা অনুবাদ
৭০১. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “আমার জন্য পানি আনো।“ তারপর তিনি ঝোপের আড়ালে প্রবেশ করলেন। তখন আমি তাঁর জন্য পানি নিয়ে এলাম আর তিনি পানি দ্বারা ইসতিনজা (শৌচকার্য) করলেন তারপর মাটিতে হাত ঘষলেন। তারপর তিনি তাঁর উভয় হাত ধুয়ে ফেললেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, আবু হুরাইরা’র গোলামের অজ্ঞাত পরিচয় হওয়ার কারণে। তবে শাহিদ থাকার কারণে এটি হাসান।
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ করেছি মুসনাদুল মাউসিলী নং ৬১৩৬, ও সহীহ ইবনু হিব্বান নং ১৪০৫; মাওয়ারিদুয যাম’আন নং ১৩৯ হাসান হাদীস এটি। দেখুন এরপরেরটিও। (আহমদ ২/৩১১, ৩৫৮, ৪৫৪ নং ৮০৯০, ৮৬৮০, ৯৮৬২; আবু দাউদ ৪৫; নাসাঈ ৫০, ৫১; ইবনু মাজাহ ৩৫৮, ৩৫৯; বাইহাকী, সুনানুল কুবরা ১/১০৬, ১০৭; সহীহ ইবনু হিব্বান ৮৯; তাবারানী, আল কাবীর ২/৩৮০ নং ২৩৯৩- ফাতহুল মান্নান হা/৭২৩। - অনুবাদক)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا أَبَانُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :رجاله ثقات غير أنه منقطع إبراهيم بن جرير لم يسمع من أبيه
বাংলা অনুবাদ
৭০২. ইবরাহীম ইবনু জরীর ইবনু আব্দুল্লাহ থেকে তাঁর পিতা (জারীর ইবনু আব্দুল্লাহ) রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে (পূর্বের হাদীসটির) অনুরূপ বর্ণনা করেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর রাবীগণ বিশ্বস্ত, তবে এ সনদটি বিচ্ছিন্ন (মুনকাতি’)। ইবরাহীম ইবনু জারীর তার পিতা হতে কিছু শোনেননি।
তাখরীজ: নাসাঈ ১/৪৫।
মূল আরবি
أَخْبَرَنَا مَالِكُ بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ عَائِشَةَ حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ الْخَلَاءِ قَالَ غُفْرَانَكَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭০৩. আয়শা রাদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পায়খানা হতে বের হতেন, তখন বলতেন: ‘গুফরা-নাকা’ (আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি)।“[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১৪৪৪। দেখুন, নাইলুল আওতার ১/৮৮ ও আল মা’রিফাহ ১/৩৩৮ নং ৮২৮।
মূল আরবি
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَيْدٍ عَنْ شُعَيْبِ بْنِ الْحَبْحَابِ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :
বাংলা অনুবাদ
৭০৪. আনাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি তোমাদেরকে বেশি বেশি মিসওয়াক করতে বলছি।“[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: সহীহ বুখারী ৮৮৮; আমরা এর পূর্ণ তাখরীজ করেছি মুসনাদুল মাউসিলী নং ৪১৭১ ও সহীহ ইবনু হিব্বান নং ১০৬৬। পরবর্তী হাদীসটি দেখুন।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ شُعَيْبِ بْنِ الْحَبْحَابِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭০৫. (অপর সূত্রে) আনাস ইবনু মালিক রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি তোমাদেরকে বেশি বেশি মিসওয়াক করতে বলছি।“[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১/১৭১; পূর্ণ তাখরীজের জন্য পূর্বের টীকাটি দেখুন।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِهِ عِنْدَ كُلِّ صَلَاةٍ قَالَ أَبُو مُحَمَّد يَعْنِي السِّوَاكَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭০৬. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু্ আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি যদি আমার উম্মতের উপরে কঠিন মনে না করতাম তবে, আমি অবশ্যই তাদেরকে প্রত্যেক সালাতের সময় এর নির্দেশ দিতাম।“[1] আবু মুহাম্মদ বলেন: ‘এর’ অর্থ ‘মিসওয়াক করার’।
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ । এটি বুখারী-মুসলিম বর্ণিত হাদীস।
তাখরীজ: সহীহ বুখারী ৮৮৭; সহীহ মুসলিম ২৫২। আমরা এর পূর্ণ তাখরীজ করেছি মুসনাদুল মাউসিলী নং ৬২৭০, ৬৩৪৩, ৭১২৭, ৭১৪৩ ও সহীহ ইবনু হিব্বান নং ১৬৮; আরও দেখুন, নাইলুল আওতার ১/১২৮।
মূল আরবি
أَخْبَرَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ هُوَ الْقَطْوَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ أَخْبَرَنِي دَاوُدُ بْنُ الْحُصَيْنِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف لضعف إبراهيم بن إسماعيل ولكن الحديث صحيح
বাংলা অনুবাদ
৭০৭. আয়শা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মিসওয়াক হচ্ছে মুখের জন্য পবিত্র হওয়ার উপকরণ এবং প্রতিপালকের সন্তুষ্টি লাভের উপায়।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, কেননা, ইবরাহীম ইবনু ইসমাঈল যঈফ। তবে হাদীসটি সহীহ।
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ করেছি মুসনাদুল মাউসিলী নং ৪৫৬৯, ৪৫৯৮, ৪৯১৬ ও সহীহ ইবনু হিব্বান নং ১০৬৭; মাওয়ারিদুয যাম’আন নং ১৪৩ এবং মুসনাদুল হুমাইদী নং ১৬২ এ। আরও দেখুন, নাইলুল আওতার ১/১২৫। (আহমাদ ৬/১২৪, ১৪৬ নং ২৪৯৬৯, ২৫১৭৬; নাসাঈ ৫; আবু ইয়ালা মাওসিলী ৮/৫১ নং ৪৫৬৯; ইবনু হিব্বান নং ১০৬৭; ইবনু খুযাইমা নং ১৩৫ বাইহাকী, zwj;সুনানুল কুবরা ১/৩৪; আবু নুয়াইম, হিলইয়া ৭/৯৪, ১৫৯; বাগাবী, শারহুস zwj;সুন্নাহ ১/৩৯৪ নং ১৯৯; শাফিঈ, আল মুসনাদ নং ৭১; আর হাদীসটি হাসান, যেমন বলেছেন বাগাবী তার শারহুস zwj;সুন্নাহ’তে- ফাতহুল মান্নান হা/৭২৯।- অনুবাদক)
মূল আরবি
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُصَيْنٍ قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى التَّهَجُّدِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭০৮. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাহাজ্জুদের সালাতের জন্য উঠতেন তখন মিসওয়াক দ্বারা দাঁত মেজে মুখ পরিষ্কার করে নিতেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ। এটি zwj;বুখারী মুসলিমের হাদীস।
তাখরীজ: সহীহ বুখারী, ৮৮৯; সহীহ মুসলিম (৪৭), ২৫৫। আমরা এর তাখরজি পূর্ণ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১০৭২; দেখুন নাইলুল আওতার ১/১২৯।
মূল আরবি
أَخْبَرَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْمَلِيحِ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭০৯. আবুল মালীহ-এর পিতা (উসামাহ ইবনু উমাইর আল হাযালী) রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন: “আল্লাহ পবিত্রতা ব্যতীত সালাত কবুল করেন না এবং আত্মসাত বা চুরির (গণিমাত বা অন্যান্য যেকোন খিয়ানতের) মালের সাদাকা কবুল করেন না।“[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: আমরা এর পূর্ণাঙ্গ তাখরীজ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১৭০৫; মাওয়ারিদুয যাম’আন নং ১৪৫। (আহমাদ ৫/৭৪, ৭৫; আবু দাউদ ৫৯; নাসাঈ ১৩৯; ইবনু মাজাহ ২৭১; ইবনু আবী শাইবা ১/৫; তাবারানী, আল কাবীর ১/১৯১ নং ৫০৫; বাগাবী, শারহুস সুন্নাহ ১/৩২৯ নং ১৫৭; তায়ালিসী ১/৪৯ নং ১৫৩; বাইহাকী ১/২৩০। মাওয়ারিদুয যাম’আন, হা/১৪৬ এর টীকা।- অনুবাদক)
এবং এর শাহিদ হাদীস রয়েছে আবু হুরাইরা হতে যার পূর্ণ তাখরীজ করেছি মুসনাদুল মাওসিলী নং ৬২৩০; আরও দেখুন, নাইলুল আওতার ১/১৪৫।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده حسن
বাংলা অনুবাদ
৭১০. আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সালাতের চাবি হচ্ছে পবিত্রতা, আর এর তাকবীর হলো (সালাতের বাইরের সকল কাজ) হারামকারী এবং এর সালাম হলো (সালাতের বাইরের বৈধ কাজ) হালালকারী।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ হাসান।
তাখরীজ: আমরা এর তাখরীজ পূর্ণ করেছি এবং এর শাহিদ হাদীসসমূহ উল্লেখ করেছি যা একে শক্তিশালী করে, মুসনাদুল মাওসিলী নং ৬১৬ ((আহমাদ ১/১২৩, ১২৯; আবু দাউদ ৬১; তিরমিযী ৩; ইবনু মাজাহ ২৭৫; শাফিঈ, আল উম্মু ১/১০০; বাইহাকী ২/১৫; মুসনাদে আবী ইয়ালা ৬১৬; দারুকুতনী পৃ: ১৩৮। ...
এর শাহিদ রয়েছে জাবির রা: হতে আহমাদ ৩/৩৪০; তিরমিযী ৩। আবু সাঈদ আল খুদরী হতে তিরযিমী ২৩৮; ইবনু মাজাহ ২৭৬ যঈফ সনদে; হাকিম ১/১৩২ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন তিনি এবং যাহাবী তার সাথে একমত হয়েছেন। আলী রা: হতেও শাহিদ রয়েছে যা হাকিম উল্লেখ করেছেন।- তাহক্বীক্ব, মুসনাদুল মাওসিলী হা/৬১৬ এর টীকা দ্রষ্টব্য)- অনুবাদক)); মাজমাউয যাওয়াইদ ২৬২৬-২৬২৮; আরও দেখুন নাসবুর রায়াহ ১/৩০৭-৩০৮ এবং উকাইলী, আদ দুয়া’ফাউল কাবীর ২/১৩৭।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ حَدَّثَنَا أَبُو رَيْحَانَةَ عَنْ سَفِينَةَ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭১১. সাফীনাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মুদ্দ পানি দ্বারা ওযু করতেন এবং এক সা’আ পানি দ্বারা গোসল করতেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১/৬৫; আহমাদ ৫/২২২; আবু আউয়ানাহ ১/২৩৩; ইবনুল জারুদ, মুনতাকা নং ৬২; সহীহ মুসলিম ৩২৬ (৫৩); ইবনু মাজাহ ২৬৭; বাইহাকী ১/১৯৫।
সা’আ: হলো চার মুদ্দের সমপরিমাণ। যার পরিমাণ শাফিঈদের নিকট ২১৭৫ গ্রাম ও হানাফীদের নিকট ৩৮০০ গ্রাম- ড. যুহাইলী, ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহ।
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمَكُّوكِ وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِي
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭১২. আনাস রাদ্বিয়াল্লাহু বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ‘মাক্কুক’ (পেয়ালা) পানি দ্বারা ওযু করতেন এবং পাঁচ ‘মাক্কুক’ পানি দ্বারা গোসল করতেন।’[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: সহীহ মুসলিম ৩২৫; আমরা এর পূর্ণাঙ্গ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ১২০৩, ১২০৪ এ।
মূল আরবি
أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينَا فِي مَنْزِلِنَا فَآخُذُ مِيضَأَةً لَنَا تَكُونُ مُدًّا وَثُلُثَ مُدٍّ أَوْ رُبُعَ مُدٍّ فَأَسْكُبُ عَلَيْهِ فَيَتَوَضَّأُ ثَلَاثًا ثَلَاثًا
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده حسن
বাংলা অনুবাদ
৭১৩. রুবাঈ’ বিনতে মুয়াওয়িয ইবনু আফরা’ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে আমাদের নিকট আসতেন। তখন এক মুদ্দ ও এর তিন ভাগের একভাগ অথবা চার ভাগের একভাগ পানি ধরে, আমাদের এমন একটি পানির পাত্র নিয়ে আমি তাঁকে পানি ঢেলে দিতাম, আর তিনি (ওযুর অঙ্গসমূহ) তিন তিনবার করে ধুয়ে ওযু করতেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ হাসান।
তাখরীজ: ইবনু মাজাহ ৩৯০; বাইহাকী ২৩৭ হাসান সনদে; (অপর সনদে) আবু দাউদ ১২৬; তিরমিযী ৩৩; হাকিম ১/১৫২; আহমদ ৬/৩৫৮-৩৬০; আবু দাউদ ১২৭-১২৯ ও ১৩১; হুমাইদী নং ৩৪৫। দেখুন, নাসবুর রায়াহ ১/১২; ফাতহুল বারী ১/২৮৬; নাইলুল আওতার ১/১৭৯।
মূল আরবি
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ حَدَّثَنَا كَثِيرُ بْنُ زَيْدٍ حَدَّثَنِي رُبَيْحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده حسن
বাংলা অনুবাদ
৭১৪. আবু সাঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি ওযুর শুরুতে ‘বিসমিল্লাহ’ বলে না, তার ওযু হয় না।“[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ হাসান। কিন্তু শাহিদ হাদীস থাকার কারণে হাদীসটি সহীহ।
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি মুসনাদুল মাওসিলী নং ১০৬০, ১২২১; এর শাহিদ হাদীস আবু হুরাইরা হতে যার পূর্ণ তাখরীজ দিয়েছি মুসনাদুল মাওসিলী নং ৬৪০৯; আব্দুল্লাহ্ ইবনু যাইদ হতে যার পূর্ণ তাখরীজ দিয়েছি মুসনাদুল মাওসিলী নং ১/৩২৪। এছাড়া এটি বর্ণনা করেছেন, দারু কুতনী ১/৭১; ইবনু আবী শাইবা ১/২; ((আহমাদ ৩/৪১ নং ১১৩৮৮; ইবনু মাজাহ ৩৯৭; তাবারানী, আদ দু’আ ২/৯৭২ নং ৩৮০; তিরমিযী, আল ইলাল ১/১১২; আবু ইয়ালা ২/৪২৪ নং ১২২১; আব্দ ইবনু হুমাইদ, আল মুন্তাখাব /২৮৫ নং ৯১০।- ফাতহুল মান্নান হা/৭৩৬ এর টীকা- অনুবাদক।))
মূল আরবি
أَخْبَرَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ أَخْبَرَنَا شُعْبَةُ أَخْبَرَنِي النُّعْمَانُ بْنُ سَالِمٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَمْرِو بْنِ أَوْسٍ يُحَدِّثُ عَنْ جَدِّهِ أَوْسِ بْنِ أَبِي أَوْسٍ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَاسْتَوْكَفَ ثَلَاثًا فَقُلْتُ أَنَا لَهُ أَيُّ شَيْءٍ اسْتَوْكَفَ ثَلَاثًا قَالَ غَسَلَ يَدَيْهِ ثَلَاثًا
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭১৫. ইবনু আউস তার দাদা আউস ইবনু আবী আউস থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযু করতে দেখেছেন। আর তিনি তিনবার করে পানি ঢাললেন। অতঃপর আমি তাকে (দাদাকে) বললাম: আপনি তিনবার কোন্ জিনিসে পানি ঢাললেন? তিনি বললেন: তিনি তিনবার করে তাঁর হাত দু’টি ধুলেন।“[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: তায়ালিসী ১/৫১ নং ১৬৮; আহমাদ ৪/৮-৯-১০; নাসাঈ ১/৬৪; সুনানুল কুবরা নং ৮৭।
মূল আরবি
أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ عَنْ حُمْرَانَ بْنِ أَبَانَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّ عُثْمَانَ تَوَضَّأَ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ ثَلَاثًا وَمَسَحَ بِرَأْسِهِ وَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ كَمَا تَوَضَّأْتُ ثُمَّ قَالَ مَنْ تَوَضَّأَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭১৬. উছমান ইবনু আফফান রাদ্বিয়াল্লাহু আনহুর গোলাম হুমরান ইবনু আবান হতে বর্ণিত, উছমান রাদ্বিয়াল্লাহু আনহু (একদা) ওযু করলেন। আর (প্রথমে) তিনি কুলি করলেন এবং নাকি পানি দিলেন। তারপর তিনি তিনবার তাঁর মুখমণ্ডল ধুলেন এবং দু’হাত তিনবার করে ধুলেন আর মাথা মাসেহ করলেন এবং দু’পা তিনবার করে ধুলেন। অতঃপর তিনি বললেন: আমি যেভাবে ওযু করলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি সেভাবেই ওযু করলেন, অতঃপর বললেন: যে ব্যক্তি আমার এ ওযুর মতো করে ওযু করবে, এরপর দু’রাকাত সালাত আদায় করবে যার মধ্যে সে আপনমনে কোনো কথাবার্তা বলবে না, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়া হবে।“[1]
[1] তাহক্বীক্ব; এর সনদ সহীহ।
তাখরীজ: সহীহ বুখারী ১৫৯,১৬০; সহীহ মুসলিম ২২৬; আমরা এর তাখরীজ পূর্ণরূপে দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৩৬০,১০৪১, ১০৫৮, ১০৬০ নং এ এবং মুসনাদুল zwj;হুমাইদী নং ৩৫ এ। এটি আরও বর্ণনা করেছেন, ইবনুল জারুদ, আল মুনতাকা নং ৬৭; দারুকুতনী ১/৮৩ নং ১৪।
মূল আরবি
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ عَنْ أَبِيهِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ دَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَأَكْفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭১৭. আমর ইবনু ইয়াহইয়া আল মুযানী তার পিতা হতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবনু যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু একপাত্র পানি চাইলেন। এরপর তিনি তার দু’হাতে পানি ঢেলে হাত দু’টি তিনবার ধুলেন, আর তার মুখমণ্ডলও তিনবার ধুলেন। এরপর কনুই পর্যন্ত দু’হাত দু’ দু’বার করে ধুলেন। তারপর বললেন, আমি এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযু করতে দেখেছি।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: সহীহ বুখারী ১৮৫; সহীহ মুসলিম ২৩৫; আর আমরা এর তাখরীজ পূর্ণরূপে দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ১০৭৭, ১০৮৩-১০৮৫, ১০৯৩; নং এ এবং মুসনাদুল zwj;হুমাইদী নং ৪২১ এ। এছাড়া এটি বর্ণনা করেছেন, বাইহাকী, আল মা’রিফাহ ১/২৮৩ নং ৬৫৬; দারুকুতনী ১/৮২ নং ১৩।
মূল আরবি
أَخْبَرَنَا يَحْيَى حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوًا مِنْهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭১৮. (অপর সনদে) আমর ইবনু ইয়াহইয়া আল মুযানী তার পিতা হতে, তিনি আব্দুল্লাহ ইবনু যাইদ রাদ্বিয়াল্লাহু হতে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: পূর্বের হাদীসের টীকাটি দেখুন।
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَلَا أُنَبِّئُكُمْ أَوْ أَلَا أُخْبِرُكُمْ بِوُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً أَوْ قَالَ مَرَّةً مَرَّةً
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৭১৯. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন: আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযু সম্পর্কে জানাবো না, কিংবা খবর দিব না? এরপর তিনি একবার করে (অঙ্গ সমূহ ধুয়ে) ওযু করলেন, অথবা তিনি বললেন: একবার একবার (করে তিনি অঙ্গ সমূহ ধুতেন)।[1]
[1] তাহ্কবীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: সহীহ বুখারী, ১৫৭; আর আমরা এর তাখরীজ পূর্ণরূপে দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ১০৯৫। পূর্ণ তাখরীজের জন্য নিচের টীকা দেখুন।
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً جَمَعَ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده صحيح
বাংলা অনুবাদ
৭২০. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার একবার করে অঙ্গসমূহ ধুতেন এবং একবার পানি নিয়েই তা দিয়ে কুলি করতেন এবং নাকে পানি দিতেন।“[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু হিব্বান নং ১০৭৬ আমাদের তাহক্বীক্বকৃত; হাকিম ১/১৫০; বাইহাকী ১/৫০; আর আমরা এর তাখরীজ পূর্ণরূপে দিয়েছি সহীহ ইবনু হিব্বান এ। আরো দেখুন সহীহ ইবনু হিব্বানে নং ১০৭৮ এবং আগের টীকাটি।
