সুনান আদ-দারিমী

পরিচ্ছেদ ৪৯: হাদিস ৯৬১-৯৮০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ৯৬১

মূল আরবি

أَخْبَرَنَا حَجَّاجٌ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ حُمَيْدٍ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ أَنَّهُ قَالَ امْرَأَتِي تَحِيضُ وَهِيَ حُبْلَى
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح

বাংলা অনুবাদ

৯৬১. হাম্মাদ ইবনু সালামাহ হতে বর্ণিত, বাকর ইবনু আব্দুল্লাহ আল মুযানী বলেন, আমার স্ত্রীর গর্ভাবস্থায় হায়েয হয়েছিলো।’[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: এটি আমি অন্য কোথাও পাইনি।

হাদিস ৯৬২

মূল আরবি

قَالَ أَبُو مُحَمَّد سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ حَرْبٍ يَقُولُ امْرَأَتِي تَحِيضُ وَهِيَ حُبْلَى
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :أَخْبَرَنَا حَجَّاجٌ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ إِذَا رَأَتْ الْحُبْلَى الدَّمَ فَلْتُمْسِكْ عَنْ الصَّلَاةِ فَإِنَّهُ حَيْضٌ

বাংলা অনুবাদ

৯৬২. আবু মুহাম্মদ (দারিমী) বলেন, আমি সুলাইমান ইবনু হারবকে বলতে শুনেছি, তিনি বলেন, আমার স্ত্রীর গর্ভাবস্থায় হায়েয হলো।[1]
৯৬২. সাঈদ ইবনু জুবাইর হতে বর্ণিত, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, যখন গর্ভবতী নারী রক্ত দেখবে, তখন সে যেন সালাত পরিত্যাগ করে, কেননা, তা হায়েয।[2]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : আগের হাদীসের সনদই এর সনদ।
তাখরীজ: এটিও আমি আর কোথাও পাইনি।
[2] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ।
তাখরীজ: আর এটি গত হয়েছে ৯৬৪ (অনুবাদ ৯৫৮) নং এ। ইবনু আব্দুল বার, আল ইসতিযকার নং ৩৩৮৭; দেখুন নং ৯৭৩, ৯৭৪, ৯৮৫ (অনুবাদে ৯৬৭, ৯৬৮, ৯৭৯) নং হাদীসগুলি যা সামনে আসছে। এবং সুনানে বাইহাকী ৭/৪২৩।

হাদিস ৯৬৩

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا مَالِكٌ أَنَّهُ بَلَغَهُ عَنْ عَائِشَةَ مِثْلُ ذَلِكَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده معضل

বাংলা অনুবাদ

৯৬৩. মালিক বর্ণনা করেছেন, যে তার নিকট আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে অনুরূপ বক্তব্য পৌঁছেছে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ মু’দ্বাল। আগের হাদীসটি দেখুন। তার থেকে এর বিপরীত বর্ণিত হয়েছে। দেখুন, ৯৭৩ (অনুবাদে ৯৬৭) নং হাদীসটি।

হাদিস ৯৬৪

মূল আরবি

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ أَبَانَ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ لَيْثٍ عَنْ الشَّعْبِيِّ فِي الْحَامِلِ تَرَى الدَّمَ إِنْ كَانَ الدَّمُ عَبِيطًا اغْتَسَلَتْ وَصَلَّتْ وَإِنْ كَانَتْ تَرِيَّةً تَوَضَّأَتْ وَصَلَّتْ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف لضعف الليث وهو: ابن أبي سليم

বাংলা অনুবাদ

৯৬৪. লাইছ থেকে বর্ণিত, গর্ভবতী মহিলা যে রক্ত দেখে, তার সম্পর্কে শা’বী রাহি. বলেন, রক্ত যদি তাজা রক্ত হয়, তবে সে গোসল করবে এবং সালাত আদায় করবে। আর তা যদি সামান্য কোনো (হলুদ বা মেটে রং এর) স্রাব হয়, তবে সে ওযু করবে এবং সালাত আদায় করবে।’[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, কেননা, লাইছ যঈফ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ২/২১২;

হাদিস ৯৬৫

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةِ عَنْ الْأَوْزَاعِيِّ مِثْلَهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :رجاله ثقات

বাংলা অনুবাদ

৯৬৫. আবুল মুগীরাহ, আওযাঈ রাহি. হতে অনুরূপ বর্ণনা করেছেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
তাখরীজ: এটি আর এখানে ছাড়া আর কোথাও পাইনি। দেখুন, আল ইসতিযকার ৩/১৯৮।

হাদিস ৯৬৬

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبَّادُ هُوَ ابْنُ الْعَوَّامِ عَنْ هِشَامٍ عَنْ الْحَسَنِ قَالَ إِنْ كَانَتْ تَرَاهُ كَمَا كَانَتْ تَرَاهُ قَبْلَ ذَلِكَ فِي أَقْرَائِهَا تَرَكَتْ الصَّلَاةَ وَإِنْ كَانَ إِنَّمَا هُوَ فِي الْيَوْمِ أَوْ الْيَوْمَيْنِ لَمْ تَدَعْ الصَّلَاةَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده صحيح

বাংলা অনুবাদ

৯৬৬. হিশাম থেকে বর্ণিত, হাসান রাহি. বলেন, সে যদি তেমনি স্রাব দেখে, যেমন সে দেখেছিল এর পূর্বে হায়েযের দিনগুলিতে, তবে সে সালাত পরিত্যাগ করবে। আর যদি তা দু’-একদিন ধরে হয়, তবে সে সালাত পরিত্যাগ করবে না।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা, ২/২১২।

হাদিস ৯৬৭

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ هُوَ ابْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ سَعِيدٍ عَنْ مَطَرٍ عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ فِي الْحَامِلِ تَرَى الدَّمَ قَالَتْ لَا يَمْنَعُهَا ذَلِكَ مِنْ صَلَاةٍ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :لم يحكم عليه المحقق

বাংলা অনুবাদ

৯৬৭. আতা রাহি. হতে বর্ণিত, যে গর্ভবতী মহিলা রক্ত (নির্গত হতে) দেখে, তার সম্পর্কে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: এটি তাকে কোনো সালাত থেকে বিরত রাখতে পারবে না।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : মাতর ইবনু তাহমান আমাদের নিকট ‘হাসানুল হাদীস’ (তার বর্ণিত হাদীস হাসান পর্যায়ের) বলে আমি মুসনাদুল মাউসিলী নং ৩১১১ তে বলেছি। তবে আতা’ হতে তার বর্ণিত হাদীস যঈফ। ((আর এটি আতা হতে মাতর বর্ণনা করেছেন, সুতরাং এটিও যঈফ-অনুবাদক।))
তাখরীজ: ইবনু আবী শাইবা, ২/২১২; বাইহাকী ৭/৪২৩; আরও দেখুন পরবর্তী হাদীসটি।

হাদিস ৯৬৮

মূল আরবি

أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ مَطَرٍ عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ فِي الْحَامِلِ تَرَى الدَّمَ قَالَتْ تَغْتَسِلُ وَتُصَلِّي قَالَ يَزِيدُ لَا تَغْتَسِلُ قَالَ عَبْد اللَّهِ أَقُولُ بِقَوْلِ يَزِيدَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف

বাংলা অনুবাদ

৯৬৮. (অপর সনদে) আতা রাহি. হতে বর্ণিত, যে গর্ভবতী মহিলা রক্ত (নির্গত হতে) দেখে, তার সম্পর্কে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: সে গোসল করবে এবং সালাত আদায় করবে।’[1] ইয়াযীদ বলেন, সে গোসল করবে না। আব্দুল্লাহ বলেন, আমার মত ইয়াযীদের মতই।
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। দেখুন, আগের টীকাটি।
তাখরীজ: দারুকুতনী ১/২১৯ নং ৬৩; বাইহাকী ৭/২৩; সামনে ৯৮৫ (অনুবাদে ৯৭৯) হাদীসটিও দেখুন।

হাদিস ৯৬৯

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ يُونُسَ عَنْ الْحَسَنِ فِي الْحَامِلِ تَرَى الدَّمَ قَالَ هِيَ بِمَنْزِلَةِ الْمُسْتَحَاضَةِ غَيْرَ أَنَّهَا لَا تَدَعُ الصَّلَاةَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده صحيح

বাংলা অনুবাদ

৯৬৯. ইউনুস থেকে বর্ণিত, যে গর্ভবতী মহিলা রক্ত (নির্গত হতে) দেখে, তার সম্পর্কে হাসান রাহি. বলেন: সে ইসতিহাযাগ্রস্ত মহিলার স্থলাভিষিক্ত। সে সালাত পরিত্যাগ করবে না।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: আব্দুর রাযযাক নং ১২১০; সামনে ৯৭৯ (অনুবাদে ৯৭৩) এ আসছে। আরও দেখুন, বিগত ৮৩৮, ৮৩৯ (অনুবাদে ৮৩৪, ৮৩৫) নং হাদীস দুটি।

হাদিস ৯৭০

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ عَنْ إِبْرَاهِيمَ فِي الْحَامِلِ تَرَى الدَّمَ قَالَ تَغْسِلُ عَنْهَا الدَّمَ وَتَتَوَضَّأُ وَتُصَلِّي
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح

বাংলা অনুবাদ

৯৭০. মুগীরাহ হতে বর্ণিত, যে গর্ভবতী মহিলা রক্ত (নির্গত হতে) দেখে, তার সম্পর্কে ইবরাহীম রাহি. বলেন: তার দেহ হতে রক্ত ধুয়ে ফেলবে এবং ওযু করে সালাত আদায় করবে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ২/২১২; দেখুন, পরবতী ৯৮২ (অনুবাদে ৯৭৬) নং হাদীসটি।

হাদিস ৯৭১

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا هُشَيْمٌ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ عَطَاءٍ وَالْحَكَمِ قَالَا إِذَا رَأَتْ الْحَامِلُ الدَّمَ تَوَضَّأَتْ وَصَلَّتْ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف لضعف حجاج وهو: ابن أرطاة

বাংলা অনুবাদ

৯৭১. হাজ্জাজ থেকে বর্ণিত, আতা ও হাকাম উভয়ে বলেন: গর্ভবতী নারী যদি রক্ত দেখে, তবে সে ওযু করবে এবং সালাত আদায় করবে।’[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। এতে হাজ্জাজ ইবনু আরতাহ রয়েছে। আমি বলছি, আতার হাদীসটি পরবর্তী আসছে যা সহীহ হাদীস।
তাখরীজ: এটি সামনে ৯৮৩ (অনুবাদের ক্রম ৯৭৭) নং এ আসছে।

হাদিস ৯৭২

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ جَامِعٍ هُوَ ابْنُ أَبِي رَاشِدٍ عَنْ عَطَاءٍ فِي الْحَامِلِ تَرَى الدَّمَ قَالَ تَوَضَّأُ وَتُصَلِّي
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح

বাংলা অনুবাদ

৯৭২. জামি’ ইবনু আবু রাশিদ হতে বর্ণিত, যে গর্ভবতী নারী রক্ত দেখে, তার সম্পর্কে আতা রাহি. বলেন, সে ওযু করবে এবং সালাত আদায় করবে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা, ২/১২ ((সম্ভবত এটি ভুল, কারণ, মুহাক্বিক্ব ২/১২ এর অধীনে যে বাবের নাম উল্লেখ করেছেন, ২/১২ তে এ নামে কোনো বাব নেই, বরং সেটি রয়েছে ২/২১২ তে। সুতরাং সঠিক হওয়া উচিত ২/২১২ - অনুবাদক)); পূর্বের টীকাটি এবং পরবর্তী ৯৮৩, ৯৮৪ নং হাদীস দু’টি দেখুন।

হাদিস ৯৭৩

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يُونُسَ عَنْ الْحَسَنِ قَالَ هِيَ بِمَنْزِلَةِ الْمُسْتَحَاضَةِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :أثر صحيح

বাংলা অনুবাদ

৯৭৩. ইউনুস থেকে বর্ণিত, (যে গর্ভবতী মহিলা রক্ত নির্গত হতে দেখে, তার সম্পর্কে) হাসান রাহি. বলেন: সে ইসতিহাযাগ্রস্ত মহিলার স্থলাভিষিক্ত।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: এটি গত হয়েছে ৯৭৫ (অনুবাদে ৯৬৯) নং এ; এবং সামনের ৯৮১ (অনুবাদে ৯৭৫) নং এ আসছে।

হাদিস ৯৭৪

মূল আরবি

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ عَنْ جَرِيرٍ عَنْ مُغِيرَةَ عَنْ إِبْرَاهِيمَ قَالَ لَا يَكُونُ حَيْضٌ عَلَى حَمْلٍ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح

বাংলা অনুবাদ

৯৭৪. মুগীরাহ হতে বর্ণিত, ইবরাহীম রাহি. বলেন, গর্ভকালীন (স্রাব) হায়েয বলে গণ্য হবে না।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: আগের ৯৭৬ (অনুবাদে ৯৭০) নং হাদীসটি দেখুন।

হাদিস ৯৭৫

মূল আরবি

أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ عَنْ هِشَامٍ عَنْ الْحَسَنِ فِي الْحَامِلِ تَرَى الدَّمَ قَالَ هِيَ بِمَنْزِلَةِ الْمُسْتَحَاضَةِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح

বাংলা অনুবাদ

৯৭৫. হিশাম হতে বর্ণিত, হাসান রাহি. যে গর্ভবতী মহিলা রক্ত (নির্গত হতে) দেখে, তার সম্পর্কে হাসান রাহি. বলেন: সে ইসতিহাযাগ্রস্ত মহিলার স্থলাভিষিক্ত।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: এটি গত হয়েছে ৯৭৫, ৯৭৯ (অনুবাদে ৯৬৯, ৯৭৩) নং এ।

হাদিস ৯৭৬

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ عَنْ إِبْرَاهِيمَ إِذَا رَأَتْ الْحَامِلُ الدَّمَ لَمْ تَدَعْ الصَّلَاةَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح

বাংলা অনুবাদ

৯৭৬. মুগীরাহ হতে বর্ণিত, ইবরাহীম রাহি. বলেন: যে গর্ভবতী মহিলা রক্ত (নির্গত হতে) দেখে, সে সালাত পরিত্যাগ করবে না।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: এটি গত হয়েছে ৯৮০ (অনুবাদে ৯৭৪) নং এ। আরও দেখুন, ৯৭৬ (অনুবাদে ৯৭০) নং হাদীসটি।

হাদিস ৯৭৭

মূল আরবি

أَخْبَرَنَا حَجَّاجٌ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ الْحَجَّاجِ عَنْ عَطَاءٍ وَالْحَكَمِ بْنِ عُتَيْبَةَ أَنَّهُمَا قَالَا فِي الْحُبْلَى وَالَّتِي قَعَدَتْ عَنْ الْمَحِيضِ إِذَا رَأَتْ الدَّمَ تَوَضَّأَتَا وَصَلَّتَا وَلَا تَغْتَسِلَانِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف لضعف حجاج بن أرطاة

বাংলা অনুবাদ

৯৭৭. হাজ্জাজ হতে বর্ণিত, আতা ও হাকাম ইবনু উতাইবাহ রাহি. উভয়ে বলেন: গর্ভবতী মহিলা ও যার হায়েয বন্ধ হয়ে গিয়েছে, এমন মহিলারা যদি রক্ত (নির্গত হতে) দেখে, তবে তারা দু’জন ওযু করবে, সালাত আদায় করবে এবং তারা গোসল করবে না।’[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। এতে হাজ্জাজ বিন আরতাহ রয়েছে। আর সে যযীফ।
তাখরীজ: আর এটি ৯৭৭ (অনুবাদে ৯৭১) নং এ গত হয়েছে।

হাদিস ৯৭৮

মূল আরবি

أَخْبَرَنَا حَجَّاجٌ عَنْ حَمَّادٍ عَنْ مَطَرٍ عَنْ عَطَاءٍ قَالَ تَغْتَسِلَانِ وَتُصَلِّيَانِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده ضعيف رواية مطر عن عطاء ضعيفة

বাংলা অনুবাদ

৯৭৮. মাতর হতে বর্ণিত, আতা রাহি. বলেন, তারা (গর্ভবতী ও হায়েযবন্ধ মহিলারা) উভয়ে গোসল করবে এবং সালাত আদায় করবে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। আতা হতে মাতর এর বর্ণনা যঈফ। আগের (৯৬৭ নং হাদীসের) টীকাটি দেখুন।
তাখরীজ: ((মুহাক্বিক্ব এর কোনো তাখরীজ দেননি।–।অনুবাদক))

হাদিস ৯৭৯

মূল আরবি

أَخْبَرَنَا زَيْدُ بْنُ يَحْيَى الدِّمَشْقِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ رَاشِدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنْ عَائِشَةَ قَالَتْ إِنَّ الْحُبْلَى لَا تَحِيضُ فَإِذَا رَأَتْ الدَّمَ فَلْتَغْتَسِلْ وَلْتُصَلِّ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده حسن من أجل سليمان بن موسى

বাংলা অনুবাদ

৯৭৯. আতা ইবনু আবু রাবাহ থেকে বর্ণিত, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, গর্ভবতী নারীর কখনো হায়েয হয় না। ফলে সে রক্ত দেখলে সে যেন গোসল করে এবং সালাত আদায় করে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ হাসান, সুলাইমান ইবনু মূসার জন্য।
তাখরীজ: আব্দুর রাযযাক নং ১২১৪; দেখুন পুর্বের ৯৬৮, ৯৭৩, ৯৭৪ (অনুবাদে ৯৬২, ৯৭৭, ৯৭৮) নং হাদীসগুলি।

হাদিস ৯৮০

মূল আরবি

أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ عَنْ الْحَسَنِ بْنِ الْحَكَمِ عَنْ الْحَكَمِ عَنْ إِبْرَاهِيمَ فِي الْمَرْأَةِ إِذَا رَأَتْ الدَّمَ وَهِيَ تَمَخَّضُ قَالَ هُوَ حَيْضٌ تَتْرُكُ الصَّلَاةَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده قوي

বাংলা অনুবাদ

৯৮০. হাকাম থেকে বর্ণিত, আসন্ন প্রসবা নারী যদি রক্ত দেখতে পায়, তার সম্পর্কে ইবরাহীম রাহি. বলেন, তা হচ্ছে হায়েয, ফলে সে সালাত পরিত্যাগ করবে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ শক্তিশালী।
তাখরীজ: ইবনু্ আবী শাইবা ২/২১৩।