সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ৫৯: হাদিস ১,১৬১-১,১৮০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ১,১৬১

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، وَأَبُو يَعْلَى، قَالَا: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ غَسَّلَ مَيِّتًا [ص:436] فَلْيَغْتَسِلْ، وَمَنْ حَمَلَهُ فَلْيَتَوَضَّأْ» [1: 55]
رقم طبعة با وزير = (1158) [ص:437] قَالَ أَبُو حَاتِمٍ: أُضْمِرَ فِي هَذَا الْخَبَرِ: إِذَا لَمْ يَكُنْ بَيْنَهُمَا حَائِلٌ. وَالدَّلِيلُ عَلَى أَنَّهُ الْوُضُوءُ الَّذِي لَا تَجُوزُ الصَّلَاةُ إِلَّا بِهِ دُونَ غَسْلِ الْيَدَيْنِ، تَقْرِينُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوُضُوءَ بِالِاغْتِسَالِ فِي شَيْئَيْنِ مُتَجَانِسَيْنِ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (71).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن الحجاج السامي ثقة روى له النسائي، ومن فوقه على شرط مسلم.

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাবে, সে যেন গোসল করে আর যে ব্যক্তিকে বহন করবে, সে যেন ওযূ করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীস “যখন হাত ও লজ্জাস্থানের মাঝে কোন অন্তরায় না থাকবে” এর মাঝে এটি উহ্য আছে এখানে ওযূ করা উদ্দেশ্য হলো ঐ ওযূ যা ছাড়া সালাত আদায় করা যায় না; শুধু দুই হাত ধোয়া উদ্দেশ্য নয়- এর দলীল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই জাতীয় দুটি জিনিসকে (ওযূ ও গোসল) যুগপৎভাবে উল্লেখ করেছেন।”
[1] তিরমিযী: ৯৯৩; ইবনু মাজাহ: ১৪৬৩; সুনান বাইহাকী: ১/৩০১; আত তায়ালিসী: ২৩১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৬৯; মুসনাদ আহমাদ: ২/৪৩৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৯; আবূ দাঊদ: ৩১৬২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬১১০; হাকিম: ১/৩৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল আহকাম: ৭১।)

হাদিস ১,১৬২

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «أَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتِفًا، ثُمَّ مَسَحَ يَدَهُ بِمِسْحٍ كَانَ تَحْتَهُ، ثُمَّ قَامَ فَصَلَّى» [4: 19]
رقم طبعة با وزير = (1159)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (184).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: سماك- وهو ابن حرب- صدوق إلا أن في روايته عن عكرمة اضطراباً، وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার একটি কাঁধের গোশত খান, তারপর তিনি তাঁর নিচে রাখা রুমাল দিয়ে হাত মুছে নেন তারপর সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যান।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৪৭; ইবনু মাজাহ: ৪৮৮; আবূ দাঊদ: ১৮৯; মুসনাদ আহমাদ: ২/২৬৭; তাবারানী: ১১৭৩৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৪।)

হাদিস ১,১৬৩

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا هِلَالُ بْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِغُلَامٍ يَسْلُخُ شَاةً، فَقَالَ لَهُ: «تَنَحَّ حَتَّى أُرِيَكَ، فَإِنِّي لَا أَرَاكَ تُحْسِنُ تَسْلُخُ»، قَالَ: فَأَدْخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ، فَدَحَسَ بِهَا حَتَّى تَوَارَتْ إِلَى الْإِبْطِ، ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا يَا غُلَامُ فَاسْلُخْ»، ثُمَّ انْطَلَقَ فَصَلَّى، وَلَمْ يَتَوَضَّأْ، وَلَمْ يَمَسَّ مَاءً. [5: 8]
رقم طبعة با وزير = (1160)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (179).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، هلال بن ميمون الجهني، ويقال: الهذلي، وثقه ابن معين، وقال النسائي: ليس به بأس، وذكره المؤلف في «الثقات» 7/ 572، وقال أبو حاتم: ليس بالقوي، يكتب حديثه، وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক বালকের পাশ দিয়ে অতিক্রম করেন, যে সময় বালকটি একটি মেষের চামড়া ছড়াচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তুমি একটু সরে দাঁড়াও, যাতে আমি তোমাকে দেখিয়ে দিতে পারি (কিভাবে চামড়া ছড়াতে হয়), কারণ আমি দেখতে পাচ্ছি যে তুমি ভালভাবে চামড়া ছড়াতে পারছো না।” রাবী বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত চামড়া ও গোসতের মাঝে ঢুকিয়ে দিলেন এমনকি তাঁর হাতের বগল পর্যন্ত চামড়া অন্তরালে চলে যায়। তারপর তিনি বলেন, “বৎস, এভাবে চামড়া ছড়াও।” তারপর তিনি চলে আসেন এবং সালাত আদায় করেন কিন্তু তিনি নতুন করে ওযূ করেননি, এমনকি পানিও স্পর্শ করেননি।”[1]
[1] আবূ দাউদ: ১৮৫; ইবনু মাজাহ: ৩১৭৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৯।)

হাদিস ১,১৬৪

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أُمَّ سُلَيْمٍ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ؟، قَالَ: «إِذَا أَنْزَلَتِ الْمَرْأَةُ فَلْتَغْتَسِلْ». [3: 57]
رقم طبعة با وزير = (1161)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (235): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. عبيدة بن سليمان: هو الكلابي أبو محمد الكوفي، وسعيد: هو ابن أبي عروبة.

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন ঐ নারী সম্পর্কে যে স্বপ্নে দেখে যেভাবে পুরুষরা দেখে থাকে (স্বপ্নদোষ হয়)?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন বীর্যপাত হবে, তখন সে গোসল করবে।”[1]
[1] নাসাঈ: ১/১১২; মুসনাদ আহমদ: ৩/৩১১; সুনান বাইহাকী: ১/১৬৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮০; ইবনু মাজাহ: ৬০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)

হাদিস ১,১৬৫

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: جَاءَتْ أُمُّ سُلَيْمٍ امْرَأَةُ أَبِي طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، هَلْ عَلَى الْمَرْأَةِ غُسْلٌ إِذَا هِيَ احْتَلَمَتْ؟، قَالَ: «نَعَمْ، إِذَا رَأَتِ الْمَاءَ». [3: 57]
رقم طبعة با وزير = (1162)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (237): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.

বাংলা অনুবাদ

উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ তালহার স্ত্রী উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। যখন কোন নারীর স্বপ্নদোষ হয়, তখন কি তার উপর গোসল আবশ্যক হয়?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, যখন সে বীর্য দেখবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৫১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; সহীহ বুখারী: ২৮২; সুনান বাইহাকী: ১/১৬৭-১৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৪৯; মুসনাদ হুমাইদী: ২৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮০; মুসনাদ আহমাদ: ২/২৯২; সহীহ বুখারী: ১৩০; সহীহ মুসলিম: ৩১৩; তিরমিযী: ১২২; ইবনু মাজাহ: ৬৫০; নাসাঈ: ১/১১৪; ইবনুল জারুদ: ৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)

হাদিস ১,১৬৬

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ الْأَنْصَارِيَّةَ، وَهِيَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا رَأَتِ الْمَاءَ فِي النَّوْمِ مَا يَرَى الرَّجُلُ، أَتَغْتَسِلُ أَمْ لَا؟، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَغْتَسِلُ»، فَقَالَتْ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَأَقْبَلْتُ عَلَيْهَا فَقُلْتُ: أُفٍّ لَكِ، وَهَلْ تَرَى ذَلِكَ الْمَرْأَةُ؟، قَالَتْ: فَأَقْبَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «[ص:442] تَرِبَتْ يَمِينُكِ فَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ؟ ». [1: 65]
رقم طبعة با وزير = (1163)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (236): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আনাস রাদ্বিয়াল্লাহু আনহুর মা উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। যখন কোন নারী স্বপ্নে দেখে যেভাবে পুরুষরা দেখে থাকে (স্বপ্নদোষ হয়), তখন সে গোসল করবে কিনা?” জবাবে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “(হ্যাঁ,) গোসল করবে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী বলেন, “আপনার জন্য আফসোস! নারীরা এরকম দেখে কি?” তিনি বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে আগমন করেন এবং বলেন, “তোমরা ডান হাত ধুলোয় ধুসরিত হোক, (যদি মেয়েদের বীর্যপাত না-ই হয়) তবে সন্তানের (মায়ের সাথে) সাদৃশ্যতা আসে কোথায় থেকে?”[1]
[1] সহীহ মুসলিম: ৩১৪; আবূ দাঊদ: ২৩৭; নাসাঈ: ১/১১২; দারেমী: ১/১৯৫; সুনান বাইহাকী: ১/১৬৮; মুসনাদ আহমাদ: ৬/৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)

হাদিস ১,১৬৭

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا قَالَتْ: [ص:443] جَاءَتْ أُمُّ سُلَيْمٍ امْرَأَةُ أَبِي طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ؟، قَالَ: «نَعَمْ، إِذَا رَأَتِ الْمَاءَ». [3: 65]
رقم طبعة با وزير = (1164)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1162). تنبيه!! رقم (1162) = (1165) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وهو مكرر الحديث (1165).

বাংলা অনুবাদ

উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ তালহার স্ত্রী উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। যখন কোন নারীর স্বপ্নদোষ হয়, তখন কি তার উপর গোসল আবশ্যক হয়?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, যখন সে বীর্য দেখবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৫১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; সহীহ বুখারী: ২৮২; সুনান বাইহাকী: ১/১৬৭-১৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৪৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১০৪৯; মুসনাদ হুমাইদী: ২৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮০; মুসনাদ আহমাদ: ২/২৯২; সহীহ বুখারী: ১৩০; সহীহ মুসলিম: ৩১৩; তিরমিযী: ১২২; ইবনু মাজাহ: ৬৫০; নাসাঈ: ১/১১৪; ইবনুল জারুদ: ৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)

হাদিস ১,১৬৮

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «الْمَاءُ مِنَ الْمَاءِ». [3: 57]
رقم طبعة با وزير = (1165) و (1183)

تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! تكرر هذا الحديث في «طبعة باوزير» في موضعين الموضع الأول (1165) وقال عنه الشيخ: صحيح - «صحيح أبي داود» (211): م. الموضع الثاني (1183) وقال عنه الشيخ: صحيح: م - انظر (1165). أما في «طبعة المؤسسة» فلم يرد إلا بهذا الموضع. لكن الحديث مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বীর্যপাতের কারণে গোসল অবধারিত হয়।”[1]
[1] সহীহ মুসলিম: ৩৪৩; আবূ দাঊদ: ২১৭; সুনান বাইহাকী: ১/১৬৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৫৪; মুসনাদ আহমাদ: ৩/২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২; দারেমী: ১/১৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৭।)

হাদিস ১,১৬৯

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي أَبُو أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي أُبَيُّ بْنُ كَعْبٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، الرَّجُلُ يَأْتِي الْمَرْأَةَ فَلَا يُنْزِلُ؟، قَالَ: «يَغْسِلُ مَا مَسَّ الْمَرْأَةَ مِنْهُ، وَيَتَوَضَّأُ وَيُصَلِّي». [3: 57]
رقم طبعة با وزير = (1166)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، على شرطهما.

বাংলা অনুবাদ

উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন ব্যক্তি তার স্ত্রীর কাছে গমন করে, কিন্তু বীর্যপাত না হলে (তার বিধান কী, তাকে গোসল করতে হবে কী)?” জবাবে তিনি বলেন, “স্ত্রী-দেহ যতটুকু স্পর্শ করেছে, ততটুকু ধৌত করবে, তারপর ওযূ করে সালাত আদায় করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১১৩; সহীহ বুখারী: ২৯৩; সুনান বাইহাকী: ১/১৬৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯০; সহীহ মুসলিম: ৩৪৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৬৬।)

হাদিস ১,১৭০

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ رَبِّهِ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قُلْتُ: أَرَأَيْتَ أَحَدَنَا إِذَا جَامَعَ الْمَرْأَةَ فَأَكْسَلَ وَلَمْ يُمْنِ؟، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيَغْسِلْ ذَكَرَهُ وَأُنْثَيَيْهِ، وَلْيَتَوَضَّأْ ثُمَّ لِيُصَلِّ». [4: 32]
رقم طبعة با وزير = (1167)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد بن عبد ربه، ذكره المؤلف في «الثقات» 9/ 107، وقال: يخطئ ويخالف، وقد تابعه عليه نعيم بن حماد عند الطحاوي 1/ 54، وباقي رجاله ثقات، وانظر الحديث الذي قبله.

বাংলা অনুবাদ

উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “আপনার কী অভিমত, যখন কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলন করে, কিন্তু বীর্যপাত না হলে (তার বিধান কী, তাকে গোসল করতে হবে কী)?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে যেন তার পুরুষাঙ্গ ও অণ্ডকোষ ধুয়ে নেয় এবং ওযূ করে তারপর সালাত আদায় করে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১১৩; সহীহ বুখারী: ২৯৩; সুনান বাইহাকী: ১/১৬৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৫৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯০; সহীহ মুসলিম: ৩৪৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৫৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৬৬।)

হাদিস ১,১৭১

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ أَبِي صَالِحٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا حَتَّى مَرَّ بِدَارِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْنَ فُلَانٌ؟ » فَدَعَاهُ، فَخَرَجَ الرَّجُلُ مُسْتَعْجِلًا، يَقْطُرُ رَأْسُهُ مَاءً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:446] لَعَلَّنَا أَعْجَلْنَاكَ عَنْ حَاجَتِكَ»، فَقَالَ الرَّجُلُ: أَجَلْ، وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَقَدْ أُعْجِلْتُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا عَجِلَ أَحَدُكُمْ، أَوْ أُقْحِطَ، فَلَا غُسْلَ عَلَيْهِ، إِنَّمَا عَلَيْهِ أَنْ يَتَوَضَّأَ». [3: 57]
رقم طبعة با وزير = (1168)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (210): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح خلا محمد بن وهب بن أبي كريمة، وهو صدوق.

বাংলা অনুবাদ

আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে একদিন বের হলাম, এমনকি আমরা এক আনসারী ব্যক্তির বাড়ির পাশ দিয়ে অতিক্রম করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ওমুক কোথায়?” অতঃপর তিনি ডাক দেন। ফলে সেই সাহাবী তাড়াহুড়া করে বের হন, তার মাথা থেকে পানি ফোটায় ফোটায় পানি পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সম্ভবত আমরা তোমাকে তোমার প্রয়োজন থেকে তাড়াহুড়ায় ফেলে দিয়েছি?” সাহাবী বলেন, “জ্বী, হ্যাঁ। আল্লাহর কসম! হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তাড়াহুড়ায় পড়ে গিয়েছিলাম (বীর্যপাতের আগেই উঠে এসেছি)।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তোমাদের কেউ তাড়াহুড়া করবে (বীর্যপাতের আগেই উঠে যাবে) অথবা বীর্যপাত না হবে, তার উপর গোসল আবশ্যক নয়, তার জন্য আবশ্যক হলো ওযূ করা।”[1]
[1] আত তায়ালিসী: ১/৫৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৯; মুসনাদ আহমাদ: ৩/২১; সহীহ বুখারী: ১৮০; সহীহ মুসলিম: ৩৪৫; ইবনু মাজাহ: ৬০৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৫৪; সুনান বাইহাকী: ১/১৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)

হাদিস ১,১৭২

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْبِسْطَامِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ حَدَّثَهُ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ حَدَّثَهُ، أَنَّهُ سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ عَنِ الرَّجُلِ يُجَامِعُ فَلَا يُنْزِلُ، فَقَالَ: «لَيْسَ عَلَيْهِ غُسْلٌ»، ثُمَّ قَالَ عُثْمَانُ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَسَأَلْتُ بَعْدَ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ، وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ، فَقَالُوا مِثْلَ ذَلِكَ. ، [ص:447] قَالَ أَبُو سَلَمَةَ، وَحَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ، فَقَالَ مِثْلَ ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [4: 32]
رقم طبعة با وزير = (1169)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن خزيمة» (224).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

যাইদ বিন খালিদ আল জুহানী থেকে বর্ণিত, তিনি উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন ঐ ব্যক্তি সম্পর্কে যে তার স্ত্রীর সাথে মিলন করে কিন্তু বীর্যপাত হয়না (তার বিধান কী, তাকে গোসল করতে হবে কী)?” জবাবে তিনি বলেন, “তার উপর গোসল আবশ্যক নয়।” তারপর তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এটা বলতে শুনেছি।” রাবী বলেন, “তারপর আমি আলী বিন আবী তালিব, যুবাইর বিন আওয়াম, তালহা বিন উবাইদুল্লাহ এবং ‍উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবীদের জিজ্ঞেস করেছি, তাঁরাও অনুরুপ কথাই বলেছেন।” আবূ সালামা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন উরওয়া বিন যুবাইর এই মর্মে যে, তিনি আবূ আইয়্যূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনিও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।”[1] উল্লেখ্য যে, ইসলামের প্রথম যুগে স্ত্রী সহবাস করার পর ‍যদি বীর্যপাত না হতো , তাহলে গোসল করার বাধ্যবাধকতা ছিল না। পরবর্তীতে এই বিধান রহিত করা হয়। পরবর্তী বিধানে পুরুষের লিঙ্গের অগ্রভাগ নারীদেহে প্রবেশ করলেই গোসল ফরযের বিধান দেওয়া হয়, বীর্যপাত হোক অথবা না হোক। কিন্তু রহিতকারী পরিবর্তিত বিধান অনেক সাহাবীই জানতেন না। যার ফলে তাঁরা আগের বিধান মতেই ফাতাওয়া দিয়েছেন। বক্ষ্যমান হাদীসটি সেটাই প্রমান করে। রহিত হওয়ার ব্যাপারে আয়েশা বর্ণিত হাদীসে আছে: عَنْ عَائِشَةَ، أَنَّهَا سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ، فَلَا يُنْزِلُ الْمَاءَ، قَالَتْ: فَعَلْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاغْتَسَلْنَا مِنْهُ جميعا. আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না, তার গোসল করতে হবে কিনা, জবাবে তিনি বলেন: আমি ও আল্লাহর রাসূল এমনটা করে আমরা গোসল করেছি।” (সহীহ ইবনু হিব্বান: ১১৭৬; তিরমিযী: ১০৮; ইবনু মাজাহ: ৬০৮, হাদীস সহীহ।)
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২২৪; সুনান বাইহাকী: ১/১৬৪; সহীহ আল বুখারী: ২৯২; সহীহ মুসলিম: ৩৪৭; মুশকিলুল আসার: ১/৫৩; বাইহাকী: ১/৬৩; সহীহ ইবনু খুযাইমা: ২২৪; ইবনু আবী শায়বা: ১/৯০; মুসনাদ আহমাদ: ১/৬৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ২২৪।)

হাদিস ১,১৭৩

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: «إِنَّمَا كَانَ الْمَاءُ مِنَ الْمَاءِ رُخْصَةً فِي أَوَّلِ الْإِسْلَامِ، ثُمَّ نُهِيَ عَنْهَا». [3: 57]
رقم طبعة با وزير = (1170) [ص:449] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: رَوَى هَذَا الْخَبَرَ مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ مِنْ حَدِيثِ غُنْدَرٍ، فَقَالَ: أَخْبَرَنِي سَهْلُ بْنُ سَعْدٍ، وَرَوَاهُ عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي مَنْ أَرْضَى، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، وَيُشْبِهُ أَنْ يَكُونَ الزُّهْرِيُّ سَمِعَ الْخَبَرَ مِنْ سَهْلِ بْنِ سَعْدٍ كَمَا قَالَهُ غُنْدَرٌ، وَسَمِعَهُ عَنْ بَعْضِ مَنْ يَرْضَاهُ عَنْهُ، فَرَوَاهُ مَرَّةً عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، وَأُخْرَى عَنِ الَّذِي رَضِيَهُ عَنْهُ. وَقَدْ تَتَبَّعْتُ طُرُقَ هَذَا الْخَبَرِ عَلَى أَنْ أَجِدَ أَحَدًا رَوَاهُ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، فَلَمْ أَجِدْ أَحَدًا إِلَّا أَبَا حَازِمٍ، وَيُشْبِهُ أَنْ يَكُونَ الرَّجُلُ الَّذِي، قَالَ الزُّهْرِيُّ: حَدَّثَنِي مَنْ أَرْضَى، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ هُوَ أَبُو حَازِمٍ رَوَاهُ عَنْهُ.

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (208)، وانظر (1176). تنبيه!! رقم (1176) = (1179) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، عبد الله هو ابن المبارك.

বাংলা অনুবাদ

উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “কেবল বীর্যপাতের কারণে গোসল ফরয, এটা ইসলামের প্রথম যুগে অবকাশ হিসেবে বিধান ছিল। তারপর তা নিষেধ করা হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি মা‘মার যুহরী থেকে, তিনি গুনদার থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ, হাদীসটি ইমাম যুহরী থেকে আরো বর্ণনা করেছেন আমর বিন হারিস, ইমাম যুহরী বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন এমন ব্যক্তি ব্যক্তি, যার প্রতি আমি সন্তুষ্ট, তিনি হাদীস বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ থেকে। হতে পারে ইমাম যুহরী এই হাদীসটি সাহল বিন সা‘দ থেকে শ্রবণ করেছেন, যেমনটা গুনদার বলেছেন এবং তিনি হাদীসটি আরো এমন কারো কাছ থেকে শুনেছেন যার প্রতি সন্তুষ্ট ছিলেন। কাজেই কোন কোন সময় তিনি বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ থেকে আবার কোন সময় বর্ণনা করেছেন ঐ ব্যক্তি থেকে যার প্রতি সন্তুষ্ট ছিলেন। আর আমি এই হাদীসটির সানাদসমূহ অনুসন্ধান করেছি এটা জানার জন্য যে, সাহল থেকে আর কেউ হাদীসটি বর্ণনা করেছেন কিনা কিন্তু আমি দুনিয়াতে আবু হাযিম ছাড়া আর কাউকে পাইনি যিনি সাহল বিন সা‘দ থেকে হাদীস বর্ণনা করেছেন। কাজেই ইমাম যুহরী যে বলেছেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন এমন ব্যক্তি, যার প্রতি আমি সন্তুষ্ট, তিনি হাদীস বর্ণনা করেছেন সাহল বিন সা‘দ থেকে” হতে পারে সাহল থেকে যিনি হাদীস বর্ণনা করেছেন, তিনি হলেন আবূ হাযিম।”
[1] মুসনাদ আহমাদ: ৫/১১৫; তিরমিযী: ১১০; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৫; সুনান বাইহাকী: ১/১৬৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৫; ইবনু মাজাহ: ৬০৯; ইবনুল জারুদ: ৯১; দারেমী: ১/১৯৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮।)

হাদিস ১,১৭৪

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: وَأَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، وَمَطَرٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا قَعَدَ [ص:450] بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ ثُمَّ جَهَدَ، فَعَلَيْهِ الْغُسْلُ».
رقم طبعة با وزير = (1171)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 122)، «صحيح أبي داود» (210): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو رافع: هو نفيع الصائغ المدني.

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি স্ত্রীর চার অঙ্গের উপর বসবে, তারপর তার সাথে মিলন করবে, তখন তার উপর গোসল করা আবশ্যক হয়ে যাবে।”[1]
[1] সহীহ মুসলিম: ৩৪৮; সুনান বাইহাকী: ১/১৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৫; মুসনাদ আহমাদ: ২/৩৯৩; সহীহ বুখারী: ২৯১; দারেমী: ১/১৯৪; তাহাবী: ১/৫৬; ইবনুল জারুদ: ৯২; ইবনু মাজাহ: ৬১০; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ২৪২; আত তায়ালিসী: ১/৫৯; আবূ দাঊদ: ২১৬; নাসাঈ: ১/১১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)

হাদিস ১,১৭৫

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ الْقَارِئُ الدِّمَشْقِيُّ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّهَا سُئِلَتْ عَنِ الرَّجُلِ يُجَامِعُ فَلَا يُنْزِلُ الْمَاءَ، قَالَتْ: «فَعَلْتُ ذَلِكَ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاغْتَسَلْنَا مِنْهُ جَمِيعًا». [3: 57]
رقم طبعة با وزير = (1172)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (80)، «الصحيحة» (3/ 260).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمود بن خالد ثقة روى له أصحاب السنن غير الترمذي، ومن فوقه من رجال الشيخين.

বাংলা অনুবাদ

কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে জিজ্ঞেস করা হয় ঐ ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়না (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা দুইজনেই এজন্য গোসল করেছি।”[1]
[1] মুসনাদ ইমাম শাফেঈ: ১/৩৬; ইবনুল জারুদ:৯৩; তাহাবী: ১/৫৫; সুনান বাইহাকী: ১/১৬৪; মুসনাদ আহমাদ: ৬/৬৮; সহীহ মুসলিম: ৩৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)

হাদিস ১,১৭৬

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ، فَقَدْ وَجَبَ الْغُسْلُ، فَعَلْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاغْتَسَلْنَا». [3: 57]
رقم طبعة با وزير = (1173)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» -أيضا-، ولمسلم منه الشطر الأول مرفوعاً.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح، وقد صرح الوليد بن مسلم بالتحديث عند أحمد وابن ماجة، فانتفت شبهة تدليسه.

বাংলা অনুবাদ

কাসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়েশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বলেন, “যখন এক খাতনার জায়গা অপর খাতনার জায়গাকে অতিক্রম করবে,তখন গোসল ফরয হয়ে যাবে। আমি ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করেছি অতঃপর আমরা গোসল করেছি।”[1]
[1] ইবনু মাজাহ: ৬০৮; মুসনাদ আহমাদ: ৬/১৬১; তিরমিযী: ১০৮; নাসাঈ: ১২/২৭২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৬; তাহাবী: ১/৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)

হাদিস ১,১৭৭

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ النُّعْمَانِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ». [3: 43]
رقم طبعة با وزير = (1174)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد العزيز بن النعمان: لم يوثقه غير المؤلف 5/ 125، وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এক খাতনার জায়গা অপর খাতনার জায়গাকে অতিক্রম করবে,তখন গোসল ফরয হয়ে যাবে।”[1]
[1] ইবনু মাজাহ: ৬০৮; মুসনাদ আহমাদ: ৬/১৬১; তিরমিযী: ১০৮; নাসাঈ: ১২/২৭২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৬; তাহাবী: ১/৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮০।)

হাদিস ১,১৭৮

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، وَمَطَرٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا، فَقَدْ وَجَبَ الْغُسْلُ» وَفِي حَدِيثِ مَطَرٍ: «وَإِنْ لَمْ يُنْزِلْ». [3: 43]
رقم طبعة با وزير = (1175)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1171). تنبيه!! رقم (1171) = (1174) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. وهو مكرر الحديث (1174).

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি স্ত্রীর চার অঙ্গের উপর বসবে, তারপর তার সাথে মিলন করবে, তখন তার উপর গোসল করা আবশ্যক হয়ে যাবে।” মাতারের বর্ণনায় আছে, “যদিও বীর্যপাত না হয়।”[1]
[1] সহীহ মুসলিম: ৩৪৮; সুনান বাইহাকী: ১/১৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮৫; মুসনাদ আহমাদ: ২/৩৯৩; সহীহ বুখারী: ২৯১; দারেমী: ১/১৯৪; তাহাবী: ১/৫৬; ইবনুল জারুদ: ৯২; ইবনু মাজাহ: ৬১০; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ২৪২; আত তায়ালিসী: ১/৫৯; আবূ দাঊদ: ২১৬; নাসাঈ: ১/১১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ সহীহ আল ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০।)

হাদিস ১,১৭৯

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ [ص:454] الْجَمَّالُ، قَالَ: حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ أَبِي غَسَّانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي أُبَيٌّ، أَنَّ الْفُتْيَا الَّتِي كَانُوا يُفْتُونَ: «أَنَّ الْمَاءَ مِنَ الْمَاءِ، كَانَ رُخْصَةً رَخَّصَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي أَوَّلِ الزَّمَانِ، أَوْ بَدْءِ الْإِسْلَامِ، ثُمَّ أَمَرَ بِالِاغْتِسَالِ بَعْدُ». [4: 32]
رقم طبعة با وزير = (1176) قَالَ أَبُو حَاتِمٍ: يُشْبِهُ أَنْ يَكُونَ أُبَيُّ بْنُ كَعْبٍ أَدَّى نَسْخَ هَذَا الْفِعْلِ عَلَى مَا أَخْبَرَ سَهْلُ بْنُ سَعْدٍ عَنْهُ ثُمَّ نَسِيَهُ، وَأَفْتَى بِالْفِعْلِ الْأَوَّلِ الَّذِي هُوَ مَنْسُوخٌ، عَلَى مَا أَخْبَرَ عَنْهُ زَيْدُ بْنُ خَالِدٍ الْجُهَنِيُّ.

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (209).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উবাই রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে হাদীস বর্ণনা করেছেন, “সাহাবীগণ এই ফাতাওয়া দিতেন যে, বীর্যপাতের কারণে গোসল আবশ্যক হয়। এটি ছিল অবকাশ, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম সময়ে অথবা ইসলামের প্রথম দিকে অবকাশ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি গোসল করার নির্দেশ করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হতে পারে উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু রহিত হওয়ার কর্মটি বর্ণনা করেছেন, যা তাঁর থেকে সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তারপর তিনি সেটি ভুলে যান এবং ইসলামের প্রথম যুগের বিধান অনুসারে ফাতাওয়া দেন যা রহিত হয়ে গেছে। তাঁর পরবর্তী এই ফাতাওয়াটি তাঁর থেকে বর্ণনা করেছেন যাইদ বিন খালিদ আল জুহানী।”
[1] আবূ দাঊদ: ২১৫; দারাকুতনী: ১/১২৬; সুনান বাইহাকী: ১/১৬৬; দারেমী: ১/১৯৪; তাবারানী: ৫৩৮; মুসনাদ আহমাদ: ৫/১১৫; তিরমিযী: ১১০; সহীহ ইবনু খুযাইমাহ: ২২৫; সুনান বাইহাকী: ১/১৬৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৩৫; ইবনু মাজাহ: ৬০৯; ইবনুল জারুদ: ৯১; দারেমী: ১/১৯৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৫৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯।)

হাদিস ১,১৮০

মূল আরবি

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجَوْزَجَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ جَبَلَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِمْرَانَ*، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: [ص:455] سَأَلْتُ عُرْوَةَ عَنِ الَّذِي يُجَامِعُ وَلَا يُنْزِلُ، قَالَ: عَلَى النَّاسِ أَنْ يَأْخُذُوا بِالْآخِرِ، وَالْآخِرُ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ حَدَّثَتْنِي عَائِشَةُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ وَلَا يَغْتَسِلُ، وَذَلِكَ قَبْلَ فَتْحِ مَكَّةَ، ثُمَّ اغْتَسَلَ بَعْدَ ذَلِكَ، وَأَمَرَ النَّاسَ بِالْغُسْلِ» [4: 32]
رقم طبعة با وزير = (1177) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: الْحُسَيْنُ هَذَا هُوَ الْحُسَيْنُ بْنُ عُثْمَانَ بْنِ بِشْرِ بْنِ الْمُحْتَفِزِ مِنْ أَهْلِ الْبَصْرَةِ، سَكَنْ مَرْوَ ثِقَةٌ مِنَ الثِّقَاتِ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - انظر التعليق. * [الْحُسَيْنُ بْنُ عِمْرَانَ] قال الشيخ: كذا وقع هنا! وكذلك ذكره المؤلِّف في آخرِ الحديث ووثَّقَه، وكذلك أورده في «الثقات» (6/ 207)، وكذلك ذكره ابن أبي حاتم (1/ 2 / 59). ويُشكلُ عليه أَنَّهُ في «تاريخ البخاري» (1/ 2 / 387): «حسين بن عمران الجهني»، وساق له حديثاً غير هذا، عن شيخ آخر. فاحتمل عندي أن يكون غير المروزيّ هذا، ولا سيَّما أَنَّ ابن حِبَّان قال في آخر ترجمته «وهو أخو حسن بن عثمان». لكن يَرِدْ على هذا أنَّ الحافظَ وغيره تبعوا البخاريّ في نسبته إلى عمران الجهنيّ، ويقرره أَنَّ جَمعاً رووا حديثه هذا - مثل: العُقيلي (1/ 254)، والدارقطني (1/ 126 / 2) - من طريقٍ أُخرى عن أبي حمزة - واسمه: محمد بن ميمون - قال: نا الحسين بن عمران ...

به. وكذلك: هو في «الموارد» (81/ 220)، وكذلك وقع في أصل هذا الكتاب: «الأنواع والتقاسيم»؛ كما ذكر المعلِّق عليه (3/ 454)؛ فالله أعلمُ أَيُّهُما الصواب! والأمُر يَحتاج إِلَى مَزيدٍ مِنَ التَّحْقِيقِ. وعلى كلِّ حالٍ؛ فَالرَّجلُ قد وَثَّقَة ابنُ حِبَّان كَمَا تَقَدَّم، وتبعه الدارقطنيّ، فقال كما في «التهذيب»: «لا بأس به»، وقال الحافظ: «صدوق يَهِمُ». فهو عندي حسنُ الحديث - إن شاء الله - وحديثُه هنا صحيحٌ بِشَواهِدِه، وَبِخَاصَّةٍ حديث أُبِيّ الَّذي قَبله، واللهُ أعلَمُ.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: الحسين بن عمران، قال البخاري في «تاريخه» 2/ 387: لا يتابع في حديثه، وقال أبو ضمرة: قال: حدثنا حسين بن عمران عن الزهري مناكير وذكر العقيلي حديثه هذا في «الضعفاء» 1/ 254، ونقل قول البخاري «لا يُتابع على حديثه» وقال الدارقطني: لا بأس به، وذكره المؤلف في «الثقات»، وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “আমি উরওয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম ঐ ব্যক্তি সম্পর্কে যে স্ত্রী মিলন করে, কিন্তু বীর্যপাত হয় না, (তার গোসল করতে হবে কিনা)?” জবাবে তিনি বলেন, “মানুষের জন্য আবশ্যক হলো সর্বশেষ বিধান গ্রহণ করা। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ অবস্থা ছিল, যা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আমাকে বর্ণনা করেছেন, সেটা হলো “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটা করে গোসল করতেন না, আর এটা ছিল মক্কা বিজয়ের আগের ঘটনা। তারপর তিনি গোসল করতেন এবং লোকদেরকেও গোসল করার নির্দেশ দিতেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে হুসাইন হলেন হুসাইন বিন উসমান বিন বিশর বিন মুহতাফিয, তিনি বসরার অধিবাসী, মরো এলাকায় বসবাস করতেন। তিনি একজন নির্ভরযোগ্য রাবী।”
[1] সহীহ ইবনু হিব্বান: ১১৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৭৭।)