সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ৮৬: হাদিস ১,৭০১-১,৭২০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، [ص:601] عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا لَمْ تَجِدُوا إِلَّا مَرَابِضَ الْغَنَمِ، وَمَعَاطِنَ الْإِبِلِ، فَصَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ، وَلَا تُصَلُّوا فِي أَعْطَانِ الْإِبِلِ» *. [2: 35]
رقم طبعة با وزير = (1698/م)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. قال الناشر: هذا الحديث سقط من «الأصل»، ومع كونه مكررا - بالسند والمتن - إِلاَّ أَنَّ رقم «التقاسيم والأنواع» مختلف؛ فمن أجل ذلك أثبتناه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি তোমরা সালাত আদায় করার জন্য মেষের খোয়াড় ও উট বাধার স্থান ছাড়া আর কোন কোন জায়গা না পাও, তবে তোমরা মেষের খোয়াড়ে সালাত আদায় করবে, তবে উট বাধার স্থানে সালাত আদায় করবে না।”[1]
[1] সুনান বাইহাকী: ২/৪৪৯; ইবনু মাজাহ: ৭৬৮; দারেমী: ১/৩২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৬)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ، وَلَا تُصَلُّوا فِي مَعَاطِنِ الْإِبِلِ، فَإِنَّهَا خُلِقَتْ مِنَ الشَّيَاطِينِ». [2: 35]
رقم طبعة با وزير = (1699) [ص:602] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَإِنَّهَا خُلِقَتْ مِنَ الشَّيَاطِينِ» أَرَادَ بِهِ أَنَّ مَعَهَا الشَّيَاطِينَ وَهَكَذَا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلْيَدْرَأْهُ مَا اسْتَطَاعَ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّهُ شَيْطَانٌ» ثُمَّ قَالَ فِي خَبَرِ صَدَقَةَ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عُمَرَ: «فَلْيُقَاتِلْهُ، فَإِنَّ مَعَهُ الْقَرِينَ».
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (176)، - «الضعيفة» (2210)، «صحيح الجامع» (3788).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين إلا أن فيه عنعنة الحسن.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মেষের খোয়াড়ে সালাত আদায় করতে পারবে, তবে উট বাধার স্থানে সালাত আদায় করবে না। কেননা উট শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “কেননা উট শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে” এর দ্বারা উদ্দেশ্য হলো উটের সাথে শয়তান থাকে। অনুরুপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “কেউ সালাতের সামনে দিয়ে গমন করতে চাইলে, তাকে সাধ্যমতে হাত দিয়ে প্রতিহত করবে। এর পরেও যদি সে নিবৃত না থাকে, তবে তার সাথে লড়াই করবে, কেননা সে শয়তান।” তারপর আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে সাদাকাহ বিন ইয়াসারের হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তবে সে যেন তার সাথে লড়াই করে, কেননা তার সাথে শয়তান সঙ্গী রয়েছে।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৮৪; মুসনাদ আহমাদ: ৫/৫৬; ইবনু মাজাহ: ৭৬৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৬০২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫০৪; আত তায়ালিসী: ৯১৩; নাসাঈ: ২/৫৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৭৬)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيَّ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَمْزَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:603] عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى ظَهْرِ كُلِّ بَعِيرٍ شَيْطَانٌ، فَإِذَا رَكِبْتُمُوهَا فَسَمُّوا اللَّهَ وَلَا تَقْصُرُوا عَنْ حَاجَاتِكُمْ». [2: 35]
رقم طبعة با وزير = (1700)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «حقيقة الصيام» (48).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أسامة بن زيد وهو الليثي فيه كلام خفيف، لا يرقى حديثه إلى درجة الصحة مع كونه من رجال مسلم، ومحمد بن حمزة روى عنه جمع، وذكره المؤلف في «الثقات» 5/ 357، وقد أثبت رمز [م] في صدر ترجمته في المطبوع من «تهذيب التهذيب» وهو خطأ، فإن مسلماً لم يخرج له.
বাংলা অনুবাদ
হামযা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রতিটি উটের পিঠে শয়তান রয়েছে। কাজেই যখন তোমরা তাতে আরোহন করবে, তখন তোমরা আল্লাহর নামে নিবে। তোমরা তোমাদের প্রয়োজন পূরণে কোন ত্রুটি করবে না।”[1]
[1] তাবারানী আল কাবীর: ২৯৯৩; মুসনাদ আহমাদ: ৩/৪৯৪; দারেমী: ২/২৮৫-২৮৬; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/১৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (হাকীকতুস সিয়াম: ৪৮)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ: كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ، فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ، فَقَالَ: أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسْوَةٌ؟ فَقُلْتُ: بَلَى وَاللَّهِ، قَالَ: «فَإِنَّ رَسُولَ [ص:604] اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ». [2: 35]
رقم طبعة با وزير = (1701) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَوْ كَانَ الزَّجْرُ عَنِ الصَّلَاةِ فِي [ص:605] أَعْطَانِ الْإِبِلِ لِأَجَلِ أَنَّهَا خُلِقَتْ مِنَ الشَّيَاطِينِ لَمْ يُصَلِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْبَعِيرِ، إِذْ مُحَالٌ أَنْ لَا تَجُوزَ الصَّلَاةُ فِي الْمَوَاضِعِ الَّتِي قَدْ يَكُونُ فِيهَا الشَّيْطَانُ، ثُمَّ تَجُوزُ الصَّلَاةُ عَلَى الشَّيْطَانِ نَفْسِهِ، بَلْ مَعْنَى قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا خُلِقَتْ مِنَ الشَّيَاطِينِ» أَرَادَ بِهِ أَنَّ مَعَهَا الشَّيَاطِينُ عَلَى سَبِيلِ الْمُجَاوَرَةِ وَالْقُرْبِ.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (1200).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
বাংলা অনুবাদ
সা‘ঈদ বিন ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার সাথে মক্কার পথে চলছিলাম, অতঃপর যখন আমি সকাল হয়ে যাওয়ার আশংকা করলাম, তখন নেমে পড়লাম এবং বিতরের সালাত আদায় করলাম। তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কি তোমার জন্য আদর্শ নেই?” আমি বললাম, “হ্যাঁ, অবশ্যই, আল্লাহর কসম!” তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “তবে শুনে রাখো, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরেই বিতরের সালাত আদায় করতেন।”[1] আবূ হাতিম রহিমাহুল্লাহ বলেন, “উট থাকার জায়গায় সালাত আদায় করার ব্যাপারে নিষেধাজ্ঞা যদি এজন্য হতো যে, উট শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বসে সালাত করতেন না। কেননা এটা অসম্ভব যে, যে জায়গায় শয়তান থাকে, সেখানে সালাত করা জায়েয তারপর খোদ শয়তানের উপর সালাত আদায় করা শুদ্ধ হবে! বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী “কেননা উট শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে” এর দ্বারা উদ্দেশ্য হলো শয়তান তার কাছাকাছি থাকে।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২৪; মুসনাদ আহমাদ: ২/৫৭; সহীহ মুসলিম: ৭০০; নাসাঈ: ৩/২৩২; ইবনু মাজাহ: ১২০০; দারেমী: ১/৩৭৩; আবূ আওয়ানা: ২/৩৪২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪২৮; সুনান বাইহাকী: ২/৫; মুসান্নাফ্ ইবনু আবী শায়বাহ: ২/৩০৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৫১৮; সহীহ আল বুখারী: ১০০০; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৬৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ১২০০)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا الْمَلِيحِ يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ». [4: 1]
رقم طبعة با وزير = (1702)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (53)، «الإرواء» (120).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، والد أبي المليح –واسمه: أسامة بن عمير- وهو صحابي أخرج له أصحاب السنن، وأبو المليح: اسمه: عامر، وقيل: زيد، وقيل: زياد، ثقة روى له الجماعة.
বাংলা অনুবাদ
আবুল মালীহ তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “ওযূ ছাড়া সালাত আর আত্নসাতের সম্পদ থেকে দান মহান আল্লাহ কবূল করেন না।”[1]
[1] তাবারানী আল কাবীর: ৫০৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৭; আত তায়ালিসী: ১৩১৯; সুনান বাইহাকী: ১/৪২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫; মুসনাদ আহমাদ: ৫/৭৫; আবূ দাঊদ: ৫৯; নাসাঈ: ৫/৫৬; ইবনু মাজাহ: ২৭১; আবূ আওয়ানা: ১/২৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ [ص:607] وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، وَصَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوَضُوءٍ وَاحِدٍ». [4: 1]
رقم طبعة با وزير = (1703)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (164): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
বাংলা অনুবাদ
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযূ করেন, তাঁর দুই মোজার উপর মাসেহ করেন এবং এক ওযূতে সবগুলো সালাত আদায় করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৩৫০; সহীহ মুসলিম: ২৭৭; আবূ দাঊদ: ১৭২; তিরমিযী: ৬১; দারেমী: ১/১৬৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪১; বাইহাকী: ১/১৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩১; আত তায়ালিসী: ১/৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬৪)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، فَلَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ صَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوَضُوءٍ وَاحِدٍ». [4: 1]
رقم طبعة با وزير = (1704)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.
বাংলা অনুবাদ
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের জন্য ওযূ করতেন। অতঃপর যখন মক্কা বিজয়ের দিন হলো, সেদিন তিনি এক ওযূতে সবগুলো সালাত আদায় করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৩৫০; সহীহ মুসলিম: ২৭৭; আবূ দাঊদ: ১৭২; তিরমিযী: ৬১; দারেমী: ১/১৬৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪১; বাইহাকী: ১/১৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩১; আত তায়ালিসী: ১/৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬৪)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا [ص:608] أَبُو قُدَيْدٍ عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، وَقَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَوَاتِ كُلَّهَا يَوْمَ فَتْحِ مَكَّةَ بِوَضُوءٍ وَاحِدٍ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»، فَقَالَ لَهُ عُمَرُ: إِنِّي رَأَيْتُكَ الْيَوْمَ صَنَعْتَ شَيْئًا لَمْ تَكُنْ تَصْنَعُهُ قَبْلَ الْيَوْمِ، قَالَ: «عَمْدًا فَعَلْتُ يَا عُمَرُ». [4: 1]
رقم طبعة با وزير = (1705)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر (1706).
বাংলা অনুবাদ
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এক ওযূতে সবগুলো সালাত আদায় করেন এবং তিনি তাঁর দুই মোজার উপর মাসেহ করেন। তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বলেন,”নিশ্চয়ই আমি আপনাকে এমন কিছু করতে দেখলাম, যা আপনি আজকের আগে কখনোও করেননি!” জবাবে তিনি বলেন, “হে উমার, আমি ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৩৫০; সহীহ মুসলিম: ২৭৭; আবূ দাঊদ: ১৭২; তিরমিযী: ৬১; দারেমী: ১/১৬৯; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪১; বাইহাকী: ১/১৬২; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩১; আত তায়ালিসী: ১/৫৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬৪)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: «أَنَّهَا اسْتَعَارَتْ قِلَادَةً مِنْ أَسْمَاءَ فَهَلَكَتْ، فَأَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا مِنْ أَصْحَابِهِ فِي طَلَبِهَا، وَأَدْرَكَتْهُمُ الصَّلَاةُ، فَصَلُّوا بِغَيْرِ وُضُوءٍ، فَلَمَّا أَتَوَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَكَوْا ذَلِكَ إِلَيْهِ، قَالَ: فَنَزَلَتْ آيَةُ التَّيَمُّمِ» فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ: «جَزَاكَ اللَّهُ خَيْرًا، فَوَاللَّهِ مَا نَزَلَ بِكَ أَمْرٌ قَطُّ إِلَّا جَعَلَ اللَّهُ لَكَ مِنْهُ مَخْرَجًا، وَجَعَلَ فِيهِ لِلْمُسْلِمِينَ بَرَكَةً». [4: 50]
رقم طبعة با وزير = (1706)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (334).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو كريب: هو محمد بن العلاء، وأبو أسامة: هو حماد بن أسامة.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার আসমা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে একটি হার ধার করে নিয়েছিলেন, অতঃপর তিনি সেটি হারিয়ে ফেলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খোঁজার জন্য কয়েকজন সাহাবী পাঠান। তারপর সালাতের সময় হয়ে যায় ফলে তারা ওযূ ছাড়াই সালাত আদায় করেন। অতঃপর যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তখন তারা তাঁর কাছে এই ব্যাপারে অভিযোগ করেন। রাবী বলেন, তখন তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়। উসাইদ বিন হুযাইর বলেন, “আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। যখনই আপনার উপর কোন (অপ্রীতিকর) বিষয় নেমে এসেছে, তখনই মহান আল্লাহ আপনার পথকে সুগম করেছেন এবং তাতে মুসলিমদের জন্য বারাকাহ দিয়েছেন!”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৬১; হুমাইদী: ১৬৫; সহীহ আল বুখারী: ৩৩৬; সহীহ মুসলিম: ৩৬৭; আবূ দাঊদ: ৩১৭; নাসাঈ: ১/১৭২; ইবনু মাজাহ: ৫৬৮; আবূ আওয়ানা: ১/৩০৩; সুনান বাইহাকী: ১/২১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৩৪)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الصَّوَّافُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ زُرْعَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَدِّهِ جَرْهَدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَقَدْ كَشَفَ فَخِذَهُ، فَقَالَ: «غَطِّهَا، فَإِنَّهَا عَوْرَةٌ». [1: 78]
رقم طبعة با وزير = (1707)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (1 295 - 298).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات، زرعة بن عبد الرحمن بن جرهد الأسلمي المدني، وثقه النسائي، وذكره ابن حبان في «الثقات» 4/ 268 وقال: من زعم أنه زرعة بن مسلم بن جرهد فقد وهم، وباقي رجال السند على شرط الصحيح، أبو عاصم: هو الضحاك بن مخلد الشيباني، وأبو الزناد: هو عبد الله بن ذكوان، وإسحاق بن إبراهيم: هو ابن محمد الصواف.
বাংলা অনুবাদ
জারহাদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে অতিক্রম করেন এমন অবস্থায় যে, সে সময় তার উরু উন্মুক্ত হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি এটি ঢেকে রাখো। কেননা এটি আওরাত (ঢেকে রাখা আবশ্যক এমন অঙ্গ)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪৭৯; তাবারানী আল কাবীর: ২১৩৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৭৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৮০৮; তিরমিযী: ২৭৯৮; হুমাইদী: ৮৫৮; দারাকুতনী: ১/২২৪; আত তায়ালিসী: ১১৭৬; আবূ দাঊদ: ৪০১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/১১৮; হাকিম: ৪/১৮০; সহীহ আল বুখারী: ১/৪৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৯৫, ২৯৮)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ».
رقم طبعة با وزير = (1708)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (196).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، صفية بنت الحارث بن طلحة العبدرية أم طلحة الطلحات، وكانت عائشة تنزل عليها بالبصرة عقب وقعة الجمل، وذكرها المؤلف في «ثقات التابعين» 4/ 385 - 386، وروى عنها محمد بن سيرين وقتادة، وعدها الحافظ في «التقريب» صحابية، ولم يتابع، وباقي رجال السند على شرط الصحيح، وقال الترمذي: حديث عائشة حديث حسن.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঋতুস্রাব হয় এমন নারীর ওড়না বিহীন সালাত আদায় করলে আল্লাহ তা কবূল করবেন না।”[1]
[1] ইবনু মাজাহ: ৬৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২২৯; মুসনাদ আহমাদ: ৬/১৫০; আবূ দাঊদ: ৬৪১; তিরমিযী: ৩৭৭; সুনান বাইহাকী: ২/২৩৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫২৭; হাকিম: ১/২৫১; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৯৬)
মূল আরবি
حَدَّثَنَاهُ ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، بِإِسْنَادٍ مِثْلِهِ، وَقَالَ: «[ص:613] صَلَاةَ امْرَأَةٍ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ». [2: 2]
رقم طبعة با وزير = (1709)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو في «صحيح ابن خزيمة» (775).
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঋতুস্রাব হয় এমন নারীর ওড়না বিহীন সালাত আদায় করলে আল্লাহ তা কবূল করবেন না।”[1]
[1] ইবনু মাজাহ: ৬৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২২৯; মুসনাদ আহমাদ: ৬/১৫০; আবূ দাঊদ: ৬৪১; তিরমিযী: ৩৭৭; সুনান বাইহাকী: ২/২৩৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫২৭; হাকিম: ১/২৫১; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৭৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৯৬)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، سَمِعَ نَافِعًا، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَتَّزِرْ، وَلْيَرْتَدِ». [1: 78]
رقم طبعة با وزير = (1710)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (646).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করার ইচ্ছা করবে, তখন সে যেন লুঙ্গি ও চাদর পরিধান করে নেয়।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩৭৮; সুনান বাইহাকী: ২/২৩৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৯০; মুসনাদ আহমাদ: ২/১৪৮; আবূ দাঊদ: ৬৩৫; হাকিম: ১/২৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৪৬)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُصَلِّي أَحَدُنَا فِي الثَّوْبِ الْوَاحِدِ؟ قَالَ: «إِذَا وَسَّعَ [ص:615] اللَّهُ عَلَيْكُمْ، فَأَوْسِعُوا عَلَى أَنْفُسِكُمْ، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ، صَلَّى رَجُلٌ فِي إِزَارٍ وَرِدَاءٍ، فِي إِزَارٍ وَقَمِيصٍ، فِي إِزَارٍ وَقَبَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ، فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ، فِي تُبَّانٍ وَقَمِيصٍ، فِي تُبَّانٍ وَقَبَاءٍ» قَالَ: وَأَحْسَبُهُ، [قَالَ]: فِي تُبَّانٍ، وَرِدَاءٍ. [1: 78]
رقم طبعة با وزير = (1711)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح؛ بسؤال الرجل فقط، سقط منه جوابه صلى الله عليه وسلم إيَّاهُ، كما سقط منه سؤال رجل آخر لعمر؛ فأجابه بقوله: «إذا وسع الله ... » الخ، وسيأتي على الصواب برقم (2295) - «الضعيفة» (5746). تنبيه!! رقم (2295) = (2298) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, “আমাদের কেউ কি এক কাপড়ে সালাত আদায় করতে পারবে?” জবাবে তিনি বলেন, “যখন আল্লাহ তোমাদের উপর প্রশস্ততা দান করবেন, তখন তোমরা নিজেদের ব্যাপারেও প্রশস্ততা অবলম্বন করবে। সেক্ষেত্রে ব্যক্তি দুই ধরণের কাপড় একত্রে সালাত আদায় করবে; একটি লুঙ্গি ও এক চাদরে অথবা এক লুঙ্গি ও এক জামায়, অথবা এক লুঙ্গি ও এক কাবায়, অথবা এক পাজামা ও এক জামায়, অথবা এক পাজামা ও এক চাদরে, অথবা এক পাজামা ও এক কাবায়, অথবা এক জাঙ্গিয়া ও এক জামায়, অথবা এক জাঙ্গিয়া ও এক কাবায় সালাত আদায় করবে।” রাবী বলেন, “আমার ধারণা তিনি “এক জাঙ্গিয়া ও এক চাদর” এর কথাও বলেছেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৩৬৫; দারাকুতনী: ১/২৮২; সহীহ মুসলিম: ৫১৫; আবূ দাঊদ: ৬২৫; নাসাঈ: ২/৬৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫১১; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৯৬)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: بَيْنَمَا النَّاسُ بِقُبَاءَ فِي صَلَاةِ الصُّبْحِ، إِذْ جَاءَهُمْ آتٍ، فَقَالَ لَهُمْ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَنْزَلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ، فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ». [1: 99]
رقم طبعة با وزير = (1712)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1/ 322 / 290): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন কুবায় ফজরের সালাত আদায় করছিলেন, এমন সময় তাদের কাছে এক ব্যক্তি আসেন এবং তাদেরকে বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গতরাতে কুরআন অবতীর্ণ হয়েছে। এতে কা‘বার দিকে মুখ করে সালাত আদায় করার আদেশ করা হয়েছে। সে সময় তারা শামের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। অতঃপর তারা কা‘বার দিকে মুখ ফিরিয়ে নেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৯৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৪; সহীহ আল বুখারী: ৪০৩; সহীহ মুসলিম: ৫২৬; নাসাঈ: ২/৬১; আবূ আওয়ানা: ১/৩৯৪; সুনান বাইহাকী: ২/২; মুসনাদ আহমাদ: ২/১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৩৫; তিরমিযী: ৩৪১; দারেমী: ১/২৮১; দারাকুতনী: ১/২৭৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৩২২/২৯০)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، [ص:618] عَنِ الْبَرَاءِ، قَالَ: «لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ، فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا، فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
[البقرة: 144] فَمَرَّ رَجُلٌ عَلَى قَوْمٍ مِنَ الْأَنْصَارِ وَهُمْ رُكُوعٌ، فَقَالَ: هُوَ يَشْهَدُ أَنَّهُ قَدْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَّهُ وَجَّهَ إِلَى الْكَعْبَةِ» [1: 99]
رقم طبعة با وزير = (1713) [ص:620] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «صَلَّى الْمُسْلِمُونَ إِلَى بَيْتِ الْمَقْدِسِ بَعْدَ قَدُومِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ سَبْعَةَ عَشْرًا شَهْرًا وَثَلَاثَةَ أَيَّامٍ سَوَاءً، وَذَلِكَ أَنَّ قُدُومَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ كَانَ يَوْمَ الِاثْنَيْنِ، لِاثْنَتَيْ عَشْرَةَ لَيْلَةً خَلَتْ مِنْ رَبِيعٍ الْأَوَّلِ، وَأَمَرَهُ اللَّهُ جَلَّ وَعَلَا بِاسْتِقْبَالِ الْكَعْبَةِ يَوْمَ الثُّلَاثَاءِ، لِلْنِصْفِ مِنْ شَعْبَانَ، فَذَلِكَ مَا وَصَفْتُ عَلَى صِحَّةِ مَا ذَكَرْتُ».
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو إسحاق: هو عمرو بن عبد الله.
বাংলা অনুবাদ
বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করেন, তখন তিনি ১৬ মাস অথবা ১৭ মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন। তবে তিনি কা‘বার দিকে মুখ করে সালাত আদায় করতে ভালবাসতেন। তখন মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন, قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ (অবশ্যই আমরা আসমানে দিকে আপনার মুখ ফেরানো লক্ষ্য করেছি। অবশ্যই আমরা আপনাকে এমন কিবলার দিকে মুখ ফিরিয়ে দিবো, যাতে আপনি সন্তুষ্ট হবেন। অতএব আপনি মাসজিদুল হারামের দিকে মুখ ফেরান। -সূরা বাকারাহ: ১৪৪) তারপর এক ব্যক্তি আনসারী কিছু সাহাবীর পাশ দিয়ে অতিক্রম করেন, এমন অবস্থায় যে, তারা রুকু‘ অবস্থায় ছিলেন। তখন তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন। তিনি কা‘বার দিকে মুখ করে সালাত আদায় করেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করার পর মুসলিমগণ ১৭ মাস ও কৃষ্ণপক্ষের তিনদিন বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেন। তিনি ১২ই রবিউল আওয়াল মাস, সোমবার মদীনায় আগমন করেন, আর মহান আল্লাহ তাঁকে কা‘বার দিকে মুখ করে সালাত আদায় করার নির্দেশ দেন ১৫ ই শা‘বান, মঙ্গলবার। কাজেই এটি আমাদের বর্ণনার বিশুদ্ধতাকে প্রমাণ করে।”
[1] সহীহ আল বুখারী: ৭২৫২; তিরমিযী: ৩৪০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪৪; মুসান্নাফ িইবনু শায়বাহ: ১/৩৩৪; সহীহ মুসলিম: ৫২৫; আবূ আওয়ানা: ১/৩৯৪; আত তায়ালিসী: ৭১৯; সুনান বাইহাকী: ২/২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৬৫; ইবনু মাজাহ: ১০১০; দারাকুতনী: ১/২৭৩; নাসাঈ: ২/৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى*، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا [ص:621] وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَمَّا وُجِّهَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْكَعْبَةِ قَالُوا: كَيْفَ بِمَنْ مَاتَ مِنْ إِخْوَانِنَا وَهُمْ يُصَلُّونَ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ؟ » فَأَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ
[البقرة: 143] [1: 99]
رقم طبعة با وزير = (1714)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره: خ البراء - انظر التعليق. * [أَبُو يَعْلَىّ] قال الشيخ: هو الموصليُّ صاحب «المسند» ولم أرَهُ فيه، ولا: هو في «مجمع الزوائد»، وهذا يعني أنَّهُ فِي «المسند الكبير» لأبي يعلى، ولو كان؛ لأورده الحافظ في «المطالب العالية»، ولم أرَهُ فيه، لا في الصلاة، ولا في «التفسير»؛ فالله أعلم. وقد أخرجه الترمذي (2968) من طريق وكيع به وقال: «حديثٌ حسنٌ صحيحٌ»، وأقول سِمَاكُ - وهو ابن حرب -، عن عكرمة: مُضَعَّف، والظاهر أنَّهُ إِنَّمَا صحَّحه لأنَّ له شاهداً من حديث البراءِ بن عازبٍ عِندَ البخاريّ (رقم 40 و 4486)، وغيره.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: سماك – وهو ابن حرب- روايته عن عكرمة مضطربة، وباقي رجاله ثقات.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বার দিকে মুখ করে সালাত আদায় শুরু করেন, তখন সাহাবীগণ বলেন, “আমাদের ভাইয়েরা যারা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করে মারা গেছেন, তাদের অবস্থা কেমন হবে?” তখন মহান আল্লাহ আয়াত নাযিল করেন, وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ (আর অবশ্যই আল্লাহ তোমাদের ঈমান (বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করা সালাত) বিনষ্ট করবেন না।”– সূরা আল বাকারাহ: ১৪৩)[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩৪৭; তিরমিযী: ২৯৬৪; তাবারী: ৩/১৬৭; দারেমী: ১/২৮১; তাবারানী আল কাবীর: ১১৭২৯; আবূ দাঊদ: ৪৬৮০; আত তায়ালিসী: ২৬৭৩; হাকিম: ২/২৬৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ অন্যান্য সমার্থক বর্ণনা থাকার কারণে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭১৪)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: أَوْصَانِي خَلِيلِي بِثَلَاثٍ: «اسْمَعْ وَأَطِعْ وَلَوْ لِعَبْدٍ مُجَدَّعِ الْأَطْرَافِ، وَإِذَا صَنَعْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا، ثُمَّ انْظُرْ إِلَى أَهْلِ بَيْتٍ مِنْ جِيرَانَكَ فَأَصِبْهُمْ مِنْهُ بِمَعْرُوفٍ، وَصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ وَجَدْتَ الْإِمَامَ قَدْ صَلَّى فَقَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ، وَإِلَّا فَهِيَ نَافِلَةٌ». [3: 69]
رقم طبعة با وزير = (1715)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1368)، «صحيح سنن ابن ماجه» (2862)، «الإرواء» (483).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الصحيحين غير عبد الله بن الصامت فإنه من رجال مسلم، حبان: هو ابن موسى بن سوار.
বাংলা অনুবাদ
আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার বন্ধু (অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তিনটি উপদেশ দিয়েছেন: (১) তুমি (শাসকের কথা) শ্রবণ করবে এবং আনুগত্য করবে যদিও বিকলাঙ্গ কোন দাস তোমাদের শাসক হন, (২) যখন তুমি তরকারী রান্না করবে, তখন তাতে পানি বেশি দিবে তারপর তোমার প্রতিবেশির বাড়ির লোকদের প্রতি লক্ষ্য করবে এবং সেখান থেকে তাদেরকে ন্যায় সঙ্গতভাবে কিছু দিবে। (৩) সময় মতো সালাত আদায় করবে। অতঃপর যদি তুমি ইমামকে পাও এমন অবস্থায় যে, তিনি সালাত শেষ করেছেন, তবে তুমি তো তোমার সালাত আগেই সংরক্ষন করেছো, আর যদি এমন পাও যে, তিনি সালাত এখনও শেষ করেননি, (তবে তাদের সাথে আবার সালাত আদায় করবে) কেননা এটি তোমার জন্য নফল হিসেবে বিবেচিত হবে।”[1]
[1] ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ১১৩; মুসনাদ আহমাদ: ৫/১৬১; আবূ আওয়ানা: ৪/৪৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯১; সহীহ মুসলিম: ৬৪৮; আত তায়ালিসী: ৪৫২; ইবনু মাজাহ: ২৮৬২; সুনান বাইহাকী: ৩/৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭৮২; দারেমী: ১/২৭৯; আবূ দাঊদ: ৪৩১; তিরমিযী: ১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৬৮)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَتَيْتَ الْقَوْمَ وَقَدْ صَلَّوْا كُنْتَ قَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ، وَإِنْ لَمْ يَكُونُوا صَلَّوْا صَلَّيْتَ مَعَهُمْ، وَكَانَتْ لَكَ نَافِلَةً». [3: 69]
رقم طبعة با وزير = (1716)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح كسابقه.
বাংলা অনুবাদ
আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার বন্ধু (অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। (তন্মধ্যে অন্যতম হলো) তুমি সময় মতো সালাত আদায় করবে। অতঃপর যদি তুমি কওমকে পাও এমন অবস্থায় যে, তারা সালাত আদায় করেছেন, তবে তুমি তো তোমার সালাত আগেই সংরক্ষন করেছো, আর যদি তারা সালাত না আদায় না করে থাকে, তবে তাদের সাথে আবার সালাত আদায় করবে। আর এটি তোমার জন্য নফল হিসেবে বিবেচিত হবে।”[1]
[1] ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ১১৩; মুসনাদ আহমাদ: ৫/১৬১; আবূ আওয়ানা: ৪/৪৪৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯১; সহীহ মুসলিম: ৬৪৮; আত তায়ালিসী: ৪৫২; ইবনু মাজাহ: ২৮৬২; সুনান বাইহাকী: ৩/৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৮১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭৮২; দারেমী: ১/২৭৯; আবূ দাঊদ: ৪৩১; তিরমিযী: ১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৬৮)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ السِّجِسْتَانِيُّ، بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ، حَدَّثَنَا أَبُو الْمُنْذِرِ إِسْمَاعِيلُ بْنُ عُمَرَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَاعَتَانِ تُفْتَحُ فِيهِمَا أَبْوَابُ السَّمَاءِ: عِنْدَ حُضُورِ الصَّلَاةِ، وَعِنْدَ الصَّفِّ فِي سَبِيلِ اللَّهِ». [1: 3]
رقم طبعة با وزير = (1717)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 114 و 115 - 116).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، لكن اختلف في رفعه ووقفه، أبو حازم: هو سلمة بن دينار الأعرج التمار المدني القاص.
বাংলা অনুবাদ
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দুটি সময়ে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়: সালাতের ওয়াক্ত উপস্থিত হওয়ার সময় ও আল্লাহর রাস্তায় জিহাদে সারিবদ্ধ হওয়ার সময়।”[1]
[1] ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ: ৬৬১; মুয়াত্তা ইমাম মালিক: ১/৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/২২৪; তাবারানী: ৫৭৭৪; আবূ দাঊদ: ২৫৪০; দারেমী: ১/২৭২; হাকিম: ১/১৯৮; সুনান বাইহাকী: ১/৪১০; তাবারানী: ৫৭৫৬; ইবনুল জারূদ: ১০৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১১৪-১১৬)
