সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ১০: হাদিস ১৮১-২০০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ১৮১

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ بِخَبَرٍ غَرِيبٍ غَرِيبٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ السِّنْجِيُّ سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْإِيمَانُ سَبْعُونَ أَوِ اثْنَانِ وَسَبْعُونَ بَابًا، أَرْفَعُهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَدْنَاهُ إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ» [1: 1] [ص:408] قَالَ أَبُو حَاتِمٍ: الِاقْتِصَارُ فِي هَذَا الْخَبَرِ عَلَى هَذَا الْعَدَدِ الْمَذْكُورِ فِي خَبَرِ ابْنِ الْهَادِ مِمَّا نَقُولُ فِي كُتُبِنَا: إِنَّ الْعَرَبَ تَذْكُرُ الْعَدَدَ لِلشَّيْءِ، وَلَا تُرِيدُ بِذِكْرِهَا ذَلِكَ الْعَدَدَ نَفْيًا عَمَّا وَرَاءَهُ، وَلِهَذَا نَظَائِرُ نَوَّعْنَا لِهَذَا أَنْوَاعًا، سَنَذْكُرُهَا بِفُصُولِهَا فِيمَا بَعْدُ إِنْ شَاءَ اللَّهُ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، تقدم (166).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما. ابن أبي مريم: هو سعيد بن الحكم بن محمد بن سالم بن أبي مريم الجُمَحي بالولاء، أبو محمد المصري ثقة ثبت، ويحيى بن أيوب هو الغافقي أخرج حديثه الجماعة، قال الحافظ في "التقريب": صدوق ربما أخطأ، وابن الهاد هو يزيد بن عبد الله بن أسامة بن الهاد الليثي أبو عبد الله المدني، روى له الجماعة.

বাংলা অনুবাদ

১৮১. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’ঈমানের সত্তর অথবা বাহাত্তরটি দরজা রয়েছে। সর্বোচ্চ দরজা হলো ’লা ইলাহা ইল্লাল্লাহ’, সর্বনিম্ন দরজা হলো রাস্তা হতে কষ্টদায়ক জিনিস অপসারণ করা। লজ্জাও ঈমানের একটি শাখা।’[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাবী ইবনুল বর্ণিত এই হাদীসে উল্লেখিত সংখ্যার উপর ক্ষ্যান্ত থাকা হয়েছে, এই ব্যাপারে আমরা আমাদের কিতাবে বলেছি যে, আরবরা কোন কোন সময় কোন কিছুর সংখ্যা বর্ণনা করে কিন্তু ঐ সংখ্যা উল্লেখের মাধ্যমে তারা অন্যান্য সংখ্যাকে নাকচ করা উদ্দেশ্য নেন না। এর বহু দৃষ্টান্ত রয়েছে। এটিকে আমরা অনেক প্রকারে বিভক্ত করেছি।পরবর্তীতে আমরা এই বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।”

হাদিস ১৮২

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُدْخِلُ اللَّهُ أَهْلَ الْجَنَّةِ الْجَنَّةَ، يُدْخِلُ مَنْ يَشَاءُ بِرَحْمَتِهِ، وَيُدْخِلُ أَهْلَ النَّارِ [النَّارَ]، ثُمَّ يَقُولُ: أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ حَبَّةُ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ، فَيُخْرَجُونَ مِنْهَا حُمَمًا، فَيُلْقَوْنَ فِي نَهْرٍ فِي الْجَنَّةِ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ حَبَّةٌ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَهَا صَفْرَاءَ مُلْتَوِيَةً؟ » [80: 3]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (842): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.

বাংলা অনুবাদ

১৮২. আবু সা’ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’আল্লাহ তা’আলা জান্নাতবাসীদের জান্নাতে প্রবেশ করাবেন, যাকে ইচ্ছা তিনি স্বীয় রহমতে জান্নাতে প্রবেশ করাবেন, এবং জাহান্নামবাসীদের জাহান্নামে প্রবেশ করাবেন। তারপর তিনি বলবেন: ’যার অন্তরে সরিষার দানা পরিমান ঈমান আছে, তাকে তোমরা জাহান্নাম থেকে বের করো।’ অতঃপর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে এমতাবস্থায় যে তারা অঙ্গারে পরিণত হয়ে গিয়েছে। অতঃপর তাদেরকে জান্নাতের একটি নদীতে ফেলে দেওয়া হবে ফলে তারা জেগে উঠবে যেভাবে নদীর ধারে শষ্যদানা গজিয়ে উঠে। তোমরা কি সেগুলোকে হলুদ বর্ণ ও মোচড় খাওয়া পেঁচানো দেখতে পাও না?’[1]

হাদিস ১৮৩

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي رَجَاءِ بْنِ أَبِي عُبَيْدَةَ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا مُيِّزَ أَهْلُ [ص:410] الْجَنَّةِ وَأَهْلُ النَّارِ، يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ، قَامَتِ الرُّسُلُ فَشَفَعُوا، فَيُقَالُ: اذْهَبُوا فَمَنْ عَرَفْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ قِيرَاطٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ، فَيُخْرِجُونَ بَشَرًا كَثِيرًا، ثُمَّ يُقَالُ: اذْهَبُوا فَمَنْ عَرَفْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ خَرْدَلَةٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ، فَيُخْرِجُونَ بَشَرًا كَثِيرًا، ثُمَّ يَقُولُ جَلَّ وَعَلَا: أَنَا الْآنَ أُخْرِجُ بِنِعْمَتِي وَبِرَحْمَتِي، فَيُخْرِجُ أَضْعَافَ مَا أَخْرَجُوا وَأَضْعَافَهُمْ، قَدِ امْتَحَشُوا وَصَارُوا فَحْمًا، فَيُلْقَوْنَ فِي نَهْرٍ، أَوْ فِي نَهْرٍ مِنْ أَنْهَارِ الْجَنَّةِ، فَتَسْقُطُ مُحَاشُّهُمْ عَلَى حَافَةِ ذَلِكَ النَّهَرِ، فَيَعُودُونَ بِيضًا مِثْلَ الثَّعَارِيرِ، فَيُكْتَبُ فِي رِقَابِهِمْ: عُتَقَاءُ اللَّهِ، وَيُسَمَّوْنَ فِيهَا الْجَهَنَّمِيِّينَ» [ص:411] الثَّعَارِيرُ الْقِثَّاءُ الصِّغَارُ، قَالَهُ الشَّيْخُ.

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «ظلال الجنة» (2/ 404 / 841)، «الصحيحة» (3054).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: يحيى بن أبي رجاء: ذكره المؤلف في «الثقات» 9/ 264، وكناه أبا محمد، وقال: يروي عن زهير بن معاوية، وعتاب بن بشير، وأهل بلده، حدثنا عنه أبو عروبة، مات سنة أربعين ومئتين، وباقي رجاله ثقات إلا أن أبا الزبير - وهو محمد بن مسلم بن تدرس - مدلس وقد عنعن.

বাংলা অনুবাদ

১৮৩. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’যখন জান্নাতবাসী ও জাহান্নাবাসীদের পৃথক করা হবে এবং জান্নাতবাসীরা জান্নাতে আর জাহান্নামবাসীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন রাসূলগণ দাঁড়াবেন অতঃপর তাঁরা সুপারিশ করবেন। তখন তাঁদের বলা হবে: ’আপনারা যান এবং যাকে বুঝতে পারবেন যে, তার অন্তরে এক কীরাত পরিমাণ ঈমান আছে, তাকে আপনারা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন।’ অতঃপর তাঁরা অনেক মানুষকে জাহান্নাম থেকে বের করে আনবেন। তারপর তাঁদেরকে আবার বলা হবে: ’আপনারা যান এবং যাকে বুঝতে পারবেন যে, তার অন্তরে সরিষার দানা পরিমান ঈমান আছে, তাকে আপনারা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন।’ অতঃপর তাঁরা অনেক মানুষকে জাহান্নাম থেকে বের করে আনবেন।’ তারপর সুমহান আল্লাহ বলবেন: ’আমি এখন আমার নি’য়ামত ও রহমতের বদৌলতে জাহান্নাম থেকে বের করে আনবো।’ ফলে নাবীগণ যে পরিমাণ বের করে এনেছিলেন তার চেয়ে বহু গুণ লোক তিনি জাহান্নাম থেকে বের করে আনবেন এমতাবস্থায় যে, তারা পুড়ে কয়লায় পরিণত হয়ে গেছে। অতঃপর তাদেরকে নদীতে অথবা (রাবীর সন্দেহ যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জান্নাতের একটি নদীতে ফেলে দেওয়া হবে, ফলে তাদের পোড়া অংশ ঐ নদীর কিনারায় পড়ে যাবে এবং তারা সা’আরীর উদ্ভিদের ন্যায় শুভ্র হয়ে যাবে। তাদের গর্দানে লেখা থাকবে ’এরা আল্লাহর আজাদকৃত’ এবং তাদেরকে জাহান্নাম ভোগকারী হিসেবে অভিহিত করা হবে।’[1]
সা’আরীর হলো এক জাতীয় ছোট উদ্ভিদ। এটি আমাদের শাইখ বলেছেন।

হাদিস ১৮৪

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ بْنِ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ أَبِي مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَهْلُ النَّارِ الَّذِينَ هُمْ أَهْلُهَا، فَإِنَّهُمْ لَا يَمُوتُونَ فِيهَا وَلَا يَحْيَوْنَ، وَلَكِنْ نَاسٌ أَصَابَتْهُمُ النَّارُ بِذُنُوبِهِمْ، أَوْ قَالَ: بِخَطَايَاهُمْ، حَتَّى إِذَا كَانُوا فَحْمًا أُذِنَ فِي الشَّفَاعَةِ، فَجِيءَ بِهِمْ ضَبَائِرَ ضَبَائِرَ، فَبُثُّوا عَلَى أَهْلِ [ص:412] الْجَنَّةِ، ثُمَّ قِيلَ: يَا أَهْلَ الْجَنَّةِ، أَفِيضُوا عَلَيْهِمْ، قَالَ: فَيَنْبُتُونَ نَبَاتَ الْحِبَّةِ تَكُونُ فِي حَمِيلِ السَّيْلِ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: كَأَنَّهُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَادِيَةِ [80: 3]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1551)، «رفع الأستار» (ص 11): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال الشيخين غير أبي نضرة - واسمه المنذر بن مالك - فإنه من رجال مسلم، وأبو مسلمة: هو سعيد بن يزيد الأزدي.

বাংলা অনুবাদ

১৮৪. আবু সা’ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’আর জাহান্নামবাসীরা, তারা সেখানে মৃত্যুবরণ করবে না, ভালোভাবে বেঁচেও থাকবে না। কিন্তু কিছু মানুষ থাকবে, যারা তাদের পাপের কারণে জাহান্নামের শাস্তি পাবে অতঃপর যখন তারা পুড়ে কয়লায় পরিণত হবে, তখন তাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। ফলে তাদেরকে দলে দলে আনা হবে। অতঃপর তাদেরকে বিক্ষিপ্তভাবে জান্নাতবাসীদের সামনে রাখা হবে। তারপর বলা হবে: ’হে জান্নাতবাসীগণ, আপনারা তাদের উপর পানি ছিটিয়ে দিন। ফলে তারা স্রোতবাহিত পলিমাটিতে চারা গজিয়ে উঠার ন্যায় গজিয়ে উঠবে।’ তখন একজন সাহাবী বললেন: ’আল্লাহর নাবী যেন গ্রামে বসবাস করতেন।’[1]

হাদিস ১৮৫

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِيهِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ: قَالَ يَهُودِيٌّ لِعُمَرَ: لَوْ عَلِمْنَا، مَعْشَرَ الْيَهُودِ، مَتَى نَزَلَتْ هَذِهِ الْآيَةُ لَاتَّخَذْنَاهُ عِيدًا: الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ [المائدة: 3]، وَلَوْ نَعْلَمُ الْيَوْمَ الَّذِي نَزَلَتْ فِيهِ لَاتَّخَذْنَاهُ عِيدًا، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَدْ عَلِمْتُ الْيَوْمَ الَّذِي أُنْزِلَتْ فِيهِ، وَاللَّيْلَةَ الَّتِي أُنْزِلَتْ، يَوْمَ الْجُمُعَةِ، وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَاتٍ». [46: 5]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (2808): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.

বাংলা অনুবাদ

১৮৫. তারিক বিন শিহাব রহিমাহুল্লাহ বলেন: ’এক ইয়াহুদী উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বললো যে, ’আজ তোমাদের উপর তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম...। (সূরা আল মায়িদা: ৩) যদি আমরা ইয়াহুদীরা জানতাম যে, এই আয়াত কখন নাযিল হয়েছে, তাহলে সেই সময়কে আমরা ঈদ বা উৎসবের সময় হিসেবে গ্রহণ করতাম। আর যদি আমরা জানতাম যে, এই আয়াত কোন দিন নাযিল হয়েছে, তাহলে সেই দিনকে আমরা ঈদ বা উৎসবের দিন হিসেবে গ্রহণ করতাম।’ তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বললেন: ’আমি জানি যে, আয়াতটি কখন নাযিল হয়েছে এবং কোন রাতে নাযিল হয়েছে সেটাও জানি। আয়াতটি নাযিল হয়েছে জুমু’আর দিন, এসময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে আরাফায় ছিলাম।’[1]

হাদিস ১৮৬

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَأَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، كُلُّهُمْ يُحَدِّثُونَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرُ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ الْمُسْلِمُونَ إِلَيْهَا أَبْصَارَهُمْ وَهُوَ حِينَ يَنْتَهِبُهَا مُؤْمِنٌ» فَقُلْتُ لِلزُّهْرِيِّ مَا هَذَا؟

فَقَالَ: عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَلَاغُ، وَعَلَيْنَا التَّسْلِيمُ. [65: 2]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإيمان» لابن أبي شيبة (ص13).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما لولا عنعنة الوليد بن مسلم، لكنه توبع.

বাংলা অনুবাদ

১৮৬. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’ব্যভিচারী ব্যক্তি যখন ব্যভিচার করে তখন সে মু’মিন থাকে না। চোর যখন চুরি করে তখন সে মু’মিন থাকে না। মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে তখন সে মু’মিন থাকে না। লুণ্ঠনকারী ব্যক্তি যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তির লুণ্ঠন করে আর মুসলিমরা তার দিকে চোখ ‍তুলে তাকিয়ে থাকে, তখন সে মু’মিন থাকে না।[1]
অধঃস্তন রাবী ইমাম আওযাঈ রহিমাহুল্লাহ তাঁর উস্তাদ ইমাম যুহরী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন: ’এর মর্মার্থ কী?’ তখন তিনি জবাবে বললেন: ’রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দায়িত্ব হলো পৌঁছে দেওয়া আর আমাদের দায়িত্ব হলো মেনে নেওয়া।’

হাদিস ১৮৭

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَابْنُ كَثِيرٍ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ:، قَالَ وَاقِدُ بْنُ عَبْدِ اللَّهِ: أَخْبَرَنِي عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ». [65: 2]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» تحت (1974 و 2008)، «الروض» (927): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.

বাংলা অনুবাদ

১৮৭. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’তোমরা আমার পরে কুফফার (দের মত) হয়ে যেয়ো না যে, তোমরা একে অন্যের গর্দানে মারবে।’[1]

হাদিস ১৮৮

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ فِي إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟ » قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ، فَذَلِكَ مُؤْمِنٌ [ص:418] بِي، كَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي، مُؤْمِنٌ بِالْكَوَاكِبِ».

[65: 2]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 144 / 681): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.

বাংলা অনুবাদ

১৮৮. যাইদ বিন খালিদ আল জুহানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: ’রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে হুদাইবিয়ায় ফজরের সালাত আদায় করেন। এর আগে রাতে বৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাম ফিরালেন, তখন তিনি মানুষদের মুখোমুখি হয়ে বললেন: ’তোমরা কি জানো তোমাদের প্রতিপালক কী বলেছেন?’ সাহাবাগণ বললেন: ’আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই ভাল জানেন।’ তিনি বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন: ’আজকে আমার বান্দাদের কতেক আমার প্রতি বিশ্বাসী আর কতেক অবিশ্বাসী হয়ে সকাল করেছে।

যারা বলেছে যে, ’আল্লাহর দয়া ও অনুগ্রহের বদৌলতে আমাদের বৃষ্টি দেওয়া হয়েছে, তারা আমার প্রতি বিশ্বাসী ও গ্রহ-নক্ষত্রের (প্রভাবের) প্রতি অবিশ্বাসী। আর যারা বলেছে যে, ’আমাদেরকে ওমুক, ওমুক নক্ষত্রের কারণে বৃষ্টি দেওয়া হয়েছে, তারা আমার প্রতি অবিশ্বাসী ও গ্রহ-নক্ষত্রের (প্রভাবের) প্রতি বিশ্বাসী।’[1]

হাদিস ১৮৯

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:419] عَنِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ الثَّقَفِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي أَوْصَتْ أَنْ نُعْتِقُ عَنْهَا رَقَبَةً، وَعِنْدِي جَارِيَةٌ سَوْدَاءُ، قَالَ: «ادْعُ بِهَا»، فَجَاءَتْ، فَقَالَ: «مَنْ رَبُّكِ؟ » قَالَتِ: اللَّهُ، قَالَ: «مَنْ أَنَا؟ » قَالَتْ: رَسُولُ اللَّهِ، قَالَ: «أَعْتِقْهَا، فَإِنَّهَا مُؤْمِنَةٌ». [65: 2]
رقم طبعة با وزير = (189) و (4296)

تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (189) والثاني (4296) وفي كِلا الموضعين قال الشيخ: حسن صحيح - «الصحيحة» (3161). أما في «طبعة المؤسسة» فلم يرد الحديث إلا في هذا الموضع لكن الحديث مكرر ولا فرق بينهما لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، من أجل محمد بن عمرو.

বাংলা অনুবাদ

১৮৯. শারীদ বিন সুয়াইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম: ’হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার মা অসিয়ত করে গেছেন যে, আমরা যেন তার পক্ষ থেকে একজন দাস মুক্ত করে দেই। আমার কাছে একটি কালো দাসী আছে।’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ’তুমি তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো।’ অতঃপর তিনি জিজ্ঞেস করলেন: ’তোমার রব্ব কে?’ সে জবাবে বললো: ’আল্লাহ’। তিনি আবার বললেন: ’আমি কে?’ সে বললো: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’ তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীকে বললেন: ’একে মুক্ত করে দাও। কারণ সে মু’মিনা।’[1]

হাদিস ১৯০

মূল আরবি

أَخْبَرَنَا حَبَّانُ بْنُ إِسْحَاقَ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الرُّخَامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:420] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ بَابًا، وَالْحَيَاءُ مِنَ الْإِيمَانِ». [65: 2]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1769).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.

বাংলা অনুবাদ

১৯০. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: ’রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’ঈমানের সত্তরেরও বেশি দরজা রয়েছে। আর লজ্জাও ঈমানের অন্তর্ভূক্ত।’[1]

হাদিস ১৯১

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ [عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ]، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ شُعْبَةً، أَعْلَاهَا شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ». [65: 2]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

১৯১. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: ’রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:’ ঈমানের সত্তরেরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। সর্বোচ্চ শাখা হলো ’আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই’ এই সাক্ষ্য দেওয়া। আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা।’[1]

হাদিস ১৯২

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الرِّفَاعِيُّ أَبُو هِشَامٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَمْرٍو الْفُقَيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ، وَلَا اللِّعَانِ، وَلَا الْبَذِيءِ، وَلَا الْفَاحِشِ». [50: 3]

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (320).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، محمد بن زيد الرفاعي، لكنه توبع عليه. تنبيه!! كأن في كلام الشيخ شعيب سقط إذا أراد أن يبين حال: «محمد بن زيد الرفاعي»، ثم يبين أنه قد توبع! والله تعلى أعلم. ومحمد هذا: هو ابن هشام، الرفاعي الكوفي قال عنه ابن حجر: «ليس بالقوي» وقال الذهبي: «ضعفه النسائي وابو حاتم». - مدخل بيانات الشاملة -.

বাংলা অনুবাদ

১৯২. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:’মু’মিন ব্যক্তি পরনিন্দক, অতিশয় অভিশম্পাতকারী, দুশ্চরিত্রের অধিকারী এবং অশ্লীলভাষী হয় না।’ [1]

হাদিস ১৯৩

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، وَمَوْهَبُ بْنُ يَزِيدَ، قَالَا: [ص:422] حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ دَرَّاجًا أَبَا السَّمْحِ حَدَّثَهُ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا حَلِيمَ إِلَّا ذُو عَثْرَةٍ، وَلَا حَكِيمَ إِلَّا ذُو تَجْرِبَةٍ» قَالَ مَوْهَبٌ: قَالَ لِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: أَيْشٍ كَتَبْتَ بِالشَّامِ؟ فَذَكَرْتُ لَهُ هَذَا الْحَدِيثَ، قَالَ: لَوْ لَمْ تَسْمَعْ إِلَّا هَذَا لَمْ تَذْهَبْ رِحْلَتُكَ. [50: 3]

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «تخريج المشكاة» (5056/التحقيق الثاني).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف لضعف درّاج في روايته عن أبي الهيثم: قال ابنُ الجوزي: تفرد به درّاج، وقد قال أحمد: أحاديثه مناكير، ومع ذلك فقد حسنه الترمذي، وصححه الحاكم ووافقه الذهبي

বাংলা অনুবাদ

১৯৩. আবু সা’ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’হোঁচট খাওয়া ছাড়া কেউ ধৈর্যশীল হতে পারে না আর অভিজ্ঞতা ছাড়া প্রজ্ঞাপূর্ণ হতে পারে না।’[1]
মাওহাব বলেন, আমাকে ইমাম আহমাদ বিন হাম্বাল বলেছেন: ’আপনি শামে কী লিপিবদ্ধ করেছেন?’ অতঃপর আমি তাঁকে এই হাদীসটির কথা উল্লেখ করলে তিনি বলেন: ’আপনি যদি সেখানে এই হাদীস ছাড়া আর কোন হাদীসই শ্রবণ না করতেন, তবুও আপনার সফর বৃথা যেত না!

হাদিস ১৯৪

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، [ص:423] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ فِي الْخُطْبَةِ: «لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ، وَلَا دِينَ لِمَنْ لَا عَهْدَ لَهُ». [50: 3]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج الإيمان» رقم (7)، «المشكاة» (35)، «الروض» (569).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن في الشواهد. مؤمل بن إسماعيل: صدوق، سيئ الحفظ، وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

১৯৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের উদ্দেশ্যে ভাষণে বলেছেন: ’যার আমানতদারিতা নেই, তার ঈমান নেই, আর যে প্রতিশ্রুতি রক্ষা করে না, তার কোন দ্বীন নেই।’[1]

হাদিস ১৯৫

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: انْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَ [ص:424] بَقِيعِ الْغَرْقَدِ، فَانْطَلَقْتُ خَلْفَهُ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ»، فَقُلْتُ: لَبَّيْكَ ثُمَّ سَعْدَيْكَ، وَأَنَا فِدَاؤُكَ، فَقَالَ: «الْمُكْثِرُونَ هُمُ الْمُقِلُّونَ يَوْمَ الْقِيَامَةِ، إِلَّا مَنْ قَالَ بِالْمَالِ هَكَذَا وَهَكَذَا، عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ» قَالَهَا ثَلَاثًا، ثُمَّ عَرَضَ لَنَا أُحُدٌ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ، مَا يَسُرُّنِي أَنَّهُ لِآلِ مُحَمَّدٍ ذَهَبًا يُمْسِي مَعَهُمْ دِينَارٌ أَوْ مِثْقَالٌ»، فَقُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، ثُمَّ عَرَضَ لَنَا وَادٍ، فَاسْتَبْطَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَزَلَ فِيهِ، وَجَلَسْتُ عَلَى شَفِيرِهِ، فَظَنَنْتُ أَنَّ لَهُ حَاجَةً، فَأَبْطَأَ عَلَيَّ وَسَاءَ ظَنِّي، فَسَمِعْتُ مُنَاجَاةً، فَقَالَ: «ذَلِكَ جِبْرِيلُ يُخْبِرُنِي لِأُمَّتِي مَنْ شَهِدَ مِنْهُمْ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ دَخَلَ الْجَنَّةَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟

قَالَ: «وَإِنْ زَنَى، وَإِنْ سَرَقَ». [50: 3]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (826).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. حماد بن أبي سليمان من رجال مسلم، وباقي السند على شرطهما.

বাংলা অনুবাদ

১৯৫. আবু যার আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাকী’ আল গারকাদের দিকে রওয়ানা দিলেন। আমিও তাঁর পিছে চললাম। অতঃপর তিনি আমাকে বললেন: ’হে আবু যার!’ আমি বললাম: ’আমি আপনার এবং আপনার সন্তুষ্টির কাছে সদাপ্রস্তুত! আপনার জন্য আমি উৎসর্গিত হতে প্রস্তুত! তিনি বললেন: : ’(দুনিয়াতে ধন-সম্পদের দিক দিয়ে) আধিক্যতা লাভকারীরা কিয়ামতের দিন (সাওয়াব প্রাপ্তির দিক দিয়ে) স্বল্প লাভকারী হবে, তবে সে ব্যতিত যে ব্যক্তি তার সম্পদ ডানে ও বামে এভাবে এভাবে খরচ করবে ’ তিনি এই কথাটি তিনবার বললেন। তারপর আমাদের সামনে উহুদ পাহাড় পড়লো।
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ’হে আবু যার, আমার এটা মোটেও পছন্দ নয় যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পরিবারের নিকট এক দীনার বা এক মিসকাল সোনাও সন্ধা পর্যন্ত থাকুক।’ আমি বললাম: আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এরপর আমাদের সামনে আরো একটি উপত্যকা পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপত্যকার মাঝে অবতরণ করলেন। আমি এক প্রান্তে বসে পড়লাম। আমার মনে হলো তাঁর কোন হাজত আছে। তিনি আমার কাছে আসতে বিলম্ব করলেন। ফলে আমার মনে মন্দ ধারণা উদয় হলো (যে হয়তো কোন শত্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে পড়েছে।) এমন সময় আমি মুনাজাত (চুপি চুপি সংলাপ) এর আওয়াজ শুনতে পেলাম। তিনি আমাকে বললেন: ’উনি জিবরীল, আমার উম্মাতের ব্যাপারে আমাকে জানিয়েছেন যে, তাদের মধ্যে যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।’ আমি বললাম: ’হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি সে ব্যভিচার করে, যদি সে ‍চুরি করে?’ তিনি জবাবে বললেন: ’যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে, (তবুও সে জান্নাতে প্রবেশ করবে।)’[1]

হাদিস ১৯৬

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ الْحَافِظُ بِتُسْتُرَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، وَرَبِّ هَذِهِ الْبَنِيَّةِ يَعْنِي الْكَعْبَةَ، [ص:425] يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْمُهَاجِرُ مَنْ هَجَرَ السَّيِّئَاتِ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ». [2: 1]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن أبي داود» (1243)، «الروض» (591).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. أبو معاوية: هو محمد بن خازم الضرير.

বাংলা অনুবাদ

১৯৬. ইমাম শা’বী রহিমাহুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, এই প্রাসাদ তথা কা’বার রবের শপথ! আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: ’মুহাজির ঐ ব্যক্তি যে মন্দ কাজ পরিত্যাগ করে আর মুসলিম ঐ ব্যক্তি যার যার হাত ও জবান থেকে মুসলিমরা নিরাপদ থাকেন।’[1]

হাদিস ১৯৭

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدَانُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَسْلَمُ الْمُسْلِمِينَ إِسْلَامًا مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ». [2: 1]

تحقيق الشيخ ناصر الدين الألباني: شاذ بالزيادة في أوله، والمحفوظ بهذا الإسناد عن جابر: «المسلم من سلم ... » «الضعيفة» (2767).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو عاصم: هو الضحاك بن مخلد.

বাংলা অনুবাদ

১৯৭. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: ’ইসলামের দিক দিয়ে মুসলিমদের মাঝে ঐ ব্যক্তি শ্রেষ্ঠ ইসলামের অধিকারী যার হাত ও জবান থেকে মুসলিমরা নিরাপদ থাকেন।’[1]

হাদিস ১৯৮

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرِ، وَأُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ ثَوْبَانَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ بَرِيئًا مِنْ ثَلَاثٍ دَخَلَ الْجَنَّةَ: الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ». [2: 1]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2785).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم. سعيد: هو ابن أبي عروبة.

বাংলা অনুবাদ

১৯৮. সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ’যে ব্যক্তি তিনটি জিনিস থেকে মুক্ত হয়ে কিয়ামতের দিন আসবে, সে জান্নাতে প্রবেশ করবে। তিনটি জিনিস হলো অহংকার, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্নসাৎ ও ঋণ।’[1]

হাদিস ১৯৯

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ الصَّلْتِ *، عَنْ سُهَيْلِ بْنِ بَيْضَاءَ، مِنْ بَنِي عَبْدِ الدَّارِ، قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي سَفَرٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ مَنْ كَانَ بَيْنَ يَدَيْهِ، وَلَحِقَهُ مَنْ كَانَ خَلْفَهُ، حَتَّى إِذَا اجْتَمَعُوا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ، وَأَوْجَبَ لَهُ الْجَنَّةَ».

[2: 1] [ص:429] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا خَبَرٌ خَرَجَ خِطَابُهُ عَلَى حَسَبِ الْحَالِ، وَهُوَ مِنَ الضَّرْبِ الَّذِي ذَكَرْتُ فِي كِتَابِ «فُصُولُ السُّنَنِ»، أَنَّ الْخَبَرَ إِذَا كَانَ خِطَابُهُ عَلَى حَسَبِ الْحَالِ لَمْ يَجُزْ أَنْ يُحْكَمَ بِهِ فِي كُلِّ الْأَحْوَالِ. وَكُلُّ خِطَابٍ كَانَ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَسَبِ الْحَالِ، فَهُوَ عَلَى ضَرْبَيْنِ: أَحَدُهُمَا: وُجُودُ حَالَةٍ مِنْ أَجْلِهَا ذَكَرَ مَا ذَكَرَ لَمْ تُذْكَرْ تِلْكَ الْحَالَةُ مَعَ ذَلِكَ الْخَبَرِ.

وَالثَّانِي: أَسْئِلَةٌ سُئِلَ عَنْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجَابَ عَنْهَا بِأَجْوِبَةٍ، فَرُوِيَتْ عَنْهُ تِلْكَ الْأَجْوِبَةُ مِنْ غَيْرِ تِلْكَ الْأَسْئِلَةِ، فَلَا يَجُوزُ أَنْ يُحْكَمَ بِالْخَبَرِ إِذَا كَانَ هَذَا نَعَتُهُ فِي كُلِّ الْأَحْوَالِ دُونَ أَنْ يُضَمَّ مُجْمَلُهُ إِلَى مُفَسَّرِهِ، وَمُخْتَصَرُهُ إِلَى مُتَقَصَّاهُ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - انظر التعليق. * [سَعِيدِ بْنِ الصَّلْتِ] قال الشيخ: لم يُوثِّقه غيرُ المؤلِّف، ولم يروِ عنه غيرُ محمد بن إبراهيمَ هذا، وبكرُ بن سوادة، ثم إنَّه لم يسمع مِن سُهيلٍ، لأن هذا مات في عهد النبي صلّى الله عليه وسلّم، وصلّى عليه في مسجدِه، فالسندُ ضعيفٌ. وكذا رواه أحمد (3/ 467) وغيره. وفي روايةٍ عنده بإسقاط سعيد بن الصلت مِن إسنادِه. فهو - على هذا - مُعضلٌ. لكنَّ الحديث صحيحٌ، له شواهد كثيرةٌ في «الصحيحين» غيرِهما، مثل حديث معاذ - المتفق عليه -، انظر: «مختصر البخاري» رقم (85)، وحديث عمر الآتي (204).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير سعد بن الصلت، فإنه لم يوثقه غير المؤلف، ولم يذكر فيه ابن أبي حاتم 4/ 34 جرحاً ولا تعديلاً، وروايته عن سهيل مرسلة، فإنه لم يدركه ولم يسمع منه، لأن سهيلاً قد توفي ورسول الله حي، كما في «صحيح مسلم «» من حديث عائشة.

বাংলা অনুবাদ

১৯৯. বানু আব্দুদুদ দার গোত্রের সুহাইল বিন বাইদ্বো রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক সফরে ছিলাম। অতঃপর যারা তাঁর সামনে ছিলেন তাঁরা বসে পড়লেন এবং যারা পিছে পড়ে ছিলেন, তাঁরা তাঁর কাছে পৌঁছলেন, এভাবে সবাই যখন একত্রিত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ’নিশ্চয়ই যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই, জাহান্নামের আগুন আল্লাহ তার উপর হারাম করে দিবেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন।’[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “এই হাদীসের বক্তব্য তৎকালীন অবস্থা অনুযায়ী ছিল। এটা ঠিক ঐ প্রকারের বক্তব্য যা আমরা ’ফুসূলুস সুনান’ কিতাবে উল্লেখ করেছি, আর তা হলো: যখন কোন হাদীসের বক্তব্য সমকালীন অবস্থার পরিপেক্ষিতে হয়, সেই হাদীসকে সর্বাবস্থায় প্রয়োগ করা জায়েয হবেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যেসব বক্তব্য সমকালীন অবস্থার পরিপেক্ষিতে বলেছেন, সেগুলি দুই প্রকার। প্রথমত: কোন একটি অবস্থার পরিপেক্ষিতে তিনি যা বলার তা বলেছেন, কিন্তু হাদীস উল্লেখ করার সময় সেই অবস্থার বিবরণ উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কিছু প্রশ্ন করা হয়, আর তিনি সেই প্রশ্নের পরিপেক্ষিতে জবাব দিয়েছেন। তারপর প্রশ্ন উল্লেখ না করে হাদীসে শুধু উত্তর উল্লেখ করা হয়। কাজেই কোন বক্তব্যের অবস্থা যখন এমন হবে, তখন তাঁর সংক্ষিপ্ত ও ব্যাখ্যাহীন বক্তব্যের সাথে বিস্তারিত, ব্যাখ্যামূলক বক্তব্যকে যুক্ত না করে স্রেফ এই ধরণের হাদীস অনুযায়ী সব জায়গায় বিধান দেওয়া জায়েয হবে না “

হাদিস ২০০

মূল আরবি

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الْعَسْكَرِيُّ بِالرَّقَّةِ، قَالَ: حَدَّثَنَا عَبْدَانُ بْنُ مُحَمَّدٍ الْوَكِيلُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، أَنَّ مُعَاذًا: لَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ، قَالَ: اكْشِفُوا عَنِّي سِجْفَ الْقُبَّةِ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ [ص:430] شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصًا مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ». [2: 1] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَخَلَ الْجَنَّةَ» يُرِيدُ بِهِ جَنَّةً دُونَ جُنَّةٍ لِأَنَّهَا جِنَانٌ كَثِيرَةٌ، فَمَنْ أَتَى بِالْإِقْرَارِ الَّذِي هُوَ أَعْلَى شُعَبِ الْإِيمَانِ، وَلَمْ يُدْرِكِ الْعَمَلَ ثُمَّ مَاتَ، أُدْخِلَ الْجَنَّةَ، وَمَنْ أَتَى بَعْدَ الْإِقْرَارِ مِنَ الْأَعْمَالِ قَلَّ أَوْ كَثُرَ، أُدْخِلَ الْجَنَّةَ، جَنَّةً فَوْقَ تِلْكَ الْجَنَّةِ، لِأَنَّ مَنْ كَثُرَ عَمَلُهُ عَلَتْ دَرَجَاتُهُ، وَارْتَفَعَتْ جَنَّتُهُ، لَا أَنَّ الْكُلَّ مِنَ الْمُسْلِمِينَ يَدْخُلُونَ جَنَّةً وَاحِدَةً، وَإِنْ تَفَاوَتَتْ أَعْمَالُهُمْ وَتَبَايَنَتْ، لِأَنَّهَا جِنَانٌ كَثِيرَةٌ لَا جَنَّةٌ وَاحِدَةٌ.

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2355).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.

বাংলা অনুবাদ

২০০. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহুর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তিনি বলেন: ’তাবুর পর্দা উঠিয়ে দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনছি, তিনি বলেছেন: ’যে ব্যক্তি অন্তর থেকে একনিষ্ঠভাবে এই সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।’[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য: ’সে জান্নাতে প্রবেশ করবে’ এর দ্বারা উদ্দেশ্য হলো ছোট জান্নাত। কারণ জান্নাতের সংখ্যা অনেক। কাজেই যে ব্যক্তি ঈমানের সর্বোচ্চ শাখা তথা শাহাদাহর স্বীকৃতি দান করবে অতঃপর কোন আমল করার সুযোগ পাওয়ার আগেই মারা যাবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি শাহাদাহর স্বীকৃতির পর অল্প বা বেশি আমল করার সুযোগ পায়, সেও জান্নাতে যাবে। তবে তার জান্নাত পূর্বের ব্যক্তির জান্নাতের চেয়ে বড় হবে। কেননা যার আমল বেশি হবে তার মর্যাদা ও জান্নাত সমুন্নত হবে। বিষয়টি এমন নয় যে, মুসলিমদের আমলের ভিন্নতা ও তারতম্য থাকার পরেও সব মুসলিম এক জান্নাতে প্রবেশ করবে। কারণ জান্নাতের সংখ্যা একটি নয় বরং অনেক।”