সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ৯৭: হাদিস ১,৯২১-১,৯৪০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ১,৯২১

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، بِبُسْتَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، [ص:249] عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا سَجَدَ الْعَبْدُ سَجَدَ مَعَهُ سَبْعَةُ آرَابٍ: وَجْهُهُ، وَرُكْبَتَاهُ، وَكَفَّاهُ، وَقَدَمَاهُ». [1: 2]
رقم طبعة با وزير = (1918)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (830): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، ابن الهاد: هو يزيد بن عبد الله بن أسامة بن الهاد المدني.

বাংলা অনুবাদ

আব্বাস বিন আব্দুল ‍মুত্তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন কোন বান্দা সাজদা করে, তখন তার সাথে সাতটি অঙ্গ সাজদা করে: তার চেহারা, তার দুই হাঁটু, তার দুই হাতের তালূ ও তার দুই পা।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২০৮; সহীহ মুসলিম: ৪৯১; আবূ দাঊদ: ৮৯১; তিরমিযী: ২৭২; নাসাঈ: ২/২০৮; সুনান বাইহাকী: ২/১০১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৩১; ইবনু মাজাহ; ৮৮৫; তাহাবী, শারহু মাআনিল আসার: ১/২৫৬; তাবারানী, তাহযীবুল আসার: ১/২০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৩০)

হাদিস ১,৯২২

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:250] عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا سَجَدَ الْعَبْدُ سَجَدَ مَعَهُ سَبْعَةُ آرَابٍ: وَجْهُهُ، وَكَفَّاهُ، وَرُكْبَتَاهُ، وَقَدَمَاهُ». [3: 66]
رقم طبعة با وزير = (1919)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم، وهو مكرر ما قبله.

বাংলা অনুবাদ

আব্বাস বিন আব্দুল ‍মুত্তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন কোন বান্দা সাজদা করে, তখন তার সাথে সাতটি অঙ্গ সাজদা করে: তার চেহারা, তার দুই হাঁটু, তার দুই হাতের তালূ ও তার দুই পা।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/২০৮; সহীহ মুসলিম: ৪৯১; আবূ দাঊদ: ৮৯১; তিরমিযী: ২৭২; নাসাঈ: ২/২০৮; সুনান বাইহাকী: ২/১০১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৩১; ইবনু মাজাহ; ৮৮৫; তাহাবী, শারহু মাআনিল আসার: ১/২৫৬; তাবারানী, তাহযীবুল আসার: ১/২০৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৩০)

হাদিস ১,৯২৩

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْعَطَّارُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، حَدَّثَنَا شُعْبَةُ، وَرَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُوسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، وَلَا أَكُفَّ شَعْرًا، وَلَا ثَوْبًا». [3: 7]
رقم طبعة با وزير = (1920)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (829): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.

বাংলা অনুবাদ

ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে আদেশ করা হয়েছে যেন আমি সাত অঙ্গের উপর সাজদা করি এবং চুল ও কাপড় না গুটাই।”[1]
[1] নাসাঈ: ২/২১৫; তাবারানী, তাহযীবুল আসার: ১/১৯৯-২০০; তাবারানী আল কাবীর: ১০৮৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৩৩; আত তায়ালিসী: ২৬০৩; মুসনাদ আহমাদ: ১/২৫৫; সহীহ আলবুখারী: ৮১০; সহীহ মুসলিম: ৪৯০; আবূ দাঊদ: ৮৯০; দারেমী: ১/৩০২; আবূ আওয়ানা: ২/১৮২; সুনান বাইহাকী: ২/১০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৫৬; হুমাইদী: ৪৯৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৯৭১; মুসনাদ আহমাদ: ১/২২১; তিরমিযী: ৮৮৩; সহীহ আবূ আওয়ানা: ২/১৮২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৯)

হাদিস ১,৯২৪

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَاوُوسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَأَنْ لَا أَكُفَّ شَعْرًا، [ص:252] وَلَا ثَوْبًا». [3: 7]
رقم طبعة با وزير = (1921)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار: ثقة حافظ، ومن فوقه من رجال الشيخين.

বাংলা অনুবাদ

ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে আদেশ করা হয়েছে যেন আমি সাত অঙ্গের উপর সাজদা করি এবং চুল ও কাপড় না গুটাই।”[1]
[1] নাসাঈ: ২/২১৫; তাবারানী, তাহযীবুল আসার: ১/১৯৯-২০০; তাবারানী আল কাবীর: ১০৮৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৩৩; আত তায়ালিসী: ২৬০৩; মুসনাদ আহমাদ: ১/২৫৫; সহীহ আলবুখারী: ৮১০; সহীহ মুসলিম: ৪৯০; আবূ দাঊদ: ৮৯০; দারেমী: ১/৩০২; আবূ আওয়ানা: ২/১৮২; সুনান বাইহাকী: ২/১০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৫৬; হুমাইদী: ৪৯৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৯৭১; মুসনাদ আহমাদ: ১/২২১; তিরমিযী: ৮৮৩; সহীহ আবূ আওয়ানা: ২/১৮২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৯)

হাদিস ১,৯২৫

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُوسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: الْجَبْهَةِ، وَأَشَارَ بِيَدِهِ إِلَى أَنْفِهِ، وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَالْقَدَمَيْنِ، وَلَا أَكُفَّ الثِّيَابَ وَلَا الشَّعْرَ». [5: 7]
رقم طبعة با وزير = (1922)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير إبراهيم بن الحجاج السامي، وهو ثقة.

বাংলা অনুবাদ

ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে আদেশ করা হয়েছে যেন আমি সাত অঙ্গের উপর সাজদা করি: কপাল, (রাবী বলেন, এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নাকের দিকে ইশারা করেন), দুই হাত, দুই হাঁটু, আর দুই পা। আর আমি যেন চুল ও কাপড় না গুটাই।”[1]
[1] নাসাঈ: ২/২১৫; তাবারানী, তাহযীবুল আসার: ১/১৯৯-২০০; তাবারানী আল কাবীর: ১০৮৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৩৩; আত তায়ালিসী: ২৬০৩; মুসনাদ আহমাদ: ১/২৫৫; সহীহ আলবুখারী: ৮১০; সহীহ মুসলিম: ৪৯০; আবূ দাঊদ: ৮৯০; দারেমী: ১/৩০২; আবূ আওয়ানা: ২/১৮২; সুনান বাইহাকী: ২/১০৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৫৬; হুমাইদী: ৪৯৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৯৭১; মুসনাদ আহমাদ: ১/২২১; তিরমিযী: ৮৮৩; সহীহ আবূ আওয়ানা: ২/১৮২; ইবনুল জারূদ, আল মুনতাকা: ১৯৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৯)

হাদিস ১,৯২৬

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلَا يَفْتَرِشْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ افْتِرَاشَ الْكَلْبِ». [1: 78]
رقم طبعة با وزير = (1923)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (834): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير معاذ بن معاذ، فإنه من رجال البخاري.

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সোজাভাবে সাজদা করবে এবং তোমাদের কেউ যেন তার হাতকে কুকুরের মতো বিছিয়ে না দেয়।”[1]
[1] আত তায়ালিসী: ১৯৭৭; মুসনাদ আহমাদ: ৩/১১৫; সহীহ আল বুখারী: ৮২২; সহীহ মুসলিম: ৪৯৩; আবূ দাঊদ: ৮৯৭; তিরমিযী: ২৭৬; নাসাঈ: ২/২১৩; দারেমী: ১/৩০৩; আবূ আওয়ানা: ২/১৮৩; সুনান বাইহাকী: ২/১১৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৫৯; ইবনু মাজাহ: ৮৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৩৪)

হাদিস ১,৯২৭

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا كَامِلُ بْنُ طَلْحَةَ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلَا يَكُونُ أَحَدُكُمْ بَاسِطَ ذِرَاعَيْهِ كَالْكَلْبِ». [1: 78]
رقم طبعة با وزير = (1924)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، كامل بن طلحة الجحدري: قال الحافظ في التقريب: لا بأس به، ووثقه ابن حبان 9/ 28، ومن فوقه من رجال الصحيح.

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সোজাভাবে সাজদা করবে এবং তোমাদের কেউ যেন তার হাতকে কুকুরের মতো বিছিয়ে না দেয়।”[1]
[1] আত তায়ালিসী: ১৯৭৭; মুসনাদ আহমাদ: ৩/১১৫; সহীহ আল বুখারী: ৮২২; সহীহ মুসলিম: ৪৯৩; আবূ দাঊদ: ৮৯৭; তিরমিযী: ২৭৬; নাসাঈ: ২/২১৩; দারেমী: ১/৩০৩; আবূ আওয়ানা: ২/১৮৩; সুনান বাইহাকী: ২/১১৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৫৯; ইবনু মাজাহ: ৮৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৩৪)

হাদিস ১,৯২৮

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:255] قَالَ: «إِنَّ أَقْرَبَ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ». [1: 2]
رقم طبعة با وزير = (1925)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (819)، «صفة الصلاة»، «الإرواء» (2/ 207 / 456): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বান্দা তার প্রভুর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সাজদা অবস্থায়। কাজেই এসময় তোমরা বেশি বেশি দু‘আ করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪২১; সহীহ মুসলিম: ৪৮২; আবূ দাঊদ: ৮৭৫; নাসাঈ: ২/২২৬; আবূ আওয়ানা: ২/১৮০; সুনান বাইহাকী: ২/১১০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৩৪)

হাদিস ১,৯২৯

মূল আরবি

1928 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ مَحْمُودٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ بَحْرٍ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مَسْرُوقٍ، [ص:256] عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ، وَسُجُودِهِ: «سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي» يَتَأَوَّلُ الْقُرْآنَ.

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (821): ق.
قال الناشر: وقع في «طبعة المؤسسة» رقم (1928)؛ - مكررا -.
استدراك على «طبعة المؤسسة»!! وقع هذا الحديث والذي قبله برقم (1928) في «طبعة المؤسسة».
- مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، موسى بن بحر: روى عنه جمع، وذكره المؤلف في الثقات 9/ 162 - 163، ومن فوقه من رجال الشيخين. ورواه منصور عن أبي الضحى أيضاً كما في الرواية الآتية.

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের আয়াত (সূরা নাসরের শেষ আয়াত) ব্যাখ্যা করে এই দু‘আটি রুকূ‘ ও সাজদায় বেশি বেশি পড়তেন سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي (আপনার পবিত্রতা ঘোষনা করছি হে আল্লাহ, আমাদের প্রভু আর আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৩; সহীহ আল বুখারী: ৪৯৬৮; আবূ দাঊদ: ৮৭৭; ইবনু মাজাহ: ৮৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৬০৫; সুনান বাইহাকী: ২/১০৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬১৮; নাসাঈ: ২/২১৯; সহীহ আল বুখারী: ৭৯৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৮৭৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৪; সহীহ আবূ আওয়ানা: ২/১৮৬; সহীহ মুসলিম: ৪৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২১)

হাদিস ১,৯৩০

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي سُجُودِهِ: سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي» قَالَتْ: فَكَانَ يَتَأَوَّلُ الْقُرْآنَ. [5: 12]
رقم طبعة با وزير = (1927)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، صفوان بن صالح: ثقة، ومن فوقه من رجال الشيخين، أبو الضحى: هو مسلم بن صبيح.

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আটি রুকূ‘ ও সাজদায় বেশি বেশি পড়তেন سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي (আপনার পবিত্রতা ঘোষনা করছি হে আল্লাহ, আমাদের প্রভু আর আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন)। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের আয়াত (সূরা নাসরের শেষ আয়াত) ব্যাখ্যা করে উক্ত দু‘আ বলতেন।” [1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৩; সহীহ আল বুখারী: ৪৯৬৮; আবূ দাঊদ: ৮৭৭; ইবনু মাজাহ: ৮৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৬০৫; সুনান বাইহাকী: ২/১০৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬১৮; নাসাঈ: ২/২১৯; সহীহ আল বুখারী: ৭৯৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৮৭৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৪; সহীহ আবূ আওয়ানা: ২/১৮৬; সহীহ মুসলিম: ৪৮৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২১)

হাদিস ১,৯৩১

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:258] كَانَ يَقُولُ فِي سُجُودِهِ: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلَانِيَتَهُ وَسَرَّهُ». [5: 12]
رقم طبعة با وزير = (1928)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (822): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাজদায় বলতেন اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وجِلَّهُ وأوله وآخره وعلانيته وسره (হে আল্লাহ, আপনি আমার সব গোনাহ ক্ষমা করে দিন; ছোট গোনাহ, বড় গোনাহ, আগের গোনাহ, পরের গোনাহ, প্রকাশ্য গোনাহ ও গোপন গোনাহ)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৬৭২; সহীহ মুসলিম: ৪৮৩; আবূ আওয়ানা: ২/১৮৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৩৪; আবূ দাঊদ: ৮৭৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬২০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২২)

হাদিস ১,৯৩২

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ، فَالْتَمَسْتُهُ، فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ، وَهُمَا مَنْصُوبَتَانِ، وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ [ص:259] مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ». [5: 12]
رقم طبعة با وزير = (1929)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (823): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو أسامة: هو حماد بن أسامة، والأعرج: هو عبد الرحمن بن هرمز.

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না, ফলে আমি তাঁকে খুঁজতে থাকি অতঃপর আমার হাত তাঁর দুই পায়ের তালূতে গিয়ে পড়ে এসময় তিনি মাসজিদে সাজদাবনত ছিলেন, তাঁর পা দুটি স্থাপন করা ছিল আর তিনি বলছিলেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كما أثنيت على نفسك (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আমি আপনার মাধ্যমে আপনার (শাস্তি) থেকে আশ্রয় চাই। আমি আপনার গুণকীর্তন গণনা করে শেষ করতে পারবো না। আপনি তেমনি, যেমনটি আপনি নিজের গুণ বর্ণনা করেছেন)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২০১; নাসাঈ: ১/১০২-১০৩; সুনান বাইহাকী: ১/১২৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৫৫; আবূ দাঊদ: ৮৭৯; তাহাবী: ১/২৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৮৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৪; তিরমিযী: ৩৪৯৩; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৩)

হাদিস ১,৯৩৩

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا [أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، وَإِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ الْكُوفِيُّ - سَكَنَ الْفُسْطَاطَ - قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا] يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، قَالَ: سَمِعْتُ أَبَا النَّضْرِ، يَقُولُ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يَقُولُ: قَالَتْ عَائِشَةُ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ مَعِي عَلَى فِرَاشِي، فَوَجَدْتُهُ سَاجِدًا، رَاصًّا عَقِبَيْهِ، مُسْتَقْبِلًا بِأَطْرَافِ أَصَابِعِهِ لِلْقِبْلَةِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ، وَبِكَ مِنْكَ أُثْنِي عَلَيْكَ، لَا أَبْلُغُ كُلَّ مَا فِيكَ» فَلَمَّا انْصَرَفَ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ، أَحَرَّبَكِ شَيْطَانُكِ؟ » فَقُلْتُ: مَالِيَ* شَيْطَانٍ، فَقَالَ: «مَا مِنْ آدَمِيٍّ إِلَّا لَهُ شَيْطَانٌ»، فَقُلْتُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَأَنَا، وَلَكِنِّي دَعَوْتُ اللَّهَ عَلَيْهِ فَأَسْلَمَ». [5: 12]
رقم طبعة با وزير = (1930)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (823)، «الروض النضير» (758): م - ببعض اختصار -. [تنبيه!! ] في «طبعة باوزير»: «أَوَمَعِي شَيْطَان» بدلا من «مَالِيَ شَيْطَانٍ» وكتب الألباني تعليقا على هذه اللفظه فقال: في الأصل: «من». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير عمارة بن غزيَّة، فإنه من رجال مسلم، أبو النضر: هو سالم بن أبي امية المدني.

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না, সে রাতে তিনি আমার কাছে ছিলেন। অতঃপর আমি তাঁকে সাজদাবনত পাই। তিনি তাঁর দুই পায়ের গোড়ালী একত্রিত করে পায়ের আঙ্গুলগুলিকে কিবলামুখি রেখেছিলেন। আমি শুনতে পেলাম, এসময় তিনি বলছিলেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ وَبِكَ مِنْكَ أُثني عَلَيْكَ لَا أَبْلُغُ كُلَّ مَا فِيكَ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আমি আপনার মাধ্যমে আপনার (শাস্তি) থেকে আশ্রয় চাই। আমি আপনার গুণকীর্তন করছি। আপনার মাঝে যা কিছু (গুণ) রয়েছে, আমি (প্রশংসা করে) সে পর্যন্ত পৌঁছতে পারবো না। অতঃপর যখন সালাম ফেরালেন, তখন বললেন, “হে আয়িশা, তোমার শয়তান কি তোমাকে প্ররোচিত করেছে?” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি বললাম, “আমার সাথে কি শয়তান আছে?” তখন তিনি জবাবে বলেন, “প্রতিটি মানুষের কাছেই শয়তান রয়েছে।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি তখন বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার সাথেও?” জবাবে তিনি বলেন, “আমার সাথেও। তবে আমি আল্লাহর কাছে দু‘আ করেছি। ফলে আমি তার থেকে নিরাপদ হয়ে গেছি (অথবা মহান আল্লাহ আমাকে তার থেকে নিরাপদ করেছেন অথবা সে আত্নসমর্পন করেছে)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৬৫৪; মুসনাদ আহমাদ: ৬/২০১; নাসাঈ: ১/১০২-১০৩; সুনান বাইহাকী: ২/১১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৫৫; আবূ দাঊদ: ৮৭৯; তাহাবী: ১/২৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৮৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/২১৪; তিরমিযী: ৩৪৯৩; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৩৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮২৩)

হাদিস ১,৯৩৪

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ: «أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُصَلِّي فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلَاتِهِ، لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِي جَالِسًا». [5: 4]
رقم طبعة با وزير = (1931)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (790): خ.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وقد صَرَّح هشيم بالتحديث في رواية البخاري.

বাংলা অনুবাদ

মালিক বিন হুয়াইরিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন। তিনি যখন তাঁর সালাতের বেজোড় রাকা‘আতে থাকতেন, তখন তিনি সোজাভাবে না বসে দাঁড়াতেন না।”[1]
[1] তিরমিযী: ২৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৬৮; নাসাঈ: ২/২৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৮৬; সহীহ আল বুখারী: ৮২৩; আবূ দাঊদ: ৮৪৪; সুনান বাইহাকী: ২/১২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯০)

হাদিস ১,৯৩৫

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ أَنَّهُ حَدَّثَ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ: دَخَلَ عَلَيْنَا مَسْجِدَنَا قَالَ: إِنِّي لَأُصَلِّي وَمَا أُرِيدُ الصَّلَاةَ، وَلَكِنِّي أُرِيدُ أَنْ أُعَلِّمَكُمْ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، قَالَ: «فَذَكَرَ اللَّهَ حَيْثُ رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ فِي الرَّكْعَةِ الْأُولَى، اسْتَوَى قَاعِدًا، ثُمَّ قَامَ فَاعْتَمَدَ عَلَى الْأَرْضِ». [5: 4]
رقم طبعة با وزير = (1932)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.

বাংলা অনুবাদ

আবূ কিলাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার মালিক বিন হুয়াইরিস রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের মাসজিদে এসে বলেন, “নিশ্চয়ই আমি এখন সালাত আদায় করবো। আমার অবশ্য এখন সালাত আদায় করার ইচ্ছা ছিল না। কিন্তু আমি আপনাকে শিক্ষা দিতে চাই যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন।” আবূ কিলাবাহ বলেন, “অতঃপর তিনি বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন প্রথম রাকা‘আতের দ্বিতীয় সাজদা থেকে মাথা উত্তোলন করতেন, তখন তিনি প্রথমে সোজাভাবে বসতেন, তারপর জমিনে ভর দিয়ে দাঁড়াতেন।”[1]
[1] তিরমিযী: ২৮৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৬৮; নাসাঈ: ২/২৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ৬৮৬; সহীহ আল বুখারী: ৮২৩; আবূ দাঊদ: ৮৪৪; সুনান বাইহাকী: ২/১২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৯০)

হাদিস ১,৯৩৬

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَسْلَمَ الطُّوسِيُّ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ زِيَادٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا نَهَضَ مِنَ الرَّكْعَةِ الثَّانِيَةِ، اسْتَفْتَحَ الْقِرَاءَةَ وَلَمْ يَسْكُتْ»
رقم طبعة با وزير = (1933)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (1603): م (599) تعليقا.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن أسلم: وثقه أبو حاتم، وأبو زرعة، والمؤلف، ومن فوقه من رجال الشيخين.

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দ্বিতীয় রাকা‘আত থেকে দাঁড়াতেন, তখন তিনি নতুন করে কিরা‘আত পাঠ করতেন; চুপ থাকতেন না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৬০৩; সহীহ মুসলিম: ৫৯৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১৬০৩)

হাদিস ১,৯৩৭

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ الثَّقَفِيِّ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: قَالَ عُمَرُ لِسَعْدٍ: قَدْ شَكَاكَ أَهْلُ الْكُوفَةِ فِي كُلِّ شَيْءٍ حَتَّى فِي الصَّلَاةِ، فَقَالَ: «أُطِيلُ الْأُولَيَيْنِ، وَأَحْذِفُ فِي الْأُخْرَيَيْنِ، وَمَا آلُو مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَقَالَ: ذَاكَ الظَّنُّ بِكَ. [5: 27]
رقم طبعة با وزير = (1934)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (765): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو عون الثقفي: هو محمد بن عبيد الله بن سعيد.

বাংলা অনুবাদ

জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার রাদ্বিয়াল্লাহু আনহু সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “কুফাবাসীরা আপনার সব বিষয়ে অভিযোগ করেছে এমনকি সালাতের ব্যাপারেও!” জবাবে সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি সালাতের প্রথম ‍দুই রাকা‘আত দীর্ঘ করি এবং শেষ দুই রাকা‘আত হালকা করি। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো আদায় করতে মোটেও ত্রুটি করি না।” তখন ‍ উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার ব্যাপারে ধারণাও তো এমনি।”[1]
[1] সহীহ মুসলিম: ৪৫৩; মুসনাদ আহমাদ: ১/১৮০; আত তায়ালিসী: ২১৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৭০৬; সহীহ আল বুখারী: ৭৫৫; নাসাঈ: ২/১৭৪; আবূ আওয়ানা: ২/১৪৯; তাবারানী আল কাবীর: ৩০৮; সুনান বাইহাকী: ২/৬৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৫০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৬৫)

হাদিস ১,৯৩৮

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، [ص:265] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ الْأَسَدِيِّ، حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَامَ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ، سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ، وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ مَكَانَ مَا نَسِيَ مِنَ الْجُلُوسِ». [1: 2]
رقم طبعة با وزير = (1935) [ص:266] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي قِيَامِ النَّاسِ خَلْفَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عِنْدَ قِيَامِهِ مِنْ مَوْضِعِ جَلْسَتِهِ الْأُولَى، وَتَرْكِهِ الْإِنْكَارَ عَلَيْهِمْ، ذَلِكَ أَبْيَنُ الْبَيَانِ عَلَى أَنَّ الْقَعْدَةَ الْأُولَى فِي الصَّلَاةِ غَيْرُ فَرْضٍ»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (946): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب – وهو يزيد بن خالد بن عبد الله بن موهب: ثقة، ومن فوقه من رجال الشيخين.

বাংলা অনুবাদ

বানু আব্দুল মুত্তালিব গোত্রের মিত্র আসাদী গোত্রের আব্দুল্লাহ বিন বুহাইনা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সালাতের যে জায়গায় তার জন্য জরুরী ছিল বসা, সেখানে তিনি না বসে দাঁড়িয়ে যান। অতঃপর যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি বসা অবস্থায় সালাম ফেরানোর আগে দুটি সাজদা দেন এবং তাঁর সাথে লোকজনও সাজদা করেন। তিনি যে বসতে ভুলে গিয়েছিলেন, সেজন্য তিনি এই দুটি সাজদা প্রদান করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে প্রথম বৈঠকের জায়গায় লোকদের দাঁড়ানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাদের অস্বীকার না করা স্পষ্টভাবে প্রমাণ করে যে, সালাতে প্রথম বৈঠক ফরয নয়।”
[1] সহীহ আল বুখারী: ১২৩০; সহীহ মুসলিম: ৫৭০; তিরমিযী: ৩৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৫৮; নাসাঈ: ৩/৩৪; তাহাবী: ১/৪৩৮; আবূ আওয়ানা: ২/১৯৩; মুয়াত্তা েইমাম মালিক: ১/৯৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৯; মুসনাদ আহমাদ: ৫/৩৪৫; আবূ দাঊদ: ১০৩৪; দারেমী: ১/৩৫২; সুনান বাইহাকী: ২/৩৩৩-৩৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩০; ইবনু মাজাহ: ১২০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৯; ইবনুল জারূদ: ২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪৬)

হাদিস ১,৯৩৯

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: [ص:267] أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ الْأَسَدِيِّ، حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ، وَسَجَدَهُمَا النَّاسُ مَكَانَ مَا نَسِيَ مِنَ الْجُلُوسِ» [1: 34]
رقم طبعة با وزير = (1936)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مكرر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.

বাংলা অনুবাদ

বানু আব্দুল মুত্তালিব গোত্রের মিত্র আসাদী গোত্রের আব্দুল্লাহ বিন বুহাইনা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সালাতের যে জায়গায় তার জন্য জরুরী ছিল বসা, সেখানে তিনি না বসে দাঁড়িয়ে যান। অতঃপর যখন তিনি সালাত সম্পন্ন করেন, তখন তিনি বসা অবস্থায় সালাম ফেরানোর আগে দুটি সাজদা দেন এবং তাঁর সাথে লোকজনও সাজদা করেন। তিনি যে বসতে ভুলে গিয়েছিলেন, সেজন্য তিনি এই দুটি সাজদা প্রদান করেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ১২৩০; সহীহ মুসলিম: ৫৭০; তিরমিযী: ৩৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৫৮; নাসাঈ: ৩/৩৪; তাহাবী: ১/৪৩৮; আবূ আওয়ানা: ২/১৯৩; মুয়াত্তা েইমাম মালিক: ১/৯৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৯; মুসনাদ আহমাদ: ৫/৩৪৫; আবূ দাঊদ: ১০৩৪; দারেমী: ১/৩৫২; সুনান বাইহাকী: ২/৩৩৩-৩৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩০; ইবনু মাজাহ: ১২০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৯; ইবনুল জারূদ: ২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪৬)

হাদিস ১,৯৪০

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، قَالَ: صَلَّى بِنَا عُقْبَةُ بْنُ عَامِرٍ، فَقَامَ وَعَلَيْهِ جُلُوسٌ، فَقَالَ النَّاسُ وَرَاءَهُ: سُبْحَانَ اللَّهِ، فَلَمْ يَجْلِسْ فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ، سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ، فَقَالَ: «إِنِّي سِمِعْتُكُمْ تَقُولُونَ: سُبْحَانَ اللَّهِ كَيْمَا أَجْلِسَ، وَلَيْسَ تِلْكَ سُنَّةً، إِنَّمَا السُّنَّةُ الَّتِي صَنَعْتُهُ». [5: 18]
رقم طبعة با وزير = (1937)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» تحت الحديث (951).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير عبد الرحمن بن شماسة، فإنه من رجال مسلم.

বাংলা অনুবাদ

আব্দুর রহমান বিন শিমাসাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের নিয়ে সালাত আদায় করেন অতঃপর তিনি দাঁড়িয়ে যান অথচ তার জন্য বসা জরুরী ছিল। তখন তার পিছনের লোকজন ‘সুবহানাল্লাহ’ বললেন। কিন্তু তিনি বসলেন না। এভাবে যখন তিনি সালাত সম্পন্ন করলেন, তখন তিনি বসা অবস্থায় দুটি সাজদা করলেন অতঃপর বললেন, “আমি আপনাদেরকে শুনেছি যে, আপনারা ‘সুবহানাল্লাহ’ বলেছেন যাতে আমি বসে যাই। কিন্তু এটা সুন্নাত নয়; সুন্নাত সেটাই যা আমি করেছি।”[1]
[1] তাবারানী: ১৭/৮৬৮; হাকিম: ১/৩২৫; সুনান বাইহাকী: ২/৩৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫১)