সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ৯৮: হাদিস ১,৯৪১-১,৯৬০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ১,৯৪১

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ الْأَسَدِيِّ، حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «قَامَ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا أَتَمَّ صَلَاتَهُ، سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ، وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ، مَكَانَ مَا نَسِيَ مِنَ الْجُلُوسِ»
رقم طبعة با وزير = (1938)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1935 و 1936). تنبيه!! رقم (1935) = (1938) من «طبعة المؤسسة». رقم (1936) = (1939) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وقد تقدم برقم (1938) و (1939).

বাংলা অনুবাদ

বানু আব্দুল মুত্তালিব গোত্রের মিত্র আসাদী গোত্রের আব্দুল্লাহ বিন বুহাইনা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সালাতের যে জায়গায় তার জন্য জরুরী ছিল বসা, সেখানে তিনি না বসে দাঁড়িয়ে যান। অতঃপর যখন তিনি সালাত সম্পন্ন করেন, তখন তিনি বসা অবস্থায় সালাম ফেরানোর আগে দুটি সাজদা দেন এবং তাঁর সাথে লোকজনও সাজদা করেন। তিনি যে বসতে ভুলে গিয়েছিলেন, সেজন্য তিনি এই দুটি সাজদা প্রদান করেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ১২৩০; সহীহ মুসলিম: ৫৭০; তিরমিযী: ৩৯১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৫৮; নাসাঈ: ৩/৩৪; তাহাবী: ১/৪৩৮; আবূ আওয়ানা: ২/১৯৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৯; মুসনাদ আহমাদ: ৫/৩৪৫; আবূ দাঊদ: ১০৩৪; দারেমী: ১/৩৫২; সুনান বাইহাকী: ২/৩৩৩-৩৩৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৪৪৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৩০; ইবনু মাজাহ: ১২০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৯; ইবনুল জারূদ: ২৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪৬)

হাদিস ১,৯৪২

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ، أَنَّهُ قَالَ: [ص:269] رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصَى فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ نَهَانِي وَقَالَ: اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ، قَالَ: «كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا، وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى». [5: 4]
رقم طبعة با وزير = (1939)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (907): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير علي بن عبد الرحمن المعاوي، فإنه من رجال مسلم

বাংলা অনুবাদ

আলী বিন আব্দুর রহমান আল মুআবী থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে দেখলেন যে, আমি নুড়ি পাথর নিয়ে সালাতে অনর্থক নাড়ানাড়ি করছি। অতঃপর যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি আমাকে এরকম করতে নিষেধ করলেন এবং বললেন, “তুমি সালাতে তেমনি করবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন।” তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতে বসতেন, তখন ডান হাতের তালূ ডান উরুর উপর রাখতেন আর অন্যান্য আঙ্গুলগুলিকে মুষ্টিবদ্ধ করতেন এবং বৃদ্ধাঙ্গুলির পরের আঙ্গুল অর্থাৎ তর্জনীর সাহায্যে ইশারা করতেন। আর বাম হাতকে বাম উরুর উপর রাখতেন।”[1]
[1] বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৬৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮-৮৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৭-৮৮; সহীহ মুসলিম: ৫৮০; আবূ দাঊদ: ৯৮৭; নাসাঈ: ৩/৩৬; আবূ আওয়ানা: ২/২২৩; সুনান বাইহাকী: ২/১৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০৭)

হাদিস ১,৯৪৩

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ، افْتَرَشَ الْيُسْرَى، وَنَصَبَ الْيُمْنَى، وَوَضَعَ إِبْهَامَهُ عَلَى الْوُسْطَى، وَأَشَارَ بِالسَّبَّابَةِ، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى، وَأَلْقَمَ كَفَّهُ الْيُسْرَى رُكْبَتَهُ». [5: 4]
رقم طبعة با وزير = (1940)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صفة الصلاة»: م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله رجال الصحيح، وأبو خالد الأحمر – واسمه سليمان بن حيان الأزدي – قد توبع عليه.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দ্বিতীয় রাকা‘আতে বসতেন, তখন তিনি বাম পা বিছিয়ে দিতেন, ডান পা খাড়া করে রাখতেন আর বৃদ্ধাঙ্গুলীকে মধ্যমার ‍উপর রাখতেন এবং তর্জনীর সাহায্যে ইশারা করতেন। এসময় তিনি বাম হাতের তালূকে বাম উপর রাখতেন এবং বাম হাতের তালূ দিয়ে হাঁটুর উপর রাখতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৫৭৯; সুনান বাইহাকী: ২/১৩১; দারাকুতনী: ১/৩৪৯-৩৫০; দারেমী: ১/৩০৮; আবূ দাঊদ: ৯৮৯; নাসাঈ: ৩/৩৭; আবূ আওয়ানা: ২/২২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)

হাদিস ১,৯৪৪

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمَذَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا تَشَهَّدَ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَأَشَارَ بِأُصْبُعِهِ السَّبَّابَةِ لَا يُجَاوِزُ بَصَرُهُ إِشَارَتَهُ». [5: 4]
رقم طبعة با وزير = (1941)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (910).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাশাহহুদ পাঠ করতেন, তখন তিনি বাম হাত বাম উরুর উপর রাখতেন, ডান হাত ডান উরুর রাখতেন এবং তর্জনীর সাহায্যে ইশারা করতেন। এসময় তাঁর দৃষ্টি (তর্জনীর সাহায্যে) ইশারার স্থানকে অতিক্রম করতো না।”[1]
[1] সহীহ মুসলিম: ৫৭৯; সুনান বাইহাকী: ২/১৩১; দারাকুতনী: ১/৩৪৯-৩৫০; দারেমী: ১/৩০৮; আবূ দাঊদ: ৯৮৯; নাসাঈ: ৩/৩৭; আবূ আওয়ানা: ২/২২৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯১০)

হাদিস ১,৯৪৫

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، [ص:272] عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ: قَدِمْنَا الْمَدِينَةَ، وَهُمْ يَنْفُضُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ، فَقُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَكَبَّرَ حَتَّى افْتَتَحَ الصَّلَاةَ، وَرَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ إِبْهَامَيْهِ قَرِيبًا مِنْ أُذُنَيْهِ، قَالَ: ثُمَّ أَخَذَ شِمَالَهُ بِيَمِينِهِ، فَلَمَّا رَكَعَ رَفَعَ يَدَيْهِ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ كَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ، ثُمَّ سَجَدَ، فَوَضَعَ رَأْسَهُ بَيْنَ يَدَيْهِ فِي الْمَوْضِعِ مِنْ وَجْهِهِ، فَلَمَّا جَلَسَ افْتَرَشَ قَدَمَيْهِ، وَوَضَعَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ خِنْصَرَهُ وَالَّتِي تَلِيهَا، وَجَمَعَ بَيْنَ إِبْهَامِهِ وَالْوُسْطَى، وَرَفَعَ الَّتِي تَلِيهَا يَدْعُو بِهَا». [5: 4]
رقم طبعة با وزير = (1942)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (717).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.

বাংলা অনুবাদ

ওয়াইল বিন হুজর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা মদীনায় এসে দেখতে পেলাম যে, লোকজন কাপড়ের নিচ থেকে তাদের হাত নাড়ছিলেন। আমি (মনে মনে) বললাম, “অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত লক্ষ্য করবো।” তিনি বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীর দিয়ে সালাত শুরু করলেন এবং রফ‘উল ইয়াদাইন বা দুই হাত উত্তোলন করলেন এমনকি তাঁর দুই বৃদ্ধাঙ্গুলি কান বরাবর করলেন। তারপর তিনি ডান হাত দ্বারা বাম হাত ধারণ করলেন। তারপর যখন রুকূ‘ করলেন, তখনও অনুরুপভাবে রফ‘উল ইয়াদাইন বা দুই হাত উত্তোলন করলেন। তারপর যখন তিনি রুকূ‘ থেকে মাথা উত্তোলন করলেন তখন বলেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (আল্লাহ শ্রবণ করেন যে তাঁর প্রশংসা করে) তারপর তাকবীর দেন এবং অনুরুপভাবে রফ‘উল ইয়াদাইন করলেন। তারপর সাজদা করলেন। তিনি তাঁর সামনে দুই হাতের মাঝে মাথা রাখলেন। তারপর যখন বসলেন, তখন দুই পা বিছিয়ে দিলেন এবং ডান হাত ডান উরুর উপর রাখলেন। কনিষ্ঠা ও পরের আঙ্গুলকে গুটিয়ে নেন এবং বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমাকে একত্রিত করেন তারপর তার পরের আঙ্গুল তথা তর্জনীর মাধ্যমে ইশারা করে দু‘আ করেন।”[1]
[1] তাবারানী আল কাবীর: ২২/৮২; আবূ দাঊদ: ৭২৭; মুসনাদ আহমাদ: ৪/৩১৮; ইমাম বুখারী, কুররাতুল আইনাইন ফী রফইল ইয়াদাইন: ১১ পৃষ্ঠা; নাসাঈ: ২/১২৬; দারেমী: ১/৩১৪; ইবনুল জারূদ: ২০৮; হুমাইদী: ৮৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫২২; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৩৪; ইবনু মাজাহ: ৮৬৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭১৭)

হাদিস ১,৯৪৬

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى الْمُخَرِّمِيُّ، [ص:273] حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ الْمَدَائِنِيُّ، حَدَّثَنَا عِصَامُ بْنُ قُدَامَةَ الْجَدَلِيُّ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ نُمَيْرٍ الْخُزَاعِيُّ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ «رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ وَاضِعًا الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، رَافِعًا أُصْبُعَهُ السَّبَّابَةَ قَدْ حَنَاهَا شَيْئًا وَهُوَ يَدْعُو». [5: 4]
رقم طبعة با وزير = (1943)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (176).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: مالك بن نمير الخزاعي: ذكره المؤلف في «ثقاته» 5/ 386، وقال الدارقطني: يعتبر به، وقال ابن القطان: لا يعرف حال مالك، ولا روى عن أبيه غيره، وقال الذهبي: لا يعرف، وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

নুমাইর আল খুযা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন তিনি ডান হাতকে ডান উরুর উপর রেখেছেন এমন অবস্থায় যে, তিনি তাঁর তর্জনী আঙ্গুলকে কিছুটা হেলিয়ে উঠিয়ে রেখেছিলেন এবং দু‘আ করছিলেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪৭১; আবূ দাঊদ: ৯৯১; নাসাঈ: ৩/৩৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৭১৫; ইবনু মাজাহ: ৯১১; সুনান বাইহাকী: ২/১৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে দুর্বল বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ১৭৬)

হাদিস ১,৯৪৭

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: [ص:274] حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ * عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ، قَالَ لَهُ عَبْدُ اللَّهِ: لَا تُحَرِّكِ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلَاةِ، فَإِنَّ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ، وَلَكِنِ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ، قَالَ: «فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ، وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ إِلَى الْقِبْلَةِ، وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوَهَا»، ثُمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ. [5: 4]
رقم طبعة با وزير = (1944)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (907): م دون قوله: «إِلَى الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا». * [الْمُعَاوِيِّ] قال الشيخ: في الأصل: «العادي».

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আলী বিন আব্দুর রহমান আল মুআবী থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা আমাকে দেখলেন যে, আমি নুড়ি পাথর নিয়ে সালাতে অনর্থক নাড়াচাড়া করছি। অতঃপর যখন তিনি সালাত শেষ করলেন, তখন তিনি আমাকে বলেন, “সালাতে এভাবে কঙ্কর নাড়াচাড়া করো না। কেননা এমন করা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তারপর তিনি বললেন, “তুমি সালাতে তেমনি করবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন।” রাবী বলেন, “তারপর আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু ডান হাত ডান উরুর উপর রাখেন এবং বৃদ্ধাঙ্গুলির পরের আঙ্গুল অর্থাৎ তর্জনীর সাহায্যে ইশারা করেন। আর তার দৃষ্টি আঙ্গুলের ইশারার দিকে নিবন্ধ রাখেন। অতঃপর বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”[1]
[1] বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৬৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/৮৮-৮৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৭-৮৮; সহীহ মুসলিম: ৫৮০; আবূ দাঊদ: ৯৮৭; নাসাঈ: ৩/৩৬; আবূ আওয়ানা: ২/২২৩; সুনান বাইহাকী: ২/১৩০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০৭)

হাদিস ১,৯৪৮

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَالْمُغِيرَةُ، وَالْأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، [ص:275] عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا إِذَا جَلَسْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، نَقُولُ: السَّلَامُ عَلَى اللَّهِ، السَّلَامُ عَلَى جِبْرِيلَ، السَّلَامُ عَلَى مِيكَائِيلَ السَّلَامُ عَلَى فُلَانٍ، السَّلَامُ عَلَى فُلَانٍ، فَالْتَفَتَ إِلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ، فَقُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، [ص:276] السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَإِنَّكُمْ إِذَا فَعَلْتُمْ ذَلِكَ فَقَدْ سَلَّمْتُمْ عَلَى كُلِّ عَبْدٍ صَالِحٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ». [5: 12]
رقم طبعة با وزير = (1945)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (889): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، المغيرة: هو ابن مقسم الضبي، وأبو وائل: هو شقيق بن سلمة الأسدي الكوفي

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাতের বৈঠকে বসতাম, তখন আমরা বলতাম “আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক, জিবরীল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, মীকাঈল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, ওমুকের উপর শান্তি বর্ষিত হোক।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে তাকান এবং বলেন, “নিশ্চয়ই আল্লাহ নিজেই শান্তিদাতা। কাজেই তোমরা বলো, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)। যখন তোমরা এমনটা করবে, তখন তোমরা মূলত আসমান-জমিনের সমস্ত সৎ বান্দাদেরদের উপর সালাম পেশ করলে।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)

হাদিস ১,৯৪৯

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ حَمَّادٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا نَقُولُ: السَّلَامُ عَلَى اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُولُوا: السَّلَامُ عَلَى اللَّهِ؛ فَإِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ وَأَمَرَهُمْ بِالتَّشَهُّدِ: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ». [1: 94]
رقم طبعة با وزير = (1946)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيح» -أيضا-.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال الصحيح، حماد هو ابن أبي سليمان الأشعري مولاهم، ابو إسماعيل الكوفي.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা বলতাম “আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বলেন, “তোমরা এরকম বলো না যে, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর তিনি আমাদের এই তাশাহহুদ পাঠ করার আদেশ করেন, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)। ”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)

হাদিস ১,৯৫০

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغُولِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، وَالْأَعْمَشِ، وَأَبِي هَاشِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، وَعَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، وَأَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا لَا نَدْرِي مَا نَقُولُ فِي الصَّلَاةِ، نَقُولُ: السَّلَامُ عَلَى جِبْرِيلَ، السَّلَامُ عَلَى مِيكَائِيلَ، فَعَلَّمَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ، فَإِذَا جَلَسْتُمْ فِي الرَّكْعَتَيْنِ فَقُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ، وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ - قَالَ أَبُو وَائِلٍ فِي حَدِيثِهِ عَنْ عَبْدِ اللَّهِ: - إِذَا قُلْتُهَا أَصَابَتْ كُلَّ مَلَكٍ مُقَرَّبٍ، وَنَبِيٍّ مُرْسَلٍ، وَعَبْدٍ صَالِحٍ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ». [5: 34]
رقم طبعة با وزير = (1947)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (890).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، أبو الأحوص: هو عوف بن مالك الجشمي.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা জানতাম না যে, আমরা সালাতে কী বলবো, তখন আমরা বলতাম “আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক, জিবরীল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, মীকাঈল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের তাশাহহুদ শিক্ষা দেন এবং বলেন, “নিশ্চয়ই আল্লাহ নিজেই শান্তিদাতা। কাজেই তোমরা যখন দ্বিতীয় রাকা‘আতে বসবে, তখন বলবে, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ محمداً عبده ورسوله (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। -আবূ ওয়াইল আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু মারফত বর্ণিত হাদীসে বলেন, যখন তুমি এরকম বলবে, তখন আল্লাহর প্রত্যেক নৈকট্যশীল ফেরেস্তা, প্রেরিত নাবী এবং সৎ বান্দাদের কাছে পৌঁছে যাবে- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)

হাদিস ১,৯৫১

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَمُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَا: أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا لَا نَدْرِي مَا نَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ، إِلَّا أَنْ نُسَبِّحَ وَنُكَبِّرَ وَنُحَمِّدَ رَبَّنَا، وَإِنَّ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُلِّمَ فَوَاتِحَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ، أَوْ قَالَ جَوَامِعَهُ، وَإِنَّهُ قَالَ لَنَا: «إِذَا قَعَدْتُمْ فِي كُلِّ رَكْعَتَيْنِ فَقُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ لِيَتَخَيَّرْ مِنَ الدُّعَاءِ مَا أَعْجَبَهُ، فَلْيَدْعُ بِهِ رَبَّهُ». [1: 20]
رقم طبعة با وزير = (1948) [ص:282] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «الْأَمْرُ بِالْجُلُوسِ فِي كُلِّ رَكْعَتَيْنِ أَمْرُ فَرْضٍ دَلَّ فِعْلُهُ مَعَ تَرْكِ الْإِنْكَارِ عَلَى مَنْ خَلْفَهُ عَلَى أَنَّ الْجُلُوسَ الْأَوَّلَ نَدْبٌ، وَبَقِيَ الْآخَرُ عَلَى حَالَتِهِ فَرْضًا»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «الإرواء» (2/ 43).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা জানতাম না যে, আমরা প্রত্যেক দুই রাকা‘আতের বৈঠকে কী বলবো, তবে আমরা আল্লাহর বড়ত্ব, পবিত্রতা ঘোষনা ও তাঁর প্রশংসা করতাম। আর নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কল্যাণের সমস্ত চাবিকাঠি ও কল্যাণের সন্নিবেশকারী বিষয় শিক্ষা দেওয়া হয়েছিল। তিনি আমাদের বলেন, “যখন তোমরা প্রত্যেক দ্বিতীয় রাকা‘আতে বসবে, তখন বলবে, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ محمداً عبده ورسوله (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। -আবূ ওয়াইল আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু মারফত বর্ণিত হাদীসে বলেন, যখন তুমি এরকম বলবে, তখন আল্লাহর প্রত্যেক নৈকট্যশীল ফেরেস্তা, প্রেরিত নাবী এবং সৎ বান্দাদের কাছে পৌঁছে যাবে- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)। তারপর তোমরা তোমাদের যে দু‘আ ভালো লাগে, তার মাধ্যমে দু‘আ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, প্রত্যেক দ্বিতীয় রাকা‘আতে বসার যে নির্দেশ, তা ফরয নির্দেশক আদেশ। আর তাঁর পিছনের মুসল্লীদের প্রথম বৈঠক তরক করার কাজটি তাঁর কর্তৃক অস্বীকার না করা প্রমাণ করে যে, প্রথম বৈঠকটি মানদূব (যা পালন করা বাঞ্ছনীয়, তবে না পালন করলে গোনাহ হয় না) আর শেষ বৈঠক ফরয হওয়ার বৈশিষ্ট্যের উপর বহাল থাকলো।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)

হাদিস ১,৯৫২

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا كَامِلُ بْنُ طَلْحَةَ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَطَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ: «التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، سَلَّامٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ». [5: 12]
رقم طبعة با وزير = (1949)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (895): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو حديث صحيح، كامل بن طلحة الجحدري: لا بأس به كما قال أبو حاتم، وقد توبع، ومن فوقه من رجال الشيخين.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সালাতের তাশাহ্হুদ শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তাশাহহুদ হলো التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ سَلَّامٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أن محمداً رسول الله (সমস্ত অভিবাদন, সালাত, পুণময় ও পবিত্র সমস্ত জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)।[1]
[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৯-৯০; মুসনাদ আহমাদ: ১/২৯২; ইবনু মাজাহ: ৯০০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী: ১০৯৯৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৫; আবূ আওয়ানা: ২/২২৭; সুনান বাইহাকী: ২/৩৭৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৯৪; সহীহ মুসলিম: ৪০৩; নাসাঈ: ৩/৪১; দারাকুতনী: ১০৯৯৭, ১১৪০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৯৫)

হাদিস ১,৯৫৩

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، مِنْ كِتَابِهِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ، قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَطَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ، كَانَ يَقُولُ: «التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، سَلَّامٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ». [1: 94]
رقم طبعة با وزير = (1950) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «تَفَرَّدَ بِهِ أَبُو الزُّبَيْرِ»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، يزيد بن موهب: هو يزيد بن خالد بن يزيد بن عبد الله بن موهب، ثقة، ومن فوقه من رجال الشيخين. وتقدم قبله من طريق كامل بن طلحة الجحدري، وسيرد بعده من طريق قتيبة بن سعيد، كلاهما عن الليث، به.

বাংলা অনুবাদ

ইবন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সালাতের তাশাহ্হুদ শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ سَلَّامٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أن محمداً رسول الله (সমস্ত অভিবাদন, সালাত, পুণময় ও পবিত্র সমস্ত জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)।[1] . আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি আবুয যুবাইর এককভাবে বর্ণনা করেছেন।”
[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৯-৯০; মুসনাদ আহমাদ: ১/২৯২; ইবনু মাজাহ: ৯০০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী: ১০৯৯৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৫; আবূ আওয়ানা: ২/২২৭; সুনান বাইহাকী: ২/৩৭৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৯৪; সহীহ মুসলিম: ৪০৩; নাসাঈ: ৩/৪১; দারাকুতনী: ১০৯৯৭, ১১৪০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৯৫)

হাদিস ১,৯৫৪

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَطَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ، فَكَانَ يَقُولُ: «التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، سَلَّامٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ». [5: 34]
رقم طبعة با وزير = (1951)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সালাতের তাশাহ্হুদ শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ سَلَّامٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أن محمداً رسول الله (সমস্ত অভিবাদন, সালাত, পুণময় ও পবিত্র সমস্ত জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)।[1]
[1] মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৮৯-৯০; মুসনাদ আহমাদ: ১/২৯২; ইবনু মাজাহ: ৯০০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী: ১০৯৯৬; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৫; আবূ আওয়ানা: ২/২২৭; সুনান বাইহাকী: ২/৩৭৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৯৪; সহীহ মুসলিম: ৪০৩; নাসাঈ: ৩/৪১; দারাকুতনী: ১০৯৯৭, ১১৪০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৯৫)

হাদিস ১,৯৫৫

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، [ص:285] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: كُنَّا إِذَا جَلَسْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْنَا: السَّلَامُ عَلَى اللَّهِ قَبْلَ عِبَادِهِ، السَّلَامُ عَلَى جِبْرِيلَ، السَّلَامُ عَلَى مِيكَائِيلَ، السَّلَامُ عَلَى فُلَانٍ وَفُلَانٍ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الصَّلَاةِ قَالَ: «إِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ، فَإِذَا جَلَسَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَكُنْ مِنْ أَوَّلِ قَوْلِهِ: التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِذَا قَالَهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ صَالِحٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرْ مِنَ الدُّعَاءِ مَا أَحَبَّ». [1: 20]
رقم طبعة با وزير = (1952)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1945 و 1947). تنبيه!! رقم (1945) = (1948) من «طبعة المؤسسة». رقم (1947) = (1950) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، وانظر (1948) و (1949) و (1950) و (1951) و (1956) و (1961) و (1962) و (1963).

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাতের বৈঠকে বসতাম, তখন আমরা বলতাম “السَّلَامُ عَلَى اللَّهِ قَبْلَ عِبَادِهِ السَّلَامُ عَلَى جِبْرِيلَ السَّلَامُ عَلَى مِيكَائِيلَ السَّلَامُ عَلَى فُلَانٍ وَفُلَانٍ আল্লাহর বান্দাদের আগে আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক, জিবরীল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, মীকাঈল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, ওমুক, ওমুকের উপর শান্তি বর্ষিত হোক।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে তাকান এবং বলেন, “নিশ্চয়ই আল্লাহ নিজেই শান্তিদাতা। কাজেই তোমরা বলো, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)। যখন তোমরা এমনটা করবে, তখন তোমরা মূলত আসমান-জমিনের সমস্ত সৎ বান্দাদেরদের উপর সালাম পেশ করলে। তারপর যে দু‘আ করতে সে ভালবাসে, সে দু‘আ করবে।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)

হাদিস ১,৯৫৬

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ الْجَرَادِيُّ، بِالْمَوْصِلِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ زُرَيْقٍ الرَّسْعَنِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ الصَّنْعَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنِ الْأَعْمَشِ، وَمَنْصُورٍ، وَحُصَيْنٍ، وَأَبِي هَاشِمٍ، وَحَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، وَأَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، وَالْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا لَا نَدْرِي مَا نَقُولُ فِي الصَّلَاةِ، نَقُولُ: السَّلَامُ عَلَى اللَّهِ، السَّلَامُ عَلَى جِبْرِيلَ، السَّلَامُ عَلَى مِيكَائِيلَ، [ص:286] فَعَلَّمَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ السَّلَامُ، فَإِذَا جَلَسْتُمْ فِي رَكْعَتَيْنِ، فَقُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ - قَالَ أَبُو وَائِلٍ فِي حَدِيثِهِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قُلْتَهَا، أَصَابَتْ كُلَّ عَبْدٍ صَالِحٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ - وَقَالَ أَبُو إِسْحَاقَ فِي حَدِيثِهِ، عَنْ عَبْدِ اللَّهِ: إِذَا قُلْتَهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ مُقَرَّبٍ وَنَبِيٍّ مُرْسَلٍ، أَوْ عَبْدٍ صَالِحٍ - أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ». [1: 21]
رقم طبعة با وزير = (1953)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (889 و 890). تنبيه!! رقم (889) = (892) من «طبعة المؤسسة». رقم (890) = (893) من «طبعة المؤسسة». لكن الحديث ليس موجود بالأرقام المشار إلأيها وإنما موجود بهذه الأرقام. رقم (1945) = (1948) من «طبعة المؤسسة». رقم (1947) = (1950) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، إسحاق بن زريق الرَّسْعَني- نسبه إلى رأس العين، بلد من أرض الجزيرة، بينها وبين حران يومان: ذكره المؤلف في «الثقات» 8/ 121، وشيخه فيه إبراهيم بن خالد، وثقه يحيى بن معين وأحمد كما في الجرح والتعديل 2/ 97، وباقي رجاله ثقات رجال الصحيح، أبو هاشم: هو الرماني الواسطي، اسمه يحيى، وأبو وائل: هو شقيق بن سلمة. وهو مكرر (1950).

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা জানতাম না যে, আমরা সালাতে কী বলবো, তখন আমরা বলতাম “আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক, জিবরীল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, মীকাঈল আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের তাশাহহুদ শিক্ষা দেন এবং বলেন, “নিশ্চয়ই আল্লাহ নিজেই শান্তিদাতা। কাজেই তোমরা যখন দ্বিতীয় রাকা‘আতে বসবে, তখন বলবে, التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ محمداً عبده ورسوله (সমস্ত অভিবাদন, সালাত ও পবিত্র জিনিস আল্লাহর জন্য। হে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি বর্ষিত হোক আল্লাহর রহমত, বরকত ও সালাত। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎবান্দাদের উপর। -আবূ ওয়াইল আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু মারফত বর্ণিত হাদীসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তুমি এরকম বলবে, তখন আসমান ও জমিনের প্রত্যেক সৎ বান্দাদের কাছে পৌঁছে যাবে।” আবূ ইসহাক আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু মারফত বর্ণিত হাদীসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তুমি এরকম বলবে, তখন আল্লাহর প্রত্যেক নৈকট্যশীল ফেরেস্তা, প্রেরিত নাবী এবং সৎ বান্দাদের কাছে পৌঁছে যাবে।”- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল)।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২১৯; সহীহ আল বুখারী: ১২২০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭০৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬৩; তাবারানী আল কাবীর: ৯৯০২; আবূ আওয়ানা: ২/২২৯; সুনান বাইহাকী: ২/১৩৮; মুসনাদ আহমাদ: ১/৪৩১; আবূ দাঊদ: ৯৬৮; ইবনু মাজাহ: ৮৯৯; সহীহ মুসলিম: ৪০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৭৮; নাসাঈ: ৩/৪১; দারেমী: ১/৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৮৯)

হাদিস ১,৯৫৭

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَلِمْنَا [ص:287] السَّلَامَ عَلَيْكَ، فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ؟ قَالَ: «قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ». [1: 21]
رقم طبعة با وزير = (1954)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (896): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، الحكم: هو ابن عتيبة.

বাংলা অনুবাদ

কা‘ব বিন উজরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো জেনেছি যে, কিভাবে আপনাকে সালাম দিতে হয়, কিন্তু আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করবো?” জবাবে তিনি বলেন, “তোমরা বলবে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حميد مجيد (হে আল্লাহ, আপনি সালাত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর সালাত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ, আপনি বারাকাহ অবতীর্ণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর বারাকাহ অবতীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।)”[1]
[1] ইবনু মাজাহ: ৯০৪; সহীহ মুসলিম: ৪০৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৫০৭; সহীহ আল বুখারী: ৬৩৫৭; আবূ দাঊদ: ৯৭৬; দারেমী: ১/৩০৯; হুমাইদী: ৭১১; তাবারানী, আল কাবীর: ১৯/১১৬; মুসনাদ আহমাদ: ৪/২৪১; বাইহাকী: ২/১৪৭-১৪৮; মুশকিলুল আসার: ৩/৭২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফাযলুস সালাত আলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: ৫৬।)

হাদিস ১,৯৫৮

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْأَنْصَارِيَّ، أَخْبَرَهُ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، أَنَّهُ قَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ بَشِيرُ بْنُ سَعْدٍ: أَمَرَنَا اللَّهُ يَا رَسُولَ اللَّهِ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ، فَكَيْفَ [ص:288] نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: فَسَكَتْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ، ثُمَّ قَالَ: «قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلَامُ كَمَا قَدْ عَلِمْتُمْ». [1: 21]
رقم طبعة با وزير = (1955)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (901): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين ما خلا محمد بن عبد الله الأنصاري فإنه من رجال مسلم.

বাংলা অনুবাদ

আবূ মাস‘ঊদ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসেন, এসময় আমরা সা‘দ বিন উবাদাহ রাদ্বিয়াল্লাহু আনহুর মজলিসে ছিলাম। অতঃপর বাশীর বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মহান আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আপনার উপর সালাত পেশ করতে, কাজেই আমরা আপনার উপর কিভাবে সালাত পেশ করবো?” রাবী বলেন, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকেন এমনকি আমাদের মনে হলো যে, প্রশ্নকারী যদি প্রশ্ন না করতেন (তবে সেটা কতইনা ভালো হতো)! আপনার উপর দরুদ পাঠ করবো?” তারপর তিনি জবাবে বলেন, “তোমরা বলবে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حميد مجيد (হে আল্লাহ, আপনি সালাত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর উপর সালাত বর্ষণ করেছিলেন, আপনি বারাকাহ অবতীর্ণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি জগৎসমূহে ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর বারাকাহ অবতীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।)” আর সালাম পেশ করার ব্যাপারটি তেমনি, যেমনটি তোমরা যেমন শিক্ষা করেছো।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬৫-১৬৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯০-৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১০৮; মুসনাদ আহমাদ: ৪/১১৮; সহীহ মুসলিম: ৪০৫; আবূ দাঊদ: ৯৮০; নাসাঈ: ৩/৪৫; তিরমিযী: ৩২২০; দারেমী: ১/৩০৯-৩১০; তাবারানী: ১৭/৬৯৭; সুনান বাইহাকী: ২/১৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০১)

হাদিস ১,৯৫৯

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَكَتَبْتُهُ مِنْ أَصْلِهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَزْهَرِ أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ، وَكَتَبْتُهُ مِنْ أَصْلِهِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: وَحَدَّثَنِي - فِي الصَّلَاةِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْمَرْءُ الْمُسْلِمُ صَلَّى عَلَيْهِ فِي صَلَاتِهِ - مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: أَقْبَلَ رَجُلٌ حَتَّى جَلَسَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ عِنْدَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ إِذَا نَحْنُ صَلَّيْنَا فِي صَلَاتِنَا، صَلَّى اللَّهُ عَلَيْكَ؟ قَالَ: فَصَمَتَ حَتَّى أَحْبَبْنَا أَنَّ الرَّجُلَ لَمْ يَسْأَلْهُ، قَالَ: «إِذَا صَلَّيْتُمْ عَلَيَّ فَقُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ». [1: 21]
رقم طبعة با وزير = (1956)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وقد صرح ابن إسحاق بالتحديث.

বাংলা অনুবাদ

আবূ মাস‘ঊদ আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বসেন এবং বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার উপর সালাত পেশ করার বিষয়টি তো আমরা জানি, কিন্তু যখন আমরা সালাত আদায় করি, তখন আমরা আপনার উপর কিভাবে সালাত আদায় করবো?” রাবী বলেন, “তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকেন। এমনকি আমাদের মনে হলো যে, সে ব্যক্তি যদি তাঁকে প্রশ্ন না করত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা বলবে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حميد مجيد (হে আল্লাহ, আপনি সালাত বর্ষণ করুন নিরক্ষর নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর সালাত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ, আপনি বারাকাহ অবতীর্ণ করুন নিরক্ষর নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর বারাকাহ অবতীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।)[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭১১; সুনান দারাকুতনী: ১/৩৫৪-৩৫৫; হাকিম: ১/২৬৮; সুনান বাইহাকী: ২/১৪৬; মুসনাদ আহমাদ: ৪/১১৯; আবূ দাঊদ: ৯৮১; তাবারানী আল কাবীর: ১৭/৬৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৬৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬৫-১৬৬; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯০-৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১০৮; মুসনাদ আহমাদ: ৪/১১৮; সহীহ মুসলিম: ৪০৫; আবূ দাঊদ: ৯৮০; নাসাঈ: ৩/৪৫; তিরমিযী: ৩২২০; দারেমী: ১/৩০৯-৩১০; তাবারানী: ১৭/৬৯৭; সুনান বাইহাকী: ২/১৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯০১)

হাদিস ১,৯৬০

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ، أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ الْجَنْبِيَّ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ: سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ، لَمْ يَحْمَدِ اللَّهَ، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلَ هَذَا» ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ اللَّهِ وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ لِيُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لَيَدَعُ بَعْدُ بِمَا شَاءَ». [1: 21]
رقم طبعة با وزير = (1957)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (1331).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح غير عمرو بن مالك الجنبي، وهو ثقة، روى له أصحاب السنن، ولم يقيد نسبته إسماعيل القاضي في فضل الصلاة على النبي ص86، فالتبس أمره على الشيخ ناصر الألباني، فظنه عمرو بن مالك النكري، فحسن إسناده، لأن النكري لا يرقى حديثه إلى الصحة، وما أدري كيف وقع له ذلك، فالنكري من تبع التابعين لا تعرف له رواية عن الصحابة، وجاء تكنية عمرو بن مالك عند إسماعيل القاضي وغيره أبا علي، وهي كنية الجنبي، وأما النكري، فكنيته أبو يحيى، أو أبو مالك، ومعظم المصادر التي خرج منها الحديث في تعليقته قيدت نسبته الجنبي.

বাংলা অনুবাদ

ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে সালাতে দু‘আ করতে শুনলেন, যিনি আল্লাহর প্রশংসা করেননি এবং নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত তথা দরুদ পেশ করেননি। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি তাড়াহুড়া করেছে।” তারপর তিনি তাকে ডেকে নেন অতঃপর বলেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে (অথবা দু‘আ করবে), সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা ও তাঁর গুণকীর্তন করে তারপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত পেশ করে তারপর সে যেন দু‘আ করে, যা সে দু‘আ করতে চায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১৮; আবূ দাঊদ: ১৪৮১; তিরমিযী: ৩৪৭৭; তাবারানী আল কাবীর: ১৮/৭১৯; তাহাবী, মুশকিলুল আসার: ৩/৭৬; সুনান বাইহাকী: ২/১৪৭-১৪৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৭১০; হাকিম: ১/২৩০; তাবারানী: ১৮/৭৯২; নাসাঈ: ৩/৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩১)