সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ১০২: হাদিস ২,০২১-২,০৪০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ২,০২১

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:366] إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ التُّجِيبِيَّ، يَقُولُ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ، عَنِ الصُّنَابِحِيّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخَذَ بِيَدِهِ يَوْمًا، فَقَالَ: «يَا مُعَاذُ إِنِّي وَاللَّهِ لَأُحِبُّكَ» فَقَالَ مُعَاذٌ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، وَأَنَا وَاللَّهِ أُحِبُّكَ، فَقَالَ: «أُوصِيكَ يَا مُعَاذُ، لَا تَدَعْ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ أَنْ تَقُولَ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ». وَأَوْصَى بِذَلِكَ مُعَاذُ بْنُ جَبَلٍ الصُّنَابِحِيَّ، وَأَوْصَى بِذَلِكَ الصُّنَابِحِيُّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، وَأَوْصَى بِهِ أَبُو عَبْدِ الرَّحْمَنِ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ
رقم طبعة با وزير = (2018)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وهو مكرر ما قبله.

বাংলা অনুবাদ

মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরেন তারপর বলেন, “হে মুয়ায, আল্লাহর কসম, আমি তোমাকে ভালবাসি।” তখন মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনার জন্য আবার বাবা মা কুরবান হোক! আল্লাহর কসম, নিশ্চয়ই আমিও আপনাকে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে মুয়ায, আমি তোমাকে অসিয়ত করছি যে, তুমি প্রত্যেক সালাতের পর এটা বলা ছেড়ে দিবে না: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ (হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আপনার যিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং আপনার উত্তম ইবাদত করতে)।”[1] মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু এই করতে সুনাবিহীকে অসিয়ত করেন, সুনাবিহী আবূ আব্দুর রহমানকে, আবূ আব্দুর রহমান উকবাহ বিন মুসলিমকে এই ব্যাপারে ‍অসিয়ত করেন।”
[1] মুসনাদ আহমাদ: ৫/২৪৪-২৪৫; আবূ দাঊদ: ১৫২২; তাবারানী: ২০/১১০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৫১; হাকিম: ১/২৭৩; নাসাঈ: ৩/৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬২)

হাদিস ২,০২২

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ الْكِنَانِيِّ، عَنْ مُسْلِمِ بْنِ الْحَارِثِ بْنِ مُسْلِمٍ التَّمِيمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ، فَلَمَّا بَلَغْنَا الْمُغَارَ، اسْتَحْثَثْتُ فَرَسِي، فَسَبَقْتُ أَصْحَابِي، [ص:367] فَتَلَقَّانِي الْحَيُّ بِالرَّنِينِ، فَقُلْتُ: قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ تُحَرَّزُوا، فَقَالُوهَا، فَلَامَنِي أَصْحَابِي، وَقَالُوا: حُرِمْنَا الْغَنِيمَةَ بَعْدَ أَنْ رُدَّتْ بِأَيْدِينَا، فَلَمَّا قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرُوهُ بِمَا صَنَعْتُ، فَدَعَانِي، فَحَسَّنَ لِي مَا صَنَعْتُ، وَقَالَ: «أَمَا إِنَّ اللَّهَ قَدْ كَتَبَ لَكَ بِكُلِّ إِنْسَانٍ مِنْهُمْ كَذَا وَكَذَا». قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَأَنَا نَسِيتُ الثَّوَابَ، قَالَ: ثُمَّ قَالَ لِي: «إِنِّي سَأَكْتُبُ لَكَ كِتَابًا، وَأُوصِي بِكَ مَنْ يَكُونُ بَعْدِي مِنْ أَئِمَّةِ الْمُسْلِمِينَ» قَالَ: فَكَتَبَ لِي كِتَابًا، وَخَتَمَ عَلَيْهِ، وَدَفَعَهُ إِلَيَّ وَقَالَ: «إِذَا صَلَّيْتَ الْمَغْرِبَ، فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ تِلْكَ كَتَبَ اللَّهُ لَكَ جَوَازًا مِنَ النَّارِ، وَإِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِنْ مُتَّ مِنْ يَوْمِكَ ذَلِكَ كَتَبَ اللَّهُ لَكَ جَوَازًا مِنَ النَّارِ» قَالَ: فَلَمَّا قَبَضَ اللَّهُ رَسُولَهُ، أَتَيْتُ أَبَا بَكْرٍ بِالْكِتَابِ، فَفَضَّهُ، فَقَرَأَهُ وَأَمَرَ لِي بِعَطَاءٍ وَخَتَمَ عَلَيْهِ، ثُمَّ أَتَيْتُ بِهِ عُمَرَ، فَقَرَأَهُ، وَأَمَرَ لِي، وَخَتَمَ عَلَيْهِ، ثُمَّ أَتَيْتُ بِهِ عُثْمَانَ، فَفَعَلَ مِثْلَ ذَلِكَ. قَالَ مُسْلِمُ بْنُ الْحَارِثِ: تُوُفِّيَ الْحَارِثُ بْنُ مُسْلِمٍ فِي خِلَافَةِ عُثْمَانَ، وَتَرَكَ الْكِتَابَ عِنْدَنَا، فَلَمْ يَزَلْ عِنْدَنَا حَتَّى كَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى الْوَالِي بِبَلَدِنَا يَأْمُرُهُ بِإِشْخَاصِي إِلَيْهِ وَالْكِتَابَ، فَقَدِمْتُ عَلَيْهِ، فَفَضَّهُ، وَأَمَرَ لِي، وَخَتَمَ عَلَيْهِ، وَقَالَ: أَمَا إِنِّي [ص:368] لَوْ شِئْتُ أَنْ يَأْتِيَكَ ذَلِكَ وَأَنْتَ فِي مَنْزِلِكَ فَعَلْتُ، وَلَكِنْ أَحْبَبْتُ أَنْ تُحَدِّثَنِي بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ، قَالَ: فَحَدَّثْتُهُ.
رقم طبعة با وزير = (2019)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (1624).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: مسلم بن الحارث – ويقال: الحارث بن مسلم، وهو الأصح كما سيأتي: لم يوثقه غير المؤلف 5/ 391، ولا يعرف بغير هذا الحديث، وقال الدارقطني: مجهول، وباقي رجاله ثقات، وَمَالَ الحافظ في «التهذيب» إلى تضعيفه، إلا أَنَّ ابن علان في «التفوحات الربانية» نقل عنه قوله: حديث حسن.

বাংলা অনুবাদ

হারিস বিন মুসলিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে একটি অভিযানে পাঠান, অতঃপর যখন আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছলাম, তখন আমি আমার ঘোড়াকে উত্তেজিত করি এবং আমি আমার সঙ্গীদের উপর অগ্রগামী হই, অতঃপর সেই মহল্লার লোকদের সাথে আমার রনীন নামক জায়গায় সাক্ষাৎ হয়, তখন আমি বলি, “তোমরা বলো, لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), তাহলে তোমরা বাঁচতে পারবে।” অতঃপর তারা কালেমা পাঠ করেন। তখন আমার সঙ্গীরা আমাকে তিরস্কার করেন এবং বলেন, “গনীমত আমাদের হস্তগত হওয়ার পর আমরা তা থেকে বঞ্ছিত হয়ে গেলাম।” অতঃপর যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলাম, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ব্যাপারটি বর্ণনা করেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডাকেন এবং আমি যা করেছি সেটাকে উত্তম কাজ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রত্যেক ব্যক্তির বদৌলতে এতো এতো সাওয়াব লিখে দিয়েছেন।” রাবী আব্দুর রহমান বলেন, “আমি সাওয়াবের বিষয়টি ভুলে যাই।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “অচিরেই আমি তোমার জন্য একটি চিঠি লিখবো এবং তোমার মাধ্যমে আমার পরে আগত মুসলিম নেতাদের প্রতি অসিয়ত করবো।” রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার জন্য একটি চিঠি লিখেন অতঃপর তা সীল মোহর করে আমাকে প্রদান করেন এবং বলেন, “যখন তুমি মাগরিবের সালাত আদায় করবে, তখন কারো সাথে কথা বলার আগে সাত বার বলবে, اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ (হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন), তবে যদি সেই রাতে মারা যাও, মহান আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতি লিখে দিবেন। আর যখন তুমি ফজরের সালাত আদায় করবে, তখন কারো সাথে কথা বলার আগে সাত বার বলবে, اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ (হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন), তবে যদি সেই দিন মারা যাও, মহান আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে নিষ্কৃতি লিখে দিবেন। ” রাবী বলেন, “অতঃপর যখন মহান আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উঠিয়ে নেন, তখন আমি চিঠিটি নিয়ে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি। অতঃপর তিনি চিঠিটি খুলে পড়েন, আমাকে উপঢৌকন দেওয়ার নির্দেশ দেন এবং তাতে সীল মোহর মেরে দেন। তারপর আমি চিঠিটি নিয়ে উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি। অতঃপর তিনি চিঠিটি পড়েন, আমাকে উপঢৌকন দেওয়ার নির্দেশ দেন এবং তাতে সীল মোহর মেরে দেন। তারপর আমি চিঠিটি নিয়ে উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি। তিনিও অনুরুপ কাজ করেন।” মুসলিম বিন হারিস বলেন, “হারিস বিন মুসলিম উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর খেলাফতকালে চিঠিটি আমাদের কাছে রেখে মারা যান। তারপর চিঠিটি আমাদের কাছেই ছিল, অতঃপর উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ আমাদের দেশের গভর্নরকে লিখে নির্দেশ দেন আমি যেন চিঠিটিসহ তাঁর কাছে আসি। অতঃপর আমি তাঁর কাছে আসি, অতঃপর তিনি চিঠিটি খুলে পড়েন, আমাকে উপঢৌকন দেওয়ার নির্দেশ দেন এবং তাতে সীল মোহর মেরে দেন। অতঃপর তিনি বলেন, “জেনে রাখো, যদি আমি চাইতাম তবে তবে এই উপঢৌকন আপনি বাড়িতে থাকা অবস্থায় পৌঁছে যেতো, কিন্তু আমি চেয়েছি যে, যাতে আপনি হাদীসটি আমার কাছে সঠিকভাবে বর্ণনা করতে পারেন।” রাবী বলেন, “অতঃপর আমি তাঁর কাছে হাদীসটি বর্ণনা করি।”[1]
[1] আবূ দাঊদ: ৫০৮০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১১১; ইবনুস সুন্নী: ১৩৯। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৬২৪)

হাদিস ২,০২৩

মূল আরবি

(1) أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَعِيشَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ إِذَا أَصْبَحَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، عَشْرَ مَرَّاتٍ، كُتِبَ لَهُ بِهِنَّ عَشْرُ حَسَنَاتٍ، وَمُحِيَ بِهِنَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ بِهِنَّ عَشْرُ دَرَجَاتٍ، وَكُنَّ لَهُ عَدْلَ عَتَاقَةِ أَرْبَعِ رِقَابٍ، وَكُنَّ لَهُ حَرَسًا مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَهُنَّ إِذَا صَلَّى الْمَغْرِبَ دُبُرَ صَلَاتِهِ فَمِثْلُ ذَلِكَ حَتَّى يُصْبِحَ».
رقم طبعة با وزير = (2020)
2023 - (2) أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، فِي عَقِبِهِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ * إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَعِيشَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ دُبُرَ صَلَاتِهِ إِذَا صَلَّى: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كُتِبَ لَهُ بِهِنَّ عَشْرُ حَسَنَاتٍ، وَمُحِيَ عَنْهُ بِهِنَّ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ بِهِنَّ عَشْرُ دَرَجَاتٍ، وَكُنَّ لَهُ عِتْقَ عَشْرِ رِقَابٍ، وَكُنَّ لَهُ حَرَسًا مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَهُنَّ حِينَ يُمْسِي كَانَ لَهُ مِثْلُ ذَلِكَ حَتَّى يُصْبِحَ». [1: 2]
رقم طبعة با وزير = (2021) [ص:371] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «سَمِعَ هَذَا الْخَبَرَ يَزِيدُ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ مَكْحُولٍ، وَالْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، جَمِيعًا وَهُمَا طَرِيقَانِ مَحْفُوظَانِ»

تحقيق الشيخ ناصر الدين الألباني: (1) صحيح - «الصحيحة» (113 و 2563).

(2) صحيح - «الصحيحة» -أيضاً-. * [ابْنِ] قال الشيخ: في الأصل: «أبي». قال الناشر: وقع في «طبعة المؤسسة» بدون ترقيم! وكأنَّ القائمين عليه توهموا أنَّه مكرَّر!! مع أنَّه حديث آخر - كما قال أبو حاتم -. استدراك على «طبعة المؤسسة»!! وقع هذا الحديث بدون ترقم في «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: (1) عبد الله بن يعيش: روى عنه اثنان، وذكره المؤلف في «الثقات» 5/ 62، وقال الحسيني في «الإكمال» فيما نقله عنه الحافظ في «تعجيل المنفعة» ص 243: مجهول، وباقي رجاله ثقات، وقال الحافظ في «الفتح» 11/ 205 بعد أن ذكره من رواية أحمد: وسنده حسن.

(2) هو مكرر ما قبله.

বাংলা অনুবাদ

আবূ আইঊব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি সকালে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সকল রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা, এবং তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান) ১০ বার বলবে, এতে তার জন্য ১০ টি নেকি লিখা হয়, এতে তার থেকে ১০ টি গোনাহ মুছে দেওয়া হয়, তার জন্য ১০ টি মর্যাদা উন্নীত করা হয়, তার জন্য চারটি দাস মুক্তি করার সমান সাওয়াব হয় এবং এতে তার জন্য সন্ধা পর্যন্ত শয়তান থেকে নিরাপত্তা অর্জিত হয়। আর যে ব্যক্তি এটি মাগরিবের সালাতের পর বলবে সকাল হওয়া পর্যন্ত তার জন্য অনুরুপ সাওয়াব ও নিরাপত্তা অর্জিত হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৫; আবূ দাঊদ: ৫০৭৭; ইবনু মাজাহ: ৩৮৬৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২৭। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৩)
আবূ আইঊব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি সালাতের পর لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সকল রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান) ১০ বার বলবে, এতে তার জন্য ১০ টি নেকি লিখা হয়, এতে তার থেকে ১০ টি গোনাহ মুছে দেওয়া হয়, তার জন্য ১০ টি মর্যাদা উন্নীত করা হয়, তার জন্য ১০ টি দাস মুক্তি করার সমান সাওয়াব হয় এবং এতে তার জন্য সন্ধা পর্যন্ত শয়তান থেকে নিরাপত্তা অর্জিত হয়। আর যে ব্যক্তি এটি মাগরিবের সালাতের পর বলবে সকাল হওয়া পর্যন্ত তার জন্য অনুরুপ সাওয়াব ও নিরাপত্তা অর্জিত হয়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইয়াযিদ বিন ইয়াযিদ বিন জাবির হাদীসটি মাকহূল ও কাসিম বিন মুখাইমিরাহ উভয় জন থেকেই হাদীসটি শ্রবণ করেছেন, কাজেই হাদীসটির দুটো সানাদই মাহফূয বা সহীহ।”
[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৫; আবূ দাঊদ: ৫০৭৭; ইবনু মাজাহ: ৩৮৬৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ২৭। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৩)

হাদিস ২,০২৪

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، وَعَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، قَالَا: كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمَكْتَبُ الْغِلْمَانَ، يَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ بَعْدَ كُلِّ صَلَاةٍ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ». [5: 12]
رقم طبعة با وزير = (2022)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3937).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير محمد ابن عثمان العجلي، فهو من رجال البخاري، وشيبان: هو ابن عبد الرحمن النحوي.

বাংলা অনুবাদ

মুস‘আব বিন সা‘দ ও আমর বিন মাইমূন আল আওদী থেকে বর্ণিত, তারা বলেন, সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর ছেলেদের নিচের কালিমাসমূহ সেভাবে শিক্ষা দিতেন, যেভাবে মকতবে শিশুদের শিক্ষা দেওয়া হয়। তিনি বলতেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব কালিমাসমূহের মাধ্যমে প্রত্যেক সালাতের পর আশ্রয় প্রার্থনা করতেন। (কালিমাগুলো হলো) اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عذاب القبر (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই অতি বার্ধ্যক্যে উপনীত হওয়া থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই দুনিয়ার ফিতনা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৪৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৮; সহীহ আল বুখারী: ৬৩৯০; মুসনাদ আহমাদ: ১/১৮৩; নাসাঈ: ৮/২৫৬; তিরমিযী: ৩৫৬৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৯৩৭।)

হাদিস ২,০২৫

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمِّهِ الْمَاجِشُونِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنَ الصَّلَاةِ وَسَلَّمَ، قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدَّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ». [5: 12]
رقم طبعة با وزير = (2023)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (838): م، وهو من تمام الحديث (1768). تنبيه!! رقم (1768) = (1771) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করতেন, তখন বলতেন, (اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أنت (হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন, যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি, যা আমরা সীমালঙ্ঘন করেছি, যা আপনি আমার চেয়ে বেশি জানেন। আপনি সর্বপ্রথম, আপনি সর্বশেষ আর আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।)।”[1]
[1] সুনান বাইহাকী: ২/৩২; আবূ আওয়ানা: ২/১০২; দারাকুতনী: ১/২৯৭-২৯৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৭২-৭৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৭; আবূ দাঊদ: ৭৬১; তিরমিযী: ৩৪২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ৪৬৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৯-২০০; মুশকিলুল আসার: ১/৪৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৭৬৮)

হাদিস ২,০২৬

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: قُرِئَ عَلَى حَفْصِ بْنِ مَيْسَرَةَ، قَالَ: وَأَنَا أَسْمَعُ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَرْوَانَ، عَنْ أَبِيهِ، أَنَّ كَعْبًا حَلَفَ لَهُ بِالَّذِي فَلَقَ الْبَحْرَ لِمُوسَى، أَنَّا نَجِدُ فِي الْكِتَابِ أَنَّ دَاوُدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا انْصَرَفَ مِنَ الصَّلَاةِ، قَالَ: «اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي جَعَلْتَهُ لِي عِصْمَةَ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِي، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ» وَحَدَّثَنِي كَعْبٌ، أَنَّ صُهَيْبًا حَدَّثَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُهُنَّ عِنْدَ انْصِرَافِهِ مِنْ صَلَاتِهِ. [5: 12]
رقم طبعة با وزير = (2024)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «تمام المنة» (219).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: ابن أبي السري – وإن كان صاحب أوهام – متابع، وأبو مروان: هو الأسلمي، قيل: اسمه مغيث، وقيل: سعيد، وقيل: عبد الله، روى عن علي، وأبي ذر، وأم المطاع الأسلمية، وكعب الأحبار، وعبد الرحمن بن مغيث، روى عنه ابنه عطاء، وعبد الرحمن بن مهران، قال العجلي: مدني، تابعي ثقة، وذكره المؤلف في الثقات 5/ 585، وقال النسائي: غير معروف، وكعب – وهو ابن ماتع الحميري المعروف بكعب الأحبار – لا يؤثر عن أحد من المتقدمين توثيقه، إلا أن بعض الصحابة أثنى عليه بالعلم، وأخطأ من ظن أن الشيخين أخرجا له، وإنما جرى ذكره في الصحيحن عرضاً، وحسنه الحافظ ابن حجر في "نتائج الأفكار" ص 136، وصححه ابن خزيمة "745" عن يونس بن عبد الأعلى.

বাংলা অনুবাদ

আবূ মারওয়ান থেকে বর্ণিত, কা‘ব মারওয়ানের কাছে শপথ করেন ঐ সত্তার নামে, যিনি মুসা আলাইহিস সালামের জন্য সাগরকে বিদীর্ণ করে দিয়েছেন, তিনি শপথ করে বলেন, “আমরা কিতাবে পেয়েছি যে, আল্লাহর নাবী দাঊদ যখন সালাত শেষ করতেন, তখন বলতেন, اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي جَعَلْتَهُ لِي عِصْمَةَ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي جَعَلْتَ فِيهَا مَعَاشِي اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِعَفْوِكَ مِنْ نِقْمَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ اللَّهُمَّ لَا مانع لما أعطيت ولا معطي لما منعت وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ (হে আল্লাহ, আপনি আমার দ্বীনকে সংশোধন করে দিন, যাকে আমার সমস্ত বিষয়ের রক্ষাকবচ হিসেবে নির্ধারণ করেছেন, আমার দুনিয়াকে সংশোধন করে দিন, যাতে আমার জীবন যাপনের উপকরণ রেখেছেন। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে আপনার (শাস্তি) থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, ক্ষমতাবান।হে আল্লাহ, যা প্রদান করেন, তার বাধাদানকারী কেউ নেই, আর আপনি যা যা নিষেধ করেন, তা প্রদানকারী কেউ নেই এবং কোন সম্পদশালীর সম্পদ আপনার (শাস্তির) বিষয়ে কোন উপকার করতে পারবে না)।[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৪৫; নাসাঈ: ৩/৭৩; আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ১৩৭। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (তামামুল মিন্নাহ: ২১৯)

হাদিস ২,০২৭

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ أَيَّامَ خَيْبَرَ يُحَرِّكُ شَفَتَيْهِ بِشَيْءٍ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تُحَرِّكُ شَفَتَيْكَ بِشَيْءٍ مَا كُنْتَ تَفْعَلُهُ، فَمَا هَذَا الَّذِي تَقُولُ؟ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقُولُ: اللَّهُمَّ بِكَ أُحَاوِلُ، وَبِكَ أُقَاتِلُ، وَبِكَ أُصَاوِلُ». [5: 12]
رقم طبعة با وزير = (2025)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1972). تنبيه!! رقم (1972) = (1975) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.

বাংলা অনুবাদ

সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাইবার যুদ্ধের দিনগুলোতে ফজরের সালাতের পর দুই ঠোট নেড়ে কিছু বলছিলেন। তখন তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি দুই ঠোট নেড়ে কিছু বলছিলেন, যা আপনি আগে করতেন না! এসময় আপনি কী বলছিলেন? ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বলছিলাম, اللَّهُمَّ بك أُحاول وبك أُقاتل وبك أُصاول (হে আল্লাহ, আমি আপনার সাহায্যে যুদ্ধ করি, আপনার সাহায্যে হামলা করি)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩৩৩; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬১৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯৭৫১; তিরমিযী: ৩৩৪০; তাবারানী: ৭৩১৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৬১)

হাদিস ২,০২৮

মূল আরবি

أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا صَلَّى الْفَجْرَ جَلَسَ فِي مَجْلِسِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [5: 47]
رقم طبعة با وزير = (2026)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1171): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الصحيح، إلا أن سماك بن حرب صدوق، لا يرقى حديثه إلى الصحة، أبو الأحوص: هو سلام بن سليم الحنفي مولاهم الكوفي.

বাংলা অনুবাদ

জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, তখন তিনি সূর্য উদয় না হওয়া পর্যন্ত সেই স্থানে বসে থাকতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৯৭; সহীহ মুসলিম: ৬৭০; তাবারানী: ১৯৮২; নাসাঈ: ৩/৮০; তিরমিযী: ৫৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭০৯; সুনান বাইহাকী: ২/১৮৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৭১)

হাদিস ২,০২৯

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا صَلَّى الْفَجْرَ، قَعَدَ فِي مُصَلَّاهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ». [5: 4]
رقم طبعة با وزير = (2027)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو مكرر ما قبله.

বাংলা অনুবাদ

জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, তখন তিনি সূর্য উদয় না হওয়া পর্যন্ত তাঁর মুসল্লায় বসে থাকতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৯৭; সহীহ মুসলিম: ৬৭০; তাবারানী: ১৯৮২; নাসাঈ: ৩/৮০; তিরমিযী: ৫৮৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২০২; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭০৯; সুনান বাইহাকী: ২/১৮৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৭১)

হাদিস ২,০৩০

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ، وَرَجُلًا آخَرَ مِنَ الْأَنْصَارِ، تَحَدَّثَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْلَةً حَتَّى ذَهَبَ مِنَ اللَّيْلِ سَاعَةٌ، فِي لَيْلَةٍ شَدِيدَةِ الظُّلْمَةِ، ثُمَّ خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقَلِبَانِ، وَبِيَدِ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا عَصَاهُ، فَأَضَاءَتْ عَصًا أَحَدِهِمَا لَهُمَا حَتَّى مَشَيَا فِي ضَوْئِهَا، حَتَّى إِذَا افْتَرَقَتْ بِهِمَا الطَّرِيقُ أَضَاءَتْ بِالْآخَرِ عَصَاهُ، فَمَشَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا فِي ضَوْئِهَا حَتَّى بَلَغَ أَهْلَهُ». [2: 3]
رقم طبعة با وزير = (2028)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উসাইদ বিন হুযাইর ও আরেকজন আনসারী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অত্যন্ত অন্ধকার রাতে গল্প করছিলেন, এমনকি রাতের একটি বড় অংশ চলে যায়। তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে যায়, এমন সময় তাদের প্রত্যেকের হাতে লাঠি ছিল। অতঃপর তাদের একজনের লাঠি তাদের দুইজনকে (অলৌকিকভাবে) আলোকিত করছিল, এমনকি তারা দুইজন সেই আলোই পথ চলছিল। তারপর যখন তাদের রাস্তা ভিন্ন হয়, তখন অপরজনকেও তার লাঠি আলো দিতে শুরু করে, ফলে তাদের প্রত্যেকেই সেই আলোয় তাদের বাড়ি পৌঁছেন!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৩৭; সহীহ আল বুখারী: ৪৬৫; বাইহাকী, দালাইলুন নুবুওয়াত: ৬/৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২০২৮)

হাদিস ২,০৩১

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: «جَدَّبَ* لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [السَّمَرَ] بَعْدَ صَلَاةِ الْعَتَمَةِ». [2: 3]
رقم طبعة با وزير = (2029)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2445). * [جَدَبَ] قال الشيخ: في الأصل: «حدَّث».

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، عطاء بن السائب قد اختلط، وهمام سمع منه بعد اختلاطه.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য ইশার সালাতের পর গল্প-গুজব করা অপছন্দ নির্ধারণ করেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৭৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪০; সুনান বাইহাকী: ১/৪৫২; মুসনাদ আহমাদ: ১/৪১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৪৪৫)

হাদিস ২,০৩২

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ عَبَّادَ بْنَ بِشْرٍ، وَأُسَيْدَ بْنَ حُضَيْرٍ، خَرَجَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ ظَلْمَاءَ حِنْدِسٍ، فَكَانَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا عَصًا، فَأَضَاءَتْ عَصَا أَحَدِهِمَا كَأَشَدِّ شَيْءٍ، فَلَمَّا تَفَرَّقَا أَضَاءَتْ عَصَا كُلِّ وَاحِدٍ مِنْهُمَا». [2: 30]
رقم طبعة با وزير = (2030)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2028). تنبيه!! رقم (2028) = (2030) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্বাদ বিন বিশর ও উসাইদ বিন হুযাইর রাদ্বিয়াল্লাহু আনহুমা এক অন্ধকার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে বের হন। এমন সময় তাদের প্রত্যেকের হাতে লাঠি ছিল। অতঃপর তাদের একজনের লাঠি তাদের দুইজনকে (অলৌকিকভাবে) প্রকটভাবে আলো দিচ্ছিল। তারপর যখন তারা আলাদা হয়ে যান, তখন প্রত্যেকের লাঠি আলো দিতে শুরু করে!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৩৭; সহীহ আল বুখারী: ৪৬৫; বাইহাকী, দালাইলুন নুবুওয়াত: ৬/৭৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২০২৮)

হাদিস ২,০৩৩

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْعَطَّارُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، [ص:379] قَالَ: انْتَظَرْنَا الْحَسَنَ، وَرَاثَ عَلَيْنَا حَتَّى قَرُبْنَا مِنْ وَقْتِ قِيَامِهِ جَاءَ، فَقَالَ: دَعَانَا جِيرَانُنَا هَؤُلَاءِ، ثُمَّ قَالَ: قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: انْتَظَرْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، حَتَّى كَانَ شَطْرُ اللَّيْلِ، فَجَاءَ، فَصَلَّى لَنَا، ثُمَّ خَطَبَنَا فَقَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلُّوا، وَرَقَدُوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلَاةٍ مُذِ انْتَظَرْتُمُ الصَّلَاةَ» قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: «إِنَّ الْقَوْمَ لَا يَزَالُونَ بِخَيْرٍ مَا انْتَظَرُوا الْخَيْرَ». [2: 30]
رقم طبعة با وزير = (2031)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر البخاري» (363).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.

বাংলা অনুবাদ

কুর্রা বিন খালিদ রহিমাহুল্লাহ বলেন, “আমরা হাসান বসরী রহিমাহুল্লাহর জন্য অপেক্ষা করছিলাম, তিনি আমাদের কাছে আসতে যথেষ্ট দেরি করছিলেন, এমনকি আমরা উঠার উপক্রম হলে তিনি আসেন এবং বলেন, “আমাদের এই প্রতিবেশিরা আমাদের ডেকেছিলেন। তারপর তিনি বলেন, আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একরাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য অপেক্ষা করছিলাম, এমনকি অর্ধরাত হয়ে যায়।তারপর তিনি আসেন এবং আমাদের নিয়ে সালাত আদায় করেন। তারপর তিনি আমাদের উদ্দেশ্য ভাষন দেন, তিনি বলেন, “নিশ্চয়ই (অন্যান্য) লোকজন সালাত আদায় করেছে এবং তারা শুয়ে পড়েছে। নিশ্চয়ই তোমরা সালাতের মধ্যেই থাকো, যতক্ষন তোমরা সালাতের জন্য প্রতিক্ষা করো।” আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই লোকজন কল্যাণের মাঝেই থাকে, যতক্ষন তারা কল্যাণমূলক কাজের জন্য অপেক্ষায় থাকে।”[1]
[1] সহীহ আল বুখারী: ৬০০; মুসনাদ আহমাদ: ৩/২৬৭; সহীহ মুসলিম: ৬৪০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৫৭; সহীহ আল বুখারী: ৫৭২; নাসাঈ: ১/২৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল বুখারী: ৩৬৩)

হাদিস ২,০৩৪

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:380] عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزَالُ يَسْمُرُ عِنْدَ أَبِي بَكْرٍ اللَّيْلَةَ فِي الْأَمْرِ مِنْ أُمُورِ الْمُسْلِمِينَ وَإِنَّهُ سَمَرَ عِنْدَهُ ذَاتَ لَيْلَةٍ وَأَنَا مَعَهُ». [3: 30]
رقم طبعة با وزير = (2032)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2781).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.

বাংলা অনুবাদ

উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে মুসলিমদের বিষয় নিয়ে আলোচনা করতেই থাকতেন। একরাতে তিনি তার সাথে আলোচনা করছিলেন, সেসময় আমিও তাঁর সাথে ছিলাম।”[1]
[1] মুসান্নফ ইবনু আবী শাইবাহ: ২/২৮০; মুসনাদ আহমাদ: ১/২৫; তিরমিযী: ১৬৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৮১)

হাদিস ২,০৩৫

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُقِيمَتِ الصَّلَاةُ ذَاتَ يَوْمٍ، فَعَرَضَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ فِي حَاجَةٍ لَهُ هُوِيًّا مِنَ اللَّيْلِ حَتَّى نَعَسَ بَعْضُ الْقَوْمِ». [4: 1]
رقم طبعة با وزير = (2033)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (198): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার সালাতের ইকামত দেওয়া হয়, এসময় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে আসেন এবং তিনি তার প্রয়োজনীয় বিষয়ে দীর্ঘ রাত পর্যন্ত কথা বলেন, এমনকি এতে কিছু লোক তন্দাচ্ছন্ন হয়ে যায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৮২; সহীহ আল বুখারী: ৬৪৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪৪৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৩১; তিরমিযী: ৫১৮; সহীহ মুসলিম: ৩৭৬; আবূ দাঊদ: ২০১; মুসান্নাফ ইবনু আবী শাইবাহ: ১/৪১৪; নাসাঈ: ২/৮১; সুনান বাইহাকী: ২/২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯৮)

হাদিস ২,০৩৬

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ سَعْدُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي أَبُو ثُمَامَةَ الْحَنَّاطُ، أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، أَدْرَكَهُ وَهُوَ يُرِيدُ الْمَسْجِدَ، قَالَ: فَوَجَدَنِي وَأَنَا مُشَبِّكٌ يَدَيَّ إِحْدَاهُمَا بِالْأُخْرَى، قَالَ: فَفَتَقَ يَدَيَّ وَنَهَانِي عَنْ ذَلِكَ، وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ [ص:383] عَامِدًا إِلَى الْمَسْجِدِ، فَلَا يُشَبِّكَنَّ يَدَهُ، فَإِنَّهُ فِي صَلَاةٍ». [2: 37]
رقم طبعة با وزير = (2034)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح أبي داود» (571).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبو ثمامة الحَنَّاط - بفتح الحاء المهملة، والنون المشددة، وآخره طاء مهملة، نسبة إلى بيع الحنطة: روى عنه سعد بن إسحاق، وسعيد المقبري، وقيل: أبو سعيد المقبري، وأورده المؤلف في «الثقات» 5/ 566، وقال الدارقطني: لا يترك، وقال الحافظ في «التقريب»: مجهول الحال، وباقي رجال السند ثقات رجال الصحيح غير سعد بن إسحاق، وهو ثقة، أبو عامر: هو عبد الملك بن عمرو العقدي.

বাংলা অনুবাদ

আবূ সুমামা আল হান্নাত থেকে বর্ণিত, তিনি বলেন যে, একবার কা‘ব বিন উজরাহ রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে তার সাক্ষাৎ হয়, এসময় তিনি মাসজিদে যাচ্ছিলেন। অতঃপর তিনি আমাকে দেখতে পান যে, আমি আমার এক হাতের আঙ্গুলগুলোকে অন্য হাতের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে রেখেছি, তখন তিনি আমার আঙ্গুলগুলো অবমু্ক্ত করেন এবং তিনি আমাকে এমন করতে নিষেধ করেন। অতঃপর বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ উত্তমরুপে ওযূ করে তারপর মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হয়, তবে সে যেন তার হাতের আঙ্গুলগুলোকে পরস্পরের মাঝে ঢুকিয়ে না দেয়। কেননা সে সালাতের মধ্যেই রয়েছে।”[1]
[1] আবূ দাঊদ: ৫৬২; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৪৭৫; মুসনাদ আহমাদ: ৪/২৪১; তাবারানী: ১৯/৩৩২; সুনান বাইহাকী: ৩/২৩০; তিরমিযী: ৩৮৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩৩৪; দারেমী: ১/৩২৭। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৭১)

হাদিস ২,০৩৭

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ، أَوْ رَاحَ، أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلًا فِي الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ». [1: 2]
رقم طبعة با وزير = (2035)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تمام المنة» (ص 291).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله رجال الشيخين غير عبيدة بن عبد الله، فإنه من رجال البخاري.

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ যে ব্যক্তি সকালে বা সন্ধায় মাসজিদে গমন করেন, আল্লাহ তার জন্য জান্নাতে আপ্যায়ন প্রস্তুত করেন, যখনি/যতবারই সে সকালে বা সন্ধায় মাসজিদে গমন করে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৯৬; মুসনাদ আহমাদ: ২/৫০৮; সহীহ আল বুখারী: ৬৬২; বাগাবী: ৪৬৭; সহীহ মুসলিম: ৬৬৯; সুনান বাইহাকী: ৩/৬২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তামামুল মিন্নাহ: ২৯১)

হাদিস ২,০৩৮

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا عُشَّانَةَ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْقَاعِدُ عَلَى الصَّلَاةِ كَالْقَانِتِ، وَيُكْتَبُ مِنَ الْمُصَلِّينَ مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (2036) [ص:387] قَالَ أَبُو حَاتِمٍ: «أَبُو عُشَّانَةَ اسْمُهُ حَيُّ بْنُ يُؤْمِنَ الْمَعَافِرِيُّ، مِنْ ثِقَاتِ أَهْلِ مِصْرَ»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 125).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، حرملة بن يحيى: روى له مسلم، وباقي رجاله رجال الشيخين غير أبي عشانة، وهو ثقة.

বাংলা অনুবাদ

উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সালাতের জন্য বসে থাকা ব্যক্তি সালাত আদায়কারী ব্যক্তির মতো এবং বাড়ি থেকে বের হওয়া থেকে বাড়ি ফিরে আসা পর্যন্ত তাকে মুসল্লীদের অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করা হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ উশ্শানার নাম হাই বিন ইউমিন আল মা‘আফিরী, তিনি মিসরের একজন নির্ভরযোগ্য রাবী।”
[1] তাবারানী আল কাবীর: ১৭/৮৩১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৯২; হাকিম: ১/১১২; সুনান বাইহাকী: ৩/৬৩; বাগাবী: ৪৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২০৩৬)

হাদিস ২,০৩৯

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَاحَ إِلَى مَسْجِدِ جَمَاعَةٍ، فَخُطْوَتَاهُ خُطْوَةٌ تَمْحُو سَيِّئَةً، وَخَطْوَةٌ تَكْتُبُ حَسَنَةً، ذَاهِبًا وَرَاجِعًا». [1: 2]
رقم طبعة با وزير = (2037) قَالَ أَبُو حَاتِمٍ: الْعَرَبُ تُضِيفُ الْفِعْلَ إِلَى الْأَمْرِ، كَمَا تُضِيفُ إِلَى الْفَاعِلِ، وَرُبَّمَا أَضَافَتِ الْفِعْلَ إِلَى الْفِعْلِ نَفْسِهِ كَمَا تُضِيفُهُ إِلَى الْأَمْرِ فَإِخْبَارُ ابْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:388] حَلَقَ رَأْسَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ، أَرَادَ بِهِ أَنَّ الْحَالِقَ فَعَلَ ذَلِكَ بِهِ لَا نَفْسُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُضِيفَ الْفِعْلُ إِلَى الْأَمْرِ، كَمَا يُضَافُ ذَلِكَ إِلَى الْفَاعِلِ، وَفِي خَبَرِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، الَّذِي ذَكَرْنَاهُ «خُطْوَةٌ تَمْحُو سَيِّئَةً»، أَضَافَ الْفِعْلَ إِلَى الْفِعْلِ، لَا أَنَّ الْخُطْوَةَ تَمْحُو السَّيِّئَةَ نَفْسَهَا، وَلَكِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا هُوَ الَّذِي يَتَفَضَّلُ عَلَى عَبْدِهِ بِذَلِكِ

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (1/ 125).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله رجال الصحيح غير حُيَيّ بن عبد الله المعافري، وثقة ابن معين وغيره، وضعفه أحمد وغيره، وقال ابن عدي: أرجو أنه لا بأس إذا روى عنه ثقة.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন মাসজিদে গমন করে, যাতে জামা‘আত সংঘটিত হয়, তবে যাওয়া-আসার পথে তার পদক্ষেপগুলোর মধ্যে এক পদক্ষেপের জন্য একটি পাপ মোচন করা হয় আরেক পদক্ষেপের জন্য একটি সাওয়াব লিখা হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবরা ক্রিয়াকে নির্দেশের দিকে সম্পর্কযুক্ত করে, যেমনভাবে তারা ক্রিয়াকে কর্তার দিকে সম্পর্কযু্ক্ত করে থাকে, আবার কোন কোন সময় তারা ক্রিয়াকে আরেক ক্রিয়ার দিকে সম্পর্কযুক্ত করে যেভাবে তারা ক্রিয়াকে নির্দেশের দিকে সম্পর্কযুক্ত করে থাকে। কাজেই আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জে তাঁর মাথা মুন্ডন করেছেন- এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি মুন্ডনকারী তার মাথা মুন্ডন করে দিয়েছেন; এটা উদ্দেশ্য নয় যে, আল্লাহর নাবী নিজেই মাথা মুন্ডন করেছেন। কাজেই এখানে ক্রিয়াকে নির্দেশের দিকে সম্পর্কযুক্ত করা হয়েছে যেভাবে ক্রিয়াকে কর্তার দিকে সম্পর্কযুক্ত করা হয়। আর আমাদের উল্লেখিত আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে আছে “একটি পদক্ষেপ একটি গোনাহ মোচন করে” এখানে ক্রিয়াকে ক্রিয়ার দিকে সম্পর্কযু্ক্ত করা হয়েছে; এটা উদ্দেশ্য নয় যে, খোদ পদক্ষেপ পাপকে মোচন করে দেয়। বরং মহান আল্লাহই পাপ মোচন করে দিয়ে তাঁর বান্দার প্রতি অনুগ্রহ করেন।”
[1] মুসনাদ আহমাদ: ২/১৭২; মুনযিরী, আত তারগীব ওয়াত তারহীব: ১/১২৫; মাজমা‘ঊয যাওয়াইদ: ২/২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১২৫)

হাদিস ২,০৪০

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ أَحَدًا مِنْ أَهْلِ الْمَدِينَةِ مِمَّنْ يُصَلِّي الْقِبْلَةَ يَشْهَدُ الصَّلَاةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْعَدَ جِوَارًا مِنَ الْمَسْجِدِ مِنْهُ، فَقِيلَ: لَوِ ابْتَعْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الرَّمْضَاءِ، أَوِ الظَّلْمَاءِ، فَقَالَ: مَا يَسُرُّنِي أَنَّ مَنْزِلِي بِلِزْقِ الْمَسْجِدِ، فَذُكِرَ ذَلِكَ للنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْطَاكَ اللَّهُ ذَلِكَ كُلَّهُ، أَوْ أَعْطَاكَ اللَّهُ مَا احْتَسَبْتَ». [3: 9]
رقم طبعة با وزير = (2038)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (566).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، التميمي: هو سليمان بن طرخان، وأبو عثمان: هو عبد الرحمن بن مل النهدي.

বাংলা অনুবাদ

উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মদীনার এক ব্যক্তি যিনি নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জামা‘আতে সালাত করতেন, মাসজিদে নববী থেকে তার চেয়ে দুরবর্তী আর কারো বাড়ি আছে বলে আমার জানা নেই। অতঃপর তাঁকে বলা হলো, “যদি আপনি একটি গাধা কিনতেন, তাহলে তপ্ত বালু ও অন্ধকার রাতে তার উপর আরোহন করতে পারতেন!” জবাবে সে ব্যক্তি বলেন, “আমি এতে খুশি হবো না যে, আমার বাড়িটি মাসজিদে নববীর কাছাকাছি থাকুক।” অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানানো হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি যে সাওয়াবের প্রত্যাশা করেছো, আল্লাহ তোমাকে সব কিছুর সাওয়াব দিয়েছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২০৭; সহীহ মুসলিম: ৬৬৩; আবূ দাঊদ: ৫৫৭; দারেমী: ১/২৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫০০; আবূ আওয়ানা: ১/৩৯৮; সুনান বাইহাকী: ৩/৬৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৮৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৬৬)