সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ১১২: হাদিস ২,২২১-২,২৪০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ أَبِي عَلِيٍّ الْهَمْدَانِيِّ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ [ص:600] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أُمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ وَأَتَمَّ الصَّلَاةَ فَلَهُ وَلَهُمْ، وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ». [3: 16]
رقم طبعة با وزير = (2218)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (593).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم، يحيى بن أيوب: هو أبو العباس الغافقي فيه كلام ينزل به عن رتبة الصحيح، وكذا شيخه عبد الرحمن بن حرملة، أبو علي الهمداني: هو ثمامة بن شفي
বাংলা অনুবাদ
উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি লোকদের ইমামতি করে অতঃপর সঠিক সময়ে ও পরিপূর্ণভাবে সালাত করে, তাহলে তিনি সাওয়াব পান এবং তারাও সাওয়াব পায়। আর যে ব্যক্তির তাতে কোন কিছু ত্রুটি করে, তাহলে এর গোনাহ তার উপর বর্তায়; তাদের উপর নয়।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫১৩; তাহাবী, শারহু মুশকিলুল আসার: ৩/৫৪; আবূ দাঊদ: ৫৮০; হাকিম: ১/২১০; তাবারানী: ১৭/৯১০; সুনান বাইহাকী: ৩/১২৭; মুসনাদ আহমাদ: ৪/১৪৫; ইবনু মাজাহ: ৯৮৩; আত তায়ালিসী: ১০০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৯৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا [ص:601] يَحْيَى، عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي». [2: 9]
رقم طبعة با وزير = (2219)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1752). تنبيه!! رقم (1752) = (1755) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، رجاله ثقات رجال الشيخين غير مسدد، فإنه من رجال البخاري، يحيى: هو ابن سعيد القطان.
বাংলা অনুবাদ
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন তোমরা দাঁড়াবে না, যতক্ষন না তোমরা আমাকে দেখেছো।”[1]
[1] সহীহ মুসলিম: ৬০৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫২৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৪; দুলাবী, আল কুনা: ১/৪৯; আবূ নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/৩৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২২১৯)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغُولِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُشْكَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا [ص:602] أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي قَدْ خَرَجْتُ إِلَيْكُمْ». [2: 9]
رقم طبعة با وزير = (2220)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (552): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، محمد بن مشكان: ترجمه المؤلف في «ثقاته» 9/ 127، فقال: محمد بن مشكان السرخسي يروى عن يزيد بن هارون وعبد الرزاق، حدثنا عنه محمد بن عبد الرحمن الدغولي وغيره، مات سنة تسع وخمسين وثلاثمائة مئة، وكان ابن حنبل -رحمه الله- يكاتبه، ومن فوقه من رجال الشيخين.
বাংলা অনুবাদ
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন সালাতের ইকামত দেওয়া হয়, তখন তোমরা দাঁড়াবে না, যতক্ষন না তোমরা আমাকে হুজরা হতে বের হতে দেখেছো।”[1]
[1] সহীহ মুসলিম: ৬০৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫২৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৪; দুলাবী, আল কুনা: ১/৪৯; আবূ নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/৩৯১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৫৫২)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي، عَبَّادُ بْنُ زِيَادٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَاهُ يَقُولُ: عَدَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:603] وَأَنَا مَعَهُ فِي غَزْوَةِ تَبُوكَ قَبْلَ الْفَجْرِ فَعَدَلْتُ مَعَهُ، فَأَنَاخَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَرَّزَ ثُمَّ جَاءَنِي فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ مِنَ الْإِدَاوَةِ فَغَسَلَ كَفَّيْهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، ثُمَّ حَسَرَ عَنْ ذِرَاعَيْهِ فَضَاقَ كُمُّ جُبَّتِهِ فَأَدْخَلَ يَدَيْهِ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ، فَغَسَلَهُمَا إِلَى الْمِرْفَقِ وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ تَوَضَّأَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ رَكِبَ فَأَقْبَلْنَا نَسِيرُ حَتَّى نَجْدَ النَّاسَ فِي الصَّلَاةِ قَدَّمُوا عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَصَلَّى بِهِمْ حِينَ كَانَ وَقْتُ الصَّلَاةِ وَوَجَدْنَا عَبْدَ الرَّحْمَنِ قَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً مِنْ صَلَاةِ الْفَجْرِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الْمُسْلِمِينَ وَرَاءَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَصَلَّى الرَّكْعَةَ الثَّانِيَةَ مِنْ صَلَاةِ الْفَجْرِ، ثُمَّ سَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُتِمُّ صَلَاتَهُ فَفَزِعَ الْمُسْلِمُونَ وَأَكْثَرُوا التَّسْبِيحَ لِأَنَّهُمْ سَبَقُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُمْ: «أَحْسَنْتُمْ» أَوْ «قَدْ أَصَبْتُمْ». [5: 4]
رقم طبعة با وزير = (2221)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما بعده.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
বাংলা অনুবাদ
মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তাবূক যুদ্ধের সময় ফজরের আগে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে একদিকে সরে যান, এসময় আমিও তাঁর সাথে সরে যাই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটকে বসান এবং হাজত সারেন। তারপর তিনি আমার কাছে আসেন, আমি পাত্র হতে তাঁর হাতের উপর পানি দেলে দেই। তিনি তাঁর দুই হাতের কব্জি পর্যন্ত ধৌত করেন, তারপর মুখ ধৌত করেন। তারপর তিনি হাত থেকে জামা গুটিয়ে নিতে চান, কিন্তু তাঁর জামার অস্তিন সংকুচিত হয়ে যায় ফলে তিনি হাত জুব্বার নিচ দিকে থেকে বের করেন। তারপর কনুই পর্যন্ত হাত ধৌত করেন এবং মাথা মাসেহ করেন। তারপর তাঁর মোজার উপর মাসেহ করেন। অতঃপর বাহনে আরোহন করেন। তারপর আমরা চলতে থাকি এমনকি আমরা লোকদেরকে সালাতে পেয়ে যাই। যখন সালাতের সময় হয়ে যায়, তখন তারা আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহুকে ইমাম হিসেবে সামনে বাড়িয়ে দিয়েছিলেন। ফলে তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন। আমরা তাদের কাছে এমন অবস্থায় পৌঁছি যে, আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু তাদের নিয়ে এক রাকা‘আত সালাত সম্পন্ন করে ফেলেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহুর পিছনে মুসলিমদের সাথে ফজরের দ্বিতীয় রাকা‘আত সালাত আদায় করেন। তারপর আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু সালাম ফেরালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বাকী সালাত পূর্ণ করেন। এসময় মুসলিমগণ ভীত হয়ে পড়েন এবং বারবার ‘সুবহানাল্লাহ’ বলতে থাকেন। কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হয়েছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরালেন, তখন তাদেরকে বললেন, “তোমরা ভালো করেছো অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন) তোমরা সঠিক কাজ করেছো।” [1]
[1] আবূ দাঊদ: ১৪৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৪৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৮; আবূ আওয়ানা: ২/২১৫; তাবারানী: ২০/৮৮০; মুসনাদ আহমাদ: ৪/২৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، أَخْبَرَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حَمْزَةَ، وَعُرْوَةَ، ابْنَيِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِمَا الْمُغِيرَةِ، قَالَ: تَبَرَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ جَاءَ فَأَفْرَغْتُ عَلَيْهِ مِنَ الْإِدَاوَةِ فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ ذَهَبَ يَحْسِرُ عَنْ ذِرَاعَيْهِ فَضَاقَ كُمُّ جُبَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ صُوفٌ رُومِيَّةٌ فَأَدْخَلَ يَدَهُ فِي فُرُوجٍ كَانَ فِي خَصْرِهَا فَغَسَلَهُمَا إِلَى الْمِرْفَقَيْنِ وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ أَقْبَلَ وَأَنَا مَعَهُ فَوَجَدَ النَّاسَ فِي الصَّلَاةِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّفِّ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يَؤُمُّهُمْ فَأَدْرَكْنَاهُ وَقَدْ صَلَّى رَكْعَةً فَصَلَّيْنَا مَعَ عَبْدِ الرَّحْمَنِ الثَّانِيَةَ، فَلَمَّا سَلَّمَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَمَّ صَلَاتَهُ فَفَزِعَ النَّاسُ لِذَلِكَ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ: «قَدْ أَصَبْتُمْ وَأَحْسَنْتُمْ إِذَا احْتَبَسَ إِمَامُكُمْ وَحَضَرَتِ الصَّلَاةُ فَقَدِّمُوا رَجُلًا يَؤُمُّكُمْ». [1: 78]
رقم طبعة با وزير = (2222) «[ص:605] قَصَّرَ جَعْفَرُ بْنُ بُرْقَانَ فِي سَنَدِ هَذَا الْخَبَرِ وَلَمْ يَذْكُرْ عَبَّادَ بْنَ زِيَادٍ فِيهِ؛ لِأَنَّ الزُّهْرِيَّ سَمِعَ هَذَا الْخَبَرَ مِنْ عَبَّادِ بْنِ زِيَادٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، وَسَمِعَهُ عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ» قَالَهُ: أَبُو حَاتِمٍ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح دون قوله المذكور - «صحيح أبي داود» (136).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح، رجاله ثقات إلا أن جعفر بن برقان -وإن كان ثقة- يضطرب في روايته عن الزهري، ويختلف فيه، وسيذكر المؤلف بإثر الحديث أنه قصر في سند هذا الخبر، فلم يذكر عباد بن زياد مع أن الزهري رواه عنه، عن حمزة وعروة، وانظر ما قبله و (1326).
বাংলা অনুবাদ
মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সেরে আসেন, অতঃপর আমি পাত্র হতে তাঁর হাতের উপর পানি দেলে দেই। তিনি তাঁর মুখ ধৌত করেন। তারপর তিনি হাত থেকে জামা গুটিয়ে নিতে চান, কিন্তু তাঁর অস্তিন সংকুচিত হয়ে যায়, সেটা রুমের পশমী কাপড়ের ছিল। ফলে তিনি জামার মাঝের ফাঁকা দিয়ে হাত ঢুকান। তারপর কনুই পর্যন্ত হাত ধৌত করেন এবং মাথা মাসেহ করেন। তারপর তাঁর মোজার উপর মাসেহ করেন। অতঃপর অগ্রসর হন, আমিও তাঁর সাথে চলি। তারপর তিনি লোকদেরকে সালাতে পান। অতঃপর তিনি কাতারে দাঁড়িয়ে যান, এসময় আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু তাদের ইমামতি করছিলেন। আমরা তাদেরকে এমন অবস্থায় পাই যে, আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু তাদের নিয়ে এক রাকা‘আত সালাত সম্পন্ন করে ফেলেছেন। অতঃপর আমরা আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহুর পিছনে দ্বিতীয় রাকা‘আত সালাত আদায় করি। তারপর আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু সালাম ফেরালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বাকী সালাত পূর্ণ করেন। এতে মুসলিমগণ ভীত হয়ে পড়েন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরালেন, তখন তাদেরকে বললেন, “তোমরা সঠিক কাজ করেছো এবং ভালো করেছো। যখন তোমাদের ইমাম না আসতে পারবে, আর সালাতের সময় হয়ে যাবে, তখন ইমামতি করার জন্য একজনকে সামনে এগিয়ে দিবে। ” [1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “জা‘ফর বিন বুরকান হাদীসটির সানাদ সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন; তিনি সানাদে আব্বাদ বিন যিয়াদের নাম উল্লেখ করেন নাই। কেননা ইমাম যুহরী রহিমাহুল্লাহ হাদীসটি আব্বাদ বিন যিয়াদের কাছ থেকে শ্রবণ করেছেন, তিনি উরওয়া বিন মুগীরা বিন শু‘বাহ থেকে বর্ণনা করেছেন। তিনি হামযা বিন মুগীরা বিন শু‘বাহ থেকেও হাদীসটি শ্রবণ করেছেন।”
[1] আবূ দাঊদ: ১৪৯; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৪৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৮; আবূ আওয়ানা: ২/২১৫; তাবারানী: ২০/৮৮০; মুসনাদ আহমাদ: ৪/২৪৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির বর্ধিত বক্তব্য ছাড়া বাকী অংশ সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَمُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، وَحَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، قَالُوا: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَبُو إِسْحَاقَ: أَخْبَرَنِي قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، يَقُولُ: حَدَّثَنَا الْبَرَاءُ وَكَانَ غَيْرَ كَذُوبٍ أَنَّهُمْ كَانُوا «إِذَا صَلُّوا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامُوا قِيَامًا حَتَّى يَرَوْهُ قَدْ سَجَدَ، ثُمَّ يَسْجُدُونَ». [4: 50]
رقم طبعة با وزير = (2223)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (631 - 633): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو إسحاق هو السبيعي، وشعبة سمع منه قديما، وقد تحرف «ابن يزيد» في «الإحسان» إلى: «ابن مرثد»، وعبد الله بن يزيد هذا: هو ابن يزيد بن حصين الأنصاري الخطمي، صحابي صغير، وَلِيَ الكوفة لابن الزبير، روى له الستة.
বাংলা অনুবাদ
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন, তখন তারা দাঁড়িয়ে থাকতেন, যতক্ষন না তারা তাঁকে সাজদা করতে দেখেন তারপর তারা সাজদা করতেন।”[1]
[1] আবূ দাঊদ: ৬২০; আত তায়ালিসী: ৭১৮; মুসনাদ আহমাদ: ৪/২৮৪; নাসাঈ: ২/৯৬; সহীহ আল বুখারী: ৬৯০;সহীহ মুসলিম: ৪৭৪; তিরমিযী: ২৮১; বাগাবী: ৮৪৭; বাইহাকী: ২/৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩১, ৬৩৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، وكاملُ بْنُ طَلْحَةَ الْجَحْدَرِيُّ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا الْبَرَاءُ، وَهُوَ غَيْرُ كَذُوبٍ قَالَ: «كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ نَزَلْ قِيَامًا حَتَّى نَرَاهُ قَدْ سَجَدَ، ثُمَّ نَسْجُدُ». [4: 50]
رقم طبعة با وزير = (2224)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (631 - 633): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وتقدم قبله (2226) من طريق أبي الوليد الطيالسي، ومحمد بن كثير العبدي، وحفص بن عمر الحوضي، قالوا: حدثنا شعبة، بهذا الإسناد، فانظره.
বাংলা অনুবাদ
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতাম, তখন আমরা দাঁড়িয়েই থাকতাম, যতক্ষন না আমরা তাঁকে দেখতাম যে, তিনি সাজদা করেছেন, তারপর আমরা সাজদা করতাম।”[1]
[1] আবূ দাঊদ: ৬২০; আত তায়ালিসী: ৭১৮; মুসনাদ আহমাদ: ৪/২৮৪; নাসাঈ: ২/৯৬; সহীহ আল বুখারী: ৬৯০;সহীহ মুসলিম: ৪৭৪; তিরমিযী: ২৮১; বাগাবী: ৮৪৭; বাইহাকী: ২/৯২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩১, ৬৩৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي أَيُّوبَ الْإِفْرِيقِيِّ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَيَأْتِي أَقْوَامٌ أَوْ يَكُونُ أَقْوَامٌ يُصَلُّونَ الصَّلَاةَ، فَإِنْ أَتَمُّوا فَلَكُمْ وَلَهُمْ، وَإِنْ نَقَصُوا فَعَلَيْهِمْ وَلَكُمْ». [3: 66]
رقم طبعة با وزير = (2225) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو أَيُّوبَ الْإِفْرِيقِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَلِيٍّ مِنْ ثِقَاتِ أَهْلِ الْكُوفَةِ»
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو أيوب: هو عبد الله بن علي الأزرق، مختلف، وقال الحافظ: صدوق يخطئ، وباقي رجال السند ثقات رجال الشيخين غير عبد الله بن عمر بن أبان، فإنه من رجال مسلم وحده.
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “অচিরেই কিছু সম্প্রদায়ের আবির্ভাব হবে, তারা সালাত আদায় করবে, যদি তারা সালাত পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে তার সাওয়াব তোমাদের হবে, তাদেরও হবে। আর যদি তারা কোন কিছু কমতি করে, তাহলে এর ভার তাদের উপর বর্তাবে আর তোমরা সাওয়াব পেয়ে যাবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আইয়ূব আল ইফরিকীর নাম আব্দুল্লাহ বিন আলী, তিনি কুফার একজন নির্ভরযোগ্য।”
[1] মুসনাদ আহমাদ: ২/৩৫৫; সহীহ আল বুখারী: ৬৯৩; সুনান বাইহাকী: ৩/১২৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮৩৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২২২৫)
মূল আরবি
حَدَّثَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ [ص:608] الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُبَادِرُونِي بِالرُّكُوعِ وَالسُّجُودِ؛ فَإِنِّي مَهْمَا أَسْبِقْكُمْ بِهِ إِذَا رَكَعْتُ تُدْرِكُونِي بِهِ إِذَا سَجَدْتُ وَمَهْمَا أَسْبِقْكُمْ بِهِ إِذَا سَجَدْتُ تُدْرِكُونِي بِهِ إِذَا رَفَعْتُ إِنِّي قَدْ بَدَّنْتُ». [2: 43]
رقم طبعة با وزير = (2226)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (630).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن محيريز: اسمه عبد الله.
বাংলা অনুবাদ
মু‘আবিয়া বিন আবূ সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আমার আগে রুকূ‘ ও সাজদা করার চেষ্টা করবে না। কেননা যখন আমি রুকূ‘ করি, যত আগেই রুকূ‘ করি না কেন, তোমরা আমাকে সেই সময়ে পাবে, যখন আমি সাজদা করবো। যখন আমি সাজদা করি, যত আগেই সাজদা করি না কেন, তোমরা আমাকে সেই সময়ে পাবে, যখন আমি সাজদা থেকে মাথা উত্তলন করবো। নিশ্চয়ই আমার শরীরের ওজন বেড়ে গেছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৯২; আবূ দাঊদ: ৬১৯; ইবনু মাজাহ: ৯৬৩; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২৪; বাগাবী: ৮৪৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৯৪; হুমাইদী: ৬০৩; তাবারানী: ১৯/৮৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩০)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، سَمِعَ مُعَاوِيَةَ، عَلَى الْمِنْبَرِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسْبِقُونِي بِالرُّكُوعِ وَلَا بِالسُّجُودِ، فَإِنِّي قَدْ بَدَّنْتُ وَإِنِّي مَهْمَا أَسْبِقْكُمْ بِهِ حِينَ أَرْكَعُ تُدْرِكُونِي بِهِ حِينَ أَرْفَعُ وَمَا سَبَقْتُكُمْ بِهِ حِينَ أَسْجُدُ تُدْرِكُونِي بِهِ حِينَ أَرْفَعُ». [2: 3]
رقم طبعة با وزير = (2227)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، رجاله ثقات رجال الشيخين غير ابن عجلان، فقد روى له مسلم في المتابعات، وهو صدوق.
বাংলা অনুবাদ
মু‘আবিয়া বিন আবূ সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আমার আগে রুকূ‘ ও সাজদা করবে না। কেননা নিশ্চয়ই আমার শরীরের ওজন বেড়ে গেছে। আর যখন আমি রুকূ‘ করি, যত আগেই রুকূ‘ করি না কেন, তোমরা আমাকে সেই সময়ে পাবে, যখন আমি রুকূ‘ থেকে মাথা উত্তলন করবো । যখন আমি তোমাদের আগে সাজদা করি, তোমরা আমাকে সেই সময়ে পাবে, যখন আমি সাজদা থেকে মাথা উত্তলন করবো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৯২; আবূ দাঊদ: ৬১৯; ইবনু মাজাহ: ৯৬৩; ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২৪; বাগাবী: ৮৪৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৯৪; হুমাইদী: ৬০৩; তাবারানী: ১৯/৮৬২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩০)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَمِّي، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، [ص:610] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَيُّهَا النَّاسُ، إِنِّي قَدْ بَدَّنْتُ أَوْ بَدَّنْتُ فَلَا تَسْبِقُونِي بِالرُّكُوعِ وَالسُّجُودِ وَلَكِنِّي أَسْبِقُكُمْ، إِنَّكُمْ تُدْرِكُونَ مَا فَاتَكُمْ».
رقم طبعة با وزير = (2228)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (630).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث، عبد الله بن سعد: ذكره المؤلف في «الثقات» "، وروى عنه جمع، وقال أبو حاتم الرازي: يكتب حديثه، ووثقه الخطيب، وذكره ابن عدي في شيوخ البخاري، والذي ذكره الكلاباذي وغيره: عبيد الله بن سعد، وهو أخو عبد الله، وقال ابن عساكر: في نسختي بالجامع في موضع عبد الله، وفي موضع عبيد الله، فيحتمل أن يكون روى عنهما جميعا، عم عبد الله بن سعد: هو يعقوب بن إبراهيم بن سعد، وأبو الزناد: هو عبد الله بن ذكوان، والأعرج: عبد الرحمن بن هرمز.
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে লোকসকল, নিশ্চয়ই আমার শরীরের ওজন বেড়ে গেছে। সুতরাং তোমরা আমার আগে রুকূ‘ ও সাজদা করবে না। বরং আমি তোমাদের উপর অগ্রগামী হবো। যতটুকু তোমাদের ছুটে যাবে, ততটুকু (সম্পাদন করার সময়) তোমরা পেয়ে যাবে।”[1]
[1] সুনান বাইহাকী: ২/৯৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৩০)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّكْبِيرِ».
رقم طبعة با وزير = (2229)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (920): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو معبد: هو نافذ مولى ابن عباس.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ করা বুঝতে পারতাম ‘আল্লাহু আকবার’ ধ্বনি (শোনার) মাধ্যমে।”[1]
[1] সুনান বাইহাকী: ২/১৮৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯৪; হুমাইদী: ৪৮০; মুসনাদ আহমাদ: ১/২২২; সহীহ আল বুখারী: ৮৪২; সহীহ মুসলিম: ৫৮৩; আবূ দাঊদ: ১০০২; নাসাঈ: ৩/৬৭; আবূ আওয়ানা: ২/২৪৩; তাবারানী আল কাবীর: ১২২০০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯২০)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ الْفِرَاسِيَّةُ، أَنَّ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهَا «أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ الصَّلَاةِ قُمْنَ وَثَبَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ صَلَّى مَعَهُ مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ الرِّجَالُ». [5: 94]
رقم طبعة با وزير = (2230)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (955): خ نحوه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، رجاله ثقات رجال الصحيح.
বাংলা অনুবাদ
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা যখন সালাত থেকে সালাম ফেরাতেন তখন তারা উঠে যেতেন আর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথে পুরুষ সাহাবীগণ আল্লাহ যতক্ষন চাইতেন ততক্ষন বসে থাকতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতেন, তখন তারাও উঠতেন।”[1]
[1] নাসাঈ: ৩/৬৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২২৭; মুসনাদ আহমাদ: ৬/৩১০; আবূ দাঊদ: ১০৪০; সুনান বাইহাকী: ২/১৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯২; আত তায়ালিসী: ১৬০৪; সহীহ আল বুখারী: ৮৩৭; ইবনু মাজাহ: ৯৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫৫)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدَ بِنْتِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: كُنَّ النِّسَاءُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا سَلَّمَ مِنَ الْمَكْتُوبَةِ قُمْنَ وَثَبَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ صَلَّى خَلْفَهُ مِنَ الرِّجَالِ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ الرِّجَالُ». [4: 5]
رقم طبعة با وزير = (2231)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري.
বাংলা অনুবাদ
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন তিনি ফরয সালাত থেকে সালাম ফেরাতেন, তখন নারীরা উঠে যেতেন আর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথে পুরুষ সাহাবীগণ বসে থাকতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতেন, তখন তারাও উঠতেন।”[1]
[1] নাসাঈ: ৩/৬৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২২৭; মুসনাদ আহমাদ: ৬/৩১০; আবূ দাঊদ: ১০৪০; সুনান বাইহাকী: ২/১৮৩; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৯২; আত তায়ালিসী: ১৬০৪; সহীহ আল বুখারী: ৮৩৭; ইবনু মাজাহ: ৯৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭১৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৫৫)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ زِيَادٍ الْأَعْلَمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي صَلَاةِ الْفَجْرِ يَوْمًا، ثُمَّ أَوْمَأَ إِلَيْهِمْ، ثُمَّ انْطَلَقَ فَاغْتَسَلَ، فَجَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ فَصَلَّى بِهِمْ».
رقم طبعة با وزير = (2232) [ص:6] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَوْلُ أَبِي بَكْرَةَ: فَصَلَّى بِهِمْ، أَرَادَ يَبْدَأُ بِتَكْبِيرٍ مُحْدَثٍ، لَا أَنَّهُ رَجَعَ فَبَنَى عَلَى صَلَاتِهِ، إِذْ مُحَالٌ أَنْ يَذْهَبَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَغْتَسِلَ وَيَبْقَى النَّاسُ كُلُّهُمْ قِيَامًا عَلَى حَالَتِهِمْ مِنْ غَيْرِ إِمَامٍ لَهُمْ إِلَى أَنْ يَرْجِعَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنِ احْتَجَّ بِهَذَا الْخَبَرِ فِي إِبَاحَةِ الْبِنَاءِ عَلَى الصَّلَاةِ، لَزِمَهُ أَنْ لَا يُفْسِدَ وُقُوفَ الْمَأْمُومِ بِلَا إِمَامٍ مِقْدَارَ مَا ذَهَبَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاغْتَسَلَ إِلَى أَنْ رَجَعَ مِنْ غَيْرِ قِرَاءَةٍ تَكُونُ مِنْهُمْ، وَلَمَّا صَحَّ نَفْيُهُمْ جَوَازَ مَا وَصَفْنَا صَحَّ أَنَّ الْبِنَاءَ غَيْرُ جَائِزٍ فِي الصَّلَاةِ، وَيَلْزَمُهُمْ مِنْ جِهَةٍ أُخْرَى أَنْ يُوجِبُوا الْقِرَاءَةَ خَلْفَ الْإِمَامِ، لِأَنَّهُ لَا بُدَّ مِنْ أَحَدِ الْأَمْرَيْنِ: إِمَّا أَنْ يُجِيزُوا وُقُوفَ الْمَأْمُومِينَ فِي صَلَاتِهِمْ بِلَا قِرَاءَةٍ وَلَا إِمَامٍ مُدَّةَ مَا وَصَفْنَا، أَوْ لِيُسَوِّغُوا لِلْمَأْمُومِينَ الَّذِينَ وَصَفْنَا نَعْتَهُمُ الْقِرَاءَةَ خَلْفَ الْإِمَامِ، وَإِنْ لَمْ يَكُنْ قُدَّامَهُمْ إِمَامٌ قَائِمٌ». [5: 8]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (227 و 228).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح بطرقه وشواهده، رجاله ثقات رجال الصحيح، إلا أن فيه عنعنة الحسن وهو البصري، وأخرج البخاري في «صحيحه» عدة أحاديث من رواية الحسن عن أبي بكرة، أبو خليفة شيخ المؤلف: هو الفضل بن الحباب، وأبو الوليد الطيالسي: هو هشام بن عبد الملك.
বাংলা অনুবাদ
আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাতের তাকবীর দেন, তারপর তিনি তাদের প্রতি ইশারা করেন এবং চলে যান। অতঃপর গোসল করে আসেন, তখন তাঁর মাথা থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছিল। তারপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “তারপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন” এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি নতুন করে তাকবীরে তাহরীমা দিয়ে সালাত শুরু করেছেন; এটা উদ্দেশ্য নয় যে, তিনি ফিরে এসে তারপর আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করেছেন। কেননা এমনটা ভাবা সম্ভব নয় যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়েছেন গোসল করার জন্য আর লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে না আসা পর্যন্ত কোন ইমাম ছাড়াই আপন অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। আর যে ব্যক্তি এই হাদীস দ্বারা দলীল দেন যে, আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করা জায়েয, তার জন্য আবশ্যক হলো এটা বলা যে, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে গোসল করে ফিরে আসা পর্যন্ত এই পরিমাণ সময় যদি মুক্তাদী ইমাম ছাড়াই দাঁড়িয়ে থাকে কোন রকম কিরা‘আত পাঠ ছাড়াই, তবুও তার সালাত বাতিল হবে না! যেহেতু এটা তারা জায়েয বলে না, কাজেই এটাই প্রমাণ হলো যে, আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করা জায়েয নেই। আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করা জায়েয তাদের জন্য আরেক দিক থেকে এটা বলা অবধারিত হবে যে, ইমামের পিছনে কিরা‘আত পাঠ করা ওয়াজিব। কেননা তাদের জন্য দুটো বিষয়ের যে কোন একটি করা জরুরী; হয়তো তারা এটা জায়েয বলবে যে, মুক্তাদীর জন্য ইমাম ও কিরা‘আত পাঠ ছাড়াই বর্ণিত সময় পরিমাণ দাঁড়িয়ে থাকা জায়েয নতুবা ইমামের পিছনে মুক্তাদীদের জন্য কিরা‘আত পাঠ জায়েয বলবে, যদিও তাদের সামনে কোন দন্ডায়মান ইমাম না থাকে!”
[1] বাইহাকী, মা‘রেফাতুস সুনান ওয়াল আসার: ২৬৪; ইমাম শাফে‘ঈ, আল উম্মু: ১/১৬৭; মুসনাদ আহমাদ: ৫/৪১; আবূ দাঊদ: ২৩৩; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৫৭-২৫৮; সুনান বাইহাকী: ২/৩৯৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক বর্ণনা থাকার কারণে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৭)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أُقِيمَتِ الصَّلَاةُ وَعُدِّلَتِ الصُّفُوفُ، حَتَّى إِذَا قَامَ فِي مُصَلَّاهُ، وَانْتَظَرْنَا أَنْ يُكَبِّرَ انْصَرَفَ، وَقَالَ: «عَلَى مَكَانِكُمْ»، وَدَخَلَ بَيْتَهُ، وَمَكَثْنَا عَلَى هَيْئَتِنَا حَتَّى خَرَجَ إِلَيْنَا يَنْطِفُ رَأْسُهُ وَقَدِ اغْتَسَلَ.
رقم طبعة با وزير = (2233) [ص:8] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَانِ فِعْلَانِ فِي مَوْضِعَيْنِ مُتَبَايِنَيْنِ، خَرَجَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً فَكَبَّرَ، ثُمَّ ذَكَرَ أَنَّهُ جُنُبٌ فَانْصَرَفَ فَاغْتَسَلَ، ثُمَّ جَاءَ فَاسْتَأْنَفَ بِهِمُ الصَّلَاةَ، وَجَاءَ مَرَّةً أُخْرَى فَلَمَّا وَقَفَ لِيُكَبِّرَ ذَكَرَ أَنَّهُ جُنُبٌ قَبْلَ أَنْ يُكَبِّرَ فَذَهَبَ فَاغْتَسَلَ، ثُمَّ رَجَعَ فَأَقَامَ بِهِمُ الصَّلَاةَ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادٌّ وَلَا تَهَاتُرٌ. [5: 8]
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (229): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: اسمه زهير بن حرب، وصالح: هو ابن كيسان.
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার সালাতের ইকামত দেওয়া হয়, কাতারগুলো সোজা করা হয় এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মুসল্লায় দন্ডায়মান হন, আর আমরা তাঁর তাকবীর বলার প্রতিক্ষা করছিলাম, এমন সময় তিনি চলে যান এবং আমাদেরকে বলেন, “আপনারা আপনাদের জায়গায় থাকুন” তারপর তিনি নিজ গৃহে প্রবেশ করেন আর আমরা আপন অবস্থায় অবস্থান করি অতঃপর তিনি আমাদের কাছে আসেন এমন অবস্থায় তাঁর মাথা থেকে পানি ফোঁটায় ফোঁটায় পড়ছিল। বস্তুত তিনি গোসল করেছিলেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুটি কাজ আলাদা আলাদা জায়গায় সংঘটিত হয়েছে। একবার তিনি মাসজিদে বের হয়ে আসেন অতঃপর তাকবীর দেন তারপর তাঁর মনে হয় যে, তিনি জুনুবী অবস্থায় আছেন, ফলে তিনি চলে যান এবং গোসল করে আসেন তারপর নতুন করে তাদের নিয়ে সালাত আদায় করেন। আরেকবার তিনি মাসজিদে আসেন, অতঃপর যখন তিনি তাকবীর দেওয়ার জন্য দাঁড়ান, তখন তাকবীর দেওয়ার আগে তাঁর মনে হয় যে, তিনি জুনুবী অবস্থায় আছেন, ফলে তিনি বাসায় যান তারপর গোসল করে আসেন এবং তাদের নিয়ে সালাত আদায় করেন। কাজেই উভয় হাদীসের মাঝে কোন রকম বৈপরীত্ব নেই।”
[1] সহীহ আল বুখারী: ৬৩৯; মুসনাদ আহমাদ: ২৭৫; আবূ দাঊদ: ২৩৫; সহীহ মুসলিম: ৬০৫; নাসাঈ: ২/৮১-৮২; তাহাবী, মুশকিলুল আসার: ১/২৫৮; সুনান বাইহাকী: ২/৩৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৬২৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عِيسَى بْنِ حِطَّانَ، عَنْ مُسْلِمِ بْنِ سَلَّامٍ، عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ الْحَنَفِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَنْصَرِفْ، ثُمَّ لِيَتَوَضَّأْ، وَلْيُعِدْ صَلَاتَهُ، [ص:9] وَلَا تَأْتُوا النِّسَاءَ فِي أَدْبَارِهِنَّ». لَمْ يَقُلْ: «وَلْيُعِدْ صَلَاتَهُ» إِلَّا جَرِيرٌ، قَالَهُ أَبُو حَاتِمٍ: «وَفِيهِ دَلِيلٌ عَلَى أَنَّ الْبِنَاءَ عَلَى الصَّلَاةِ لِلْمُحْدِثِ غَيْرُ جَائِزٍ» [1: 78]
رقم طبعة با وزير = (2234)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (27)، وسيأتي (4187 و 4189)، دون قوله: «وليعد الصلاة»؛ وهو أقرب، يشهد له ما بعده. تنبيه!! رقم (4187) = (4199) من «طبعة المؤسسة». رقم (4189) = (4201) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، مسلم بن سلام لم يرو عنه غير عيسى بن حطان، ولم يوثقه غير المؤلف، وباقي رجاله ثقات، وهو في «ثقات المؤلف» 3/ 262 - 263 بإسناده ومتنه، وقال ابن القطان فيما نقله عنه صاحب «نصب الراية» 2/ 62: وهذا حديث لا يصح، فإن مسلم بن سلام الحنفي أبا عبد الملك مجهول الحال.
বাংলা অনুবাদ
তলক বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতে বায়ূ ত্যাগ করবে, সে যেন সালাত ছেড়ে চলে যায় তারপর ওযূ করে সালাত পুনরায় আদায় করে। আর তোমরা স্ত্রীদের পায়ুপথে মিলন করবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আর সে যেন সালাত পুনরায় আদায় করে নেয়” এই অংশটুকু জারীর ছাড়া আর কেউ বর্ণনা করেননি। আর এখানে এই মর্মে দলীল রয়েছে যে, ওযূ ভঙ্গকারীর জন্য আগের সালাত বহাল রেখে তার উপর বাকি সালাত সম্পন্ন করা জায়েয নেই।”
[1] আবূ দাঊদ: ২০৫; দারাকুতনী: ১/১৫৩; বাইহাকী: ২/২৫৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৭৫২; তিরমিযী: ১১৬৪; দারেমী: ১/২৬০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ২৭)
মূল আরবি
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ بِنَصِيبِينَ، حَدَّثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:10] عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ وَهُوَ فِي الصَّلَاةِ، فَلْيَأْخُذْ عَلَى أَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ». [1: 78]
رقم طبعة با وزير = (2235)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1020).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عمر بن شبة ثقة صاحب تصانيف، روى له ابن ماجه، ومن فوقه ثقات من رجال الشيخين، وعمر بن علي قد صرح بسماعه عند الدارقطني، فانتفت شبهة تدليسه، وقد توبع عليه عند المؤلف وغيره.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতরত অবস্থায় বায়ূ ত্যাগ করবে, সে যেন তার নাক চেপে ধরে তারপর চলে যায়।”[1]
[1] ইবনু মাজাহ: ১২২২; দারাকুতনী: ১/১৫৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১০১৮; আবূ দাঊদ: ১১১৪; হাকিম: ১/১৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২০)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ وَهُوَ فِي الصَّلَاةِ، فَلْيَأْخُذْ عَلَى أَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ». [1: 87]
رقم طبعة با وزير = (2236)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাতরত অবস্থায় বায়ূ ত্যাগ করবে, সে যেন তার নাক চেপে ধরে তারপর চলে যায়।”[1]
[1] ইবনু মাজাহ: ১২২২; দারাকুতনী: ১/১৫৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১০১৮; আবূ দাঊদ: ১১১৪; হাকিম: ১/১৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২০)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ كَثِيرٍ الْكَاهِلِيِّ، عَنِ الْمِسْوَرِ بْنِ يَزِيدَ الْأَسَدِيِّ، قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الصَّلَاةِ، فَتَرَكَ شَيْئًا لَمْ يَقْرَأْهُ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، تَرَكْتَ آيَةَ كَذَا وَكَذَا، قَالَ: «فَهَلَّا أَذْكَرْتُمُونِيهَا».
رقم طبعة با وزير = (2237)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (842).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، يحيى بن كثير الكاهلي ضعفه النسائي، وقال الحافظ في «التقريب»: لين الحديث، وباقي رجاله ثقات، ويتقوى بحديث ابن عمر الآتي وبغيره.
বাংলা অনুবাদ
মিসওয়ার বিন ইয়াযিদ আসাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে উপস্থিত ছিলাম, তিনি সালাতে কিরা‘আত পাঠ করছিলেন। তারপর তিনি কিছু আয়াত না পড়ে ছেড়ে দেন। তারপর এক ব্যক্তি তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওমুক ওমুক আয়াত পাঠ ছেড়ে দিয়েছেন।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা আমাকে সেটা স্মরণ করিয়ে দাওনি কেন?”[1]
[1] তাবারানী আল কাবীর: ২০/৩৪; সুনান বাইহাকী: ৩/২১১; আবূ দাঊদ: ৯০৭; যাওয়াইদুল মুসনাদ: ৪/৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪২)
