সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ১১৭: হাদিস ২,৩২১-২,৩৪০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْمَقْبَرَةَ وَالْحَمَّامَ». [4: 39]
رقم طبعة با وزير = (2316)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3/ 102 / 1697). تنبيه!! رقم (1697) = (1699) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو كامل الجحدري، هو فضيل بن حسين بن طلحة، وهو ثقة من رجال مسلم، ومن فوقه على شرطهما، وقد تقدم برقم (2316).
বাংলা অনুবাদ
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পৃথিবীর পুরোটাই সালাত আদায়ের জায়গা, তবে গোরস্থান ও গোসলখানা ব্যতীত।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯১; মুসনাদ আহমাদ: ৩/৯৬; আবূ দাঊদ: ৪৯২; সুনান বাইহাকী: ২/৪৩৫; হাকিম: ১/২৫১; তিরমিযী: ৩১৭; দারেমী: ১/৩২৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫০৬; ইবনু মাজাহ: ৭৪৫; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭০)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، قَالَ: حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ الْعَسْكَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، [ص:93] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُصَلَّى بَيْنَ الْقُبُورِ». [2: 3]
رقم طبعة با وزير = (2316/*)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3/ 102 / 1696). تنبيه!! رقم (1696) = (1698) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجال ثقات، وهو مكرر (2315).
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরসমূহের মাঝে সালাত আদায় করতে নিষেধ করেছেন।”[1]
[1] বাযযার: ৪৪২; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭০)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ هُذَيْلٍ الْقَصَبِيُّ بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ ابْنُ بِنْتِ إِسْحَاقَ الْأَزْرَقِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ أَشْعَثَ، وَعِمْرَانَ بْنِ حُدَيْرٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ إِلَى الْقُبُورِ». [2: 3]
رقم طبعة با وزير = (2317)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: تقدم تخريجه برقم (2315).
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরসমূহের মাঝে সালাত আদায় করতে নিষেধ করেছেন।”[1]
[1] বাযযার: ৪৪২; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭০)
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ بُسْرَ بْنَ عُبَيْدِ اللَّهِ يُحَدِّثُ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، [ص:94] عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ، وَلَا تُصَلُّوا إِلَيْهَا». [2: 3]
رقم طبعة با وزير = (2318)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وقد تقدم برقم (2320).
বাংলা অনুবাদ
আবূ মারসাদ আল গানাবী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা কবরসমূহের উপর বসবে না এবং সেগুলো সামনে রেখে সালাতও আদায় করবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/১৩৫; সহীহ মুসলিম: ৯৭২; তিরমিযী: ১০৫০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৯৪; হাকিম: ৩/২২০; সুনান বাইহাকী: ২/৪৩৫; আবূ দাঊদ: ৩২২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪৬৮)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مِنْ شَرِّ النَّاسِ مَنْ تُدْرِكُهُ السَّاعَةُ، وَمَنْ يَتَّخِذِ الْقُبُورَ مَسَاجِدَ». [2: 76]
رقم طبعة با وزير = (2319)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «تحذير الساجد» (26 - 27).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عاصم: وهو ابن أبي النجود صدوق، وحديثه في «الصحيحين» مقرون، وباقي رجال السند على شرطهما، أبو خيثمةْ: هو زهير بن حرب، وعثمان بن عمر: هو ابن فارس العبدي، وزائدة: هو ابن قدامة الثقفي.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মানুষের মাঝে নিকৃষ্ট লোকদের অন্তর্ভুক্ত হলো যাদের উপর কিয়ামত সংঘটিত হবে এবং যারা কবরসমূহকে মাসজিদ হিসেবে গ্রহণ করে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৪০৫; তাবারানী: ১০৪১৩; বাযযার: ৩৪২০; সহীহ িইবনু খুযাইমাহ: ৭৮৯; সহীহ আল বুখারী: ১৩/১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (তাহযীরুল মাসাজিদ: ২৬-২৭)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ». [2: 76]
رقم طبعة با وزير = (2320)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (276).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ ইয়াহুদিদের ধ্বংস করুন। তারা তাদের নবীদের কবরসমূহকে মাসজিদ হিসেবে গ্রহণ করেছে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ৩২১; সহীহ আল বুখারী: ৪৩৭; সহীহ মুসলিম: ৫৩০; আবূ দাঊদ: ৩২২৭; মুসনাদ আহমাদ: ২/৫১৮; সুনান বাইহাকী: ৪/৮০; নাসাঈ: ৪/৯৫-৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭৬)
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللَّهُ قَوْمًا اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ». [1: 6]
رقم طبعة با وزير = (2321)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (276)، «تحذير الساجد»: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، ابن أبي عروبة: هو سعيد، وقد سمع منه أسباط بن محمد قبل اختلاطه، صرح بذلك الإمام أحمد فيما نقله عنه الحافظ ابن رجب في «شرح علل الترمذي» 2/ 568.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ ঐ সম্প্রদায়ের প্রতি অভিসম্পাত করুন, যারা তাদের নবীদের কবরসমূহকে মাসজিদ হিসেবে গ্রহণ করেছে।”[1]
[1] নাসাঈ: ৪/৯৫; মুসনাদ আহমাদ: ৬/১৪৬; দারেমী: ১/৩২৬; সহীহ আল বুখারী: ৪৩৫; সহীহ মুসলিম: ৫২৯; বাগাবী: ৫০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭৬)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مِهْرَانَ السَّبَّاكُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ نَزَلَ فِي عُلْوِ الْمَدِينَةِ فِي حَيٍّ يُقَالُ لَهُ: بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَرْسَلَ إِلَى مَلَإِ بَنِي النَّجَّارِ، فَجَاءُوا مُتَقَلِّدِينَ سُيُوفَهُمْ، قَالَ أَنَسٌ: فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ، وَأَبُو بَكْرٍ رِدْفُهُ، وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ، وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، ثُمَّ إِنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ، فَأَرْسَلَ إِلَى مَلَإِ بَنِي النَّجَّارِ فَجَاؤُوا، فَقَالَ: «يَا بَنِي النَّجَّارِ، ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا؟ » قَالُوا: لَا، وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ، مَا هُوَ إِلَّا إِلَى اللَّهِ - قَالَ أَنَسٌ: فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ: كَانَتْ فِيهِ قُبُورُ الْمُشْرِكِينَ، وَكَانَ فِيهِ نَخْلٌ وَحَرْثٌ - فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ، وَبِالْحَرْثِ فَسُوِّيَ، [ص:98] وَبِالنَّخْلِ فَقُطِعَتْ، فَوَضَعُوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ، وَجَعَلُوا عِضَادَتَيْهِ حِجَارَةً، قَالَ: فَجَعَلُوا يَنْقُلُونَ ذَلِكَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ، وَهُمْ يَقُولُونَ: «اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَةْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَةْ». [4: 39]
رقم طبعة با وزير = (2322)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (477 - 487): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، جعفر بن مهران السبّاك روى عن جمع وروى عنه جمع، وأورده ابن أبي حاتم 2/ 491 فلم يذكر فيه جرحا ولا تعديلا، وذكره المؤلف في " ثقاته "، ومن فوقه على شرطهما، أبو التياح: هو يزيد بن حميد الضبعي.
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় হিজরত করেন, তখন তিনি মদীনার উপকন্ঠে একটি গোত্রের কাছে যাত্রাবিরতি দেন, যাদেরকে বানূ আমর বিন আওফ বলা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ১৪ রাত অবস্থান করেন। তারপর তিনি বানূ নাজ্জার গোত্রের নেতৃস্থানীয় লোকদের কাছে লোক পাঠান, অতঃপর তারা কাঁধে তরবারী ঝুলিয়ে তাঁর কাছে আগমন করেন।” আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি যেন এখনো দেখতে পাচ্ছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর আছেন, আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর পিছে আর বানূ নাজ্জার গোত্রের লোকজন তাঁর আশেপাশে রয়েছেন। এভাবে তিনি আবূ আইয়ূব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুর আঙ্গিনায় আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই সালাত আদায় করতেন, যেখানে সালাতের সময় হয়ে যেতো। তিনি মেষের খোঁয়াড়ে সালাত আদায় করতেন। তারপর তিনি মাসজিদ নির্মাণের আদেশ দেন এবং বানূ নাজ্জার গোত্রের লোকদের কাছে লোক পাঠান। তারা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, “হে বানূ নাজ্জার, আপনারা আপনাদের এই বাগানের দাম বলুন।” তারা বললেন, “না, আল্লাহর কসম! আমরা এর কোন দাম চাই না। এটা আমরা কেবল আল্লাহর জন্যই দিয়ে দিলাম।” আনাস রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর ছাত্রদের বলেন, “সেখানে কী ছিল, তা আমি তোমাদের বলছি। সেখানে মুশরিকদের কবর ছিল, এছাড়াও সেখানে খেজুর গাছ ও শষ্য ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে মুশরিকদের কবরগুলো খুড়ে অন্যত্র স্থানান্তর করা হয়, শষ্য সমতল করে দেওয়া হয় আর খেজুর গাছগুলো কেটে ফেলা হয়। অতঃপর সাহাবীগণ খেজুর গাছগুলো মাসজিদের কিবলার দিকে স্থাপন করেন এবং তার দুই পাশে পাথর স্থাপন করা হয়। রাবী বলেন, “সাহাবীগণ সেসব পাথর স্থানান্তর করছিলেন আর কবিতা আবৃতি করছিলেন, এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন। তারা বলছিলেন, اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَةْ فَاغْفِرْ للأنصار والمهاجره (হে আল্লাহ, আখিরাতের কল্যাণ ছাড়া নেই কোন কল্যাণ, আনসার ও মুহাজিরদের আপনি ক্ষমা ফরমান)।”[1]
[1] মুসনাদু আবী ইয়ালা: ৪১৮০; মুসনাদ আহমাদ: ৩/২১১; আত তায়ালিসী: ২০৮৫; সহীহ আল বুখারী: ৪২৮; সহীহ মুসলিম: ৫২৪; আবূ দাঊদ: ৪৫৩; নাসাঈ: ২/৩৯-৪০; সুনান বাইহাকী: ২/৪৩৮; বাগাবী: ৩৭৬৫; ইবনু মাজাহ: ৭৪২; তিরমিযী: ৩৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭৭)
মূল আরবি
أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ، عَنْ مَيْمُونَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى وَعَلَيْهِ مِرْطٌ لِبَعْضِ نِسَائِهِ، وَعَلَيْهَا بَعْضُهُ». [ص:100] قَالَ سُفْيَانُ: أُرَاهُ قَالَ: «وَهِيَ حَائِضٌ». [4: 1]
رقم طبعة با وزير = (2323)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (395): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح علي شرطهما سفيان: هو ابن عيينة، وأبو إسحاق الشيباني: هو سليمان بن أبي سليمان.
বাংলা অনুবাদ
মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন এমন অবস্থায় যে তাঁর কোন এক স্ত্রীর চাদরের কিছু অংশ তাঁর শরীর আর কিছু অংশ তাঁর স্ত্রীর শরীরে থাকতো।” সুফিয়ান রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা তিনি বলেছেন, “এসময় তাঁর স্ত্রী হায়েয অবস্থায় ছিলেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩৩০; হুমাইদী: ৩১৩; আবূ দাঊদ: ৩৬৯; ইবনু মাজাহ: ৬৫৩; তাবারানী্ আল কাবীর: ২৪/৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৫)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي مُعَاذُ بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَشْعَثُ بْنُ سَوَّارٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي لُحُفِنَا». [4: 1]
رقم طبعة با وزير = (2324)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بلفظ: «لا يصلي ... »، ويأتي هكذا بلفظ صحيح (2330) - «صحيح أبي داود» (393 و 394)، «الصحيحة» (3321). تنبيه!! رقم (2330) = (2336) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: هكذا رواه ابن حبان فأثبت أنه صلى الله عليه وسلم كان يصلي فيلحف نسائه، وخالفه أصحاب السنن وغيرهم، فذكروا في روايتهم أنه كان لا يصلي في اللحف، فقد أخرجه أبو داود (367) في الطهارة: باب الصلاة في شعُر النساء، و (645) في الصلاة: باب الصلاة فْي شعرالنساء، والبيهقي 2/ 409 - 410 عن عبيد الله بن معاذ عن أبيه، عن الأشعث، عن محمد بن سيرين، عن عبد الله بن شقيق، عن عائشة قالت: كان رسول الله صلى الله عليه وسلم لا يصلي في شُعرنا أو لُحُفنا قال عبيد الله: شك أبي، وهذا إسناد صحيح، وسيرد عند المصنف برقم (2336).
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কম্বলে সালাত আদায় করতেন।”[1]
[1] আবূ দাঊদ: ৩৬৭; সুনান বাইহাকী: ২/৪০৯-৪১০; নাসাঈ: ৮/২১৭; তিরমিযী: ৬০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বলেন, “ইবনু হিব্বান এভাবে বর্ণনা করেছেন কিন্তু সুনান গ্রন্থকারগণ ও অন্যান্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের কম্বলে সালাত আদায় করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের কম্বলে সালাত আদায় করেননি “মর্মে বর্ণিত হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৩)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ حُدَيْجٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُخْتِهِ أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ سَأَلَهَا: هَلْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُهَا فِيهِ؟ فَقَالَتْ: «نَعَمْ، إِذَا لَمْ يَرَ فِيهِ أَذًى». [4: 1]
رقم طبعة با وزير = (2325)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (392).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، أبو الوليد: هو الطيالسي هشام بن عبد الملك، وليث: هو ابن سعد، وسويد بن قيس: هو التُّجيبي المصري.
বাংলা অনুবাদ
মু‘আবিয়া বিন আবী সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহু তার বোন, যিনি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু হাবীবাহ রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাপড়ে স্ত্রী মিলন করেন, সেই কাপড়ে কি সালাত আদায় করতেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, যখন তাতে কোন নাপাকি না দেখতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪২৭; আবূ দাঊদ: ৩৬৬; নাসাঈ: ১/১৫৫; ইবনু মাজাহ: ৫৪০; তাবারানী: ২৩/৪০৫; সুনান বাইহাকী: ২/৪১০; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯২)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا وَاصِلٌ الْأَحْدَبُ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، قَالَ: رَأَتْنِي عَائِشَةُ أَغْسِلُ أَثَرَ الْجَنَابَةِ أَصَابَ ثَوْبِي، فَقَالَتْ: مَا هَذَا؟ فَقُلْتُ: أَثَرُ جَنَابَةٍ أَصَابَ ثَوْبِي، فَقَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي وَإِنَّهُ لَيُصِيبُ ثَوْبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا يَزِيدُ عَلَى أَنْ يَقُولَ: هَكَذَا نَفْرُكُهُ». [4: 1]
رقم طبعة با وزير = (2326)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (537): م (1/ 164).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، واصل الأحدب: هو واصل بن حيان الأحدب.
বাংলা অনুবাদ
আসওয়াদ বিন ইয়াযিদ থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আমাকে দেখেন যে, আমি আমার কাপড় থেকে নাপাকির চিহ্ন ধৌত করছি, যা আমার কাপড়ে লেগেছিল, তখন তিনি আমাকে বলেন, “এটা কী?” আমি বললাম, “নাপাকির চিহ্ন, যা আমার কাপড়ে লেগেছিল।” তখন তিনি বলেন, “আমি তো দেখেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে নাপাকি লাগলে, তিনি হাত দিয়ে তা খুঁচিয়ে তোলা ছাড়া আর বেশি কিছু করতেন না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২৮৮ নাসাঈ: ১/১৫৭; ইবনু মাজাহ: ৫৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৫৩৭)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ أَبِي زُمَيْلٍ، وَعَبْدُ الْجَبَّارِ بْنُ عَاصِمٍ، قَالَا: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُصَلِّي فِي [ص:103] الثَّوْبِ الَّذِي آتِي فِيهِ أَهْلِي؟ قَالَ: «نَعَمْ، إِلَّا أَنْ تَرَى فِيهِ شَيْئًا فَتَغْسِلَهُ». [4: 3]
رقم طبعة با وزير = (2327)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (390).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، عبد الجبار بن عاصم، وثقه ابن معين والدارقطني ومخلد بن أبي زميل قال النسائي: لا بأس به، ومن فوقهما ثقات من رجال الشيخين.
বাংলা অনুবাদ
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, “আমি কি সেই কাপড়ে সালাত আদায় করতে পারবো, যা পরিধান করে আমি আমার স্ত্রীর কাছে গমন করি?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হ্যাঁ, তবে যদি তুমি তাতে কিছু দেখতে পাও, তবে তা ধুয়ে নিবে।”[1]
[1] যাওয়াইদুল মুসনাদ: ৫/৯৭; তাবারানী: ১৮৮১; মুসনাদ আহমাদ: ৫/৮৯; ইবনু মাজাহ: ৫৪২; মিসবাহুয যুজাজাহ: ২/৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯০)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي حُلَّةٍ حَمْرَاءَ، فَرُكِزَتْ [ص:104] عَنَزَةٌ، فَصَلَّى إِلَيْهَا يَمُرُّ مِنْ وَرَائِهَا الْكَلْبُ وَالْمَرْأَةُ وَالْحِمَارُ». [4: 1]
رقم طبعة با وزير = (2328)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1265). تنبيه!! رقم (1265) = (1268) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عبد الرحمن: هو ابن مهدي، وسفيان: هو الثوري، وأبو جحيفة: هو وهب بن عبد الله السُّوائي.
বাংলা অনুবাদ
আবূ জুহাইফা সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জোড়া লাল বর্ণের কাপড় পরিধান করে বের হলেন। অতঃপর তাঁর জন্য লৌহ ফলক যুক্ত লাঠি গাড়া হলে, তিনি সেটাকে সামনে রেখে সালাত আদায় করেন। অতঃপর সেটার পশ্চাৎ দিয়ে কুকুর, নারী ও গাধা যাতায়াত করতো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩০৮; সহীহ আল বুখারী: ৩৭৬; সহীহ মুসলিম: ৫০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৩৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৬৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৩১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২৭৭; আত তায়ালিসী: ১/৮৮; আবূ দাঊদ: ৬৮৮; নাসাঈ: ২/৭৩; সুনান বাইহাকী: ২/২৭০ দারেমী: ১/৩১৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৯।)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنِ الْحَسَنِ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، وَحَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَهُوَ مُتَوَكِّئٌ عَلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ وَعَلَيْهِ بُرْدٌ قِطْرِيٌّ قَدْ تَوَشَّحَ بِهِ [ص:105] فَصَلَّى بِهِمْ». [4: 1]
رقم طبعة با وزير = (2329)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (47/ 49).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، حميد: هو ابن أبي حميد الطويل.
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাহ বিন যাইদের উপর ভর দিয়ে হুজরা থেকে বের হন, এসময় তাঁর পরিধানে কাতারী চাদর ছিল, যা তিনি তাওয়াশ্শুহ করে পরিধান করেছিলেন। অতঃপর তিনি তাদের নিয়ে সালাত আদায় করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৩৯; শামাইলে তিরমিযী: ১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (শামাইলে তিরমিযী: ৪৭/৪৯।)
মূল আরবি
أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ بِبَغْدَادَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ[ص:106]، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي فِي شُعُرِنَا وَلَا لُحُفِنَا». [5: 30]
رقم طبعة با وزير = (2330)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2324). تنبيه!! رقم (2324) = (2330) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. وانظر تخريجه في التعليق على الحديث (2330).
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাপড় ও কম্বলে সালাত আদায় করতেন না।”[1]
[1] আবূ দাঊদ: ৩৬৭; সুনান বাইহাকী: ২/৪০৯-৪১০; নাসাঈ: ৮/২১৭; তিরমিযী: ৬০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৯৩)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، [ص:106] عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَعَلَيْهِ خَمِيصَةٌ ذَاتُ أَعْلَامٍ كَأَنِّي أَنْظُرُ إِلَى عَلَمِهَا، فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ: «اذْهَبُوا بِهَذِهِ الْخَمِيصَةِ إِلَى أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ، وَائْتُونِي بِأَنْبِجَانِيَّتِهِ، فَإِنَّهَا أَلْهَتْنِي فِي صَلَاتِي». [5: 8]
رقم طبعة با وزير = (2331)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (848): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير حرملة بن يحيى، فإنه من رجال مسلم.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিত্রকর্মযুক্ত একটি চাদর পরিধান করে সালাত আদায় করেন আর আমি এখনও যেন তার চিত্রকর্ম দেখতে পাচ্ছি। অতঃপর যখন তিনি সালাত শেষ করেন, তখন বলেন, “তোমরা এটাকে আবূ জাহম বিন হুযাইফার কাছে নিয়ে যাও। আর আমার কাছে তার আম্বাজানিয়্যার চাদরটি নিয়ে আসো। কেননা এটা আমাকে আমার সালাতে অমনোযোগিতার সৃষ্টি করেছে।”[1]
[1] সহীহ মুসলিম: ৫৫৬; মুসনাদ আহমাদ: ৬/৩৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৮৯; হুমাইদী: ১৭২; সহীহ আল বুখারী: ৩৭৩; আবূ দাঊদ: ৯১৪; নাসাঈ: ২/৭২; ইবনু মাজাহ: ৩৫৫০; সুনান বাইহাকী: ২/৪৩৩; বাগাবী: ৫২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৮)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: أَهْدَى أَبُو جَهْمِ بْنُ حُذَيْفَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمِيصَةً شَامِيَّةً لَهَا عَلَمٌ، فَشَهِدَ فِيهَا الصَّلَاةَ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «رُدِّي هَذِهِ الْخَمِيصَةَ إِلَى أَبِي جَهْمٍ، فَإِنِّي نَظَرْتُ إِلَى عَلَمِهَا فِي الصَّلَاةِ فَكَادَتْ تَفْتِنُنِي». [5: 8]
رقم طبعة با وزير = (2332)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: أم علقمة: اسمها مرجانة، ذكرها المؤلف في «ثقاته»، وقال العجلي في «تاريخ الثقات» ص 525: مدنية تابعية ثقة، وقال الذهبي في «الميزان» 4/ 613: لا تعرف، قال الحافظ في «التقريب»: - مقبولة- وهو في «الموطأ» 1/ 97 - 98.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আবূ জাহম বিন হুযাইফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শামের তৈরি চিত্রকর্মযুক্ত একটি চাদর উপর দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিধান করে সালাতে উপস্থিত হন। যখন তিনি সালাত শেষ করেন, তখন বলেন, “তোমরা এই চাদরটি আবূ জাহম বিন হুযাইফার কাছে নিয়ে যাও, কেননা সালাতে আমি এর চিত্রকর্মের দিকে তাকিয়েছিলাম, এটি প্রায় আমাকে ফেতনায় ফেলে দিয়েছিল!” [1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৯৭-৯৮। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৮)
মূল আরবি
أَخْبَرَنَا خَالِدُ بْنُ حَنْظَلَةَ الصَّيْفِيُّ بِسَرَخْسَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُشْكَانَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُمَيْسٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْمِلُ أُمَامَةَ وَهُوَ يُصَلِّي، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَضَعَهَا، ثُمَّ سَجَدَ، فَإِذَا قَامَ حَمَلَهَا، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَضَعَهَا». [4: 1]
رقم طبعة با وزير = (2333)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (851): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح محمد بن مشكان ذكره المؤلف فى "ثقاته" 9/ 127 روى عنه جميع، وكان الإمام أحمد يكاتبه وباقي رجال السند ثقات على شرطهما، أبو عميس: هو عتبة بن عبد الله بن عتبة بن عبد الله بن مسعود الهُذلي، وقد تقدم حديث أبي قتادة برقم (1110) و (1111).
বাংলা অনুবাদ
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় উমামাহকে কাঁধে নিতেন। অতঃপর যখন তিনি রুকূ‘ করতে চাইতেন, তখন তাকে রেখে দিতেন তারপর সাজদা করতেন অতঃপর যখন তিনি দাঁড়াতেন, তখন তাকে আবার কাঁধে তুলে নিতেন তারপর আবার যখন রুকূ‘ করার ইচ্ছা করতেন, তখন তাকে রেখে দিতেন।”[1]
[1] সহীহ বুখারী: ৫৯৯৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৩; সহীহ মুসলিম: ৫৪৩; আবূ দাঊদ: ৯১৮; নাসাঈ: ১/১২৭; দারেমী: ১/৩১৬; তাবারানী: ২২/১০৭৩; সুনান বাইহাকী: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫১, ৮৫৩।)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَدَقَةَ الْجُبْلَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي قَتَادَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَهُوَ حَامِلٌ عَلَى عَاتِقِهِ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ، فَكَانَ إِذَا رَكَعَ وَضَعَهَا عَنْ عَاتِقِهِ، وَإِذَا فَرَغَ مِنْ سُجُودِهِ حَمَلَهَا عَلَى عَاتِقِهِ، فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى فَرَغَ مِنْ صَلَاتِهِ». [4: 1]
رقم طبعة با وزير = (2334)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن صدقة الجُبلاني روى عنه النسائي وقال لا بأس به. والجبْلاني: نسبه إلى جُبلان، وهو بطن من حمير، ومن فوقه على شرطهما، محمد بن حرب: هو الخولاني، والزبيدي: هو محمد بن الوليد بن عامر.
বাংলা অনুবাদ
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, “তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমামাহ বিনতু আবূল আসকে কোলে নিয়ে আমাদের উদ্দেশ্যে বের হলেন, (অতঃপর তিনি তাকে কাঁধে নিয়ে সালাত আদায় করেন) যখন তিনি রুকু‘ করেন, তখন তাকে কাঁধে রেখে দিতেন, যখন সাজদা সম্পন্ন করতেন, তখন তাকে আবার কাঁধে তুলে নিতেন। সালাত শেষ করা অবধি তিনি এরকমই করছিলেন।”[1]
[1] সহীহ বুখারী: ৫৯৯৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৩; সহীহ মুসলিম: ৫৪৩; আবূ দাঊদ: ৯১৮; নাসাঈ: ১/১২৭; দারেমী: ১/৩১৬; তাবারানী: ২২/১০৭৩; সুনান বাইহাকী: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫১, ৮৫৩।)
