সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ১২৩: হাদিস ২,৪৪১-২,৪৬০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، أَنَّ عَائِشَةَ سُئِلَتْ عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كُنَّا نُعِدُّ لَهُ سِوَاكَهُ وَطَهُورَهُ، فَيَبْعَثُهُ اللَّهُ لِمَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنَ اللَّيْلِ، فَيَتَسَوَّكُ وَيَتَوَضَّأُ، ثُمَّ يُصَلِّي سَبْعَ رَكَعَاتٍ، وَلَا يَجْلِسُ فِيهِنَّ إِلَّا عِنْدَ السَّادِسَةِ، فَيَجْلِسُ وَيَذْكُرُ اللَّهَ وَيَدْعُو». [5: 34]
رقم طبعة با وزير = (2432)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (2/ 33)، «صحيح أبي داود» (1213): م مطولا، والآتي بعده بعض منه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
বাংলা অনুবাদ
সা‘দ বিন হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিতর সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমরা তাঁর জন্য মিসওয়াক ও ওযূর পানি প্রস্তত করে রাখতাম। অতঃপর আল্লাহ যখন ইচ্ছা করেন, তখন তাঁকে রাতে জাগ্রত করেন। অতঃপর তিনি মিসওয়াক করেন এবং ওযূ করেন। তারপর সাত রাকা‘আত সালাত আদায় করেন। সেখানে তিনি ষষ্ঠ রাকা‘আত ব্যতিত আর কোথাও বৈঠক করতেন না। তিনি ষষ্ঠ রাকা‘আতে বসে আল্লাহকে স্মরণ করতেন এবং দু‘আ করতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭৮; মুসনাদ আহমাদ: ৬/৫৩-৫৪; আবূ আওয়ানা: ২/৩২৩-৩২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২১৩)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوْتَرَ بِتِسْعِ [ص:196] رَكَعَاتٍ لَمْ يَقْعُدْ إِلَّا فِي الثَّامِنَةِ، فَيَحْمَدُ اللَّهَ وَيَذْكُرُهُ وَيَدْعُو، ثُمَّ يَنْهَضُ وَلَا يُسَلِّمُ، ثُمَّ يُصَلِّي التَّاسِعَةَ وَيَذْكُرُ اللَّهَ وَيَدْعُو، ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمًا يُسْمِعُنَاهُ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ». [5: 34]
رقم طبعة با وزير = (2433)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নয় রাকা‘আত বিতর সালাত আদায় করতেন, তখন তিনি অষ্টম রাকা‘আত ব্যতিত আর কোথাও বসতেন না। অতঃপর তিনি আল্লাহর প্রশংসা করতেন, তাঁকে স্মরণ করতেন এবং দু‘আ করতেন। তারপর তিনি উঠতেন; সালাম ফেরাতেন না। অতঃপর নবম রাকা‘আত আদায় করেন এবং আল্লাহকে স্মরণ করেন, তাঁর কাছে দু‘আ করেন। তারপর তিনি আমাদের শুনিয়ে সালাম ফেরান। তারপর তিনি বসে দুই রাকা‘আত সালাত আদায় করেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১০৭৮; মুসনাদ আহমাদ: ৬/৫৩-৫৪; আবূ আওয়ানা: ২/৩২৩-৩২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২১৩)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: «كُلُّ اللَّيْلِ قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلُهُ وَأَوْسَطُهُ، فَانْتَهَى وِتْرُهُ حِينَ مَاتَ إِلَى السَّحَرِ». [5: 34]
رقم طبعة با وزير = (2434)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1289): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله على شرط الشيخين غير أبي بكر بن عياش، فمن رجال البخاري، وقد توبع، أبو حصين: هو عثمان بن عاصم.
বাংলা অনুবাদ
মাসরূক রহিমাহুল্লাহ বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিতর সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের প্রথম ভাগ, মধ্য ভাগ; রাতের সব ভাগেই সালাত আদায় করতেন। তবে মৃত্যুর প্রাক্কালে তিনি সুবহে সাদিকের পূর্বক্ষণে বিতর সালাত আদায় করতেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৮৬; ইবনু মাজাহ: ১১৮৫; মুসনাদ আহমাদ: ৬/১২৯; তিরমিযী: ৪৫৬; বাগাবী: ৯৭০; দারেমী: ১/৩৭২; সহীহ মুসলিম: ৭৪৫; নাসাঈ: ৩/২৩০; সুনান বাইহাকী: ৩/৩৫; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৯৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৬২৪; হুমাইদী: ১৮৮; সহীহ আল বুখারী: ৯৯৬; আবূ দাঊদ: ১৪৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৮৯)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: مَتَى كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ؟ قَالَتْ: «إِذَا سَمِعَ الصَّارِخَ يَعْنِي الدِّيكَ، وَكَانَ أَحَبَّ الْعَمَلِ إِلَيْهِ أَدْوَمُهُ وَإِنْ قَلَّ. [5: 47]
رقم طبعة با وزير = (2435)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1190): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد عبد الله بن رجاء: هو الغُدَاني لا باس به من رجال البخاري، ومن فوقه على شرطهما، إسرائيل: هو ابن يونس بن أبي إسحاق السبيعي.
বাংলা অনুবাদ
মাসরূক রহিমাহুল্লাহ বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখন বিতর সালাত আদায় করতেন?” জবাবে তিনি বলেন, “যখন তিনি মোরগের ডাক শুনতে পেতেন। আর তাঁর কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল, যা নিয়মিত পালন করা হয়, যদিও তা পরিমাণে কম হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/১১০; আত তায়ালিসী: ১৪০৭; সহীহ আল বুখারী: ১১৩২; সহীহ মুসলিম: ৭৪১; আবূ দাঊদ: ১৩১৭; নাসাঈ: ৩/২০৮; সুনান বাইহাকী: ৩/৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৯০)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَادِرُوا الصُّبْحَ بِالْوِتْرِ» «تَفَرَّدَ بِهِ ابْنُ أَبِي زَائِدَةَ، قَالَهُ الشَّيْخُ». [1: 78]
رقم طبعة با وزير = (2436)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1290).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ابن أبي زائدة: هو يحيى بن زكريا بن أبي زائدة.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ফজর হওয়ার আগেই তোমরা দ্রুত বিতর সালাত পড়ে নাও।”[1] এই হাদীস বর্ণনার ক্ষেত্রে ইবনু আবী যাইদা একক হয়ে গেছেন। অর্থাৎ তিনি হাদীসটি এককভাবে বর্ণনা করেছেন। এটি আমার শাইখ বলেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ২/৩৭-৩৮; আবূ দাঊদ: ১৪৩৬; তিরমিযী: ৪৬৭; তাবারানী: ১৩৩৬২; আবূ আওয়ানা: ২/৩৩২; বাগাবী: ৯৬৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৮৭; হাকিম: ১/৩০১; সহীহ মুসলিম: ৭৫০; সুনান বাইহাকী: ২/৪৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯০)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، وَأَبُو يَعْلَى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «مَتَى تُوتِرُ؟ » قَالَ: أُوتِرُ ثُمَّ أَنَامُ، قَالَ: «بِالْحَزْمِ أَخَذْتَ»، وَسَأَلَ عُمَرَ: «مَتَى تُوتِرُ؟ » قَالَ: أَنَامُ، ثُمَّ أَقُومُ مِنَ اللَّيْلِ فَأَوْتِرُ، قَالَ: «فِعْلَ الْقَوِيِّ أَخَذْتَ». [4: 38]
رقم طبعة با وزير = (2437)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1288)، «الصحيحة» (2596).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، ومتنه صحيح، يحيى بن سليم- وهو الطائفي- قال الدارقطني: سيّىء الحفظ، وقال المؤلف في " الثقات ": يخطىء، وقال أبو حاتم: شيخ صالح محله الصدق، لم يكن بالحافظ يكتب حديثه ولا يحتج به، وقال الساجي: صدوق يهم في الحديث، وأخطأ في أحاديث رواها عن عبيد الله بن عمر، وقال النسائي: ليس به بأس، وهو منكر الحديث عن عبيد الله بن عمر، وقال الحافظ في " المقدمة "ص 451: لم يخرج له الشيخان من روايته عن عبيد الله بن عمر شيئا. وباقي رجال السند على شرطهما.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “আপনি কখন বিতর সালাত আদায় করেন?” তিনি জবাবে বলেন, “আমি বিতর পড়ে তারপর ঘুমাই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি সতর্কতা গ্রহণ করেছেন।” তারপর তিনি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “আপনি কখন বিতর সালাত আদায় করেন?” তিনি জবাবে বলেন, “আমি ঘুমিয়ে যাই। তারপর রাতে উঠি অতঃপর বিতর সালাত আদায় করি।” তখন তিনি বলেন, “আপনি মজবূত আমল গ্রহণ করেছেন।”[1]
[1] ইবনু মাজাহ: ১/৩৭৯-৩৮০; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৮৫; হাকিম: ১/৩০১; সুনান বাইহাকী: ৩/৩৬; আবূ দাঊদ: ১৪৩৪; মুসনাদ আহমাদ: ৩/৩৩০; আত তায়ালিসী: ১৬৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৮৮)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ بُرْدٍ أَبِي الْعَلَاءِ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَرَأَيْتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَكَانَ يُوتِرُ مِنْ أَوَّلِ اللَّيْلِ، أَوْ مِنْ آخِرِهِ؟ قَالَتْ: «رُبَّمَا أَوْتَرَ مِنْ أَوَّلِ اللَّيْلِ، وَرُبَّمَا أَوْتَرَ مِنْ آخِرِهِ»، قُلْتُ: اللَّهُ أَكْبَرُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً قُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَرَأَيْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ مِنْ أَوَّلِ اللَّيْلِ، أَوْ مِنْ آخِرِهِ؟ قَالَتْ: «رُبَّمَا اغْتَسَلَ مِنْ أَوَّلِ اللَّيْلِ، وَرُبَّمَا اغْتَسَلَ مِنْ آخِرِهِ»، قُلْتُ: اللَّهُ أَكْبَرُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً قُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَرَأَيْتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَكَانَ يَجْهَرُ بِصَلَاتِهِ أَمْ يُخَافِتُ بِهَا؟ قَالَتْ: «رُبَّمَا جَهَرَ بِصَلَاتِهِ، وَرُبَّمَا خَافَتَ بِهَا»، قُلْتُ: اللَّهُ أَكْبَرُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً. [4: 1]
رقم طبعة با وزير = (2438)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (223): ق، الفعل الأول منه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. غضيف بن الحارث عدّه بعضهم تابعياً، والأكثرون قالوا بصحبته وانظر ترجمته فى " أسد الغابة " 4/ 340 و "الإصابة" 3/ 183 - 184 برد أبو العلاء: هو برد بن سنان.
বাংলা অনুবাদ
গুদাইফ বিন হারিস থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “হে মুমিনদের জননী, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি রাতের প্রথম অংশে না শেষ অংশে বিতর সালাত আদায় করতেন?” জবাবে তিনি বলেন, “তিনি কখনো রাতের প্রথম অংশে আবার কখনো শেষ অংশে বিতর সালাত আদায় করতেন।” রাবী বলেন, “আমি বললাম, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিষয়টিতে প্রশস্ততা রেখেছেন।” আমি পুণরায় জিজ্ঞেস করলাম, “হে মুমিনদের জননী, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি রাতের প্রথম অংশে না শেষ অংশে নাপাকির গোসল করতেন?” জবাবে তিনি বলেন, “তিনি কখনো রাতের প্রথম অংশে আবার কখনো শেষ অংশে গোসল করতেন।” রাবী বলেন, “আমি বললাম, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিষয়টিতে প্রশস্ততা রেখেছেন।” আমি আবারো জিজ্ঞেস করলাম, “হে মুমিনদের জননী, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি কি সালাতের কিরা‘আত নিরবে পড়তেন নাকি সরবে পড়তেন?” জবাবে তিনি বলেন, “তিনি কখনো সরবে আবার কখনো নিরবে পড়তেন।” রাবী বলেন, “আমি বললাম, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিষয়টিতে প্রশস্ততা রেখেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৭; আবূ দাঊদ: ২২৬; নাসাঈ: ১/১২৫; সহীহ মুসলিম: ৩০৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ، قَالَ: حَدَّثَنَا مَيْمُونُ بْنُ الْأَصْبَغِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَةِ الْأُولَى مِنَ الْوِتْرِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَفِي الثَّانِيَةِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَفِي الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ». [5: 34]
رقم طبعة با وزير = (2439)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2423). تنبيه!! رقم (2423) = (2432) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، وهو مكرر (2432).
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিততেরর প্রথম রাকা‘আতে سَبِّحِ اسْمَ رَبِّكَ الأعلى (আপনার প্রভুর নামের পবিত্রতা ঘোষনা করুন।– সূলা আ‘লা: ১।) দ্বিতীয় রাকা‘আতে قل يا أيها الكافرون (আপনি বলুন, হে কাফিরগণ। -সূরা কাফিরূন।) পাঠ করতেন। আর তৃতীয় রাকা‘আতে قل هو الله أحد (বলুন, আল্লাহ এক। সূরা ইখলাস: ১।), قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি ঊষার প্রভুর কাছে আশ্রয় চাই। -সূরা ফালাক: ১।) ও قُلْ أعوذ برب الناس (বলুন, আমি মানুষের প্রভুর নিকট আশ্রয় চাই।– সূরা নাস: ১।) পাঠ করতেন।”[1]
[1] তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৮৫; হাকিম: ১/৩০৫; সুনান বাইহাকী: ৩/৩৭; দারাকুতনী: ২/৩৫; বাগাবী: ৯৭৩; তিরমিযী: ৪৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আবূ দাঊদ: ১২৮০।)
মূল আরবি
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، [ص:202] عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، قَالَ: زَارَنِي أَبِي يَوْمًا فِي رَمَضَانَ، فَأَمْسَى عِنْدَنَا وَأَفْطَرَ، فَقَامَ بِنَا تِلْكَ اللَّيْلَةَ وَأَوْتَرَ، ثُمَّ انْحَدَرَ إِلَى مَسْجِدِهِ فَصَلَّى بِأَصْحَابِهِ، ثُمَّ قَدَّمَ رَجُلًا، فَقَالَ: أَوْتِرْ بِأَصْحَابِكَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ». [2: 81]
رقم طبعة با وزير = (2440)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1293).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
বাংলা অনুবাদ
কাইস বিন তালক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার বাবা একবার রমযানে আমাকে দেখতে আসেন। তিনি আমাদের কাছে সন্ধা অবধি থেকে ইফতার করেন। তারপর তিনি সেই রাতে আমাদের নিয়ে রাতের সালাত আদায় করেন এবং বিতর সালাত পড়েন। তারপর তিনি মাসজিদে গমন করেন এবং তার সঙ্গীদের নিয়ে সালাত আদায় করেন। অতঃপর এক ব্যক্তিকে সামনে এগিয়ে দিয়ে বলেন, “তুমি তোমার সঙ্গীদের নিয়ে বিতর সালাত আদায় কর। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “একরাতে দুইবার বিতর সালাত নেই।”[1]
[1] আবূ দাঊদ: ১৪৩৯; নাসাঈ: ৩/২২৯-২৩০; তিরমিযী: ৪৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০১; সুনান বাইহাকী: ৩/৩৬; মুসনাদ আহমাদ: ৪/২৩; আত তায়ালিসী: ১০৯৫; তাবারানী: ৮২৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৯৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْوِتْرِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ [ص:203] هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا سَلَّمَ قَالَ: سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ. [5: 34]
رقم طبعة با وزير = (2441)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1284).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو عبيدة: اسمه عبد الملك بن معن بن عبد الرحمن بن عبد الله بن مسعي الهذلي.
বাংলা অনুবাদ
উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতর সালাতে سَبِّحِ اسْمَ رَبِّكَ الأعلى (আপনার প্রভুর নামের পবিত্রতা ঘোষনা করুন।– সূরা আ‘লা: ১।) , قل يا أيها الكافرون (আপনি বলুন, হে কাফিরগণ। -সূরা কাফিরূন।) , قل هو الله أحد (বলুন, আল্লাহ এক। সূরা ইখলাস: ১।) পাঠ করতেন। অতঃপর যখন তিনি সালাম ফেরান, তখন তিনি তিনবার سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ (পূতঃপবিত্র অধিপতি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি) বলতেন।”[1]
[1] নাসাঈ: ৩/২৪৪; আত তায়ালিসী: ৫৪৬; সুনান বাইহাকী: ৩/৩৯-৪০; বাগাবী: ৯৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৮৪)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ رَجُلٍ يُصَلِّي ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً غَيْرَ الْفَرِيضَةِ إِلَّا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ».
رقم طبعة با وزير = (2442)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1136): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
বাংলা অনুবাদ
উম্মে হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তি ফরয সালাত ছাড়া ১২ রাকাআত (সুন্নাত) সালাত আদায় করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩২৭; দারেমী: ১/৩৩৫; সহীহ মুসলিম: ৭২৮; আত তায়ালিসী: ১৫৯১; আবূ আওয়ানা: ২/২৬১; আবূ দাঊদ: ১২৫০; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৩৬)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُخْتِهِ أُمِّ حَبِيبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَلَّى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي الْيَوْمِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ: أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، [وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ] *، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ». [1: 2]
رقم طبعة با وزير = (2443)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (2347)، والمحفوظ عنها: «وركعتين بعد العشاء» مكان: « ... قبل العصر ... ». * [وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ] قال الشيخ: ما بين المعقوفتين سقط من مطبوعة دار الكتب العلمية.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، أبو إسحاق الهمداني: هو عمرو بن عبد الله السبيعي.
বাংলা অনুবাদ
উম্মে হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তি এক দিনে ১২ রাকাআত (সুন্নাত) সালাত আদায় করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন: যোহরের আগে ৪ রাকা‘আত, যোহরের পর দুই রাকা‘আত, আসরের আগে দুই রাকা‘আত, মাগরিবের পর দুই রাকা‘আত এবং ফজরের আগে দুই রাকা‘আত।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২২৬-২২৭; নাসাঈ: ৩/২৬১-২৬২; ইবনু মাজাহ: ১১৪১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “আসরের আগে দুই রাকা‘আতের স্থলে ইশার আগে দুই রাকা‘আত” মর্মে বর্ণনাকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ২৩৪৭।)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ، حَدَّثَنِي جَدِّي أَبُو الْمُثَنَّى، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا». [1: 2] [ص:207] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو الْمُثَنَّى هَذَا اسْمُهُ مُسْلِمُ بْنُ الْمُثَنَّى مِنْ ثِقَاتِ أَهْلِ الْكُوفَةِ، وَقَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْبَعًا» أَرَادَ بِهِ بِتَسْلِيمَتَيْنِ، لِأَنَّ فِي خَبَرِ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ الْأَزْدِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى»
رقم طبعة با وزير = (2444)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1154).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، محمد بن مهران: هو محمد بن إبراهيم بن مسلم بن مهران بن المثني المؤذن الكوفي، قال ابن معين والدارقطني: ليس به بأس، وذكره المؤلف في " الثقات " 7/ 371 وقال: كان يخطىء، وجده أبو المثني: هو مسلم بن المثني، ويقال: ابن مهران بن المثني روى عنه جمع، وقال أبو زرعة: ثقة، وذكره المؤلف في " الثقات " 7/ 392، وباقي رجاله ثقات.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ ঐ ব্যক্তির প্রতি রহম করুন, যে ব্যক্তি আসরের আগে ৪ রাকা‘আত সালাত আদায় করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবুল মুসান্নার নাম মুসলিম বিন মুসান্না। তিনি কুফার একজন নির্ভরযোগ্য রাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “চার রাকা‘আত” দ্বারা উদ্দেশ্য হলো দুই সালামে চার রাকা‘আত পড়া। কেননা ইয়ালা বিন আতা আলী বিন আব্দুল্লাহ আল আযদীর মাধ্যমে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দিন ও রাতের (নফল-সুন্নাত) সালাত দুই দুই রাকা‘আত করে।” –সহীহ আবূ দাঊদ: ১১৭২, হাদীস সহীহ।”
[1] আত তায়ালিসী: ১৯৩৬; সুনান বাইহাকী: ২/৪৭৩; আবূ দাঊদ: ১২৭১; তিরমিযী: ৪৩০; বাগাবী: ৮৯৩; মুসনাদ আহমাদ: ২/১১৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৫৪)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الْآخِرَةِ». [5: 4]
رقم طبعة با وزير = (2445)
2454 - وَأَخْبَرَتْنِي حَفْصَةُ «أَنَّهُ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ حِينَ [ص:208] يُنَادِي الْمُنَادِي لِصَلَاةِ الصُّبْحِ، وَكَانَتْ سَاعَةٌ لَا يَدْخُلُ عَلَيْهِ فِيهَا أَحَدٌ». [5: 4]
رقم طبعة با وزير = (2445)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1138): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، فإن مسدّد بن مسرهد لم يخرج له مسلم، ومن فوقه من رجال الشيخين.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাত আদায় করেছি। তিনি যোহরের আগে দুই রাকা‘আত, পরে দুই রাকা‘আত, মাগরিবের পরে দুই রাকা‘আত এবং ইশার সালাতের পর দুই রাকা‘আত সালাত আদায় করতেন। আমাকে হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা জানিয়েছে, “যখন মুয়ায্যিন ফজরের সালাতের জন্য আযান দিতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হালকা দুই রাকা‘আত সালাত আদায় করতেন।” আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “এটি এমন একটি সময়, যখন তাঁর কাছে কেউ প্রবেশ করতো না।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮১১; মুসনাদ আহমাদ: ২/৬; সহীহ আল বুখারী: ১১৩০; তিরমিযী: ৪২৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৯৭; সুনান বাইহাকী: ২/৪৭১; বাগাবী: ৮৬৭; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৬৬; আবূ দাঊদ: ১২৫২; নাসাঈ: ২/১১৯; সহীহ মুসলিম: ৮৮২; আবূ আওয়ানা: ২/২৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৩৮)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْغَزِّيُّ، [ص:209] قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ، عَنْ ثَابِتِ بْنِ عَجْلَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ صَلَاةٍ مَفْرُوضَةٍ إِلَّا وَبَيْنَ يَدَيْهَا رَكْعَتَانِ». [1: 92]
رقم طبعة با وزير = (2446)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (232).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وسيعيده المؤلف برقم (2488).
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেকটি ফরয সালাতের পূর্বে দুই রাকা‘আত (নফল-সুন্নাত) সালাত রয়েছে।”[1]
[1] দারাকুতনী: ২৪৮৮; হাইসামী,মাজমা‘ঊয যাওয়াইদ: ২/২৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩২)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، «أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ عَلَى شَيْءٍ مِنَ [ص:210] النَّوَافِلِ أَشَدَّ مُعَاهَدَةً مِنْهُ عَلَى الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ». [1: 2]
رقم طبعة با وزير = (2447)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (114): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، عطاء: هو ابن أبي رباح.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকা‘আত সালাতের ব্যাপারে যতটা মনযোগী ছিলেন, ততটা অন্য কোন সালাতের ব্যাপারে ছিলেন না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১০৯; নাসাঈ: ১১/৪৮৪; সহীহ আল বুখারী: ১১৬৯; সহীহ মুসলিম: ৭২৪; আবূ দাঊদ: ১২৫৪; সুনান বাইহাকী: ২/৪৭০; বাগাবী: ৮৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪)
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى السَّخْتِيَانِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْرِعُ إِلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَسْرَعَ مِنْهُ إِلَى الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ وَلَا إِلَى غَنِيمَةٍ يَغْتَنِمُهَا». [1: 2]
رقم طبعة با وزير = (2448)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফজরের দুই রাকা‘আত সালাতের প্রতি অগ্রগামী হওয়ার ন্যায় আর কোন জিনিসের প্রতি অগ্রগামী হতে দেখিনি। গনীমতের মাল লাভ করার প্রতিও এতোটা অগ্রগামী হতেন না।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪০-২৪১; সহীহ মুসলিম: ৭২৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بُهْلُولٍ، حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، وَسَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الرَّكْعَتَانِ قَبْلَ الْفَجْرِ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» [1: 2]
رقم طبعة با وزير = (2449)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (437).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إسحاق بن بهلول: هو الأنباري، روى عنه جمع، وذكره المؤلف في «الثقات» 8/ 119 - 120، ونقل ابن أبي حاتم عن أبيه: أنه صدوق، ومن فوقه ثقات من رجال الشيخين.
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ফজরের আগে দুই রাকা‘আত সালাত আমার কাছে সমস্ত দুনিয়া এবং তার মধ্যস্থিত সমস্ত কিছু অপেক্ষা প্রিয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৫০-৫১; সহীহ মুসলিম: ৭২৫; সুনান বাইহাকী: ২/৪৭০; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০৭; নাসাঈ: ৩/২৫২; আবূ আওয়ানা: ২/২৭৩; হাকিম: ১/৩০৬-৩০৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪১; তিরমিযী: ৪১৬; আত তায়ালিসী: ১৪৯৮; বাগাবী: ৮৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৩৭)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، حَدَّثَنَا [ص:212] أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «رَمَقْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا، فَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ». [1: 2]
رقم طبعة با وزير = (2450) قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَسَدِيُّ هَذَا الْخَبَرَ عَنِ الثَّوْرِيِّ، وَإِسْرَائِيلَ، وَشَرِيكٍ، عَنْ [ص:213] أَبِي إِسْحَاقَ، فَمَرَّةً كَانَ يُحَدِّثُ بِهِ عَنْ هَذَا، وَأُخْرَى عَنْ ذَاكَ، وَتَارَةً عَنْ ذَا.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح أبي داود» (1142).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو أحمد الزبيري: هو محمد بن عبد الله بن الزبير بن عمر الأسدي، وسفيان: هو الثوري.
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক মাস লক্ষ্য করেছি, তিনি ফজরের দুই রাকা‘আত সালাতে قل يا أيها الكافرون (আপনি বলুন, হে কাফিরগণ। -সূরা কাফিরূন।) , قل هو الله أحد (বলুন, আল্লাহ এক। সূরা ইখলাস: ১।) পাঠ করতেন ।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আবূ আহমাদ যুবাইরী মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল আসাদী সুফিয়ান সাওরী, ইসরাঈল ও শারীকের কাছে শ্রবণ করেছেন। তারা হাদীসটি আবূ ইসহাক থেকে বর্ণনা করেছেন। কাজেই আবূ আহমাদ যুবাইরী মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল আসাদী কখনো হাদীসটি এই ব্যক্তি থেকে, কখনো ঐ ব্যক্তি থেকে আবার কখনো তৃতীয়জন থেকে বর্ণনা করেছেন।”
[1] মুসনাদ আহমাদ: ২/৯৪; তিরমিযী: ৪১৭; ইবনু মাজাহ: ১১৪৯; নাসাঈ: ২/১৭০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭৯০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২৪২; তাবারানী: ১৩৫২৮; সহীহ মুসলিম: ৭২৬; আবূ দাঊদ: ১২৫৬; ইবনু মাজাহ: ১১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৪২)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ بِبَغْدَادَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ يُحَدِّثُ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلًا قَامَ فَرَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ، فَقَرَأَ فِي الرَّكْعَةِ الْأُولَى: قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
[الكافرون: 1] حَتَّى انْقَضَتِ السُّورَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا عَبْدٌ عَرَفَ رَبَّهُ»، وَقَرَأَ فِي الْآخِرَةِ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
[الإخلاص: 1] حَتَّى انْقَضَتِ السُّورَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا عَبْدٌ آمَنَ بِرَبِّهِ» فَقَالَ [ص:214] طَلْحَةُ: «فَأَنَا أَسْتَحِبُّ أَنْ أَقْرَأَ بِهَاتَيْنِ السُّورَتَيْنِ فِي هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ». [1: 2]
رقم طبعة با وزير = (2451)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي رجاله ثقات يحيى بن عبد الله بن يزيد بن أنيس الأنصاري قال أحمد: لم يكن به بأس وأثنى عليه، وذكره المؤلف في «الثقات» 7/ 613، وروى له أبو داود في فضائل الأنصار، وطلحة بن خراش قال النسائي: صالح، وذكره المؤلف في «الثقات» 4/ 394، وفي «التهذيب» قال ابن عبد البر مدني ثقة، روى له الترمذي وابن ماجه والنسائي في «اليوم والليلة».
বাংলা অনুবাদ
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি দাঁড়িয়ে ফজরের দুই রাকা‘আত সালাত আদায় করে। অতঃপর সে প্রথম রাকা‘আতে قل يا أيها الكافرون (আপনি বলুন, হে কাফিরগণ। -সূরা কাফিরূন।) এই সূরাটি শেষ পর্যন্ত পাঠ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি তার প্রভুকে চিনতে পেরেছে।” অতঃপর সেই ব্যক্তি দ্বিতীয় রাকা‘আতে قل هو الله أحد (বলুন, আল্লাহ এক। সূরা ইখলাস: ১।) এই সূরাটি শেষ পর্যন্ত পাঠ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি তার প্রভুর প্রতি ঈমান আনয়ন করেছে।” অতঃপর তালহা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এজন্য আমি এই দুই রাকা‘আতে এই দুটি সূরা পাঠ করতে ভালবাসি।”[1]
[1] তিরমিযী: ৪১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ)
