সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ১৩০: হাদিস ২,৫৮১-২,৬০০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ২,৫৮১

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، أَنَّ كُرَيْبًا أَخْبَرَهُ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ، فَقُلْتُ: مَا صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:319] بِاللَّيْلِ؟ قَالَ: «كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي بَعْضِ حُجَرِهِ، فَيَسْمَعُ مَنْ كَانَ خَارِجًا»
رقم طبعة با وزير = (2572)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح أبي داود» (1198).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي

বাংলা অনুবাদ

কুরাইব রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করলাম, “রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল?” জবাবে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন এক হুজরায় কিরা‘আত পাঠ করতেন, অতঃপর বাইরের লোক তা শুনতে পেতো।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৫৭; সুনান বাইহাকী: ৩/১১; মুসনাদ আহমাদ: ১/২৭১; আবূ দাঊদ: ১৩২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৩৭।)

হাদিস ২,৫৮২

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ بُرْدٍ أَبِي الْعَلَاءِ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَرَأَيْتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْهَرُ بِصَلَاتِهِ، أَوْ يُخَافِتُ بِهَا؟ قَالَتْ: «رُبَّمَا جَهَرَ بِصَلَاتِهِ، وَرُبَّمَا خَافَتَ بِهَا»، قُلْتُ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً
رقم طبعة با وزير = (2573)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2438). تنبيه!! رقم (2438) = (2447) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

গুদাইফ বিন হারিস থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “হে মুমিনদের জননী, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, তিনি কি (রাতের) সালাতের কিরা‘আত নিরবে পড়তেন নাকি সরবে পড়তেন?” জবাবে তিনি বলেন, “তিনি কখনো সরবে আবার কখনো নিরবে পড়তেন।” রাবী বলেন, “আমি বললাম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিষয়টিতে প্রশস্ততা রেখেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৪৭; আবূ দাঊদ: ২২৬; নাসাঈ: ১/১২৫; সহীহ মুসলিম: ৩০৭; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৩)

হাদিস ২,৫৮৩

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نَامَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ، فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي وَهُوَ نَاعِسٌ لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ»
رقم طبعة با وزير = (2574)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1183): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কারো সালাতে ঘুম চলে আসবে, তখন সে যেন শুয়ে পড়ে, যাতে তার ঘুম চলে যায়। কেননা যখন তোমাদের কেউ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সালাতে দাঁড়ায়, তখন সম্ভবত সে ইস্তেগফার করতে গিয়ে নিজেকে গালি দিয়ে বসবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১১৮; সহীহ আল বুখারী: ২১২; সহীহ মুসলিম: ৭৮৬; আবূ দাঊদ: ১৩১০; সুনান বাইহাকী: ৩/১৬; আবূ আওয়ানা: ২/২৯৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২২২; মুসনাদ আহমাদ: ৬/৫৬; দারেমী: ১/৩২১; হুমাইদী: ১৮৫; তিরমিযী: ৩৫৫; ইবনু মাজাহ: ১৩৭০; বাগাবী: ৯৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৮৩)

হাদিস ২,৫৮৪

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:321] عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نَعَسَ الرَّجُلُ وَهُوَ يُصَلِّي فَلْيَنْصَرِفْ، لَعَلَّهُ يَكُونُ يَدْعُو فِي صَلَاتِهِ فَيَدْعُو عَلَى نَفْسِهِ وَهُوَ لَا يَدْرِي»
رقم طبعة با وزير = (2575)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের তোমাদের কারো সালাতরত অবস্থায় তন্দ্রা আসবে, তখন সে যেন সালাত থেকে সরে যায় (বন্ধ করে)। কেননা হতে পারে সে সালাতে দু‘আ করতে গিয়ে অজান্তেই নিজেকে বদ-দু‘আ করে বসবে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১১৮; সহীহ আল বুখারী: ২১২; সহীহ মুসলিম: ৭৮৬; আবূ দাঊদ: ১৩১০; সুনান বাইহাকী: ৩/১৬; আবূ আওয়ানা: ২/২৯৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২২২; মুসনাদ আহমাদ: ৬/৫৬; দারেমী: ১/৩২১; হুমাইদী: ১৮৫; তিরমিযী: ৩৫৫; ইবনু মাজাহ: ১৩৭০; বাগাবী: ৯৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৮৩)

হাদিস ২,৫৮৫

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَاسْتَعْجَمَ الْقُرْآنُ عَلَى لِسَانِهِ فَلَمْ يَدْرِ مَا يَقُولُ، فَلْيَضْطَجِعْ»
رقم طبعة با وزير = (2576)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1184): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ রাতে সালাতে দাঁড়াবে, অতঃপর জবানে কুর‘আন পাঠ ভারি হয়ে যায়, ফলে সে জানে না সে কী বলছে, তবে সে যেন শুয়ে পড়ে।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২২১; মুসনাদ আহমাদ: ২/৩১৮;সহীহ মুসলিম: ৭৮৭; আবূ আওয়ানা: ২/২৯৭; আবূ দাঊদ: ১৩১১; বাগাবী: ৯৪১; ইবনু মাজাহ: ১৩৭২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৮৪)

হাদিস ২,৫৮৬

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، أَنَّ الْحَوْلَاءَ بِنْتَ تُوَيْتِ بْنِ حَبِيبِ بْنِ عَبْدِ الْعُزَّى مَرَّتْ بِهَا، وَعِنْدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: فَقُلْتُ: هَذِهِ الْحَوْلَاءُ بِنْتُ تُوَيْتٍ، زَعَمُوا أَنَّهَا لَا تَنَامُ بِاللَّيْلِ، قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنَامُ اللَّيْلَ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ، فَوَاللَّهِ لَا يَسْأَمُ اللَّهُ حَتَّى تَسْأَمُوا»
رقم طبعة با وزير = (2577)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (360). تنبيه!! رقم (360) = (359) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হাওলা বিনতু তুওয়াইত বিন হাবীব বিন আসাদ বিন আব্দুল ‘উয্যা তাঁর পাশ দিয়ে অতিক্রম করেন এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পাশেই ছিলেন। ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: “ইনি হাওলা বিনতু তুওয়াইত, লোকজন বলেন যে, তিনি সারারাত ঘুমান না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: “সারারাত ঘুমায় না?! তোমরা সেই পরিমাণ আমলই গ্রহণ করো, যা পালন করতে পারবে। আল্লাহর কসম! আল্লাহ প্রতিদান দেওয়া থেকে ক্ষ্যান্ত হন না যতক্ষণ না তোমরা ইবাদত পালন করতে করতে বিরক্ত হয়ে যাও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৩৮)

হাদিস ২,৫৮৭

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِحَبْلٍ مَمْدُودٍ بَيْنَ [ص:323] سَارِيَتَيْنِ فِي الْمَسْجِدِ، فَقَالَ: «مَا هَذَا الْحَبْلُ؟ » قَالُوا: فُلَانَةٌ تُصَلِّي، فَإِذَا خَشِيَتْ أَنْ تُغْلَبَ أَخَذَتْ بِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِتُصَلِّي مَا عَقَلَتْهُ، فَإِذَا غُلِبَتْ فَلْتَنَمْ»
رقم طبعة با وزير = (2578)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2483). تنبيه!! رقم (2483) = (2492) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মসজিদে প্রবেশ করেন এমন অবস্থায় যে, সে সময় মাসজিদের দুই খুঁটির মাঝে একটি রশি বাঁধা ছিল। অতঃপর তিনি বলেন, “এটা কী?” সাহাবীগণ বললেন, “এটি যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহার, তিনি সালাত আদায় করেন, অতঃপর যখন অলসতা আসে অথবা ক্লান্ত হয়ে যান, তখন তিনি এটি ধরেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এটা খুলে ফেল।” তারপর তিনি বলেন, “তোমাদের প্রত্যেকেই যেন প্রাণবন্ত অবস্থায় সালাত আদায় করে। অতঃপর যখন অলসতা আসবে অথবা ক্লান্ত হয়ে যাবে, তখন সে যেন বসে পড়ে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৮০; মুসনাদ আহমাদ: ৩/১০১; সহীহ মুসলিম: ৭৮৪; আবূ দাঊদ: ১৩১২; নাসাঈ আল কুবরা: ১/২৭০; সহীহ আল বুখারী: ১১৫০; নাসাঈ: ৩/২১৮-২১৯; ইবনু মাজাহ: ১৩৭১; আবূ আওয়ানা: /৯৭-২৯৮; বাগাবী: ৯৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৮৫)

হাদিস ২,৫৮৮

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ، حَدَّثَنَا مِسْكِينُ بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، أَنَّهُ عَادَ زِرَّ بْنَ حُبَيْشٍ فِي مَرَضِهِ، فَقَالَ: قَالَ أَبُو ذَرٍّ، أَوْ أَبُو الدَّرْدَاءِ - شَكَّ شُعْبَةُ - قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ يُحَدِّثُ نَفْسَهُ بِقِيَامِ سَاعَةٍ مِنَ اللَّيْلِ، فَيَنَامُ عَنْهَا، إِلَّا كَانَ نَوْمُهُ صَدَقَةً تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْهِ، وَكُتِبَ لَهُ أَجْرُ مَا نَوَى»
رقم طبعة با وزير = (2579)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (1188).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد

বাংলা অনুবাদ

সুআইদ বিন গাফালাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার যির বিন হুবাইশকে তার অসুস্থতার সময় দেখতে যান। তখন আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু অথবা আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু –শু‘বা সন্দেহমূলকভাবে বর্ণনা করেছেন- বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন বান্দা যখন রাতে একটা সময় কিয়াম করার নিয়ত করে অতঃপর সে তা না পড়ে ঘুমে থাকে, তবে তার ঘুমটি হলো সাদাকাহ, যা আল্লাহ তাকে দান করেছেন আর তার জন্য সেই সাওয়াব রয়েছে যা সে নিয়ত করেছে।”[1]
[1] সুনান বাইহাকী: ৩/১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪২২৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৮৮)

হাদিস ২,৫৮৯

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، قَالَ: سَأَلْنَا عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ، فَقَالَتْ: «كَانَ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ، وَيَقُومُ آخِرَهُ»
رقم طبعة با وزير = (2580)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت الحديث (4181): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري

বাংলা অনুবাদ

আসওয়াদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “তিনি রাতের প্রথমভাগে ঘুমাতেন আর শেষাংশে কিয়াম করতেন।”[1]
[1] ইবনু মাজাহ: ১৩৬৫; মুসনাদ আহমাদ: ৬/২৫৩; সহীহ মুসলিম: ৭৩৯; নাসাঈ: ৩/২১৮; সহীহ আলবুখারী: ১১৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যঈফার ৪১৮১ নং হাদীসের আওতাভুক্ত)

হাদিস ২,৫৯০

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُهُ مِنْ عَمْرِو بْنِ دِينَارٍ مُنْذُ سَبْعِينَ سَنَةً، يَقُولُ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَوْسٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يُخْبِرُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ صَلَاةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ، وَيَقُومُ ثُلُثَ اللَّيْلِ، وَيَنَامُ سُدُسَهُ، وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا، وَيُفْطِرُ يَوْمًا»
رقم طبعة با وزير = (2581)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (451 و 945)، «صحيح الترغيب» (618)، «صحيح أبي داود» (2098): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সালাত হলো দাঊদ আলাইহিস সালামের সালাত; তিনি রাতের এক-তৃতীয়াংশ সময় কিয়াম করতেন, আর বাকি এক-ষষ্ঠাংশ সময় ঘুমাতেন। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হলো দাঊদ আলাইহিস সালামের সিয়াম; তিনি একদিন সিয়াম রাখতেন একদিন সিয়াম ছাড়তেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৬৪; মুসনাদ আহমাদ: ২/১৬০; সহীহ আল বুখারী: ১১৩১; সহীহ ‍মুসলিম: ১১৫৯; আবূ দাঊদ: ২৪৪৮; নাসাঈ: ৩/২১‘৪-২১৫; ইবনু মাজাহ: ১৭১২; দারেমী: ২/২০; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ২/৮৫; সুনান বাইহাকী: ৪/২৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৮)

হাদিস ২,৫৯১

মূল আরবি

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ»
رقم طبعة با وزير = (2582)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1069). تنبيه!! رقم (1069) = (1072) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে ঘুম থেকে উঠতেন, তখন তিনি মেসওয়াক দিয়ে তাঁর মুখ পরিস্কার করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪০২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৬; সহীহ মুসলিম: ২৫৫; নাসাঈ: ৩/২১২; সুনান বাইহাকী: ১/৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৬৯; সহীহ বুখারী: ২৪৫; আত তায়ালিসী: ১/৪৮; দারেমী: ১/১৭৫; ইবনু মাজাহ: ২৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭১।)

হাদিস ২,৫৯২

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ بَاتَ عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ خَالَتُهُ، قَالَ: فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، «وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ، أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدَيْهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ آيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَامَ يُصَلِّي»، قَالَ عَبْدُ اللَّهِ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ [ص:327] مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، «فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، فَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ»
رقم طبعة با وزير = (2583)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1237): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার তাঁর খালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে রাত্রি যাপন করেন। তিনি বলেন, “আমি বিছানার প্রশস্ত দিকে ঘুমাই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার বিছানার দৈর্ঘের দিকে ঘুমান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যান অতঃপর যখন অর্ধরাত বা তার কিছু আগে বা পরে জাগ্রত হন অতঃপর তিনি দু‘হাত মুখে মুছে ঘুমের আবেশ দূর করেন। তারপর তিনি সূরা আল ইমরানের শেষ দশ আয়াত পাঠ করেন। তারপর তিনি ঝুলন্ত মশকের দিকে উঠে যান অতঃপর সেখান থেকে উত্তমরুপে ওযু করেন। তারপর তিনি সালাতে দাঁড়িয়ে যান। আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “তারপর আমি উঠি এবং তিনি যা করেছেন আমিও তা-ই করি। তারপর আমি গিয়ে তার (বাম) পাশে দাঁড়াই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাত আমার মাথার উপর রাখেন এবং আমার ডান কান ধরে মোচড় দেন (এবং তাঁর ডান দিকে নিয়ে আসেন)। তারপর তিনি দুই রাকা‘আত সালাত আদায় করেন, তারপর আরো দুই রাকা‘আত, তারপর আরো দুই রাকা‘আত, তারপর আরো দুই রাকা‘আত, তারপর বিতর সালাত আদায় করেন। তারপর তিনি শুয়ে থাকেন যে পর্যন্ত না মুয়ায্যিন তাঁর কাছে আসে। অতঃপর তিনি হালকা করে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি (মসজিদের উদ্দেশ্যে) বের হন এবং ফজরের সালাত আদায় করেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭০৮; মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-২১১; শামাইলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩; আবূ আওয়ানা: ২/৩১৫-৩১৬; তাবারানী: ১২১৯২; সুনান বাইহাকী: ৩/৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৩৭)

হাদিস ২,৫৯৩

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ، فَقَالَتْ: «كَانَ يَنَامُ أَوَّلَ اللَّيْلِ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي، فَإِذَا كَانَ مِنَ السَّحَرِ أَوْتَرَ، فَإِنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى أَهْلِهِ وَإِلَّا نَامَ، فَإِذَا سَمِعَ الْأَذَانَ وَثَبَ - وَمَا قَالَتْ: قَامَ - فَإِنْ كَانَ جُنُبًا أَفَاضَ عَلَيْهِ مِنَ الْمَاءِ - وَمَا قَالَتِ: اغْتَسَلَ - وَإِلَّا تَوَضَّأَ، وَخَرَجَ إِلَى الصَّلَاةِ»
رقم طبعة با وزير = (2584)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر الحديث (2580). تنبيه!! رقم (2580) = (2589) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আসওয়াদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “তিনি রাতের প্রথমভাগে ঘুমাতেন তারপর উঠে সালাত আদায় করতেন। অতঃপর যখন ভোরের কাছাকাছি হতো, তখন তিনি বিতর সালাত আদায় করতেন। তারপর যদি তাঁর স্ত্রীর কাছে কোন প্রয়োজন থাকতো (তবে প্রয়োজন পূরণ করতেন) অন্যথায় ঘুমিয়ে যেতেন। অতঃপর যখন আযান শুনতেন, তখন তিনি লাফ দিয়ে উঠতেন -তিনি বলেননি “দাঁড়িয়ে যেতেন”- অতঃপর যদি তিনি জুনুবী থাকতেন, তবে তাঁর উপর পানি ঢেলে দিতেন - তিনি বলেননি “গোসল করতেন”- আর যদি জুনুবী না থাকতেন, তবে তিনি ওযূ করে সালাত আদায় করার জন্য বেরিয়ে যেতেন।”[1]
[1] ইবনু মাজাহ: ১৩৬৫; মুসনাদ আহমাদ: ৬/২৫৩; সহীহ মুসলিম: ৭৩৯; নাসাঈ: ৩/২১৮; সহীহ আলবুখারী: ১১৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যঈফার ৪১৮১ নং হাদীসের আওতাভুক্ত)

হাদিস ২,৫৯৪

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا [ص:329] الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ، قَالَ: كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ، وَكَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ، يَقُولُ: «سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ، سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ الْهَوِيَّ *»، ثُمَّ يَقُولُ: «سُبْحَانَ رَبِّ الْعَالَمِينَ، سُبْحَانَ رَبِّ الْعَالَمِينَ الْهَوِيَّ»
رقم طبعة با وزير = (2585)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1193)، «المشكاة» (1218). * [الْهَوِيَّ] قال الشيخ: في مطبوعة دار الكتب العلمية: «القوي»!!

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري

বাংলা অনুবাদ

রবী‘আহ বিন কা‘ব আল আসলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রাত্রি যাপন করতাম, অতঃপর আমি তাঁর জন্য ওযূ ও হাজত সারার পানি নিয়ে আসতাম। তিনি রাতে উঠে দীর্ঘ সময় বলতেন, سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ (আমি আমার প্রভুর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি। আমি আমার প্রভুর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি)। তারপর তিনি দীর্ঘ সময় বলতেন, سُبْحَانَ رَبِّ الْعَالَمِينَ سُبْحَانَ رَبِّ الْعَالَمِينَ (জগৎসমূহের প্রভুর পবিত্রতা ঘোষনা করছি। জগৎসমূহের প্রভুর পবিত্রতা ঘোষনা করছি)।”[1]
[1] তাবারানী: ৪৫৭০; সুনান বাইহাকী: ২/৪৮৬; সহীহ মুসলিম: ৪৮৯; নাসাঈ: ২/২২৭-২২৮; মুসনাদ আহমাদ: ৪/৫৭; তিরমিযী: ৩৪১৬; ইবনু মাজাহ: ৩৮৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৯৩)

হাদিস ২,৫৯৫

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، وَالْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ رَبِيعَةَ بْنِ كَعْبٍ الْأَسْلَمِيِّ، قَالَ: كُنْتُ أَبِيتُ عِنْدَ حُجْرَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنْتُ أَسْمَعُهُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ، قَالَ: «سُبْحَانَ رَبِّ الْعَالَمِينَ الْهَوِيَّ»، ثُمَّ يَقُولُ: «سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ الْهَوِيَّ»
رقم طبعة با وزير = (2586)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

রবী‘আহ বিন কা‘ব আল আসলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রাত্রি যাপন করতাম, অতঃপর আমি তাঁকে বলতে শুনতাম, তিনি রাতে উঠে দীর্ঘ সময় বলতেন, سُبْحَانَ رَبِّ الْعَالَمِينَ (জগৎসমূহের প্রভুর পবিত্রতা ঘোষনা করছি)। তারপর তিনি দীর্ঘ সময় বলতেন, سبحان الله وبحمده (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি)।”[1]
[1] তাবারানী: ৪৫৭০; সুনান বাইহাকী: ২/৪৮৬; সহীহ মুসলিম: ৪৮৯; নাসাঈ: ২/২২৭-২২৮; মুসনাদ আহমাদ: ৪/৫৭; তিরমিযী: ৩৪১৬; ইবনু মাজাহ: ৩৮৭৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৯৩)

হাদিস ২,৫৯৬

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ: حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، [ص:331] عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ، فَقَالَ حِينَ يَسْتَيْقِظُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، رَبِّ اغْفِرْ لِي، غُفِرَ لَهُ، وَإِنْ قَامَ فَتَوَضَّأَ وَصَلَّى قُبِلَتْ صَلَاتُهُ» قَالَ الْوَلِيدُ: قَالَ: «غُفِرَ لَهُ، أَوِ اسْتُجِيبَ لَهُ»
رقم طبعة با وزير = (2587)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الترغيب» (608)، «تخريج الكلم» (42): خ.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري

বাংলা অনুবাদ

উবাদাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় অতঃপর বলে, لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ رَبِّ اغْفِرْ لِي ( আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সকল রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান। আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আল্লাহ সবচেয়ে বড়। মন্দ থেকে বাঁচার কোন উপায় নেই আল্লাহ ছাড়া এবং সৎ কাজ করার কোন শক্তি নেই তিনি ছাড়া। হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন।) তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর যদি সে উঠে ওযূ করে সালাত আদায় করে, তবে তার সালাত কবূল করা হয়।” রাবী ওয়ালিদ রহিমাহুল্লাহ বলেন, “তাকে ক্ষমা করে দেওয়া হয় অথবা তার দু‘আ কবূল করা হয়।”[1]
[1] আবূ দাঊদ: ৫০৬০; ইবনু মাজাহ: ৩৮৭৮; ইবনুস সুন্নী: ৭৪৯; সুনান বাইহাকী: ৩/৫; বাগাবী: ৯৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুত তারগীব: ৬০৮)

হাদিস ২,৫৯৭

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ الْأَحْوَلُ، عَنْ طَاوُوسٍ، [ص:332] عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ تَهَجَّدَ، قَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَوَعْدُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقٌّ، اللَّهُمَّ بِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَلَا إِلَهَ غَيْرُكَ» [ص:333] قَالَ سُفْيَانُ: وَزَادَ فِيهِ عَبْدُ الْكَرِيمِ: «لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»، قَالَ سُفْيَانُ: فَحَدَّثْتُ بِهِ عَبْدَ الْكَرِيمِ أَبَا أُمَيَّةَ، فَقَالَ: قُلْ: «أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَلَا إِلَهَ غَيْرُكَ»
رقم طبعة با وزير = (2588)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صفة الصلاة»، «صحيح أبي داود» (745): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য উঠতেন, তখন তিনি বলতেন, اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَوَعْدُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّونَ حَقٌّ وَمُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقٌّ اللَّهُمَّ بِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَلَا إِلَهَ غَيْرُكَ (হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমানসমূহ, জমিন ও উভয়ের মধ্যবর্তী সমস্ত জিনিসের নূর, আর আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমানসমূহ, জমিন ও উভয়ের মধ্যবর্তী সমস্ত জিনিসের পরিচালক, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমানসমূহ, জমিন ও উভয়ের মধ্যবর্তী সমস্ত জিনিসের মালিক, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি হক, আপনার সাক্ষাৎ সত্য, আপনার ওয়াদা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, নবীগণ আলাইহিমুস সালাম সত্য, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্য। হে আল্লাহ, আমি আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আপনার কাছে আত্নসমর্পন করেছি, আপনার উপরই ভরসা করেছি, আপনার কাছেই প্রত্যাবর্তন করেছি, আপনার জন্যই বিবাদ করি, আপনার কাছেই ফায়সালা চেয়েছি। অতএব আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি। আপনি সর্বপ্রথম, আপনি সর্বশেষ, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।) সুফিয়ান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে আব্দুল কারীম আরেকটু বেশি বর্ণনা করেছেন, সেটা হলো, لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (আপনি ছাড়া আর কোন প্রকৃত মা‘বূদ নেই। মন্দ থেকে বাঁচার কোন উপায় নেই আল্লাহ ছাড়া এবং সৎ কাজ করার কোন শক্তি নেই তিনি ছাড়া।)।” সুফিয়ান রহিমাহুল্লাহ বলেন, “আমি হাদীসটি আবূ উমাইয়্যাহ আব্দুল কারীম রহিমাহুল্লাহর কাছে বর্ণনা করলে তিনি বলেন, “তুমি বলো, أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ ولا إله غيرك (আপনি আমার প্রভু, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৫১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৫; হুমাইদী: ৪৯৫; মুসনাদ আহমাদ: ১/৩৫৮; দারেমী: ১/৩৪৮-৩৪৯; সহীহ আল ‍বুখারী: ১১২০; সহীহ মুসলিম: ৭৬৯; নাসাঈ: ৩/২০৯-২১০; ইবনু মাজাহ: ১৩৫৫; তাবারানী: ১০৯৮৭; আবূ আওয়ানা: ২/২৯৯; সুনান বাইহাকী: ৩/৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৫)

হাদিস ২,৫৯৮

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، عَنْ طَاوُوسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ مِنْ جَوْفِ اللَّيْلِ يَقُولُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ، أَنْتَ قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ [ص:334] وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ»
رقم طبعة با وزير = (2589)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مكرر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য উঠতেন, তখন তিনি বলতেন, اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رب السماوت وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إلا أنت (হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমানসমূহ, জমিনের নূর, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমানসমূহ, জমিনের পরিচালক, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমানসমূহ, জমিন ও উভয়ের মধ্যবর্তী সমস্ত জিনিসের প্রভু, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি হক, আপনার সাক্ষাৎ সত্য, আপনার ওয়াদা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য। হে আল্লাহ, আমি আপনার কাছে আত্নসমর্পন করেছি, আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আপনার উপরই ভরসা করেছি, আপনার কাছেই প্রত্যাবর্তন করেছি, আপনার জন্যই বিবাদ করি, আপনার কাছেই ফায়সালা চেয়েছি। অতএব আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি। আপনি সর্বপ্রথম, আপনি সর্বশেষ, আপনি আমার মা‘বূদ। আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।)[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৫১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৫; হুমাইদী: ৪৯৫; মুসনাদ আহমাদ: ১/৩৫৮; দারেমী: ১/৩৪৮-৩৪৯; সহীহ আল ‍বুখারী: ১১২০; সহীহ মুসলিম: ৭৬৯; নাসাঈ: ৩/২০৯-২১০; ইবনু মাজাহ: ১৩৫৫; তাবারানী: ১০৯৮৭; আবূ আওয়ানা: ২/২৯৯; সুনান বাইহাকী: ৩/৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৫)

হাদিস ২,৫৯৯

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ، قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُسْلِمٍ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، عَنْ طَاوُوسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ كَبَّرَ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَوَعْدُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ، اللَّهُمَّ [ص:335] اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ»
رقم طبعة با وزير = (2590)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مكرر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে কিয়াম করতেন, তখন তিনি তাকবীর দিতেন তারপর বলতেন, (اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَوَعْدُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ , وَإِلَيْكَ الْمَصِيرُ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ (হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমানসমূহ, জমিনের পরিচালক, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আপনি আসমানসমূহ, জমিন ও উভয়ের মধ্যবর্তী সমস্ত জিনিসের প্রভু, আপনি হক, আপনার কথা সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার সাক্ষাৎ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য। হে আল্লাহ, আমি আপনার কাছে আত্নসমর্পন করেছি, আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আপনার উপরই ভরসা করেছি, আপনার কাছেই প্রত্যাবর্তন করেছি, আপনার কাছেই ফায়সালা চেয়েছি। আপনার দিকেই প্রত্যাবর্তন। হে আল্লাহ, আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি। আপনি আমার মা‘বূদ। আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৫১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৫৬৫; হুমাইদী: ৪৯৫; মুসনাদ আহমাদ: ১/৩৫৮; দারেমী: ১/৩৪৮-৩৪৯; সহীহ আল ‍বুখারী: ১১২০; সহীহ মুসলিম: ৭৬৯; নাসাঈ: ৩/২০৯-২১০; ইবনু মাজাহ: ১৩৫৫; তাবারানী: ১০৯৮৭; আবূ আওয়ানা: ২/২৯৯; সুনান বাইহাকী: ৩/৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৫)

হাদিস ২,৬০০

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ: بِأَيِّ شَيْءٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ صَلَاتَهُ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ؟ قَالَتْ: كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ افْتَتَحَ صَلَاتَهُ: «اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ، وَمِيكَائِيلَ، وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ [ص:336] عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اهْدِنِي لَمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ، فَإِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ»
رقم طبعة با وزير = (2591)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (742 و 343): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم

বাংলা অনুবাদ

আবূ সালামা বিন আব্দুর রহমান বিন আওফ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মুমিনদের জননী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতে তাহাজ্জুদ সালাত শুরু করতেন, তখন তিনি প্রথমে কী করতেন?” জবাবে তিনি বলেন, “যখন তিনি রাতে উঠতেন, তখন তিনি শুরু করতেন এই বলে, اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لمَا اختُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ فَإِنَّكَ تَهْدِي من تشاء إلى صراط مستقيم (হে আল্লাহ, জিবরীল, মীকাঈল ও ইসরাফীলের প্রভু, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা, আপনি আপনার বান্দাদের মাঝে ফায়সালা করেন, যে বিষয়ে তারা মতভেদ করতো। আপনি আমাকে মতভেদপূর্ণ বিষয়ে হকের দিশা দিন। কেননা নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা সরল-সঠিক পথে পরিচালিত করেন)।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৫৩; সহীহ মুসলিম: ৭৭০; আবূ দাঊদ: ৭৬৭; তিরমিযী: ৩৪২০; নাসাঈ: ৩/২১২-২১৩; ইবনু মাজাহ: ১৩৫৭; মুসনাদ আহমাদ: ৬/১৫৬; আবূ আওয়ানা: ২/৩০৪-৩০৫; বাগাবী: ৯৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৪২)