সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ১৩৩: হাদিস ২,৬৪১-২,৬৬০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ২,৬৪১

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:368] يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، لَا تَكُنْ مِثْلَ فُلَانٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ» قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى [ص:369] إِبَاحَةِ قَوْلِ الْإِنْسَانِ بِظَهْرِ الْغَيْبِ فِي الْإِنْسَانِ مَا إِذَا سَمِعَهُ اغْتَمَّ بِهِ، إِذَا أَرَادَ هَذَا الْقَائِلُ بِهِ إِنْبَاهَ غَيْرِهِ دُونَ الْقَدْحِ فِي هَذَا الَّذِي قَالَ فِيهِ مَا قَالَ»
رقم طبعة با وزير = (2632)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الترغيب» (641): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে আব্দুল্লাহ বিন আমর, তুমি ওমুকের মতো হয়ো না, যে রাতে কিয়াম করতো, তারপর সে তা ছেড়ে দিয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই মর্মে দলীল রয়েছে যে, কোন ব্যক্তির পশ্চাতে এমন কিছু বলা জায়েয, যা শুনলে সে ব্যক্তি দুঃখিত হবে, যখন উক্ত ব্যক্তি অন্যকে সতর্ক করার উদ্দেশ্যে এমনটা বলবেন; নিন্দা করার উদ্দেশ্যে বলবে না।”
[1] সহীহ মুসলিম: ৭৪৭; আবূ দাঊদ: ১৩১৩; ইবনু মাজাহ: ১৩৪৩; সুনান বাইহাকী: ২/৪৮৪; আবূ আওয়ানা: ২/২৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুত তারগীব: ৬৪১)

হাদিস ২,৬৪২

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعِيدِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَمِلَ عَمَلًا أَثْبَتَهُ، وَكَانَ إِذَا نَامَ مِنَ اللَّيْلِ، أَوْ مَرِضَ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً»
رقم طبعة با وزير = (2633)
2642 - قَالَتْ: «وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ لَيْلَةً حَتَّى الصَّبَاحِ، وَلَا صَامَ شَهْرًا مُتَتَابِعًا إِلَّا رَمَضَانَ»
رقم طبعة با وزير = (2633) قَالَ: أَبُو حَاتِمٍ: «فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى أَنَّ الْوِتْرَ لَيْسَ بِفَرْضٍ، إِذْ لَوْ كَانَ فَرْضًا لَصَلَّى مِنَ النَّهَارِ مَا فَاتَهُ مِنَ اللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى مختصرا (2411). تنبيه!! رقم (2411) = (2420) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন আমল করতেন, তখন তা বহাল রাখতেন। আর যখন তিনি রাতে ঘুমিয়ে থাকতেন অথবা অসুস্থ হতেন, তখন তিনি দিনে ১২ রাকা‘আত সালাত আদায় করতেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আরো বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখিনি ভোর পর্যন্ত পুরো রাত সালাত আদায় করেছেন আর রমযান ব্যতিত কোন মাসেও দেখিনি যে, তিনি ধারাবাহিকভাবে পুরো মাস সিয়াম রেখেছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই মর্মে দলীল রয়েছে যে, বিতর সালাত ফরয নয়। কেননা যদি বিতর সালাত ফরয হতো, তবে রাতে যে (বিতরসহ) ১৩ রাকা‘আত সালাত আদায় করতেন, তা দিনে আদায় করতেন।”
[1] সহীহ মুসলিম: ৭৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৯; বাগাবী: ৯৮৭; আবূ দাঊদ: ১৩৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭১৪; আবূ আওয়ানা: ২/৩২১-৩২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২১৩)

হাদিস ২,৬৪৩

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ بِعَسْقَلَانَ، حَدَّثَنَا حَرْمَلَةُ [ص:370] بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ أَخْبَرَاهُ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ الْقَارِيِّ مِنْ بَنِي قَارَةَ، قَالَ: سَمِعْتُ ابْنَ الْخَطَّابِ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَامَ عَنْ حِزْبِهِ، أَوْ عَنْ شَيْءٍ مِنْهُ، فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الظُّهْرِ، كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ بِاللَّيْلِ»
رقم طبعة با وزير = (2634)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1186): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রাতে তার নির্ধারিত নফল ইবাদত অথবা কিছু নফল ইবাদত থেকে ঘুমিয়ে থাকে, অতঃপর তা ফজর থেকে যোহরের মাঝে পাঠ (আদায়) করে, তবে তার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হয় যেন সে রাতে তা পাঠ (আদায়) করেছে।”[1]
[1] সহীহ মুসলিম: ৭৪৭; আবূ দাঊদ: ১৩১৩; ইবনু মাজাহ: ১৩৪৩; সুনান বাইহাকী: ২/৪৮৪; আবূ আওয়ানা: ২/২৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১১৮৬)

হাদিস ২,৬৪৪

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو فِرَاسٍ مُحَمَّدُ بْنُ جُمْعَةَ الْأَصَمُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَحْمَدَ بْنِ يَعِيشَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَمِلَ عَمَلًا أَثْبَتَهُ»، وَقَالَتْ: «كَانَ إِذَا نَامَ مِنَ اللَّيْلِ أَوْ مَرِضَ صَلَّى بِالنَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً، وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ لَيْلَةً حَتَّى الصُّبْحِ، وَلَا صَامَ شَهْرًا مُتَتَابِعًا إِلَّا رَمَضَانَ»
رقم طبعة با وزير = (2635)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2633). تنبيه!! وقعت كنيت الراوي «مُحَمَّدُ بْنُ جُمْعَةَ الأَصَمُّ» في «طبعة باوزير»، «أَبُو قُرَيش» بدلا من «أَبُو فِرَاسٍ». ملحوظة رقم (2633) = (2642) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন আমল করতেন, তখন তা বহাল রাখতেন। আর যখন তিনি রাতে ঘুমিয়ে থাকতেন অথবা অসুস্থ হতেন, তখন তিনি দিনে ১২ রাকা‘আত সালাত আদায় করতেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আরো বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখিনি ভোর পর্যন্ত পুরো রাত সালাত আদায় করেছেন আর রমযান ব্যতিত কোন মাসেও দেখিনি যে, তিনি ধারাবাহিকভাবে পুরো মাস সিয়াম রেখেছেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৭৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৯; বাগাবী: ৯৮৭; আবূ দাঊদ: ১৩৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭১৪; আবূ আওয়ানা: ২/৩২১-৩২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২১৩)

হাদিস ২,৬৪৫

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، [ص:372] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَمْ يُصَلِّ مِنَ اللَّيْلِ، مَنَعَهُ عَنْ ذَلِكَ النَّوْمُ أَوْ غَلَبَتْهُ عَيْنَاهُ، صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً»
رقم طبعة با وزير = (2636)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমের কারণে অথবা তাঁর দুচোখ তাঁকে পরাভূত করার কারণে যখন রাতে সালাত আদায় করতে না পারতেন, তখন তিনি দিনে ১২ রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৭৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৯; বাগাবী: ৯৮৭; আবূ দাঊদ: ১৩৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭১৪; আবূ আওয়ানা: ২/৩২১-৩২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২১৩)

হাদিস ২,৬৪৬

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ السِّجِسْتَانِيُّ بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ الْأَنْصَارِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَمِلَ عَمَلًا أَثْبَتَهُ، وَكَانَ إِذَا نَامَ مِنَ اللَّيْلِ، أَوْ مَرِضَ، صَلَّى مِنَ النَّهَارِ اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً» قَالَتْ: «وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ لَيْلَةً حَتَّى الصَّبَاحِ، وَلَا صَامَ شَهْرًا مُتَتَابِعًا إِلَّا رَمَضَانَ»
رقم طبعة با وزير = (2637)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন আমল করতেন, তখন তা বহাল রাখতেন। আর যখন তিনি রাতে ঘুমিয়ে থাকতেন অথবা অসুস্থ হতেন, তখন তিনি দিনে ১২ রাকা‘আত সালাত আদায় করতেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আরো বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখিনি ভোর পর্যন্ত পুরো রাত সালাত আদায় করেছেন আর রমযান ব্যতিত কোন মাসেও দেখিনি যে, তিনি ধারাবাহিকভাবে পুরো মাস সিয়াম রেখেছেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৭৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৯; বাগাবী: ৯৮৭; আবূ দাঊদ: ১৩৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭১৪; আবূ আওয়ানা: ২/৩২১-৩২২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২১৩)

হাদিস ২,৬৪৭

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَسِيَ صَلَاةً، فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا»
رقم طبعة با وزير = (2638)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1553). تنبيه!! رقم (1553) = (1555) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন সালাত আদায় করতে ভুলে যায়, সে যেন তা পড়ে নেয়, যখন তা স্মরন হবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২৪৩; আবূ আওয়ানা: ২/২৫২; সহীহ মুসলিম: ৬৮৪; তিরমিযী: ১৭৮; নাসাঈ: ১/২৯৩; ইবনু মাজাহ: ৬৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬৬; সুনান বাইহাকী: ২/২১৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯৩; সহীহ আল বুখারী: ৫৯৭; আবূ দাঊদ: ৪৪২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৯৩; দারেমী: ১/২৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৬৯)

হাদিস ২,৬৪৮

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَسِيَ [ص:374] صَلَاةً، فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا، لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ»
رقم طبعة با وزير = (2639) قَالَ: أَبُو حَاتِمٍ: فِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا، لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ» دَلِيلٌ عَلَى أَنَّ الصَّلَاةَ لَوْ أَدَّاهَا عَنْهُ غَيْرُهُ لَمْ تُجْزِ عَنْهُ، إِذِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ»، يُرِيدُ إِلَّا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا، وَفِيهِ دَلِيلٌ عَلَى أَنَّ الْمَيِّتَ إِذَا مَاتَ وَعَلَيْهِ صَلَوَاتٌ لَمْ يَقْدِرْ عَلَى أَدَائِهَا فِي عِلَّتِهِ لَمْ يَجُزْ أَنْ يُعْطَى الْفُقَرَاءَ عَنْ تِلْكَ الصَّلَوَاتِ الْحِنْطَةَ، وَلَا غَيْرَهَا مِنْ سَائِرِ الْأَطْعِمَةِ وَالْأَشْيَاءِ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন সালাত আদায় করতে ভুলে যায়, সে যেন তা পড়ে নেয়, যখন তা স্মরন হবে। তার জন্য এছাড়া আর কোন কাফ্ফারা নেই।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “সে যেন তা পড়ে নেয়, যখন তা স্মরন হবে। তার জন্য এছাড়া আর কোন কাফ্ফারা নেই” এর মাঝে এই মর্মে দলীল রয়েছে যে, কোন ব্যক্তির সালাত যদি অন্য কেউ আদায় করে, তবে তা যথেষ্ট হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তার জন্য এছাড়া আর কোন কাফ্ফারা নেই” এর দ্বারা উদ্দেশ্য হলো তবে যখন তার তা স্মরণ হবে, তখন তা পড়ে নিবে। আর এখানে আরো দলীল রয়েছে যে, যখন কেউ মারা যাবে এমন অবস্থায় যে তার উপর বেশ কিছু সালাত ফরয ছিল, যা তিনি অসুস্থতার কারণে আদায় করতে পারেননি, তবে এক্ষেত্রে জায়েয হবে না এসব সালাতের জন্য ফকীরদের গম, অন্য কোন খাদ্য বা অন্য কিছু প্রদান করা।”
[1] মুসনাদ আহমাদ: ৩/২৪৩; আবূ আওয়ানা: ২/২৫২; সহীহ মুসলিম: ৬৮৪; তিরমিযী: ১৭৮; নাসাঈ: ১/২৯৩; ইবনু মাজাহ: ৬৯৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬৬; সুনান বাইহাকী: ২/২১৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯৩; সহীহ আল বুখারী: ৫৯৭; আবূ দাঊদ: ৪৪২; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৯৩; দারেমী: ১/২৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৬৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৬৯)

হাদিস ২,৬৪৯

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ لَمَّا نَامُوا عَنِ الصَّلَاةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلُّوهَا الْغَدَ لِوَقْتِهَا»
رقم طبعة با وزير = (2640)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (465): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীগণ যখন সালাত না পড়ে ঘুমিয়ে থাকতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “তোমরা এই সালাত আগামীকাল যথা সময়ে আদায় করবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৯৯০; মুসনাদ আহমাদ: ৫/৩০৯; নাসাঈ: ১/২৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৬৫)

হাদিস ২,৬৫০

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ عَرَّسَ، فَمَا اسْتَيْقَظَ حَتَّى أَيْقَظَنَا حَرُّ الشَّمْسِ، فَجَعَلَ الرَّجُلُ يَقُومُ دَهِشًا فَزِعًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْكَبُوا»، فَرَكِبَ وَرَكِبْنَا، فَسَارَ حَتَّى ارْتَفَعَتِ الشَّمْسُ، ثُمَّ نَزَلَ فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ، وَفَرَغَ الْقَوْمُ مِنْ حَاجَاتِهِمْ، وَتَوَضَّؤُوا، وَصَلَّوَا الرَّكْعَتَيْنِ، ثُمَّ أَقَامَ، فَصَلَّى بِنَا، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَقْضِيهَا لِوَقْتِهَا مِنَ الْغَدِ؟ قَالَ: «يَنْهَاكُمْ رَبُّكُمْ عَنِ الرِّبَا وَيَقْبَلُهُ مِنْكُمْ؟ »
رقم طبعة با وزير = (2641)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (470) ق: دون: وصلَّوا ركعتين.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الشيخين إلا أن رواية هشام وهو ابن حسان عن الحسن يتكلمون فيها

বাংলা অনুবাদ

ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটা যুদ্ধে চলছিলাম, অতঃপর যখন রাতের শেষ প্রহর হলো তখন তিনি যাত্রাবিরতি দিলেন। তারপর সূর্যের তাপ আমাদের জাগিয়ে না তুলা পর্যন্ত আমাদের কেউ জাগ্রত হয়নি। অতঃপর লোকজন বিস্ময় ও ভীত হয়ে একে একে উঠতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা বাহনে আরোহন কর।” অতঃপর তিনি বাহনে আরোহন করেন আমরাও বাহনে আরোহন করি। তারপর তিনি সূর্য উঁচুতে উঠা পর্যন্ত চলতে থাকলেন। তারপর বাহন থেকে নামলেন এবং বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার আদেশ দিলেন ফলে তিনি আযান দিলেন। লোকজন তাদের হাজত পূরণ করেন। অতঃপর ওযূ করে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি ইকামত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করেন। তখন আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি এই আগামীকাল যথাসময়ে কাযা করবো না?” জবাবে তিনি বলেন, “তোমাদের প্রভু কি তোমাদেরকে সুদ থেকে নিষেধ করে, নিজে তা গ্রহণ করবেন?”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৯৯৪; মুসনাদ আহমাদ: ৪/৪৪১; দারাকুতনী: ১/৩৮৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪০০; সুনান বাইহাকী: ২/২১৭; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৫৪-৫৫; আবূ দাঊদ: ৪৪৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২২৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৭০)

হাদিস ২,৬৫১

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: عَرَّسْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ نَسْتَيْقِظْ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِيَأْخُذْ كُلُّ إِنْسَانٍ بِرَأْسِ رَاحِلَتِهِ، فَإِنَّ هَذَا لَمَنْزِلٌ حَضَرَنَا فِيهِ الشَّيْطَانُ»، فَفَعَلْنَا، فَدَعَا بِالْمَاءِ فَتَوَضَّأَ، ثُمَّ صَلَّى سَجْدَتَيْنِ، ثُمَّ أُقِيمَتِ الصَّلَاةُ
رقم طبعة با وزير = (2642)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1457). تنبيه!! رقم (1457) = (1459) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিশ্রামের জন্য শেষরাত্রে যাত্রা বিরতি দেই। অতঃপর সুর্য উদিত না হওয়া পর্যন্ত আমরা কেউ জাগ্রত হতে পারি নাই। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “প্রত্যেকেই যেন তার বাহন নেয় অতঃপর এই জায়গা ত্যাগ করে। কেননা এটা এমন জায়গা যেখানে শয়তান উপস্থিত হয়েছে।” অতঃপর আমরা তা-ই করলাম। তারপর তিনি পানি আনতে বলেন, অতঃপর ওযূ করেন এবং দুই রাকাআত সালাত আদায় করেন। তারপর সালাতের ইকামত দেওয়া হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪২৮; আবূ আওয়ানা: ২/২৫২; সহীহ মুসলিম: ৬৮০; নাসাঈ: ১/২৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৮৮; সুনান বাইহাকী: ২/২১৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৬৪; ইবনুল জারুদ: ২৪০; তাহাবী: ১/৪০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৫৭)

হাদিস ২,৬৫২

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا مَحْفُوظُ بْنُ أَبِي تَوْبَةَ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَامَ عَنْ رَكْعَتَيِ الْفَجْرِ، [ص:377] فَصَلَّاهَا بَعْدَمَا طَلَعَتِ الشَّمْسُ»
رقم طبعة با وزير = (2643)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن ابن ماجه» (1155).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف وهو حديث صحيح

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকা‘আত সালাত না পড়ে ঘুমিয়ে থাকেন অতঃপর তা তিনি সূর্য উদয়ের পর তা আদায় করেন।”[1]
[1] ইবনু মাজাহ: ১১৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদ দুর্বল কিন্তু হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ১১৫৫)

হাদিস ২,৬৫৩

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ، عَنْ ذَكْوَانَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ، ثُمَّ دَخَلَ بَيْتِي فَصَلَّى رَكْعَتَيْنِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، صَلَّيْتَ صَلَاةً لَمْ تَكُنْ تُصَلِّيهَا، فَقَالَ: «قَدِمَ عَلَيَّ مَالٌ، فَشَغَلَنِي عَنْ رَكْعَتَيْنِ [ص:378] كُنْتُ أَرْكَعُهُمَا قَبْلَ الْعَصْرِ، فَصَلَّيْتُهُمَا الْآنَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَفَنَقْضِيهِمَا إِذَا فَاتَتْنَا؟ قَالَ: «لَا».
رقم طبعة با وزير = (2644)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (946).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের সালাত আদায় করে আমার বাড়িতে প্রবেশ করেন তারপর তিনি দুই রাকা‘আত সালাত আদায় করেন। তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি এমন এক সালাত আদায় করেছেন, যা আপনি আগে কখনো পড়েননি!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার কাছে (সাদাকার) মাল এসেছিল, অতঃপর সেটি আমাকে দুই রাকা‘আত সালাত আদায় করা থেকে বিরত রাখে, যা আমি আসরের আগে পড়তাম। সেটিই আমি এখন পড়লাম।” তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের যখন এই দুই রাক‘আত সালাত ছুটে যাবে, তখন আমরাও কি তা কাযা করবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ২/৩২৬; মুসনাদ আহমাদ: ৬/৩১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আয যঈফা: ৯৪৬)

হাদিস ২,৬৫৪

মূল আরবি

حَدَّثَنَا شَبَابُ بْنُ صَالِحٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ، قَالَا: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ مِنَ الْعَصْرِ، فَقَالَ لَهُ الْخِرْبَاقُ: يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قُصِرَتِ الصَّلَاةُ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ الْخِرْبَاقُ؟ » فَقَالُوا: نَعَمْ. فَقَامَ فَصَلَّى رَكْعَةً، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ
رقم طبعة با وزير = (2661)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (933): م. تنبيه!! هذا الحديث لم يرد في «طبعة باوزير» في هذا الموضع وإنما ورد في موضع واحد برقم (2661) أما في «طبعة المؤسسة» ورد في هذا الموضع وورد أيضا برقم (2671). وهو مكرر ولا فرق بينهما. - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আসরের সালাতে তিন রাকা‘আতে সালাম ফেরান। তখন খিরবাক রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কি ভুলে গিয়েছেন নাকি সালাত কমিয়ে দেওয়া হয়েছে?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “খিরবাক কি সঠিক বলেছে?” সাহাবীগণ বলেন, “জ্বী, হ্যাঁ।” তখন তিনি দাঁড়ান অতঃপর এক রাকা‘আত সালাত আদায় করেন তারপর দুটি সাজদা করেন অতঃপর সালাম ফেরান।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৪১৯; হুমাইদী: ৯৬; সহীহুল বুখারী: ৬৬৭১; সহীহ মুসলিম: ৫৭২; ইবনু মাজাহ: ১২১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৮; আবূ আওয়ানা: ২/২০১-২০২; সুনান বাইহাকী: ২/১৪-১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৩)

হাদিস ২,৬৫৫

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَيْسَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمَّى سَجْدَتَيِ السَّهْوِ: الْمُرْغِمَتَيْنِ»
رقم طبعة با وزير = (2645)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» تحت الحديث (940). تنبيه!! هذا الحديث لم يرد في «طبعة باوزير» إلا في هذا الموضع بينما في «طبعة المؤسسة» ورد في هذا الموضع وورد أيضا برقم (2689). وهو مكرر ولا فرق بينهما. - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহু সাজদাকে ‘শয়তানের জন্য অবমাননাকারী’ হিসেবে অভিহিত করেছেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১০৬৩; আবূ দাঊদ: ১০২৫; তাবারানী: ১২০৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ ৯৪০ নং হাদীসের আওতাভুক্ত)

হাদিস ২,৬৫৬

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتُرَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً زَادَ فِيهَا، أَوْ نَقَصَ مِنْهَا، فَلَمَّا أَتَمَّ قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ؟ قَالَ: فَثَنَى رِجْلَهُ فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ قَالَ: «[ص:381] لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ لَأَخْبَرْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ، أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا أَحَدُكُمْ شَكَّ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّى الصَّوَابَ وَلْيَبْنِ عَلَيْهِ، ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْنِ»
رقم طبعة با وزير = (2646)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (935)، «الإرواء» (2/ 45 - 46): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে সালাত আদায় করেন, যাতে তিনি কিছু কম বা বেশি করেন, অতঃপর যখন তিনি সালাত সম্পন্ন করেন, তখন আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতে কোন কিছু (নতুন কোন বিধান) ঘটেছে কি?” রাবী বলেন, “অতঃপর তিনি তাঁর পা ঘুরান এবং দুটি সাহু সাজদা করেন। তারপর তিনি বলেন, “যদি সালাতের ব্যাপারে নতুন কিছু ঘটতো, তবে আমি তোমাদেরকে তা জানাতাম। কিন্তু আমি একজন মানুষ, আমি ভুলে যাই, যেভাবে তোমরা ভুলে যাও। কাজেই যখন আমি ভুলে যাবো, তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। আর তোমাদের কেউ যখন তার সালাতে সন্দেহ পোষন করবে, তখন সে সঠিকতা অনুসন্ধান করবে এবং তার উপরই তার সালাতকে প্রতিষ্ঠিত করবে অতঃপর দুটি সাহু সাজদা করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৪১৯; হুমাইদী: ৯৬; সহীহুল বুখারী: ৬৬৭১; সহীহ মুসলিম: ৫৭২; ইবনু মাজাহ: ১২১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৮; আবূ আওয়ানা: ২/২০১-২০২; সুনান বাইহাকী: ২/১৪-১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৫)

হাদিস ২,৬৫৭

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنِي مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، أَنَّ ابْنَ مَسْعُودٍ، قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزَادَ، أَوْ نَقَصَ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ؟ قَالَ: «لَوْ حَدَثَ شَيْءٌ لَنَبَّأْتُكُمُوهُ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَأَيُّكُمْ شَكَّ فِي صَلَاتِهِ فَلْيَنْظُرْ أَحْرَى ذَلِكَ إِلَى [ص:382] الصَّوَابِ فَلْيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ يَقُومُ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ»
رقم طبعة با وزير = (2647) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «إِبْرَاهِيمُ بْنُ الْمُغِيرَةِ هَذَا خَتَنُ ابْنِ الْمُبَارَكِ عَلَى ابْنَتِهِ، ثِقَةٌ»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে সালাত আদায় করেন, যাতে তিনি কিছু কম বা বেশি করেন, অতঃপর যখন তিনি সালাত সম্পন্ন করেন, তখন আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতে কোন কিছু (নতুন কোন বিধান) ঘটেছে কি?” জবাবে তিনি বলেন, “যদি সালাতের ব্যাপারে নতুন কিছু ঘটতো তবে আমি তোমাদেরকে তা জানাতাম। কিন্তু আমি একজন মানুষ, আমি ভুলে যাই, যেভাবে তোমরা ভুলে যাও। আর তোমাদের কেউ যখন তার সালাতে সন্দেহ পোষন করবে, তখন সে সঠিকতা অনুসন্ধান করবে এবং তার উপরই তার সালাতকে পূর্ণ করবে অতঃপর দুটি (সাহু) সাজদা করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইবরাহিম বিন মুগীরা হলেন আব্দুল্লাহ বিন মুবারকের মেয়ের জামাই। তিনি একজন নির্ভরযোগ্য রাবী।”
[1] মুসনাদ আহমাদ: ১/৪১৯; হুমাইদী: ৯৬; সহীহুল বুখারী: ৬৬৭১; সহীহ মুসলিম: ৫৭২; ইবনু মাজাহ: ১২১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৮; আবূ আওয়ানা: ২/২০১-২০২; সুনান বাইহাকী: ২/১৪-১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৫)

হাদিস ২,৬৫৮

মূল আরবি

أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى الظُّهْرَ خَمْسًا، فَقِيلَ: زِيدَ فِي الصَّلَاةِ شَيْءٌ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا ذَاكَ؟ » [ص:383] قَالُوا: إِنَّكَ صَلَّيْتَ خَمْسًا، فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَمَا سَلَّمَ
رقم طبعة با وزير = (2648)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (934): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার যোহরের সালাত পাঁচ রাকা‘আত আদায় করেন। তখন তাঁকে বলা হলো, “সালাতে কি কোন কিছু বাড়ানো হয়েছে?” জবাবে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সেটা কী?” সাহাবীগণ বললেন, “আপনি পাঁচ রাকা‘আত সালাত আদায় করেছেন!” অতঃপর তিনি সালাম ফেরানোর পর দুটি সাজদা করেন।”[1]
[1] সহীহুল বুখারী: ৪০৪; সহীহ ‍মুসলিম: ৫৭২; আবূ দাঊদ: ১০১৯; তিরমিযী: ৩৯২; নাসাঈ: ৩/৩১; ইবনু মাজাহ: ১২০৫; সুনান বাইহাকী: ২/৩৪১; বাগাবী: ৭৫৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৪)

হাদিস ২,৬৫৯

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ، فَلْيَتَحَرَّ الصَّوَابَ ثُمَّ لْيُسَلِّمْ، ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْنِ»
رقم طبعة با وزير = (2649)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (2646): ق. تنبيه!! رقم (2646) = (2656) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যখন তার সালাতে সন্দেহ পোষন করবে, তখন সে সঠিকতা জানতে সচেষ্ট হবে এবং তার উপরই সালাতকে প্রতিষ্ঠিত করবে তারপর সালাম ফেরাবে অতঃপর দুটি (সাহু) সাজদা করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৪১৯; হুমাইদী: ৯৬; সহীহুল বুখারী: ৬৬৭১; সহীহ মুসলিম: ৫৭২; ইবনু মাজাহ: ১২১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৮; আবূ আওয়ানা: ২/২০১-২০২; সুনান বাইহাকী: ২/১৪-১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৫)

হাদিস ২,৬৬০

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مِسْعَرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزَادَ أَوْ نَقَصَ، وَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ حَدَثَ شَيْءٌ لَنَبَّأْتُكُمُوهُ، وَلَكِنِّي إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَأَيُّكُمْ شَكَّ فِي صَلَاتِهِ فَلْيَنْظُرْ أَحْرَى ذَلِكَ إِلَى الصَّوَابِ، وَلْيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ لْيُسَلِّمْ وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ»
رقم طبعة با وزير = (2650)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে সালাত আদায় করেন, যাতে তিনি কিছু কম অথবা বেশি করেন। তখন তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতে কোন কিছু (নতুন কোন বিধান) ঘটেছে কি?” জবাবে তিনি বলেন, “যদি সালাতের ব্যাপারে নতুন কিছু ঘটতো, তবে আমি তোমাদেরকে তা জানাতাম। কিন্তু আমি একজন মানুষ, আমি ভুলে যাই, যেভাবে তোমরা ভুলে যাও। আর তোমাদের কেউ যখন তার সালাতে সন্দেহ পোষন করবে, তখন সে সঠিকতা সচেষ্ট হবে এবং তার উপরই সালাতকে পূর্ণ করবে অতঃপর সালাম ফিরাবে এবং দুটি (সাহু) সাজদা করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৪১৯; হুমাইদী: ৯৬; সহীহুল বুখারী: ৬৬৭১; সহীহ মুসলিম: ৫৭২; ইবনু মাজাহ: ১২১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৮; আবূ আওয়ানা: ২/২০১-২০২; সুনান বাইহাকী: ২/১৪-১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৫)