সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ১৪১: হাদিস ২,৮০১-২,৮২০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ الْعَطَّارُ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي سِمَاكُ بْنُ حَرْبٍ، [ص:40] قَالَ: سَأَلْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، كَيْفَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَخْطُبُ؟ قَالَ: «كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَخْطُبُ، ثُمَّ يَقْعُدُ قَعْدَةً، ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ»
رقم طبعة با وزير = (2790)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1003): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
সিমাক বিন হারব রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভাষন দিতেন?” জবাবে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভাষন দিতেন, তারপর কিছুক্ষন বসতেন, তারপর দাঁড়িয়ে আবার ভাষন দিতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৮৭; ইবনু মাজাহ: ১১০৫; আত তায়ালিসী: ৭৫৭; আবূ দাঊদ: ১০৯৫; নাসাঈ: ৩/১১০; সহীহ মুসলিম: ৮৬২; সুনান বাইহাকী: ৩/১৯৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১০০৩)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كُنْتُ أُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ صَلَاتُهُ قَصْدًا، وَخُطْبَتُهُ قَصْدًا»
رقم طبعة با وزير = (2791)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1009).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম। তাঁর সালাত ছিল (দীর্ঘতায়) মধ্যম এবং তাঁর খুতবাও ছিল মধ্যম সাইজের।”[1]
[1] তিরমিযী: ৫০৭; নাসাঈ: ৩/১৯১; সহীহ মুসলিম: ৮৬৬; দারেমী: ১/৩৬৫; মুসনাদ আহমাদ: ৫/৯৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১০০৯)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا [ص:42] أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ، ثُمَّ يَجْلِسُ، ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ، فَيَجْلِسُ بَيْنَ الْخُطْبَتَيْنِ يَقْرَأُ مِنْ كِتَابِ اللَّهِ، وَيُذَكِّرُ النَّاسَ»
رقم طبعة با وزير = (2792)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (1004).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর খুতবা দিতেন, তারপর বসতেন, তারপর দাঁড়াতেন এবং ভাষন দিতেন। তিনি দুই খুতবার মাঝে বসতেন। তিনি (খুতবায়) কুরআন পাঠ করতেন এবং মানুষকে উপদেশ দিতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৮৭; আবূ দাঊদ: ১১০১; নাসাঈ: ৩/১১০; ইবনু মাজাহ: ১১০৬; সহীহ মুসলিম: ৮৬২; দারেমী: ১/৩৬৬; হাকিম: ১/২৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১০০৪)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اتَّقُوا النَّارَ» ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ قَالَ: ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ»، ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ حَتَّى رَأَيْنَا أَنَّهُ يَرَاهَا، ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدُوا، فَبِكَلِمَةٍ طَيْبَةٍ»
رقم طبعة با وزير = (2793)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مشكلة الفقر» (115)، «التعليق على ابن خزيمة» (2428)، ومضى (665). تنبيه!! رقم (665) = (666) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষন দেওয়ার জন্য দাঁড়ান অতঃপর বলেন, “তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা কর।” তারপর তিনি মুখ ফিরিয়ে নেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। তারপর তিনি আবার বলেন, “তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা কর।” তারপর তিনি মুখ ফিরিয়ে নেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, এমনকি আমাদের মনে হলো যেন তিনি জাহান্নাম দেখতে পাচ্ছেন। তারপর তিনি আবারো বলেন, “এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো।” যদি তোমরা সেটাও না পাও, তবে ভালো কথার মাধ্যমে (জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো)।”[1]
[1] তাবারানী, আল কাবীর: ১৭/১৯১; মুসন্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১০; সহীহ মুসলিম: ১০১৬; সহীহ আল বুখারী: ৬৫৪০; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৭/১২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা ইবনে খুযাইমাহ: ২৪২৮-২৪২৯।)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، وَشَيْبَانُ، قَالَا: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ ثَابِتٍ، [ص:45] عَنِ أنَسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْزِلُ مِنَ الْمِنْبَرِ، فَتُقَامُ الصَّلَاةُ، فَيَجِيءُ إِنْسَانٌ، فَيُكَلِّمُهُ فِي حَاجَةٍ، فَيَقُومُ مَعَهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ، ثُمَّ يَتَقَدَّمُ فَيُصَلِّي»
رقم طبعة با وزير = (2794)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره دون ذكر المنبر - «صحيح أبي داود» (198)، «ضعيف أبي داود» (208).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে অবতরণ করতেন, তারপর সালাতের ইকামত দেওয়া হতো, অতঃপর কোন ব্যক্তি আসলে তার প্রয়োজনের বিষয়ে কথা বলতেন, তার প্রয়োজন পূর্ণ না হওয়া পর্যন্ত তার সাথে দাঁড়িয়ে থাকতেন। তারপর তিনি আগ বাড়িয়ে সালাত আদায় করতেন।”[1]
[1] আত তায়ালিসী: ২০৪৩; মুসনাদ আহমাদ: ৩/১১৯; আবূ দাঊদ: ১১২০; তিরমিযী: ৫১৭; নাসাঈ: ৩/১১০; ইবনু মাজাহ: ১১১৭; হাকিম: ১/২৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মিম্বারের অংশ বাদে বাকী অংশকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯৮)
মূল আরবি
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدِ بْنِ الْهَيْثَمِ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، قَالَ: قُلْتُ لِأَبِي هُرَيْرَةَ، إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، «إِذْ كَانَ بِالْعِرَاقِ، يَقْرَأُ فِي صَلَاةِ الْجُمُعَةِ سُورَةَ الْجُمُعَةِ، إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ
[المنافقون: 1]»، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: كَذَلِكَ كَانَ [ص:47] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَرَأَ
رقم طبعة با وزير = (2795)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
উবাইদুল্লাহ বিন আবী রাফে‘ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “আলী বিন আবী তালিব ইরাকে অবস্থান করার সময়ে জুমু‘আর সালাতে সূরা জুমু‘আহ ও সূরা মুনাফিকূন পাঠ করতেন।” তখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরুপ করতেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪২৯; সহীহ মুসলিম: ৮৭৭; আবূ দাঊদ: ১১২৪; তিরমিযী: ৫১৯; ইবনু মাজাহ: ১১১৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৪৩; বাগাবী: ১০৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৯৮)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ الضَّحَّاكَ بْنَ قَيْسٍ سَأَلَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ: مَاذَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ الْجُمُعَةِ عَلَى إِثْرِ سُورَةِ الْجُمُعَةِ؟ فَقَالَ: «كَانَ يَقْرَأُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِـ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»
رقم طبعة با وزير = (2796)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1028): م
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
দোহ্হাক বিন কাইস রহিমাহুল্লাহ নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমু‘আহ পড়ার পর কী পড়তেন?” জবাবে তিনি বলেন, “তিনি সূরা গাশিয়া পড়তেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম ১/১১১; মুসনাদ আহমাদ: ৪/২৭০; দারেমী: ১/৩৬৭; আবূ দাঊদ: ১১২৩; নাসাঈ: ৩/১১২; বাগাবী: ১০৮৯; সহীহ মুসলিম: ৮৭৮; ইবনু মাজাহ: ১১১৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৪৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২৮)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ زَيْدِ بْنِ عُقْبَةَ، عَنْ سَمُرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «كَانَ يَقْرَأُ فِي صَلَاةِ الْجُمُعَةِ، بِـ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»
رقم طبعة با وزير = (2797)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1030).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু‘আর সালাতে সূরা আ‘লা ও সূরা গাশিয়া পড়তেন।”[1]
[1] আবূ দাঊদ: ১১২৫; মুসনাদ আহমাদ: ৫/১৩; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ২/২০৩; নাসাঈ: ৩/১১১-১১২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৪৭; তাবারানী আল কাবীর: ৭/৬৭৭৯;সুনান বাইহাকী: ৩/২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৩০)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الشَّرْقِيُّ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدٌ الطَّوِيلُ، عَنِ أنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، الْجُمُعَةَ، ثُمَّ نَرْجِعُ، فَنَقِيلُ»
رقم طبعة با وزير = (2798)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (997): خ بلفظ: ثم تكون القائلة.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুমু‘আর সালাত আদায় করতাম। তারপর বাসায় ফিরে গিয়ে কাইলূলাহ (হালকা বিশ্রাম) করতাম।”[1]
[1] সহীহুল বুখারী: ৯০৫; সুনান বাইহাকী: ৩/২৪১; ইবনু মাজাহ: ১১০২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৭৭; সহীহ মুসলিম: ৮৫৯; আবূ দাঊদ: ১০৮৬; মুসনাদ আহমাদ: ৩/৪৩৩; তিরমিযী: ৫২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৯৭)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ زُهَيْرٍ، بِتُسْتَرَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ أَبِي بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، عَنِ أنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كُنَّا نَقِيلُ بَعْدَ الْجُمُعَةِ»
رقم طبعة با وزير = (2799)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা জুমু‘আর সালাতের পর কাইলূলাহ (হালকা বিশ্রাম) করতাম।”[1]
[1] সহীহুল বুখারী: ৯০৫; সুনান বাইহাকী: ৩/২৪১; ইবনু মাজাহ: ১১০২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৮৭৭; সহীহ মুসলিম: ৮৫৯; আবূ দাঊদ: ১০৮৬; মুসনাদ আহমাদ: ৩/৪৩৩; তিরমিযী: ৫২৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৯৭)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ لُحَيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قُرْطٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الْأَيَّامِ عِنْدَ اللَّهِ يَوْمُ النَّحْرِ، وَيَوْمُ الْقَرِّ»
رقم طبعة با وزير = (2800)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1958)، «صحيح أبي داود» (1549).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন কুরত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহর নিকট শ্রেষ্ঠ দিন হলো কুরবানীর দিন এবং তার পরের দিন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩৫০; নাসাঈ, সুনানুল কুবরা: ৬/৪০৫; হাকিম: ৪/২২১; আবূ দাঊদ: ১৭৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫৪৯)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا ثَوَابُ بْنُ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «كَانَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ، وَلَا يَطْعَمُ يَوْمَ النَّحْرِ حَتَّى يَنْحَرَ»
رقم طبعة با وزير = (2801)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1440).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন না খাওয়া পর্যন্ত ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না। আর কুরবানীর দিন কুরবানী না করা পর্যন্ত খাইতেন না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৩৫২; দারেমী: ১/৩৭৫; মুসনাদ আহমাদ: ৫/৩৫২; তিরমিযী: ৫৪২; দারাকুতনী: ২/৪৫; ইবনু মাজাহ: ১৭৫৬; বাগাবী: ১১০৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪২৬; হাকিম: ১/২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৪৪০)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ [ص:53] أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِسْحَاقَ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُفْطِرُ عَلَى تَمَرَاتٍ، ثُمَّ يَغْدُو»
رقم طبعة با وزير = (2802)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الضعيفة» تحت حديث (4248): خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কয়েকটি খেজুর খেতেন, তারপর ঈদগাহে যেতেন।”[1]
[1] তিরমিযী: ৫৪৩; দারেমী: ১/৩৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪২৮; হাকিম: ১/২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সমার্থক বর্ণনার কারণে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (যঈফা: ৪২৪৮ আওতাভুক্ত)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَهْلِ بْنِ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا عُتْبَةُ بْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: «مَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ فِطْرٍ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ سَبْعًا»
رقم طبعة با وزير = (2803)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তিনটি অথবা পাঁচটি অথবা সাতটি খেজুর না খাওয়া পর্যন্ত ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না।”[1]
[1] তিরমিযী: ৫৪৩; দারেমী: ১/৩৭৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৪২৮; হাকিম: ১/২৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সমার্থক বর্ণনার কারণে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (যঈফা: ৪২৪৮ আওতাভুক্ত)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «إِذَا خَرَجَ إِلَى الْعِيدَيْنِ رَجَعَ فِي غَيْرِ الطَّرِيقِ الَّذِي خَرَجَ مِنْهُ»
رقم طبعة با وزير = (2804)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (637): خ - جابر.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই ঈদে বের হতেন, তখন তিনি ভিন্ন পথে ফিরে আসতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৬৮; মুসনাদ আহমাদ: ২/২৩৮; বাগাবী: ১১০৮; সুনান বাইহাকী: ৩/৩০৮; হাকিম: ১/২৯৬; তিরমিযী: ৫৪১; দারেমী: ১/৩৭৮; ইবনু মাজাহ: ১৩০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াঊল গালীল: ৬৩৭)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُخْرِجَهُنَّ يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ الْأَضْحَى، - يَعْنِي: أَبْكَارَ الْعَوَاتِقِ، وَذَوَاتِ الْخُدُورِ، وَالْحُيَّضَ -، فَقُلْتُ: أَرَأَيْتَ إِحْدَاهُنَّ لَا يَكُونُ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «فَتُلْبِسُهَا أُخْتُهَا مِنْ جِلْبَابِهَا»
رقم طبعة با وزير = (2805)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1041): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে তাদেরকে বের করে নিয়ে যাই। অর্থাৎ কুমারী, পর্দানশীন ও ঋতুবতী নারীদের। তখন আমি বললাম, “আপনার কি অভিমত, যদি তাদের কারো চাদর না থাকে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তবে তার বোন তার চাদর থেকে তাকে পরিধান করাবে।”[1]
[1] ইবনু মাজাহ: ১৩০৭; মুসনাদ আহমাদ: ৫/৮৪; দারেমী: ১/৩৭৭; সহীহ মুসলিম: ৮৯০; মুসনাদ আহমাদ: ৫/৮৪; সহীহুল বুখারী: ৩২৪; নাসাঈ: ৩/১৮০; আবূ দাঊদ: ১১৩৭; ইবনু মাজাহ: ১৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪১)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَاسِطِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ حَفْصَةَ، [ص:58] عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُخْرِجُ الْعَوَاتِقَ، وَذَوَاتِ الْخُدُورِ، وَالْحُيَّضَ يَوْمَ الْعِيدِ، فَأَمَّا الْحُيَّضُ، فَيَعْتَزِلْنَ الْمُصَلَّى، وَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، فَقَالَتْ إِحْدَاهُنَّ: فَإِنْ لَمْ يَكُنْ لِإِحْدَانَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُعِرْهَا جِلْبَابِهَا»
رقم طبعة با وزير = (2806)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কুমারী, পর্দানশীন ও ঋতুবতী নারীদের বের করতেন। ঋতুবতী নারীরা মুসল্লা থেকে দূরে থাকবে এবং কল্যাণ ও মুসলিমদের দু‘আয় উপস্থিত হবে। তখন তাদের একজন বললো, “যদি আমাদের কারো চাদর না থাকে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তবে তার বোন যেন তাকে তার চাদর ধার দেয়।”[1]
[1] ইবনু মাজাহ: ১৩০৭; মুসনাদ আহমাদ: ৫/৮৪; দারেমী: ১/৩৭৭; সহীহ মুসলিম: ৮৯০; মুসনাদ আহমাদ: ৫/৮৪; সহীহুল বুখারী: ৩২৪; নাসাঈ: ৩/১৮০; আবূ দাঊদ: ১১৩৭; ইবনু মাজাহ: ১৩০৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪১)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَرَجَ يَوْمَ فِطْرٍ - [ص:59] أَوْ أَضْحًى - فَصَلَّى بِالنَّاسِ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ، وَلَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا «
رقم طبعة با وزير = (2807)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1051)، «الإرواء» (3/ 98 / 631): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিন বের হন অতঃপর লোকদের নিয়ে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি সালাত শেষ করেন। তিনি এই সালাতের আগে বা পরে কোন সালাত আদায় করেননি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩৪০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৭৭; সহীহুল বুখারী: ৯৬৪; সহীহ মুসলিম: ৮৮৪; আত তায়ালিসী: ২৬৩৭; আবূ দাঊদ: ১১৫৬; ইবনুল জারূদ, আল মুনতাকা: ২৬১; তিরমিযী: ৫৩৭; নাসাঈ: ৩/১৯৩; দারেমী: ১/৩৭৬; ইবনু মাজাহ: ১২৯১;বাগাবী: ১১০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫১)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِيدَ غَيْرَ مَرَّةٍ، وَلَا مَرَّتَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ»
رقم طبعة با وزير = (2808)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «صحيح أبي داود» (1042).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم
বাংলা অনুবাদ
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের সালাত দুই-একবার নয়; বরং বহুবার পড়েছি। তিনি আযান ও ইকামত ছাড়াই আদায় করেছেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১৭৮; সহীহ মুসলিম: ৮৮৭; মুসনাদ আহমাদ: ৫/৯১; আবূ দাঊদ: ১১৪৮; তিরমিযী: ৫৩২; বাগাবী: ১১০০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪২)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقْرَأُ فِي الْفِطْرِ وَالْأَضْحَى؟ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ، وَاقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرَ»
رقم طبعة با وزير = (2809)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1047): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
বাংলা অনুবাদ
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আবূ ওয়াকিদ আল লাইসী রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “ঈদুল ফিতর ও ঈদুল আযহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পড়তেন?” জবাবে তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কা-ফ ও সূরা কামার পড়তেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৮৯১; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৮০; মুসনাদ আহমাদ: ৫/২১৭-২১৮; তিরমিযী: ৫৩৪; আবূ দাঊদ: ১১৫৪; বাগাবী: ১১০৭; নাসাঈ: ৩/১৮৩-১৮৪; ইবনু মাজাহ: ১২৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪৭)
