সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ১৪৭: হাদিস ২,৯২১-২,৯৪০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمِ ابْنِ بَهْدَلَةَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَشَدُّ النَّاسِ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاءُ، ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ، يُبْتَلَى الْعَبْدُ عَلَى حَسَبِ دِينِهِ، فَمَا يَبْرَحُ بِالْعَبْدِ حَتَّى يَمْشِيَ عَلَى الْأَرْضِ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ»
رقم طبعة با وزير = (2910)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - تقدم (2890). تنبيه!! رقم (2890) = (2901) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে কারা সবচেয়ে বেশি বালা-মুসীবতে নিপতিত হন?” জবাবে তিনি বলেন, “নাবীগণ আলাইহিমুস সালাম। তারপর যিনি উত্তম ব্যক্তি। তারপর যিনি উত্তম ব্যক্তি। বান্দাকে তার দ্বীন অনুপাতে পরীক্ষা করা হয়। আল্লাহর বান্দাদের বিপদাপদ লেগেই থাকে, এভাবে এক পর্যায়ে এমন হয় যে, সে জমিনে হাঁটে, তার উপর একটি পাপও অবশিষ্ট থাকে না।”[1]
[1] হাকিম: ১/৪১; তিরমিযী: ২৩৯৮; মুসনাদ আহমাদ: ১/১৮৫; ইবনু মাজাহ: ৪০২৩; বাগাবী: ১৪৩৪; হাকিম: ১/৪১; দারেমী: ২/৩২০; সুনান বাইহাকী: ৩/৩৭২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৮৮৯।)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ الْبَرَاءُ، قَالَ: حَدَّثَنَا شَدَّادُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي الْوَازِعِ جَابِرِ بْنِ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُغَفَّلِ، يَقُولُ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْبَلَايَا أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنِي مِنَ السَّيْلِ إِلَى مُنْتَهَاهُ»
رقم طبعة با وزير = (2911)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (1586).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আপনাকে ভালবাসি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই যে ব্যক্তি আমাকে ভালবাসবে, প্রবাহের পানি তার লক্ষ্যে পৌঁছার চেয়েও দ্রুত গতিতে বিপদাপদ তার কাছে আসবে।”[1]
[1] তিরমিযী: ২৩৫০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ১৫৮৬।)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ، أَنَّ يَزِيدَ بْنَ أَبِي يَزِيدَ، حَدَّثَهُ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ أَنَّ رَجُلًا تَلَا هَذِهِ الْآيَةَ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ
[النساء: 123] فَقَالَ: إِنَّا لَنُجْزَى بِكُلِّ مَا عَمِلْنَا، هَلَكْنَا إِذَا، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ يُجْزَى بِهِ فِي الدُّنْيَا مِنْ مُصِيبَةٍ فِي جَسَدِهِ مِمَّا يُؤْذِيهِ»
رقم طبعة با وزير = (2912)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 152)، «الروض» (819).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح غير يزيد بن أبي يزيد فقد روى عنه جمع وذكره المؤلف في الثقات
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি নিচের আয়াতটি তিলাওয়াত করেন, مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ (যে ব্যক্তি মন্দ কাজ করবে, তাকে তার প্রতিদান দেওয়া হবে।–সূরা নিসা: ১২৩), অতঃপর তিনি বলেন, আমাদের প্রতিটি আমলের প্রতিদান দেওয়া হবে, আমরা তো ধ্বংস হয়ে যাবো!” অতঃপর কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে, তিনি বলেন, “হ্যাঁ। দুনিয়াতে তার মন্দ কর্মের প্রতিদান দেওয়া হয় শারীরিক বিপদাপদের মাধ্যমে, যা তাকে কষ্ট দেয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৬৫; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ৭/১২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৫২)
মূল আরবি
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ بْنِ مُسَاوِرٍ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ فِي جَسَدِهِ، وَفِي مَالِهِ وَوَلَدِهِ حَتَّى يَلْقَى اللَّهَ وَمَا عَلَيْهِ مِنْ خَطِيئَةٍ»
رقم طبعة با وزير = (2913)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - تقدم (2902). تنبيه!! رقم (2902) = (2913) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ও মুমিনা ব্যক্তিদের শরীরে, সম্পদে ও জীবনে সবসময় বিপদাপদ লেগেই থাকে, এভাবে তারা আল্লাহর সাথে সাক্ষাত করে এমন অবস্থায় যে, তাদের একটি পাপও অবশিষ্ট থাকে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৫০; হাকিম: ১/৩৪৬; বাগাবী: ১৪৩৬; সুনান বাইহাকী: ৩/৩৭৪; তিরমিযী: ২৩৯৯; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২২৮০)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ سَقَمٍ وَلَا وَجَعٍ يُصِيبُ الْمُؤْمِنَ إِلَّا كَانَ كَفَّارَةٌ لِذَنْبِهِ حَتَّى الشَّوْكَةُ [ص:188] يُشَاكُهَا وَالنَّكْبَةُ يُنْكَبُهَا»
رقم طبعة با وزير = (2914)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (819): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির জীবনে যে কোন অসুখ ও ব্যথা-বেদনা আসলে, সেটা তার গোনাহের কাফ্ফারা হয়ে যায়। এমনকি যদিও একটা কাঁটা বিদ্ধ হয় বা কোন বিপদে বিপদগ্রস্থ হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৮৮; সহীহুল বুখারী: ৫৬৪০; সহীহ মুসলিম: ২৫৭২; সুনান বাইহাকী: ৩/৩৭৩; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৪১; তিরমিযী: ৯৫৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৮১৯)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ اسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الصَّلَاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ
[النساء: 123] فَقَالَ: «رَحِمَكَ اللَّهُ يَا أَبَا بَكْرٍ، أَلَسْتَ تَمْرَضُ؟ أَلَسْتَ تَنْصَبُ؟ أَلَسْتَ يُصِيبُكَ اللَّأْوَاءُ؟ فَذَاكَ مَا تُجْزَوْنَ بِهِ».
رقم طبعة با وزير = (2915) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَبُو بَكْرِ بْنُ أَبِي زُهَيْرٍ هَذَا أَبُوهُ مِنَ الصَّحَابَةِ»
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (2912). تنبيه!! رقم (2912) = (2923) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
বাংলা অনুবাদ
আবূ বাকর সিদ্দীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ কুর‘আনে বলেছেন, مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ (যে ব্যক্তি মন্দ কাজ করবে। তাকে তার প্রতিদান দেওয়া হবে।–সূরা নিসা: ১২৩), এই আয়াতের পর কল্যাণ কিভাবে হবে, অথচ আমাদের প্রতিটি আমলের প্রতিদান দেওয়া হবে?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হে আবূ বাকর, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনি কি অসুস্থ হন না? আপনি কি দুঃখ-কষ্টে নিপতিত হন না? আপনাকে কি কোন উদ্বেগ উৎকন্ঠা পায় না?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এসবের মাধ্যমে (মন্দ কর্মের) প্রতিদান দেওয়া হয়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ বকর বিন আবী যুহাইর রহিমাহুল্লাহর বাবা একজন সাহাবী ছিলেন।”
[1] মুসনাদ আহমাদ: ১/১১; মুসনাদ আবূ বাকর: ১১১; মুসনাদ আবী ইয়ালা: ৯৮; হাকিম: ৩/৭৪-৭৫; সুনান বাইহাকী: ৩/৩৭৩; তিরমিযী: ৩০৩৯; তাবারী: ১০৫৩৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আর রওয: ৮১৯)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، بِحَرَّانَ، قَالَ: [ص:190] حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا يَمْرَضُ مُؤْمِنٌ وَلَا مُؤْمِنَةٌ، وَلَا مُسْلِمٌ وَلَا مَسْلَمَةٌ إِلَّا حَطَّ اللَّهُ بِذَلِكَ خَطَايَاهُ كَمَا تَنْحَطُّ الْوَرَقَةُ عَنِ الشَّجَرَةِ»
رقم طبعة با وزير = (2916)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2503).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
বাংলা অনুবাদ
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন মুমিন-মুমিনা, মুসলিম-মুসলিমা অসুস্থ হয়, তখনই আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মোচন করে দেন, যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৪৬; বাযযার: ৭৬৮; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৫০৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ২৫০৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ بْنِ كَعْبٍ، قَالَ: حَدَّثَتْنِي زَيْنَبُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ قَالَ: [ص:191] يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ هَذِهِ الْأَمْرَاضَ الَّتِي تُصِيبُنَا مَاذَا لَنَا مِنْهَا؟ فَقَالَ: «كَفَّارَاتٌ» فَقَالَ: أَيْ رَسُولَ اللَّهِ، وَإِنْ قَلَّتْ: قَالَ: «وَإِنْ شَوْكَةً فَمَا فَوْقَهَا» قَالَ: فَدَعَا عَلَى نَفْسِهِ أَنْ لَا يُفَارِقَهُ الْوَعْكُ حَتَّى يَمُوتَ، وَأَنْ لَا يَشْغَلَهُ عَنْ حَجٍّ وَلَا عَنْ عَمْرَةٍ وَلَا جِهَادٍ فِي سَبِيلِ اللَّهِ، وَلَا صَلَاةٍ مَكْتُوبَةٍ فِي جَمَاعَةٍ، قَالَ: فَمَا مَسَّ إِنْسَانٌ جَسَدَهُ إِلَّا وَجَدَ حَرَّهَا حَتَّى مَاتَ.
رقم طبعة با وزير = (2917) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «زَيْنَبُ هَذِهِ هِيَ بِنْتُ كَعْبِ بْنِ عُجْرَةَ، وَالَّذِي دَعَا عَلَى نَفْسِهِ هُوَ أُبَيُّ بْنُ كَعْبٍ»
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (4/ 153).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মুসলিমদের মাঝে এক ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই যে অসুখ-বিসুখ হয়, এতে আমাদের পাওনা কী?” তখন তিনি বলেন, “(এগুলো পাপের) কাফফারা।” সে ব্যক্তি আবার জিজ্ঞেস করেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তা অল্প হয়?” জবাবে তিনি বলেন, “যদিও সেটা কাঁটা বা তার চেয়ে ছোট/বড় হয়।” অতঃপর সে নিজের ব্যাপারে বদ-দু‘আ করলো এই ব্যাপারে যে, মৃত্যু অবধি যেন তার অসুস্থতা না ছাড়ে এবং অসুস্থতা যেন তাকে হজ্জ, উমরা, আল্লাহর পথে জিহাদ এবং জামা‘আতে সালাত আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।” রাবী বলেন, “এরপর মৃত্যু অবধি কোন ব্যক্তি তার শরীর স্পর্শ করলে, তাতে তাপ অনুভব করতো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “অত্র হাদীসের রাবী যাইনাব হলেন যাইনাব বিনতু কা‘ব বিন উজরাহ। আর যিনি নিজের ব্যাপারে বদ-দু‘আ করেছিলেন, তিনি হলেন উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু।”
[1] মুসনাদ আবী ইয়ালা: ৯৯৫; মুসনাদ আহমাদ: ৩/২৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৫৩)
মূল আরবি
أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَاصِمٍ الْأَنْصَارِيُّ، قَالَ: [ص:192] حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي الْحَوَارِيِّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، عَنِ ابْرَاهِيمِ السَّكْسَكِيِّ، وَعَنْ مِسْعَرٍ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ السَّكْسَكِيَّ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَافَرَ ابْنُ آدَمَ أَوْ مَرِضَ، كَتَبَ اللَّهُ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلَ مَا كَانَ يَعْمَلُ وَهُوَ مُقِيمٌ صَحِيحٌ»
رقم طبعة با وزير = (2918)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الإرواء» (560)، «الروض» (1018).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন আদম সন্তান সফর করে অথবা অসুস্থ হয়, মহান আল্লাহ তার জন্য সেই পরিমাণ সাওয়াব লিখে দেন, যেই পরিমাণ আমল সে সুস্থ ও মুকীম অবস্থায় করতো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৪১০; সহীহুল বুখারী: ২৯৯৬; সুনান বাইহাকী: ৩/৩৭৪; আবূ দাঊদ: ৩০৯১; হাকিম: ১/৩৪১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৬০)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مَاهَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَبُو بِشْرِ: أَخْبَرَنِي، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: إِذَا أَخَذْتُ كَرِيمَتَيْ عَبْدِي، فَصَبَرَ وَاحْتَسَبَ، لَمْ أَرْضَ لَهُ ثَوَابًا دُونَ الْجَنَّةِ»
رقم طبعة با وزير = (2919)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الروض النضير» (151)، «التعليق الرغيب» (4/ 155): خ - أنس.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন, “যখন আমি আমার বান্দার প্রিয় দুটি বস্তু (দুটি চোখ) নিয়ে নেই, অতঃপর সে ধৈর্য ধারণ করে ও সাওয়াবের প্রত্যাশা করে, তবে আমি তাকে জান্নাত ছাড়া অন্য কোন প্রতিদান দিয়ে সন্তুষ্ট হবো না!”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ২৩৬৫; তাবারানী: ১২/১৩৪৬৫; সহীহুল বুখারী: ৫৬৫৩; তিরমিযী: ২৪০০; মুসনাদ আহমাদ: ৩/২৮৩; সুনান বাইহাকী: ৩/৩৭৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৫৫)
মূল আরবি
أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، بِالْفُسْطَاطِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ، عَنِ الزُّبَيْدِيِّ، قَالَ: حَدَّثَنَا لُقْمَانُ بْنُ عَامِرٍ، عَنْ سُوَيْدِ بْنِ جَبَلَةَ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَعْنِي عَنْ رَبِّهِ - قَالَ: «إِذَا سَلَبْتُ مِنْ عَبْدِي كَرِيمَتَيْهِ وَهُوَ بِهِمَا ضَنِينٌ، لَمْ أَرْضَ لَهُ ثَوَابًا دُونَ الْجَنَّةِ إِذَا حَمِدَنِي عَلَيْهِمَا»
رقم طبعة با وزير = (2920)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» - أيضا -، «الصحيحة» (2010).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
ইরবায বিন সারিয়াহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তাঁর প্রভু থেকে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, “যখন আমি আমার বান্দার প্রিয় দুটি বস্তু (দুটি চোখ) নিয়ে নেই, অথচ সে এই দুটিকে ধরে রাখার ব্যাপারে থাকে আগ্রহী, তবে আমি তাকে জান্নাত ছাড়া অন্য কোন প্রতিদান দিয়ে সন্তুষ্ট হবো না!”[1]
[1] বাযযার: ৭৭১; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২০/২০৮-২০৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০/১০)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ فَرُّوخٍ الْبَغْدَادِيُّ، بِالرَّافِقَةِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، قَالَ: حَدَّثَنَا [ص:195] مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَذْهَبُ اللَّهُ بِحَبِيبَتَيْ عَبْدٍ فَيَصْبِرُ وَيَحْتَسِبُ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ»
رقم طبعة با وزير = (2921)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» - أيضاً -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান আল্লাহ যদি কোন বান্দার প্রিয় দুটি জিনিস (দু'চোখ) নিয়ে নেন অতঃপর সে ধৈর্য ধারণ করে এবং সাওয়াবের প্রত্যাশা করে, তবে অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৬৫; তিরমিযী: ২৪০১; দারেমী: ২/৩২৩; হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ২/৩০৯-৩১০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَالْحَوْضِيُّ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَسَارٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، وَخَالِدِ بْنِ عُرْفُطَةَ، أَنَّهُمَا بَلَغَهُمَا أَنَّ رَجُلًا مَاتَ بِبَطْنٍ، فَقَالَ أَحَدُهُمَا: أَلَمْ يَبْلُغْكُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَتَلَهُ بَطْنُهُ لَمْ يُعَذَّبْ فِي قَبْرِهِ». قَالَ الْآخَرُ: صَدَقْتَ، وَقَالَ الْحَوْضِيُّ: بَلَى
رقم طبعة با وزير = (2922)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (53).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
সুলাইমান বিন সুরাদ ও খালিদ বিন উরফুতোতাহ থেকে বর্ণিত, তাদের নিকট এই মর্মে সংবাদ পৌঁছলো যে, এক ব্যক্তি পেটের রোগে মারা গিয়েছে, তখন তাদের একজন বললো, “তোমাদের কাছে কি এই মর্মে হাদীস পৌঁছেনি যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পেটের রোগে মারা যায়, তাকে কবরে শাস্তি দেওয়া হবে না।” তখন আরেকজন বললো, “আপনি সত্য বলেছেন।” আর হাওযী বলেছেন, “জ্বী, হ্যাঁ।”[1]
[1] আত তায়ালিসী: ১২৮৮; মুসনাদ আহমাদ: ৪/২৬২; নাসাঈ: ৪/৯৮; তাবারানী: ৪/৪১০১; তিরমিযী: ১০৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৩)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ، فَصَلَّى عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ، فَقَالَ رَجُلٌ مِنَ النَّاسِ: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: » إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ فِي الْجَنَّةِ «
رقم طبعة با وزير = (2923)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «المشكاة» (1593).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মাদীনায় মারা গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, “হায়! তার যদি জন্মস্থান ছাড়া অন্য জায়গায় মৃত্যু হতো!” তখন এক ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন?” তখন তিনি জবাবে বলেন, “যখন কোন ব্যক্তি তার জন্মস্থান ব্যতীত অন্য জায়গায় মারা যাবে, তখন তার জন্য তার জন্মস্থান থেকে সফরের শেষ চিহ্ন পর্যন্ত জান্নাতে জায়গা মাপা হয়।”[1]
[1] ইবনু মাজাহ: ১৬১৪; নাসাঈ: ৪/৭-৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (মিশকাত: ১৫৯৩)
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: أَتَتِ الْحُمَّى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَأْذَنَتْ عَلَيْهِ، فَقَالَ: «مَنْ أَنْتِ؟ » فَقَالَتْ: أَنَا أُمُّ مِلْدَمٍ قَالَ: «انْهَدِي إِلَى قُبَاءَ، فَأْتِيهِمْ» قَالَ: فَأَتَتْهُمْ، فَحُمُّوا - أَوْ لَقُوا مِنْهَا شِدَّةً - فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا تَرَى مَا لَقِينَا مِنَ الْحُمَّى، قَالَ: «إِنْ شِئْتُمْ دَعَوْتُ اللَّهَ، فَكَشَفَهَا عَنْكُمْ، وَإِنْ شِئْتُمْ كَانَتْ طَهُورًا» قَالُوا: بَلْ تَكُونُ طَهُورًا
رقم طبعة با وزير = (2924)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 154).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জ্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁর অনুমতি চাইলে, তিনি বলেন, “তুমি কে?” তখন সে বললো, “আমি জ্বর।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি কুবার দিকে গিয়ে, তাদের কাছে যাও।” রাবী বলেন, “তারপর তারা জ্বরে আক্রান্ত হয়ে যায়। অথবা তারা এতে ভীষণ কষ্টের সম্মুখীন হয়- তারপর তারা বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেছেন যে, আমরা জ্বরের কারণে কী পরিমান কষ্টের মুখোমুখী হচ্ছি?” তিনি জবাবে বলেন, “যদি তোমরা চাও, তবে আমি আল্লাহর কাছে দু‘আ করবো। অতঃপর তিনি তোমাদের থেকে তা দূর করে দিবেন। আর যদি চাও, তবে তোমাদের পাপ থেকে পবিত্র হওয়ার কারণ হবে।” তখন তারা জবাবে বললো, “তবে সেটা আমাদের জন্য পাপ থেকে পবিত্র হওয়ার কারণই হোক।”[1]
[1] হাকিম: ১/৩৪৬; হাইসামী, মাজউয যাওয়াইদ: ২/৩০৫-৩০৬; মুসনাদ আহমাদ: ৩/৩১৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৫৪)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اشْتَكَى الْمُؤْمِنُ أَخْلَصَهُ ذَلِكَ كَمَا يُخْلِصُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»
رقم طبعة با وزير = (2925)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1257).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير عبد الرحمن بن إبراهيم فإنه من رجال البخاري
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হয়, তখন এটি তাকে সেভাবে নির্মল করে, যেভাবে হাপর লোহার ময়লাকে মুক্ত করে।”[1]
[1] আমসালুল হাদীস: ১৩০-১৩১; মুসনাদ আশ শিহাব: ১৪০৬; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৪৯৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১২৫৭)
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنِ ابْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَسِسْتُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا، فَقَالَ: «أَجَلْ إِنِّي أُوعَكُ مَا يُوعَكُ رَجُلَانِ مِنْكُمْ» قُلْتُ: إِنَّ لَكَ أَجْرَيْنِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجَلْ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا عَلَى الْأَرْضِ مُسْلِمٌ يُصِيبُهُ أَذًى مِنْ مَرَضٍ فَمَا سِوَاهُ، إِلَّا حَطَّ اللَّهُ عَنْهُ خَطَايَاهُ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا»
رقم طبعة با وزير = (2926)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2047): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করি। অতঃপর তাঁকে স্পর্শ করে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো প্রচন্ড জ্বর!” জবাবে তিনি বলেন, “হ্যাঁ । আমার তোমাদের দুইজন ব্যক্তির সমান জ্বর হয়েছে।” আমি বললাম, “তবে নিশ্চয়ই আপনার জন্য দ্বিগুণ সাওয়াব হবে।” জবাবে তিনি বলেন, “হ্যাঁ ।” তারপর তিনি বলেন, “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, পৃথিবীর উপর যে কোন মুসলিম ব্যক্তির জ্বর বা অন্য কোন ভাবে কষ্ট হলে, তবে আল্লাহ এর বদৌলতে তার পাপসমূহ মোচন করে দেন, যেভাবে গাছ তার পাতা ঝরায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৩৮১; সহীহ মুসলিম: ২৫৭১; সুনান বাইহাকী: ৩/৩৭২; সহীহুল বুখারী: ৫৬৪৭; দারেমী: ২/৩১৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৪৭)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ الصَّوَّافُ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ - أَوْ أُمِّ الْمُسَيَّبِ - وَهِيَ تُرَفْرِفُ فَقَالَ: «مَا لَكِ يَا أُمَّ السَّائِبِ - أَوْ يَا أُمَّ الْمُسَيَّبِ - تَرَفْرِفِينَ؟ » قَالَتِ: الْحُمَّى لَا بَارِكَ اللَّهُ فِيهَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبِّي الْحُمَّى فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا ابْنِ آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»
رقم طبعة با وزير = (2927)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (715 و 1215): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মুস সায়িব অথবা রাবীর সন্দেহ তিনি বলেছেন, হে উম্মুল মুসাইয়িবের কাছে যান, এসময় তিনি কাঁপছিলেন, তখন তিনি বলেন, “হে উম্মুস সায়িব -অথবা রাবীর সন্দেহ তিনি বলেছেন, হে উম্মুল মুসাইয়িব, কী ব্যাপার তোমার? তুমি কাঁপছো?” জবাবে তিনি বলেন, “জ্বর। আল্লাহ তার মাঝে বারাকাহ না দিন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি জ্বরকে গালি দিয়ো না। কেননা এটি আদম সন্তানের পাপসমূহ দূর করে দেয় যেভাবে হাপর লোহার ময়লাকে দূর করে।”[1]
[1] মুসনাদ আবী ইয়ালা: ২০৮৩; সহীহ মুসলিম: ২৫৭৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৭১৫)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّهَا دَخَلَتْ عَلَيْهَا امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا تَسْتَطْعِمُ قَالَتْ: فَلَمْ تَجِدْ عِنْدِي إِلَّا تَمْرَةً وَاحِدَةً، فَأَعْطَيْتُهَا إِيَّاهَا، فَأَخَذْتُهَا فَشَقَّتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا شَيْئًا قَالَتْ: ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ، وَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ خَبَرَهَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ابْتُلِيَ بِشَيْءٍ مِنْ هَذِهِ الْبَنَاتِ، فَأَحْسَنَ صُحْبَتَهُنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ»
رقم طبعة با وزير = (2928)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3143): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তাঁর কাছে এক মহিলা তার দুই মেয়েকে নিয়ে আসে তাদের জন্য খাবার চাইতে। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “কিন্তু তাকে দেওয়ার মতো আমার কাছে একটি খেজুর ছাড়া আর কিছুই ছিল না। ফলে আমি সেটাই তাকে দিয়ে দেই। সে খেজুরটি নিয়ে তা চিরে দুই ভাগ করে তার দুই মেয়েকে দেয়। সেখান থেকে নিজে কিছুই খায়নি।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর সে দাঁড়ায় এবং বের হয়ে চলে যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলে, আমি তাঁকে সেই মহিলার বৃত্তান্ত বর্ণনা করি। তখন তিনি বলেন, “যাকে এরকম কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হবে, অতঃপর সে তাদের সাথে উত্তম আচরণ করে, তবে তারা তার জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/৩৩; তিরমিযী: ১৯১৩; সহীহুল বুখারী: ১৮১৪; সহীহ মুসলিম: ২৬২৯; সুনান বাইহাকী: ৭/৪৭৮; বাগাবী: ১৬১৮। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩১৪৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحُسَيْنِ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ، قَالَ: قَالَ صَعْصَعَةُ بْنُ مُعَاوِيَةَ، عَمُّ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ: أَتَيْتُ أَبَا ذَرٍ، بِالرَّبَذَةِ، فَقُلْتُ: يَا أَبَا ذَرٍّ، مَا مَالُكَ؟ فَقَالَ: مَالِي عَمَلِي، قُلْتُ: حَدِّثَنَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ لَهُمَا ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ، إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ»
رقم طبعة با وزير = (2929)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 89).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আহনাফ বিন কাইসের চাচা সো‘সো‘আহ বিন মুআবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাবাযা নামক জায়গায় আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসলাম। অতঃপর আমি তাকে বললাম, “হে আবূ যার, আপনার সহায়-সম্পদ কী আছে?” জবাবে তিনি বলেন, “আমার কর্মই আমার সম্পদ।” আমি বললাম, “আপনি এমন একটি হাদীস বলুন, যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন।” তখন তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে দুই মুসলিমের তিনজন সন্তান মারা যায়, যারা বালেগ হয়নি, তবে তাদের প্রতি দয়াপরবশ হয়ে মহান আল্লাহ তাদের দুইজনকে জান্নাতে প্রবেশ করাবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৫৯; নাসাঈ: ৪/২৪-২৫; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১৫০; তাবারানী আস সাগীর: ৮৭৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩৫; ইবনু মাজাহ: ১৬০৪; তিরমিযী: ১০৬১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৮৯)
