সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ১৫০: হাদিস ২,৯৮১-৩,০০০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ২,৯৮১

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُقَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «[ص:248] أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ»، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «خِيَارُكُمْ أَطْوَلُكُمْ أَعْمَارًا، وَأَحْسَنُكُمْ أَعْمَالًا»
رقم طبعة با وزير = (2970)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (1298)، ومضى برقم (484) معنعناً.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না?” সাহাবীগণ বললেন: জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে ব্যক্তি তোমাদের মাঝে দীর্ঘায়ূ এবং উত্তম চরিত্রের অধিকারী।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৩/২৫৪; বাযযার: ১৯৭১; মাজমা‘উয যাওয়াইদ: ৮/২২; মুসনাদ আহমাদ: ২/২৩৫; হাকিম: ১/৩৩৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ১২৯৮)

হাদিস ২,৯৮২

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، وَابْنُ أَبِي حَازِمٍ، يَزِيدُ أَحَدُهُمَا عَنْ صَاحِبِهِ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ: قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ، فَكَانَ إِسْلَامُهُمَا جَمِيعًا وَاحِدًا، وَكَانَ أَحَدُهُمَا أَشَدَّ اجْتِهَادًا مِنَ الْآخَرِ، فَغَزَا الْمُجْتَهِدُ فَاسْتُشْهِدَ، وَعَاشَ الْآخَرُ سَنَةً حَتَّى صَامَ رَمَضَانَ، ثُمَّ مَاتَ، فَرَأَى طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ خَارِجًا خَرَجَ مِنَ الْجَنَّةِ، فَأَذِنَ لِلَّذِي تُوُفِّيَ آخِرَهُمَا، ثُمَّ خَرَجَ فَأَذِنَ لِلَّذِي اسْتُشْهِدَ، ثُمَّ رَجَعَ إِلَى طَلْحَةَ، فَقَالَ: ارْجِعْ فَإِنَّهُ لَمْ يَأْنِ لَكَ، [ص:249] فَأَصْبَحَ طَلْحَةُ يُحَدِّثُ بِهِ النَّاسَ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَدَّثُوهُ الْحَدِيثَ، وَعَجِبُوا، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَانَ أَشَدَّ الرَّجُلَيْنِ اجْتِهَادًا، وَاسْتُشْهِدَ فِي سَبِيلِ اللَّهِ، وَدَخَلَ هَذَا الْجَنَّةَ قَبْلَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ قَدْ مَكَثَ هَذَا بَعْدَهُ بِسَنَةٍ؟ » قَالُوا: نَعَمْ. قَالَ: «وَأَدْرَكَ رَمَضَانَ فَصَامَهُ، وَصَلَّى كَذَا وَكَذَا فِي الْمَسْجِدِ فِي السَنَةِ؟ » قَالُوا: بَلَى، قَالَ: «فَلَمَّا بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ».
رقم طبعة با وزير = (2971) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «مَاتَ أَبُو سَلَمَةَ سَنَةَ أَرْبَعٍ [ص:251] وَتِسْعِينَ، وَقُتِلَ طَلْحَةُ سَنَةَ سِتٍّ وَثَلَاثِينَ يَوْمَ الْجَمَلِ»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (1/ 142).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null

বাংলা অনুবাদ

তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “বুলাই এলাকার দুইজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আগমন করে। তারা দুইজন এক সাথে ইসলাম গ্রহণ করেন। তাদের দুইজনের মধ্যে একজনের তুলনামুলক বেশি মোজাহাদা ছিল। অধিক মোজাহাদার অধিকারী সাহাবী জিহাদে অংশ গ্রহণ করে শহীদ হয়ে যান। অপরজন আরো এক বছর জীবিত থাকেন। এমনকি তিনি পরের রমযান মাস পান। তারপর তিনি মারা যান। অতপর তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন এক ব্যক্তি জান্নাত থেকে বের হয়েছেন, তিনি দুই ব্যক্তির মধ্যে যিনি পরে মারা গিয়েছেন, তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন। তারপর তিনি আবার বের হন এবং যিনি শাহাদাত বরণ করেছেন, তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন। তারপর তিনি তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ফিরে আসেন এবং বলেন, “আপনি ফিরে যান। কেননা জান্নাতে প্রবেশের সময় আপনার এখনোও আসেনি।” তারপর তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু সকালে লোকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে। লোকজন বিষয়টি নিয়ে তাঁর সাথে আলোচনা করেন এবং তারা বিস্ময়বোধ করেন। তারা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই দুই ব্যক্তির মাঝে যিনি অধিক মোজাহাদার অধিকারী ছিলেন এবং আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, তারপরেও তিনি পরে জান্নাতে প্রবেশ করেছেন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি কি তার পরে এক বছর পৃথিবীতে অবস্থান করেননি?” তারা জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি কি রমযানের সিয়াম পাননি এবং এক বছরে মাসজিদে এই এই সালাত আদায় করেনি?” তারা জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এখনও পর্যন্ত তাদের মাঝে আসমান-জমিনের মাঝের ব্যবধানের চেয়েও বেশি ব্যবধান রয়েছে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু ৯৪ হিজরীতে মারা যান আর তালহা রাদ্বিয়াল্লাহু আনহু ৩৬ হিজরীতে উষ্ট্রীর যুদ্ধের দিনে শাহাদাত বরণ করেন।”
[1] মুসনাদ আহমাদ: ১/১৬৩; ইবনু মাজাহ: ৩৯২৫; ‍সুনান বাইহাকী: ৩/৩৭১-৩৭২; সহীহ ইবনু খুযাইমাহ: ৩১০; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৭৪। হাদীসটির ব্যাপারে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৪২)

হাদিস ২,৯৮৩

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، بِبَغْدَادَ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ وَكَانَ يُسَمَّى شُعْبَةَ الصَّغِيرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، عَنْ ثَابِتِ بْنِ عَجْلَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ، كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ»
رقم طبعة با وزير = (2972)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1244).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي رجاله رجال البخاري غير سليم بن عامر فمن رجال مسلم

বাংলা অনুবাদ

উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইসলামে যে ব্যক্তির চুল পেঁকে যায়, এটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে।”[1]
[1] তাবারানী আল কাবীর: ১/৫৮; তিরমিযী: ১৬৩৪; নাসাঈ: ৬/২৭; মুসনাদ আহমাদ: ৪/২৩৫-২৩৬; সুনান বাইহাকী: ৯/১৬২; মুসনাদ আশ শিহাব: ৪৫৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৪৪)

হাদিস ২,৯৮৪

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ، بِنَسَا قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجَوَيْهِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي نَجِيحٍ السُّلَمِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ»
رقم طبعة با وزير = (2973)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইসলামে যে ব্যক্তির চুল পেকে যায়, এটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে।”[1]
[1] তাবারানী আল কাবীর: ১/৫৮; তিরমিযী: ১৬৩৪; নাসাঈ: ৬/২৭; মুসনাদ আহমাদ: ৪/২৩৫-২৩৬; সুনান বাইহাকী: ৯/১৬২; মুসনাদ আশ শিহাব: ৪৫৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৪৪।)

হাদিস ২,৯৮৫

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَنْتِفُوا الشَّيْبَ فَإِنَّهُ نُورٌ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ»
رقم طبعة با وزير = (2974) و (329)

تحقيق الشيخ ناصر الدين الألباني: تنبيه!! هذا الحديث تكرر في «طبعة باوزير» في موضعين الموضع الأول (329) وقال عنه الشيخ: حسن صحيح - «الصحيحة» (1243)، «التعليق الرغيب» (113/ 3). الموضع الثاني (2974) وقال عنه الشيخ: حسن - «الصحيحة» (1243). وأما في «طبعة المؤسسة» فلم يرد إلا في هذا الموضع. لكن الحديث مكرر ولا فرق بينهما أبدا لا في الإسناد ولا في المتن. - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা পাঁকা চুল তুলে ফেলবে না। কেননা কিয়ামতের দিন তা ‍নূর হবে। যে ব্যক্তির ইসলামে একটি চুল পাকে, এজন্য তার একটি সাওয়াব লেখা হয়, একটি গোনাহ মোচন করা হয় হয় এবং তার জন্য একটি মর্যাদা সমুন্নত করা হয়।”[1]
[1] আবূ দাঊদ: ৪২০২; তিরমিযী: ২৮২১; নাসাঈ: ৮/১৩৬; মুসনাদ আহমাদ: ২/১৭৯; ইবনু মাজাহ: ৩৭৩১; বাগাবী: ৩১৮১; সুনান বাইহাকী: ৭/৩১১; সহীহ ইবনু মুসলিম: ২৩৪১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। হাদীসটিকে শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাসান বলেছেন। (আস সহীহাহ: ১২৪৩; আত তা‘লীকুর রাগীব: ৩/১১৩)

হাদিস ২,৯৮৬

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو سَعِيدٍ [ص:254] الْأَشَجُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: لَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ تَبُوكَ سُئِلَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: «لَا يَأْتِي عَلَى النَّاسِ مِائَةُ سَنَةٍ وَعَلَى ظَهْرِ الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ» *
رقم طبعة با وزير = (2975)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (1100): م. * [نَفْسٌ مَنْفُوسَةٌ] قال الشيخ: زاد مسلم: «اليوم»؛ وهي ثابتة في حديث جابر - أيضا - الآتي بعده، وبدونها يفسد المعنى.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাবূক থেকে ফিরে আসেন, তখন তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি জবাবে বলেন, “মানুষের উপর যখন শতবর্ষ পূর্ণ হবে, তখন বর্তমান সময়ের কোন প্রাণী অবশিষ্ট থাকবে না।”[1]
[1] সহীহ মুসলিম: ২৫৩৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৪৪)

হাদিস ২,৯৮৭

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَبْلَ أَنْ يَمُوتَ بِشَهْرٍ: «تَسْأَلُونِي عَنِ السَّاعَةِ وَإِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ، وَأُقْسِمُ بِاللَّهِ: مَا عَلَى ظَهْرِ الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ الْيَوْمَ يَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ»
رقم طبعة با وزير = (2976)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» - أيضا -: م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর এক মাস আগে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো, অথচ এর ইলম একমাত্র আল্লাহর নিকট। আল্লাহর কসম, আজকে যেসব প্রাণী পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ বেঁচে থাকবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮৫; সহীহ মুসলিম: ২৫৩৮; তিরমিযী: ২২৫০; তাহাবী, শরহু মুশকিলুল আসার: ৩৭৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)

হাদিস ২,৯৮৮

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، يُحَدِّثُ [ص:256] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسْأَلُونِي عَنِ السَّاعَةِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ يَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ»
رقم طبعة با وزير = (2977)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আজকে যেসব প্রাণী পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ বেঁচে থাকবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮৫; সহীহ মুসলিম: ২৫৩৮; তিরমিযী: ২২৫০; তাহাবী, শরহু মুশকিলুল আসার: ৩৭৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)

হাদিস ২,৯৮৯

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ، حَدَّثَنَا ابْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ مُسَافِرٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، وَأَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَاةَ الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ، فَقَالَ: «رَأَيْتُمْ لَيْلَتَكُمْ هَذِهِ؟ فَإِنَّ عَلَى رَأْسِ مِائَةِ سَنَةٍ لَا يَبْقَى مِنْهَا مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الْأَرْضِ أَحَدٌ»
رقم طبعة با وزير = (2978)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» - أيضا -: ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ঈশার সালাত আদায় করেন। যখন তিনি সালাম ফেরান, তখন তিনি দাঁড়ান এবং বলেন, “তোমরা তোমাদের এই রাতটি লক্ষ্য করেছো? নিশ্চয়ই আজকে যারা পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ অবশিষ্ট থাকবে না।”[1]
[1] সহীহুল বুখারী: ১১৬; তাহাবী: ৩৭৪; সহীহ মুসলিম: ২৫৩৭; মুসনাদ আহমাদ: ২/৮৮; আবূ দাঊদ: ৪৩৪৮; তিরমিযী: ২২৫১; তাহাবী: ৩৭৩; নাসাঈ, আল কুবরা: ৫/২৯৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)

হাদিস ২,৯৯০

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْكُمْ مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ يَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ وَهِيَ حَيَّةٌ»
رقم طبعة با وزير = (2979)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» -أيضا-، «صحيح الأدب المفرد» (755): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে যারা বেঁচে আছে, একশ বছরের মাথায় কেউ বেঁচে থাকবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮৫; সহীহ মুসলিম: ২৫৩৮; তিরমিযী: ২২৫০; তাহাবী, শরহু মুশকিলুল আসার: ৩৭৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহুল আদাব)

হাদিস ২,৯৯১

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسْأَلُونَنِي عَنِ السَّاعَةِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ الْيَوْمَ تَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ»
رقم طبعة با وزير = (2980)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح الأدب» -أيضا-.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আজকে যেসব প্রাণী পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ বেঁচে থাকবে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৮৫; সহীহ মুসলিম: ২৫৩৮; তিরমিযী: ২২৫০; তাহাবী, শরহু মুশকিলুল আসার: ৩৭৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)

হাদিস ২,৯৯২

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودِ بْنِ سُلَيْمَانَ السَّعْدِيُّ، حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، وَيَحْيَى بْنُ أَكْثَمَ، قَالَا: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ الْمَوْتِ»
رقم طبعة با وزير = (2981)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «المشكاة» (1607)، «الإرواء» (682).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী তথা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ কর।”[1]
[1] তিরমিযী: ২৩০৭; ইবনু মাজাহ: ৪২৫৮; মুসনাদ আশ শিহাব: ৬৬৯; মুসনাদ আহমাদ: ২/২৯২; নাসাঈ: ৪/৪; বাগাবী: ১৪৪৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল)

হাদিস ২,৯৯৩

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ، فَمَا ذَكَرَهُ عَبْدٌ قَطُّ وَهُوَ فِي ضِيقٍ إِلَّا وَسَعَهُ عَلَيْهِ، وَلَا ذَكَرُهُ [ص:261] وَهُوَ فِي سَعَةٍ إِلَّا ضَيِّقَهُ عَلَيْهِ»
رقم طبعة با وزير = (2982)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الإرواء» -أيضا-.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ কর। কোন বান্দা যদি সংকীর্ণ অবস্থায় তা স্মরণ করে, তবে এটি তার জন্য সেটাকে প্রশস্ত করবে আর কোন ব্যক্তি স্বচ্ছলতার সময় তা স্মরণ করলে, এটি সেটিকে তার জন্য সংকুচিত করে ফেলবে।”[1] মূল বার্তা: মৃত্যুর স্মরণ মানুষের অন্তরকে নরম করে, অহংকার ও দুনিয়াপ্রীতি কমিয়ে দেয় এবং তাকওয়া বাড়ায়। এটা দুঃখের সময় সান্ত্বনা দেয় আর সুখের সময় সচেতন করে। - হাদিসবিডি
[1] তিরমিযী: ২৩০৭; ইবনু মাজাহ: ৪২৫৮; মুসনাদ আশ শিহাব: ৬৬৯; মুসনাদ আহমাদ: ২/২৯২; নাসাঈ: ৪/৪; বাগাবী: ১৪৪৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)

হাদিস ২,৯৯৪

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ»
رقم طبعة با وزير = (2983)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ।”[1]
[1] তিরমিযী: ২৩০৭; ইবনু মাজাহ: ৪২৫৮; মুসনাদ আশ শিহাব: ৬৬৯; মুসনাদ আহমাদ: ২/২৯২; নাসাঈ: ৪/৪; বাগাবী: ১৪৪৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)

হাদিস ২,৯৯৫

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُكْثِرُ أَنْ يَقُولَ: «أَكْثِرُوا مِنْ ذِكْرِ هَاذِمِ اللَّذَّاتِ»
رقم طبعة با وزير = (2984)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক পরিমাণে বলতেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ করো।”[1]
[1] তিরমিযী: ২৩০৭; ইবনু মাজাহ: ৪২৫৮; মুসনাদ আশ শিহাব: ৬৬৯; মুসনাদ আহমাদ: ২/২৯২; নাসাঈ: ৪/৪; বাগাবী: ১৪৪৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)

হাদিস ২,৯৯৬

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ، بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي السَّفَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا وَأُمِّي نُصْلِحُ خُصًّا لَنَا، فَقَالَ: «مَا هَذَا يَا عَبْدَ اللَّهِ؟ » قَالَ: قُلْتُ: خُصٌّ لَنَا نُصْلِحُهُ، فَقَالَ: «الْأَمْرُ أَسْرَعُ مِنْ ذَلِكَ»
رقم طبعة با وزير = (2985)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 132).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط الشيخين

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ও আমার মা আমাদের কুড়েঘর ঠিক করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ, এটা কী?” রাবী বলেন, “আমি বললাম, আমাদের কুড়েঘর, ঠিকঠাক করছি।” তখন তিনি বলেন, “(মৃত্যুর) ব্যাপারটি এর চেয়েও দ্রুততর।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/১৬১; তিরমিযী: ২৩৩৫; আবূ দাঊদ: ৫২৩৬; ইবনু মাজাহ: ৪১৬০; বাগাবী: ৪০৩০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৩২)

হাদিস ২,৯৯৭

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي السَّفَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: مَرَّ بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نُصْلِحُ خُصًّا لَنَا، فَقَالَ: «مَا هَذَا؟ » فَقُلْنَا: خُصٌّ لَنَا وَهَى، فَنَحْنُ نُصْلِحُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَرَى الْأَمْرَ إِلَّا أَعْجَلَ مِنْ ذَلِكَ»
رقم طبعة با وزير = (2986)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আমাদের কুড়েঘর ঠিক করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ, এটা কী?” তখন আমরা বললাম, আমাদের কুড়েঘরটি দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা তা ঠিকঠাক করছি।” তখন তিনি বলেন, “আমি তো (মৃত্যুর) ব্যাপারটিকে এর চেয়েও দ্রুততর মনে করি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/১৬১; তিরমিযী: ২৩৩৫; আবূ দাঊদ: ৫২৩৬; ইবনু মাজাহ: ৪১৬০; বাগাবী: ৪০৩০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৩২)

হাদিস ২,৯৯৮

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا ابْنُ آدَمَ، وَهَذَا أَجَلُهُ» وَوَضَعَ يَدَهُ عِنْدَ قَفَاهُ، ثُمَّ بَسَطَ يَدَهُ، فَقَالَ: «وَثَمَّ [ص:264] أَمَلُهُ وَثَمَّ أَمَلُهُ»
رقم طبعة با وزير = (2987)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (5277 / التحقيق الثاني).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এই হলো আদম সন্তান আর এই হলো তার আয়ূ।” তারপর তিনি তাঁর হাতকে মাথার পশ্চাৎভাগে রাখেন। তারপর তিনি তার হাতকে সম্প্রসারিত করেন এবং বলেন, “আর এখানে তার আশা-আকাঙ্খা এবং এখানে তার আশা-আকাঙ্খা।”[1]
[1] তিরমিযী: ২৩৩৪; বাগাবী: ৪০৯২; মুসনাদ আহমাদ: ৩/১২৩; ইবনু মাজাহ: ৪২৩২; সহীহুল বুখারী: ৬৪১৮; দারেমী: ৭০০। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৫২৭৭)

হাদিস ২,৯৯৯

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: أَتَيْنَا خَبَّابًا، نَعُودُهُ، وَقَدِ اكْتَوَى فِي بَطْنِهِ سَبْعًا، وَقَالَ: «لَوْلَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ، ثُمَّ ذَكَرَ مَنْ مَضَى مِنْ أَصْحَابِهِ، أَنَّهُمْ مَضَوْا لَمْ يَأْكُلُوا مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَإِنَّمَا بَقِينَا بَعْدَهُمْ حَتَّى نِلْنَا مِنَ الدُّنْيَا مَا لَا يَدْرِي أَحَدُنَا مَا يَصْنَعُ بِهِ إِلَّا أَنْ يُنْفِقَهُ فِي التُّرَابِ، وَإِنَّ الْمُسْلِمَ لَيُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا نَفَقَتَهُ [ص:266] فِي التُّرَابِ»
رقم طبعة با وزير = (2988)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2721): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

কাইস বিন আবূ হাযিম থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা খাব্বাব রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতার সময় দেখতে যাই। এসময় তিনি তার পেটে (গরম লোহার) সাতটি দাগ দিয়েছিলেন। তিনি বলেন, “যদি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন, তবে অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম। তারপর তিনি সেসব সাহাবীদের কথা স্মরণ করেন, যারা পূর্বে মারা গিয়েছেন। তারা গত হয়ে গেছেন এমন অবস্থায় যে, তারা তাদের পুণ্যের কোন কিছু ভোগ করে যাননি। আর আমরা তাদের পরে বেঁচে আছি। আমরা দুনিয়ার অনেক কিছুই পেয়েছি। আমরা কেউ জানি না, এর সাথে কী আচরণ করা হবে। তবে যা মানুষ মাটিতে (স্থাপনা তৈরিতে) যা খরচ করে (সেটার ব্যাপারটি আমাদের জানা আছে)। মুসলিম ব্যক্তির প্রতিটি জিনিসে সাওয়াব দেওয়া হয়, তবে সেটা ব্যতিত যা মানুষ মাটিতে (স্থাপনা তৈরিতে) খরচ করে।”[1]
[1] হুমাইদী: ১৫৪; তাবারানী: ৪/৩৬৩৩; সহীহ মুসলিম: ২৬৮১; মুসনাদ আহমাদ: ৫/১০৯; সহীহুল বুখারী: ৫৬৭২; নাসাঈ: ৪/৪; সুনান বাইহাকী: ৩/৩৭৭; তিরমিযী: ৯৭০; মুসনাদ আশ শিহাব: ১০৪৬; হাকিম: ৩/৩৮৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭২১)

হাদিস ৩,০০০

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ، إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ يَزْدَادُ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ يَسْتَعْتِبُ»
رقم طبعة با وزير = (2989)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - المصدر نفسه.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে। হয়তো সে সৎকর্মশীল, অতঃপর হয়তো তার কল্যাণ আরো বৃদ্ধি পাবে অথবা সে মন্দ কর্মসম্পাদনকারী, অতঃপর হয়তো সে আল্লাহকে সন্তুষ্ট করবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৬৩; নাসাঈ: ৪/২; তিরমিযী: ২৪০৩; বাগাবী: ১৪৪৫; সহীহুল বুখারী: ৫৬৭৩; দারেমী: ২/৭০৯; সুনান বাইহাকী: ৩/৩৭৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৮৯)