সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ১৫৩: হাদিস ৩,০৪১-৩,০৬০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَطِيَّةَ، [ص:314] عَنْ جَدَّتِهِ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، جَمَعَ نِسَاءَ الْأَنْصَارِ فِي بَيْتٍ، فَأَرْسَلَ إِلَيْنَا عُمَرَ بْنَ الْخَطَّابِ، فَقَامَ عَلَى الْبَابِ فَسَلَّمَ عَلَيْنَا، فَرَدَدْنَا عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ قَالَ: أَنَا رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْكُنَّ، قَالَتْ: فَقُلْنَا مَرْحَبًا بِرَسُولِ اللَّهِ، وَبِرَسُولِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «تُبَايِعْنَنِي عَلَى أَنْ لَا تُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا، وَلَا تَزْنِينَ، وَلَا تَسْرِقْنَ، الْآيَةُ»؟ قَالَتْ: فَقُلْنَا: نَعَمْ، قَالَتْ: فَمَدَّ يَدَهُ مِنْ خَارِجِ الْبَيْتِ، وَمَدَدْنَا أَيْدِيَنَا مِنْ دَاخِلِ الْبَيْتِ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ اشْهَدْ، قَالَتْ: «وَأَمَرَنَا بِالْعِيدِ، وَأَنْ نُخْرِجَ فِيهِ الْحُيَّضَ وَالْعُتَّقَ، وَلَا جُمُعَةَ عَلَيْنَا، وَنَهَانَا عَنِ اتِّبَاعِ الْجَنَازَةِ». قَالَ إِسْمَاعِيلُ: فَسَأَلْتُ جَدَّتِي عَنْ قَوْلِهِ: وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ
[الممتحنة: 12] قَالَتْ: «نَهَانَا عَنِ النِّيَاحَةِ»
رقم طبعة با وزير = (3030)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - والأمر بإخراج الحُيَّض في «الصحيحين» - «حجاب المرأة» (25 - 26).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
বাংলা অনুবাদ
উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করেন, তখন তিনি আনসারী নারীদের এক বাড়িতে একত্রিত করেন। অতঃপর তিনি আমাদের কাছে উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে পাঠান। তিনি দরজার উপর দাঁড়িয়ে আমাদের সালাম দেন। আমরা তাঁর সালামের জবাব দেই। তারপর তিনি বলেন, “আমি তোমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক।” রাবী বলেন, “আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বার্তাবাহককে স্বাগতম।” তিনি বললেন, “তোমরা কি আমার কাছে এই মর্মে বাইয়াত গ্রহণ করবে যে, তোমরা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না...। -সূরা মুমতাহিনাহ: ১২)?” রাবী বলেন, আমরা বললাম, “জ্বী, হ্যাঁ।” রাবী বলেন, “তারপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু ঘরের বাহির থেকে হাত বাড়িয়ে দেন আর আমরাও ঘরের ভিতর থেকে হাত বাড়িয়ে দেই। তারপর তিনি বলেন, “হে আল্লাহ, আপনি সাক্ষ্যি থাকুন।” রাবী বলেন, “তিনি আমাদেরকে ঈদের সালাত আদায় করার, ঈদে ঋতুবতী ও যুবতীদের বের হওয়ার জন্য নির্দেশ দেন। আমাদের উপর কোন জুম‘আহ নেই এবং তিনি আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করেন।”[1] ইসমাঈল রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আমি আমার দাদীকে এই বক্তব্য সম্পর্কে জিজ্ঞেস করলাম, “আর তারা সৎ কাজে আপনার অবাধ্যচারণ করবে না। -সূরা মুমতাহিনাহ: ১২), আমার দাদী জবাবে বলেন, “তিনি আমাদেরকে কারো মৃত্যুতে বিলাপ করতে নিষেধ করেছেন।”
[1] তাবারানী: ২৫/৮৫; আবূ দাঊদ: ১১৩৯; মুসনাদ আহমাদ: ৫/৮৫; আবূ ইয়ালা: ২২৬; সুনান বাইহাকী: ৩/১৮৪; মাজমাউয যাওয়াইদ: ৬/৩৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (হিজাবুল মার‘আহ: ২৫-২৬)
মূল আরবি
أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ، فَإِنْ تَكُ خَيْرًا تُقَدِّمُونَهَا إِلَيْهِ، وَإِنَّ تَكُ شَرًّا تَضَعُونَهَا عَنْ رِقَابِكُمْ»
رقم طبعة با وزير = (3031)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1477): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের জানাযার বিষয়ে দ্রুততা অবলম্বন করবে। যদি সে ভালো হয়ে থাকে, তবে তোমরা তাকে সেদিকে পাঠিয়ে দিলে আর যদি সে মন্দ হয়, তবে তোমরা তাকে তোমাদের কাঁধ থেকে রেখে দিলে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৪০; সহীহ মুসলিম: ৯৪৪; তিরমিযী: ১০১৫; ইবনু মাজাহ: ১৪৭৭; হুমাইদী: ১০২২; নাসাঈ: ৪/৪১-৪২; আবূ দাঊদ: ৩১৮১; ইবনুল জারূদ: ৫২৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৭৭)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ جَنَازَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، وَخَرَجَ زِيَادٌ يَمْشِي بَيْنَ يَدَيْ سَرِيرِهِ، وَرِجَالٌ يُسْتَقْبَلُونَ السَّرِيرَ، وَيُدَاسُونَ عَلَى أَعْقَابِهِمْ يَقُولُونَ: رُوَيْدًا رُوَيْدًا بَارِكَ اللَّهُ فِيكُمْ، حَتَّى إِذَا كُنَّا فِي بَعْضِ الْمِرْبَدِ، لَحِقَنَا أَبُو بَكْرَةَ عَلَى بَغْلَةٍ، فَلَمَّا رَأَى أُولَئِكَ وَمَا يَصْنَعُونَ، حَمَلَ عَلَيْهِمْ بَغْلَتَهُ، وَأَهْوَى إِلَيْهِمْ بِسَوْطِهِ، وَقَالَ: «خَلُّوا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّا نَكَادُ أَنْ نَرْمُلَ بِهَا رَمَلًا» قَالَ: فَجَاءَ الْقَوْمُ، وَأَسْرَعُوا الْمَشْيَ، وَأَسْرَعَ زِيَادٌ الْمَشْيَ
رقم طبعة با وزير = (3032)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «النسائي» (1912 و 1913).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুর রহমান বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহুর জানাযায় উপস্থিত ছিলাম। আর যিয়াদ তার খাটিয়ার সামনে দিয়ে হেঁটে যায়। লোকজন খাটিয়াকে সামনে রেখে পায়ের গোড়ালীর উপর উল্টাভাবে চলে এবং তারা বলছিল, “ধীরে চল, ধীরে চল। আল্লাহ তোমাদের উপর বারাকাহ দিন। এভাবে যখন আমরা মিরবাদের পথিমধ্যে ছিলাম, তখন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু খচ্চরের উপর আরোহন করে আমাদের সাথে যুক্ত হন। যখন তিনি তাদেরকে এবং তাদের কৃতকর্ম দেখেন, তখন তিনি তার খচ্চরকে তাদের দিকে চাবুক দিয়ে দ্রুত চালিত করেন এবং বলেন, “রাস্তা ছাড়ো। ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, অবশ্যই আমি দেখেছি যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছি। আমরা জানাযা নিয়ে প্রায় দৌড়ে চলেছি।” রাবী বলেন, “তারপর লোকজনও দ্রুত দ্রুত হেঁটে আসে আর যিয়াদও দ্রুত হাঁটা শুরু করে।”[1]
[1] নাসাঈ: ৪/৪৩; আবূ দাঊদ: ৩১৮২; মুসনাদ আহমাদ: ৫/৩৬; আত তায়ালিসী: ৮৮৩; সুনান বাইহাকী: ৪/২২; তাহাবী: ১/৪৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (নাসাঈ: ১৯১২-১৯১৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: «لَقَدْ رَأَيْتُنَا وَأَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَكَادُ أَنْ يُرْمَلَ بِالْجَنَائِزِ رَمَلًا»
رقم طبعة با وزير = (3033)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات
বাংলা অনুবাদ
আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা দেখেছি যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছি। তিনি জানাযা নিয়ে প্রায় দৌড়ে চলেছেন।”[1]
[1] নাসাঈ: ৪/৪৩; আবূ দাঊদ: ৩১৮২; মুসনাদ আহমাদ: ৫/৩৬; আত তায়ালিসী: ৮৮৩; সুনান বাইহাকী: ৪/২২; তাহাবী: ১/৪৭৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (নাসাঈ: ১৯১২-১৯১৩)
মূল আরবি
أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا «يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ»
رقم طبعة با وزير = (3034)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1482).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমকে দেখেছেন, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮১; নাসাঈ: ৪/৪৩; মুসনাদ আহমাদ: ৫/৩৭; হাকিম: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮২)
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْكُوفِيُّ، قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ كَانُوا «يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ»
رقم طبعة با وزير = (3035)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুম, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮১; নাসাঈ: ৪/৪৩; মুসনাদ আহমাদ: ৫/৩৭; হাকিম: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮২)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ الْفَارِسِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، غَيْرَ مَرَّةٍ أَشْهَدُ لَكَ عَلَيْهِ قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ «يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ». فَقِيلَ لِسُفْيَانَ: فِيهِ وَعُثْمَانَ؟ قَالَ: لَا أَحْفَظُهُ، قِيلَ لَهُ: فَإِنَّ بَعْضَ النَّاسِ لَا يَقُولُهُ إِلَّا عَنْ سَالِمٍ، فَقَالَ: حَدَّثَنَاهُ الزُّهْرِيُّ غَيْرَ مَرَّةٍ أَشْهَدُ لَكَ عَلَيْهِ، وَقِيلَ لَهُ: فَإِنَّ ابْنَ جُرَيْجٍ، يَقُولُهُ كَمَا تَقُولُهُ، وَيَزِيدُ فِيهِ عُثْمَانَ، فَقَالَ سُفْيَانُ: لَمْ أَسْمَعْهُ ذَكَرَ عُثْمَانَ
رقم طبعة با وزير = (3036)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমকে দেখেছি, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।”[1] অতঃপর সুফিয়ান বিন উআইনাহ রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়, “আর উসমান রাদ্বিয়াল্লাহু আনহু?” জবাবে তিনি বলেন, “এই ব্যাপারে আমার হাদীস আয়ত্বে নেই।” তাকে বলা হলো, “কিছু লোক হাদীসটিকে কেবল সালিমের সূত্রে বর্ণনা করেন।” তখন তিনি বলেন, “আমাদেরকে ইমাম যুহরী এই হাদীসটি একাধিকবার বর্ণনা করেছেন। আমি তোমাদের কাছে সাক্ষ্য দিয়ে বলছি।” তাকে আবারো বলা হলো, “আপনি যেভাবে বর্ণনা করেন, সেভাবে ইবনু জুরাইযও বর্ণনা করেন, তবে তিনি সেখানে উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর নাম বৃদ্ধি করেন।” জবাবে তিনি বলেন, “আমি ইমাম যুহরীর কাছে উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করতে শুনিনি।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮১; নাসাঈ: ৪/৪৩; মুসনাদ আহমাদ: ৫/৩৭; হাকিম: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮২)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَيِ الْجَنَازَةِ، قَالَ: «وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَيْهَا، وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ». قَالَ الزُّهْرِيُّ: «وَكَذَلِكَ السُّنَّةُ»
رقم طبعة با وزير = (3037)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 187).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
সালিম বিন আব্দুল্লাহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু জানাযার সামনে হেঁটে চলেছেন এবং তিনি বলেছেন যে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুম, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮১; নাসাঈ: ৪/৪৩; মুসনাদ আহমাদ: ৫/৩৭; হাকিম: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/১৮৭)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرَّاكِبُ [ص:321] فِي الْجَنَازَةِ خَلْفَ الْجَنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
رقم طبعة با وزير = (3038)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1481 و 1507).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
বাংলা অনুবাদ
মুগীরাহ বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরোহী ব্যক্তি জানাযার পিছনে চলবে, পদব্রজ ব্যক্তি যেখান দিয়ে ইচ্ছা চলবে আর শিশুদের জানাযা সালাত আদায় করা হবে।”[1]
[1] তাবারানী: ১০৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৮০; মুসনাদ আহমাদ: ৪/২৪৭; তিরমিযী: ১০৩১; নাসাঈ: ৪/৫৫; ইবনু মাজাহ: ১৪৮১; হাকিম: ১/৩৫৫; সুনান বাইহাকী: ৪/৮; আবূ দাঊদ: ৩১৮০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮১)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ، قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ مَرَّتْ بِنَا جَنَازَةٌ، فَقَامَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا ذَهَبْنَا لِنَحْمِلَ، إِذَا هِيَ جَنَازَةُ يَهُودِيٍّ، قَالَ: «إِنَّ لِلْمَوْتِ فَزَعًا، فَإِذَا رَأَيْتُمْ جَنَازَةً فَقُومُوا»
رقم طبعة با وزير = (3039)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1543): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
বাংলা অনুবাদ
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমন সময় আমাদের পাশ দিয়ে একটি জানাযা অতিক্রম করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান। অতঃপর যখন আমরা তা বহন করার জন্য যাই, তখন আমরা দেখতে পাই যে, সেটা একজন ইয়াহুদীর জানাযা। সেসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই মৃত্যুর বিষয়টি ভয়াবহ। কাজেই যখন তোমরা জানাযা দেখতে পাবে, তখন তোমরা দাঁড়িয়ে যাবে।”[1]
[1] আবূ দাঊদ: ৩১৭৪; মুসনাদ আহমাদ: ৩/৩৫৪; সহীহুল বুখারী: ১৩১১; সহীহ মুসলিম: ৯৪০; নাসাঈ: ৪/৪৫; সুনান বাইহাকী: ৪/২৬; তাহাবী: ১/৪৮৬; ইবনু মাজাহ: ১৫৪৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৫৪৩)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ، فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ»
رقم طبعة با وزير = (3040)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আমির বিন রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা জানাযা দেখবে, তখন তোমরা দাঁড়িয়ে থাকবে, যতক্ষন না জানাযা তোমাদেরকে পিছনে রেখে চলে যায় অথবা তা রেখে দেওয়া হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪৪৫; সহীহুল বুখারী: ১৩০৭; সহীহ মুসলিম: ৯৫৮; আবূ দাঊদ: ৩১৭২; ইবনু মাজাহ: ১৫৪২; তাহাবী: ১/৪৮৬; সুনান বাইহাকী: ৪/২৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৯৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৪০)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ الْعَدَوِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا لَهَا حَتَّى تُخَلِّفَكُمْ»
رقم طبعة با وزير = (3041)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আমির বিন রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা জানাযা দেখবে, তখন তোমরা দাঁড়িয়ে থাকবে, যতক্ষন না জানাযা তোমাদেরকে পিছনে রেখে চলে যায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪৪৫; সহীহুল বুখারী: ১৩০৭; সহীহ মুসলিম: ৯৫৮; আবূ দাঊদ: ৩১৭২; ইবনু মাজাহ: ১৫৪২; তাহাবী: ১/৪৮৬; সুনান বাইহাকী: ৪/২৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩৯৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৪০)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ سَيْفٍ الْمَعَافِرِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَمُرُّ بِنَا جَنَازَةُ الْكَافِرِ أَفَنَقُومُ لَهَا؟ قَالَ: «نَعَمْ [ص:325] فَقُومُوا لَهَا، فَإِنَّكُمْ لَسْتُمْ تَقُومُونَ لَهَا، إِنَّمَا تَقُومُونَ إِعْظَامًا لِلَّذِي يَقْبِضُ الْأَرْوَاحَ»
رقم طبعة با وزير = (3042)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (1186 / التحقيق الثاني).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي رجاله ثقات رجال الصحيح غير بيعة بن سيف
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পাশ দিয়ে কাফির ব্যক্তির জানাযা অতিক্রম করে, আমরা কি তার জন্য দাঁড়াবো?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। তোমরা দাঁড়াবে। কেননা তোমরা বস্তুত তার জন্য দাঁড়াচ্ছো না; তোমরা দাঁড়াচ্ছো তার সম্মানে, যিনি রূহসমূহ কবয করে থাকেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৬৮; বাযযার: ৮৩৬; তাহাবী: ১/৪৮৬; হাকিম: ১/৩৫৭; সুনান বাইহাকী: ৪/২৭; মাজমাউয যাওয়াইদ: ৩/২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (মিশকাত: ১১৮৬)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ الْأَنْصَارِيِّ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَقُومُ فِي الْجَنَازَةِ، ثُمَّ جَلَسَ»
رقم طبعة با وزير = (3043)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (100): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযা দেখার পর দাঁড়াতেন, তারপর তিনি বসতেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩২; আবূ দাঊদ: ৩১৭৫; সুনান বাইহাকী: ৪/২৭; বাগাবী: ১৪৮৭; সহীহ মুসলিম: ৯৬২; আবূ ইয়ালা: ২৮৮; তাহাবী: ১/৪৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০০)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: «قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْجَنَائِزِ حَتَّى تُوضَعَ، ثُمَّ قَعَدَ»
رقم طبعة با وزير = (3044)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال الصحيح غير يزيد بن موهب وهو ثقة
বাংলা অনুবাদ
আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযা দেখার পর জানাযা না রাখা পর্যন্ত দাঁড়াতেন, তারপর তিনি বসতেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৩২; আবূ দাঊদ: ৩১৭৫; সুনান বাইহাকী: ৪/২৭; বাগাবী: ১৪৮৭; সহীহ মুসলিম: ৯৬২; আবূ ইয়ালা: ২৮৮; তাহাবী: ১/৪৮৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৩১২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০০)
মূল আরবি
أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا [ص:327] مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا وَاقِدُ بْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ، قَالَ: شَهِدْتُ جَنَازَةً فِي بَنِي سَلِمَةَ، فَقُمْتُ، فَقَالَ لِي نَافِعُ بْنُ جُبَيْرٍ، اجْلِسْ، فَإِنِّي سَأُخْبِرُكَ فِي هَذَا بِثَبْتٍ، حَدَّثَنِي مَسْعُودُ بْنُ الْحَكَمِ، أَنَّهُ سَمِعَ عَلِيًّا، بِرَحْبَةِ الْكُوفَةِ يَقُولُ لِلنَّاسِ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُنَا بِالْقِيَامِ فِي الْجَنَازَةِ، ثُمَّ جَلَسَ بَعْدَ ذَلِكَ، وَأَمَرَ بِالْجُلُوسِ»
رقم طبعة با وزير = (3045)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (100 - 101).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
মাসউদ বিন হাকাম থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে কুফার প্রাঙ্গনে বলতে শুনেছেন, তিনি লোকদের উদ্দেশ্যে বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাযা দেখে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তারপর তিনি বসেছেন এবং লোকদেরকেও বসার আদেশ করেছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৮২; আবূ ইয়ালা: ২৭৩; সুনান বাইহাকী: ৪/২৭; তাহাবী: ১/৪৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০০)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا دُعِيَ إِلَى جَنَازَةٍ سَأَلَ عَنْهَا، فَإِنْ أُثْنِيَ عَلَيْهَا خَيْرًا قَامَ فَصَلَّى، وَإِنْ أُثْنِيَ عَلَيْهَا شَرًّا قَالَ لِأَهْلِهَا: «شَأْنُكُمْ بِهَا»، وَلَمْ يُصَلِّ عَلَيْهَا.
رقم طبعة با وزير = (3046) قَالَ أَبُو حَاتِمٍ: «تَرْكُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَنْ وَصَفْنَا نَعَتَهُ، كَانَ ذَلِكَ قَصْدَ التَّأْدِيبِ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُمَّتِهِ، كَيْلَا يَرْتَكِبُوا مِثْلَ [ص:329] ذَلِكَ الْفِعْلِ، لَا أَنَّ الصَّلَاةَ غَيْرُ جَائِزَةٍ عَلَى مَنْ أَتَى مِثْلَ مَا أَتَى مَنْ لَمْ يُصَلِّ عَلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (109).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোন জানাযার সালাতের জন্য আহবান করা হতো, তখন তিনি তার সম্পর্কে জিজ্ঞাসা করতেন, যদি তার প্রশংসা করা হতো, তখন তিনি দাঁড়াতেন এবং সালাত আদায় করতেন আর যদি তার সম্পর্কে মন্দ বলা হতো, তবে তিনি তার পরিবারের লোকদের বলতেন, “তোমরা এটি সমাধা করে নাও।” তিনি নিজে তার জানাযা সালাত আদায় করতেন না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমরা যে ব্যক্তির কথা বর্ণনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার জানাযার সালাত না আদায় করার কারণ হলো তাঁর পক্ষ থেকে উম্মতকে এই ব্যাপারে শিক্ষা দেওয়া, যাতে তারা এরকম কাজ না করে। এটা উদ্দেশ্য নয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জানাযার সালাত আদায় করেননি, তার মতো যে কাজ করবে, তার জানাযার সালাত আদায় করা জায়েয নেই।”
[1] মুসনাদ আহমাদ: ৫/২৯৯; হাকিম: ১/৩৬৪; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/৩-৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৯)
মূল আরবি
أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِجِنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ: «أَعَلَيْهِ دَيْنٌ؟ » قَالُوا: نَعَمْ دِينَارَيْنِ. قَالَ: «تَرَكَ لَهُمَا وَفَاءً؟ » قَالُوا: لَا. قَالَ: «فَصَلُّوا عَلَى صَاحِبِكُمْ» قَالَ أَبُو قَتَادَةَ: هُمَا إِلَيَّ يَا رَسُولَ اللَّهِ، فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رقم طبعة با وزير = (3047)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «أحكام الجنائز» (ص 111).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل محمد بن عمرو وهو ابن علقمة الليثي فإن حديثه لا يرتقي إلى الصحة
বাংলা অনুবাদ
আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করার জন্য একটি জানাযা আনা হলো। তখন তিনি বলেন, “তার কি ঋণ আছে?” লোকজন বললো, “জ্বী, হ্যাঁ। দুই দীনার ঋণ আছে।” তিনি জিজ্ঞেস করলেন, “তা পরিশোধ করার জন্য কি সহায়-সম্পদ রেখে গেছে?” জবাবে তারা বললেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের সঙ্গীর জানাযার সালাত আদায় করে নাও।” তখন আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা পরিশোধ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম।” তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২৯৭; দারেমী: ২/২৬৩; তিরমিযী: ১০৬৯; নাসাঈ: ৪/৬৫; ইবনু মাজাহ: ২৪০৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫২৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১১)
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ، قَالَ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِجِنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، وَقَالَ: «عَلَيْهِ دَيْنٌ؟ » قَالُوا: عَلَيْهِ دِينَارَانِ، فَقَالَ: [ص:330] صَلُّوا عَلَى صَاحِبِكُمْ قَالَ أَبُو قَتَادَةَ: إِلَيَّ يَا رَسُولَ اللَّهِ هُمَا عَلَيَّ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ
رقم طبعة با وزير = (3048)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করার জন্য একটি জানাযা আনা হলো। তখন তিনি বলেন, “তার কি ঋণ আছে?” লোকজন বললো, “জ্বী, হ্যাঁ। দুই দীনার ঋণ আছে।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের সঙ্গীর জানাযার সালাত আদায় করে নাও।” আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা পরিশোধ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম।” তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হন এবং তার জানাযার সালাত আদায় করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/২৯৭; দারেমী: ২/২৬৩; তিরমিযী: ১০৬৯; নাসাঈ: ৪/৬৫; ইবনু মাজাহ: ২৪০৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫২৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১১)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا أُتِيَ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِيُصَلِّيَ عَلَيْهِ، فَقَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَإِنَّ عَلَيْهِ دَيْنًا» فَقَالَ أَبُو قَتَادَةَ: أَنَا أَكْفُلُ بِهِ قَالَ: «بِالْوَفَاءِ؟ » قَالَ: بِالْوَفَاءِ، فَصَلَّى عَلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ عَلَيْهِ ثَمَانِيَةَ عَشَرَ - أَوْ سَبْعَةَ عَشَرَ دِرْهَمًا -
رقم طبعة با وزير = (3049)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
বাংলা অনুবাদ
আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করার জন্য এক ব্যক্তির জানাযা আনা হলো। তখন তিনি বলেন, “তোমরা তোমাদের সঙ্গীর জানাযার সালাত আদায় করে নাও। কেননা তার ঋণ আছে।” তখন আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি তা পরিশোধ করার দায়িত্ব নিলাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “পুরোপুরি?” জবাবে তিনি বলেন, “পুরোপুরি।”তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তার জানাযার সালাত আদায় করেন। সেসময় সেই ব্যক্তির উপর ১৭/১৮ দিরহাম ঋণ ছিল।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৩১১; দারেমী: ২/২৬৩; তিরমিযী: ১০৬৯; নাসাঈ: ৪/৬৫; ইবনু মাজাহ: ২৪০৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫২৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১১)
