সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ১৫৪: হাদিস ৩,০৬১-৩,০৮০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ৩,০৬১

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ مَا كَانَ عَلَيْهِ دَيْنٌ»
رقم طبعة با وزير = (3050)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (2915).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির আত্না ঝুলন্ত থাকে, যতক্ষন পর্যন্ত তার ঋণ থাকে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৪০; তিরমিযী: ১০৭৯; ইবনু মাজাহ: ২৪১৩; দারেমী: ২/২৬২; আত তায়ালিসী: ২৩৯০; সুনান বাইহাকী: ৬/৭৬; বাগাবী: ২১৪৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৯২৫)

হাদিস ৩,০৬২

মূল আরবি

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ سَلْمٍ الْأَصْبَهَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِصَامِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، [ص:332] عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ، وَاشْتَدَّ غَضَبُهُ، وَعَلَا صَوْتُهُ كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ قَالَ: صُبِّحْتُمْ مُسِّيتُمْ قَالَ: وَكَانَ يَقُولُ: «أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، وَمَنْ تَرَكَ مَالًا، فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا، فَعَلَيَّ وَإِلَيَّ، فَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ»
رقم طبعة با وزير = (3051)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2618)، «الجنائز» (29 - 30).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح

বাংলা অনুবাদ

জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলোচনা করতেন, তখন তাঁর দুই গাল লাল হয়ে যেতো, তাঁর ক্রোধ প্রকট হয়ে যেতো, তাঁর আওয়াজ বুলন্দ হতো, যেন সৈন্যদের সতর্ক করে বলছেন, “তোমরা ভোরে হামলার শিকার হবে, তোমরা সন্ধায় হামলার শিকার হবে।” তিনি বলতেন, “আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও বেশি নিকটবর্তী। যে ব্যক্তি কোন সম্পদ রেখে (মারা) যায়, সেটা তার পরিবারের জন্য। আর যে ব্যক্তি কোন ঋণ বা ছোট সন্তানাদি রেখে (মারা) যায়, তবে তা পরিশোধ করা এবং তাদের ভরণপোষন আমার দায়িত্ব। কেননা আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও বেশি নিকটবর্তী।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩৭-৩৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫২৬২; সহীহ মুসলিম: ৮৬৭; নাসাঈ: ৩/১৮৮; সুনান বাইহাকী: ৬/৩৫১; ইবনু মাজাহ: ৪৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৯-৩০)

হাদিস ৩,০৬৩

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:333] إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ الرَّجُلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَاتَ وَعَلَيْهِ دَيْنٌ سَأَلَ: «هَلْ لَهُ وَفَاءٌ؟ » فَإِذَا قِيلَ: نَعَمْ، صَلَّى عَلَيْهِ، وَإِذَا قِيلَ: كَلَّا قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ» فَلَمَّا فَتْحَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفُتُوحَ قَالَ: «أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، مَنْ تَرَكَ دَيْنًا فَعَلَيَّ، وَمَنْ تَرَكَ مَالًا فَلِلْوَارِثِ»
رقم طبعة با وزير = (3052)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2619)، «أحكام الجنائز» (111/ 4) «أحاديث البيوع»: ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন ব্যক্তি ঋণগ্রস্থ অবস্থায় মারা গেলে, তিনি জিজ্ঞেস করতেন, “ঋণ পরিশোধ করার মতো তার কোন সহায়-সম্পদ আছে কি?” যখন “হ্যাঁ” বলা হতো, তখন তিনি তার জানাযার সালাত আদায় করতেন। আর যখন ‘না’ বলা হতো, তখন তিনি বলতেন, “তোমরা তোমাদের সঙ্গীর সালাত আদায় করো।” তারপর যখন মহান আল্লাহ বিভিন্ন বিজয় দান করলেন, তখন তিনি বলেন, “আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও বেশি নিকটবর্তী। যে ব্যক্তি কোন ঋণ রেখে (মারা) যায়, তবে তা পরিশোধ করার দায়িত্ব আমার আর যে ব্যক্তি কোন সম্পদ রেখে (মারা) যায়, সেটা তার উত্তরাধিকারীদের জন্য।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩৭-৩৩৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫২৬২; সহীহ মুসলিম: ৮৬৭; নাসাঈ: ৩/১৮৮; সুনান বাইহাকী: ৬/৩৫১; ইবনু মাজাহ: ৪৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪/১১১)

হাদিস ৩,০৬৪

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا يُصَلِّي عَلَى رَجُلٍ مَاتَ وَعَلَيْهِ دَيْنٌ، فَأُتِيَ بِمَيِّتٍ فَقَالَ: «أَعَلَيْهِ دَيْنٌ؟ » فَقَالُوا: نَعَمْ دِينَارَانِ. فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، فَقَالَ أَبُو قَتَادَةَ: هُمَا عَلَيَّ يَا رَسُولَ اللَّهِ، فَصَلَّى عَلَيْهِ، فَلَمَّا فَتْحَ اللَّهُ عَلَى رَسُولِهِ قَالَ: «أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ، فَمَنْ تَرَكَ دَيْنًا [ص:335] فَعَلَيَّ وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ»
رقم طبعة با وزير = (3053)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 27).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করার জন্য একটি জানাযা আনা হলো। তখন তিনি বলেন, “তার কি ঋণ আছে?” লোকজন বললো, “জ্বী, হ্যাঁ। দুই দীনার ঋণ আছে।” তিনি জিজ্ঞেস করলেন, “তা পরিশোধ করার জন্য কি সহায়-সম্পদ রেখে গেছে?” জবাবে তারা বললেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের সঙ্গীর জানাযার সালাত আদায় করে নাও।” তখন আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা পরিশোধ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম।” তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেন। তারপর যখন মহান আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিজয় দান করলেন, তখন তিনি বলেন, “আমি প্রত্যেক মুমিনের জন্য তার নিজের চেয়েও বেশি নিকটবর্তী। কাজেই যে ব্যক্তি কোন ঋণ রেখে (মারা) যায়, তা পরিশোধ করার দায়িত্ব আমার আর যে ব্যক্তি কোন সম্পদ রেখে (মারা) যায়, সেটা তার উত্তরাধিকারীদের জন্য।” [1]
[1] নাসাঈ: ৪/৬৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫২৫৭; আবূ দাঊদ: ৩৩৪৩; সুনান বাইহাকী: ৬/৭৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭)

হাদিস ৩,০৬৫

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ الْقُطَيْعِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «وَاللَّهِ مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى سَهْلِ ابْنِ بَيْضَاءَ إِلَّا فِي الْمَسْجِدِ»
رقم طبعة با وزير = (3054)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (1518): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহল বিন বাইদো রাদ্বিয়াল্লাহু আনহুর জানাযার সালাত মাসজিদেই আদায় করেছিলেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২৬১; আবূদাঊদ: ৩১৮৯; ইবনু মাজাহ: ১৫১৮; সহীহ মুসলিম: ৯৯; নাসাঈ: ৪/৬৮; তিরমিযী: ১০৩৩; তাহাবী: ১/৪৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৫১৮)

হাদিস ৩,০৬৬

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ، لَمَّا تُوُفِّيَ سَعْدٌ، قَالَتْ: ادْخُلُوا بِهِ الْمَسْجِدَ حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ، فَأُنْكِرَ ذَلِكَ عَلَيْهَا فَقَالَتْ: وَاللَّهِ لَقَدْ «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنِ بَيْضَاءَ فِي الْمَسْجِدِ»
رقم طبعة با وزير = (3055)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু মারা যান, তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তোমরা তাকে নিয়ে মাসজিদে প্রবেশ করো, যাতে আমিও সালাত আদায় করতে পারি।” তখন তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়। তখন তিনি বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহল বিন বাইদো রাদ্বিয়াল্লাহু আনহুর জানাযার সালাত মাসজিদে আদায় করেছিলেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২৬১; আবূদাঊদ: ৩১৮৯; ইবনু মাজাহ: ১৫১৮; সহীহ মুসলিম: ৯৯; নাসাঈ: ৪/৬৮; তিরমিযী: ১০৩৩; তাহাবী: ১/৪৯০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৫১৮)

হাদিস ৩,০৬৭

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ، قَالَ: «صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا، فَقَامَ عَلَيْهَا فِي الصَّلَاةِ وَسَطَهَا»
رقم طبعة با وزير = (3056)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (140): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري

বাংলা অনুবাদ

সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক মহিলার জানাযার সালাত আদায় করেছি, যেই মহিলা নিফাস অবস্থায় মারা গিয়েছিলেন। তখন তিনি জানাযার সালাতে তার মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।”[1]
[1] সহীহুল বুখারী: ১৩৩১; আবূ দাঊদ: ৩১৯৫; বাগাবী: ১৪৯৭; মুসনাদ আহমাদ: ৫/১৪; সহীহ মুসলিম: ৯৬৪; তিরমিযী: ১০৩৫; নাসাঈ: ১/১৯৫; ইবনু মাজাহ: ১৪৯৩; তাহাবী: ১/৪৯০; ইবনুল জারূদ: ৫৪৪; সুনান বাইহাকী: ৪/৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩১২; তাবারানী: ৭/৬৭৬৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৪০)

হাদিস ৩,০৬৮

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَعَى لِلنَّاسِ النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، وَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ»
رقم طبعة با وزير = (3057)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (116): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেদিন নাজাশীর বাদশা মারা যান, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে তার মৃত্যুর খবর দেন এবং তাদের নিয়ে মুসল্লায় যান অতঃপর তাদেরকে কাতারবদ্ধ করেন এবং চার তাকবীরে সালাত আদায় করেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২২৬; মুসনাদ আহমাদ: ২/৪৩৮; সহীহুল বুখারী: ১৩৪৫; সহীহ মুসলিম: ৯৫১; আবূ দাঊদ: ৩২০৪; নাসাঈ: ৪/৭২; বাগাবী: ১৪৮৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)

হাদিস ৩,০৬৯

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ ابْنُ أَبِي لَيْلَى، قَالَ: كَانَ زَيْدُ بْنُ أَرْقَمَ، يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا، ثُمَّ يُكَبِّرُ [ص:339] خَمْسًا، فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ: «كَبَّرَهَا - أَوْ كَبَّرَهُنَّ - رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3058)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (142): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

ইবনু আবী লাইলাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের জানাযায় চার তাকবীর দিতেন। তারপর তিনি পাঁচ তাকবীর দেন। তখন আমরা তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি জবাবে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাকবীর দিয়েছেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৩৬৭; সহীহ মুসলিম: ৯৫৭; আবূ দাউদ: ৩১৯৭; তিরমিযী: ১০২৩; ইবনু মাজাহ: ১৫০৫; আত তায়ালিসী: ৬৭৪; তাহাবী: ১/৪৯৩; সুনান বাইহাকী: ৪/৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৩০২-৩০৩; দারাকুতনী: ২/৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৪২)

হাদিস ৩,০৭০

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا [ص:340] عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَائِزِ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِسْلَامِ»
رقم طبعة با وزير = (3059)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (157).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح إلا ان فيه عنعنة الوليد وقد توبع

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার সালাতে এই দু‘আ করতেন, اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وشَاهِدِنَا وغَائِبِنَا وصَغِيرِنَا وَكَبيرِنَا وذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ وَمَنْ تَوَفِّيْتَهُ مِنَّا فَتَوفَّهُ على الإسلام (হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন আমাদের জীবিতদেরকে, আমাদের মৃতদেরকে, আমাদের মধ্যে যারা উপস্থিত ও অনুপস্থিত, আমাদের ছোটদের, আমাদের বড়দের, আমাদের পুরুষদের এবং আমাদের নারীদের। হে আল্লাহ, আপনি আমাদের মাঝে যাদেরকে জীবিত রাখবেন, তাদেরকে আপনি ঈমানের উপর জীবিত রাখেন এবং আপনি আমাদের মাঝে যাদেরকে মৃত্যু দান করবেন, তাদেরকে আপনি ইসলামের উপর মৃত্যু দান করুন)।”[1]
[1] আবূ দাঊদ: ৩২০১; তিরমিযী: ১০২৪; হাকিম: ১/৩৫৮; সুনান বাইহাকী: ৪/৪১; মুসনাদ আহমাদ: ২/৩৬৮; ইবনু মাজাহ: ১৪৯৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৭)

হাদিস ৩,০৭১

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحْرِزُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ: [ص:341] صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا انْصَرَفَتْ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»
رقم طبعة با وزير = (3060)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (151): خ.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله ثقات رجال الصحيح

বাংলা অনুবাদ

তালহা বিন আব্দুল্লাহ বিন আওফ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার পিছনে জানাযার সালাত আদায় করেছি। তিনি তাতে সূরা ফাতিহা আমাদেরকে শুনিয়ে জোরে পাঠ করেছেন। অতঃপর সালাত শেষ হলে আমি তাঁর হাত ধরে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “এটা সুন্নাত ও হক।”[1]
[1] আবূ দাঊদ: ৩১৯৮; নাসাঈ: ৪/৭৪-৭৫; ইবনুল জারূদ: ৫৩৭; সুনান বাইহাকী: ৪/৩৮; বাগাবী: ১৪৯৪; আত তায়ালিসী: ২৭৪১; সহীহুল বুখারী: ১৩৩৫; তিরমিযী: ১০২৭; দারাকুতনী: ২/৭২; হাকিম: ১/৩৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫১)

হাদিস ৩,০৭২

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ الْبَلْخِيُّ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ [ص:342] أَبِي مُزَاحِمٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: شَهِدْتُ ابْنَ عَبَّاسٍ، صَلَّى عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ لَهُ: أَتَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ؟ قَالَ: «نَعَمْ، يَا ابْنَ أَخِي سُنَّةٌ وَحَقٌّ»
رقم طبعة با وزير = (3061)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

তালহা বিন আব্দুল্লাহ বিন আওফ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার পিছনে জানাযার সালাত আদায় করেছি। তিনি তাতে সূরা ফাতিহা আমাদেরকে শুনিয়ে জোরে পাঠ করেছেন। অতঃপর সালাত শেষ হলে আমি তাঁর হাত ধরে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “এটা সুন্নাত ও হক।”[1]
[1] আবূ দাঊদ: ৩১৯৮; নাসাঈ: ৪/৭৪-৭৫; ইবনুল জারূদ: ৫৩৭; সুনান বাইহাকী: ৪/৩৮; বাগাবী: ১৪৯৪; আত তায়ালিসী: ২৭৪১; সহীহুল বুখারী: ১৩৩৫; তিরমিযী: ১০২৭; দারাকুতনী: ২/৭২; হাকিম: ১/৩৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫১)

হাদিস ৩,০৭৩

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا صَلَّى عَلَى جَنَازَةٍ يَقُولُ: «اللَّهُمَّ عَبْدُكَ، وَابْنُ عَبْدِكَ كَانَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، وَأَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِي إِحْسَانِهِ، وَإِنْ كَانَ مُسِيئًا فَاغْفِرْ لَهُ، وَلَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تَفْتِنَّا بَعْدَهُ»
رقم طبعة با وزير = (3062)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (159).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাযার সালাত আদায় করতেন, তখন তিনি এই দু‘আ করতেন, اللَّهُمَّ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ كَانَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِي إِحْسَانِهِ وَإِنْ كَانَ مُسِيئًا فَاغْفِرْ لَهُ وَلَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تفتنا بعده (হে আল্লাহ, আপনার বান্দা, আপনার বান্দার সন্তান সাক্ষ্য দিতেন যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। আপনি তার ব্যাপারে আমার চেয়ে অধিক জ্ঞাত। যদি সে সৎ ব্যক্তি হয়ে থাকে, তবে তার সৎ কর্মের সাওয়াব বাড়িয়ে দিন, আর যদি সে মন্দ কর্ম সম্পাদনকারী হয়ে থাকে, তবে তাকে আপনি ক্ষমা করে দিন। আপনি তাকে তার প্রতিদান থেকে বঞ্চিত করবেন না এবং তার পর আমাদেরকে ফিতনায় ফেলবেন না)।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২২৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৪২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৯৫; মাজমাউয যাওয়াইদ: ৩/৩৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৯)

হাদিস ৩,০৭৪

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ، بِصَيدَا، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ مَرْوَانَ بْنِ جُنَاحٍ، عَنْ يُونُسَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ صَلَّى عَلَى رَجُلٍ فَقَالَ: «اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ، وَحَبْلِ جِوَارِكَ فَأَعِذْهُ مِنْ فِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ النَّارِ، أَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ، اللَّهُمَّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ»
رقم طبعة با وزير = (3063)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (158)، «المشكاة» (1677).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

ওয়াসিলাহ বিন আসকা ‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাযার সালাত আদায় করেন। সেখানে তিনি বলেন, اللهم إن فلان ابن فُلَانٍ فِي ذِمَّتِكَ وحَبْلِ جِوَارِكَ فَأَعِذْهُ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ أَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ اللَّهُمَّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الغفور الرحيم (হে আল্লাহ, নিশ্চয়ই ওমুকের ছেলে ওমুক আপনার কাছে এবং আপনার নিরাপত্তায়। কাজেই আপনি তাকে জাহান্নামের আযাব ও কবরের ফিতনা থেকে রক্ষা করেন। আপনি ওয়াদা পূর্ণকারী ও আপনি হক। হে আল্লাহ, তাকে ক্ষমা করে দিন এবং তার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও অসীম দয়ালূ)।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪৯১; আবূ দাঊদ: ৩২০২; ইবনু মাজাহ: ১৪৯৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৮)

হাদিস ৩,০৭৫

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ، سَمِعَهُ يَقُولُ: سَمِعْتَ عَوْفَ بْنَ مَالِكٍ الْأَشْجَعِيَّ، يَقُولُ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لَهُ، وَارْحَمْهُ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ مَنْزِلِهِ، وَأَوْسَعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ بِدَارِهِ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجَةً خَيْرًا مِنْ زَوْجَتِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنَ النَّارِ، وَمَنْ عَذَابِ الْقَبْرِ» حَتَّى تَمَنَّيْتُ أَنْ أَكُونَ ذَلِكَ الْمَيِّتَ.
رقم طبعة با وزير = (3064) [ص:345] قَالَ ابْنُ وَهْبٍ: وَحَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا الْحَدِيثِ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الأحكام» (157).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد قوي على شرط مسلم

বাংলা অনুবাদ

আওফ বিন মালিক আল আশজা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযার সালাত আদায় করেছেন। আমি তাঁর দু‘আ শুনে জানাযার এই দু‘আ মুখস্ত করি। তিনি দু‘আয় বলেন, اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ مَنْزِلِهِ وَأَوْسَعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ بِدَارِهِ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجَةً خَيْرًا مِنْ زَوْجَتِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنَ النَّارِ وَمَنْ عَذَابِ الْقَبْرِ (হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন, তার প্রতি রহম করুন, তাকে মাফ করুন, তাকে সম্মানজনক বাসস্থান দান করুন, তার প্রবেশ পথ প্রশস্ত করে দিন, তাকে পানি, বরফ ও শিলা দিয়ে পরিস্কার করুন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিস্কার করা হয়। তাকে তার আবাসের পরিবর্তে উত্তম আবাস, তার পরিবারের চেয়ে উত্তম পরিবার, তার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দান করুন। তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে জাহান্নাম ও কবরের আযাব থেকে রক্ষা করুন)।” রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দু‘আ করতে দেখে আমার আকাঙ্খা হলো যে, যদি আজ আমি এই মৃত ব্যক্তি হতাম!”[1] ইবনু ওয়াহাব রহিমাহুল্লাহ বলেন, “আর আমাকে মুআবিয়া বিন সালিহ, তিনি আব্দুর রহমান বিন যুবাইর বিন নুফাইর থেকে, তিনি তার বাবা থেকে, তিনি আওফ বিন মালিক থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”
[1] সুনান বাইহাকী: ৪/৪০; সহীহ মুসলিম: ৯৬৩; ইবনুল জারূদ: ৫৩৮; বাগাবী: ১৪৯৫; মুসনাদ আহমাদ: ৬/২৩; নাসাঈ: ৪/৭৩; তাবারানী: ১৮/৭৮; আত তায়ালিসী: ৯৯৯; ইবনু মাজাহ: ১৫০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৭)

হাদিস ৩,০৭৬

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُوسَى بْنِ الْفَضْلِ بْنِ مَعْدَانَ، بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، [ص:346] عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ»
رقم طبعة با وزير = (3065)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الأحكام» (156).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমরা মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করবে, তখন তোমরা তার জন্য একনিষ্ঠভাবে দু‘আ করবে।”[1]
[1] আবূ দাঊদ: ৩১৯৯; ইবনু মাজাহ: ১৪৯৭; সুনান বাইহাকী: ৪/৪০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৪২৮; ইবনুল জারূদ: ৫৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৬)

হাদিস ৩,০৭৭

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الْأَعْرَجُ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَسَلْمَانَ الْأَغَرِ مَوْلَى جُهَيْنَةَ، كُلُّهُمْ حَدِّثُونِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا صَلَّيْتُمْ عَلَى الْجَنَازَةِ فَأَخْلِصُوا لَهَا الدُّعَاءَ»
رقم طبعة با وزير = (3066)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমরা মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করবে, তখন তোমরা তার জন্য একনিষ্ঠভাবে দু‘আ করবে।”[1]
[1] আবূ দাঊদ: ৩১৯৯; ইবনু মাজাহ: ১৪৯৭; সুনান বাইহাকী: ৪/৪০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৪২৮; ইবনুল জারূদ: ৫৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৬)

হাদিস ৩,০৭৮

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمَا الْقِيرَاطَانِ؟ قَالَ: «مِثْلُ جَبَلَيْنِ عَظِيمَيْنِ»
رقم طبعة با وزير = (3067)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (ص 88)، «الروض النضير» (1148): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি জানাযার সালাত আদায় করা পর্যন্ত উপস্থিত থাকে, তার জন্য এক কীরাত আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত উপস্থিত থাকে, তার জন্য দুই কীরাত সাওয়াব রয়েছে।” বলা হলো, “হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দুই কীরাত কী?” জবাবে তিনি বলেন, “বড় দুই পাহাড়ের সমান।”[1]
[1] সহীহ মুসলিম: ৯৪৫; মুসনাদ আহমাদ: ২/৪০১; নাসাঈ: ৪/৭৬; সুনান বাইহাকী: ৩/৪১২; সহীহুল বুখারী: ১৩২৫; ইবনু মাজাহ: ১৫৩৯; আবূ দাঊদ: ৩১৬৮; ইবনুল জারূদ: ৫২৬; তিরমিযী: ১০৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৮)

হাদিস ৩,০৭৯

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا الْمُقْرِئُ، قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو صَخْرٍ، أَنَّ يَزِيدَ بْنَ عَبْدِ اللَّهِ قُسَيْطٍ، حَدَّثَهُ، أَنَّ دَاوُدَ بْنَ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ قَاعِدًا مَعَ ابْنِ عُمَرَ فَاطَّلَعَ صَاحِبُ الْمَقْصُورَةِ قَالَ: يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَلَا تَسْمَعُ مَا يَقُولُ أَبُو هُرَيْرَةَ: [ص:349] إِنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَبِعَ جَنَازَةً مِنْ بَيْتِهَا حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا، ثُمَّ تَبِعَهَا حَتَّى يَدْفِنَهَا كَانَ لَهُ قِيرَاطَانِ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ رَجَعَ عَنْهَا بَعْدَمَا يُصَلِّي وَلَمْ يَتْبَعْهَا كَانَ لَهُ قِيرَاطٌ مِثْلُ أُحُدٍ». فَقَالَ ابْنُ عُمَرَ: اذْهَبْ إِلَى عَائِشَةَ فَسَلْهَا عَنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ ثُمَّ ارْجِعْ إِلَيَّ فَأَخْبَرَنِي بِمَا قَالَتْ: قَالَ: وَأَخَذَ ابْنُ عُمَرَ قَبْضَةً مِنْ حَصَاةٍ فَجَعَلَ يُقَلِّبُهَا بِيَدِهِ حَتَّى رَجَعَ الرَّسُولُ فَقَالَ: قَالَتْ: صَدَقَ أَبُو هُرَيْرَةَ، فَرَمَى ابْنُ عُمَرَ الْحَصَى إِلَى الْأَرْضِ مِنْ يَدِهِ وَقَالَ: لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ
رقم طبعة با وزير = (3068)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن على شرط مسلم

বাংলা অনুবাদ

আমির বিন সা‘দ বিন আবী ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা সাথে বসে ছিলেন, এমন সময় খাছ কামরার মালিক খাব্বাব রাদ্বিয়াল্লাহু আনহু আসেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা, আপনি কি শুনছেন না, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু কী বলছেন? তিনি বলছেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যে ব্যক্তি বাড়ি থেকে জানাযার অনুসরণ করবে, অতঃপর সালাত আদায় করা পর্যন্ত সেখানে থাকেন, তারপর দাফন করা পর্যন্ত তার অনুসরণ করে, তবে তার জন্য দুই কীরাত রয়েছে। প্রত্যেক কীরাত উহুদ পাহাড় সমপরিমাণ। আর যে ব্যক্তি সালাত আদায় করার পর ফিরে আসে; পরে আর অনুসরণ করে না, তার জন্য উহুদ পাহাড় পরিমাণ এক কীরাত রয়েছে।” তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আপনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যান এবং তাকে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করুন। তারপর ফিরে এসে তার কথা আমাকে অবহিত করবেন।” রাবী বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা এক মুষ্টি পাথর-মাটি হাতে নিয়ে হাত দিয়ে তা ওলট-পালট করতে লাগলেন। এমন সময় বার্তাবাহক ফিরে এসে বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেছেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু সত্য বলেছেন।” তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা হাত থেকে পাথর-মাটি ফেলে দিয়ে বলেন, “আমরা বহু কীরাতের বিষয়ে অবহেলা করেছি।”[1]
[1] সহীহ মুসলিম: ৯৪৫; আবূ দাউদ: ৩১৬৯; সুনান বাইহাকী: ৩/৪১২-৪১৩; নাসাঈ: ৪/৭৭; সহীহুল বুখারী: ১৩২৩; আত তায়ালিসী: ২৫৮১; মুসনাদ আহমাদ: ২/৩৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৮)

হাদিস ৩,০৮০

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ خَلْفٍ الْوَاسِطِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، عَنْ عَوْفٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا، ثُمَّ يَقْعُدُ حَتَّى يُوضَعَ فِي قَبْرِهِ فَإِنَّهُ يَرْجِعُ وَلَهُ قِيرَاطَانِ مِنَ الْأَجْرِ وَهُمَا مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ يُوضَعَ فِي الْقَبْرِ، فَلَهُ قِيرَاطٌ».
رقم طبعة با وزير = (3069) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: » وَهُمَا مِثْلُ أُحُدٍ «يُرِيدُ بِهِ أَحَدَهُمَا»

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ঈমানসহ ও সাওয়াবের আশায় সালাত আদায় করা পর্যন্ত কোন মুসলিম ব্যক্তির জানাযার অনুসরণ করে। তারপর তাকে কবরে রাখা পর্যন্ত বসে থাকে, তবে সে দুই কীরাত সাওয়াব নিয়ে ফিরে আসে। দুই কীরাত উহুদ পাহাড় সমপরিমাণ। আর যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে তারপর মৃত ব্যক্তিকে কবরে রাখার আগেই ফিরে আসে, তবে তার জন্য এক কীরাত সাওয়াব।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “দুই কীরাত উহুদ পাহাড় সমপরিমাণ” এর দ্বারা উদ্দেশ্য হলো দুই কীরাতের একেক কীরাত উহুদ পাহাড় সমপরিমাণ।”
[1] সহীহ মুসলিম: ৯৪৫; আবূ দাউদ: ৩১৬৯; সুনান বাইহাকী: ৩/৪১২-৪১৩; নাসাঈ: ৪/৭৭; সহীহুল বুখারী: ১৩২৩; আত তায়ালিসী: ২৫৮১; মুসনাদ আহমাদ: ২/৩৮৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৮)