সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ১৬৬: হাদিস ৩,৩০১-৩,৩২০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ৩,৩০১

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، [ص:95] عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى النَّاسِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَلَى كُلِّ حُرٍّ وَعَبْدٍ، ذَكَرٍ وَأُنْثَى مِنَ الْمُسْلِمِينَ»
رقم طبعة با وزير = (3290)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1429)، «الإرواء» (831): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মুসলিম স্বাধীন ও দাস, নারী ও পুরুষের উপর এক সা‘ খেজুর অথবা এক সা‘ যব রমযানের যাকাতুল ফিতর ফরয করেছেন।”[1]
[1] মুয়াত্তা্ ইমাম মালিক: ১/২৮৪; দারেমী: ১/৩৯২; মুসনাদ আহমাদ: ২/৬৩; সহীহুল বুখারী: ১৫০৪; আবূ দাঊদ: ১৬১১; তিরমিযী: ৬৭৬; নাসাঈ: ৫/৪৮; ইবনু মাজাহ: ১৮২৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩৯৯; তাহাবী: ২/৪৪; সুনান বাইহাকী: ৪/১৬১-১৬২; বাগাবী: ১৫৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪২৯)

হাদিস ৩,৩০২

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ النَّيْسَابُورِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى كُلِّ نَفْسٍ مِنَ الْمُسْلِمِينَ حُرٍّ أَوْ عَبْدٍ، رَجُلٍ أَوِ امْرَأَةٍ، صَغِيرٍ أَوْ كَبِيرٍ، صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ»
رقم طبعة با وزير = (3291)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 314): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মুসলিম স্বাধীন ও দাস, নারী ও পুরুষ, ছোট, বড় সবার উপর এক সা‘ খেজুর অথবা এক সা‘ যব রমযানের যাকাতুল ফিতর ফরয করেছেন।”[1]
[1] সহীহ মুসলিম: ৯৮৪; সুনান বাইহাকী: ৪/১৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩৯৮; দারাকুতনী: ২/১৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/৩১৪)

হাদিস ৩,৩০৩

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَلَى الْحَرِّ وَالْعَبْدِ، وَالذَّكَرِ وَالْأُنْثَى مِنَ الْمُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ»
رقم طبعة با وزير = (3292)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1430): خ.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মুসলিম স্বাধীন ও দাস, নারী ও পুরুষ, সবার উপর এক সা‘ খেজুর অথবা এক সা‘ যব রমযানের যাকাতুল ফিতর ফরয করেছেন এবং তিনি এটাকে লোকদের ইদগাহের উদ্দেশ্যে বের হওয়ার আগে আদায় করার নির্দেশ দিয়েছেন।”[1]
[1] সহীহুল বুখারী: ১৫০৩; আবূ দাঊদ: ১৬১২; নাসাঈ: ৫/৪৮; সুনান বাইহাকী: ৪/১৬২; বাগাবী: ১৫৯৪; দারাকুতনী: ২/১৩৯-১৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৩০)

হাদিস ৩,৩০৪

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ بْنِ جَوْصَا بِدِمَشْقَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ، قَالَا: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، [ص:97] قَالَ: حَدَّثَنَا أَبُو حَيْوَةَ شُرَيْحُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا أَرْطَاةُ بْنُ الْمُنْذِرِ، عَنِ الْمُعَلَّى بْنِ إِسْمَاعِيلَ الْمَدَنِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِزَكَاةِ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَنْ كُلِّ مُسْلِمٍ صَغِيرٍ أَوْ كَبِيرٍ، حُرٍّ أَوْ عَبْدٍ»، قَالَ ابْنُ عُمَرَ: «ثُمَّ إِنَّ النَّاسَ جَعَلُوا عِدْلَ ذَلِكَ مُدَّيْنِ مِنْ قَمْحٍ»
رقم طبعة با وزير = (3293)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1432): خ مختصراً.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট, বড় স্বাধীন ও দাস প্রত্যেক মুসলিমের উপর এক সা‘ খেজুর অথবা এক সা‘ যব রমযানের যাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “তারপর লোকজন তার পরিবর্তে দুই মুদ বা অর্ধ সা‘ গম প্রদান করেন।”[1]
[1] দারাকুতনী: ২/১৪০; মুসনাদ আহমাদ: ২/৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭২; দারেমী: ১/৩৯২; সহীহুল বুখারী: সহীহ মুসলিম: ৯৮৪; আবূ দাঊদ: ১৬১৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩৯৩; তাহাবী: ২/৪৪; সুনান বাইহাকী: ৪/১৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৩২)

হাদিস ৩,৩০৫

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي [ص:98] شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كُنَّا نُخْرِجُ فِي صَدَقَةِ الْفِطْرِ إِذْ كَانَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، وَلَمْ نَزَلْ كَذَلِكَ حَتَّى قَدِمَ عَلَيْنَا مُعَاوِيَةُ مِنَ الشَّامِ إِلَى الْمَدِينَةِ قَدْمَةً، فَكَانَ فِيمَا كَلَّمَ بِهِ النَّاسَ: «مَا أَرَى مُدَّيْنِ مِنْ سَمْرَاءِ الشَّامِ إِلَّا تَعْدِلُ صَاعًا مِنْ هَذِهِ» فَأَخَذَ النَّاسُ بِذَلِكَ
رقم طبعة با وزير = (3294)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1433): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে ছিলেন, তখন আমরা এক সা‘ খাদ্য, অথবা এক সা‘ খেজুর, অথবা এক সা‘ যব অথবা এক সা‘ পনির সাদাকাতুল ফিতর আদায় করতাম। মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু শাম থেকে মদীনায় আসার আগ পর্যন্ত তারা আমরা এরকমই করতাম। তিনি লোকদের যা বলেছিলেন, তন্মধ্যে অন্যতম ছিল, “আমি এটাই মনে করি যে, শামের অর্ধ সা‘ গমকে এখানকার এক সা‘ খাদ্যের সমপরিমাণ। তারপর লোকজন সেটা গ্রহণ করেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৯৮; ইবনু মাজাহ: ১৮২৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪১৮; দারেমী: ১/৩৯২; সহীহ মুসলিম: ৯৮৫; আবূ দাঊদ: ১৬১৬; নাসাঈ: ৫/৫৩; তাহাবী: ২/৪২; সুনান বাইহাকী: ৪/১৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:১৪৩৩)

হাদিস ৩,৩০৬

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، فِيمَا انْتَخَبْتُ عَلَيْهِ مِنْ كِتَابِ الْكَبِيرِ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ حَكِيمِ بْنِ حِزَامٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ، قَالَ: [ص:99] قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: وَذَكَرُوا عِنْدَهُ صَدَقَةَ رَمَضَانَ، فَقَالَ: «لَا أُخْرِجُ إِلَّا مَا كُنْتُ أُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَاعَ تَمْرٍ، أَوْ صَاعَ حِنْطَةٍ، أَوْ صَاعَ شَعِيرٍ، أَوْ صَاعَ أَقِطٍ» فَقَالَ لَهُ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَوْ مُدَّيْنِ مِنْ قَمْحٍ؟ فَقَالَ: «لَا، تِلْكَ قِيمَةُ مُعَاوِيَةَ لَا أَقْبَلُهَا وَلَا أَعْمَلُ بِهَا»
رقم طبعة با وزير = (3295)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح: دون قوله: «أو صاع حنطة»؛ فإنه ليس بمحفوظ - «ضعيف أبي داود» (284).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

ইয়ায বিন আব্দুল্লাহ বিন সারহ থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে রমযানের সাদাকাতুল ফিতরের কথা আলোচনা করলে, তিনি বলেন, “আমি সাদাকাতুল ফিতর সেই পরিমাণই বের করবো, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালে বের করতাম। সেটা হলো এক সা‘ খেজুর, অথবা এক সা‘ গম, অথবা এক সা‘ যব, অথবা এক সা‘ পনির।” তখন এক ব্যক্তি বললেন, “গম অর্ধ সা‘ নয়?” জবাবে তিনি বলেন, “না, এটা মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু মুল্য বিবেচনা করে করেছিলেন। আমি সেটা গ্রহণ করবো না, এবং তদনুযায়ী আমলও করবো না।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৪১৯; নাসবুর রায়াহ: ২/৪১৮; সুনান বাইহাকী: ৪/১৬৫-১৬৬; দারাকুতনী: ২/১৪৫-১৪৬; আবূ দাঊদ: ১৬১৬; হাকিম: ১/৪১১; নাসাঈ: ৫/৫৩; তাহাবী: ২/৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (যঈফ আবূ দাঊদ:২৮৪)

হাদিস ৩,৩০৭

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنِي عِيَاضٌ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: «لَا أُخْرِجُ أَبَدًا إِلَّا صَاعًا، إِنَّا [ص:100] كُنَّا نُخْرِجُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاعَ تَمْرٍ، أَوْ صَاعَ شَعِيرٍ، أَوْ صَاعَ زَبِيبٍ، أَوْ صَاعَ أَقِطٍ - يَعْنِي فِي صَدَقَةِ الْفِطْرِ -»
رقم طبعة با وزير = (3296)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালে এক সা‘ খাদ্য, অথবা এক সা‘ খেজুর, অথবা এক সা‘ যব অথবা এক সা‘ কিসমিস অথবা এক সা‘ পনির সাদাকাতুল ফিতর আদায় করতাম।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৪১৯; নাসবুর রায়াহ: ২/৪১৮; সুনান বাইহাকী: ৪/১৬৫-১৬৬; দারাকুতনী: ২/১৪৫-১৪৬; আবূ দাঊদ: ১৬১৬; হাকিম: ১/৪১১; নাসাঈ: ৫/৫৩; তাহাবী: ২/৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:১৪৩৩)

হাদিস ৩,৩০৮

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ: سَمِعْتُ الْمُنْذِرَ بْنَ جَرِيرٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ صَدْرِ النَّهَارِ، فَجَاءَ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ عَلَيْهِمْ سُيُوفٌ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ، فَرَأَيْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَغَيَّرَ لَمَّا رَأَى مِنْهُمْ مِنَ الْفَاقَةِ، قَالَ: فَدَخَلَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ أَقَامَ، فَخَرَجَ، فَصَلَّى، ثُمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا [النساء: 1]، اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ [الحشر: 18] يَتَصَدَّقُ امْرُؤٌ مِنْ دِينَارِهِ، وَمِنْ دِرْهَمِهِ، وَمِنْ ثَوْبِهِ، وَمِنْ صَاعِ بُرِّهِ، وَمِنْ صَاعِ شَعِيرِهِ»، حَتَّى ذَكَرَ شِقَّ تَمْرَةٍ، فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ تَعْجِزُ كَفَاهُ، بَلْ قَدْ عَجَزَتْ، ثُمَّ تَتَابَعَ النَّاسُ حَتَّى رَأَيْتُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَوْمَيْنِ مِنَ الثِّيَابِ وَالطَّعَامِ، فَلَقَدْ رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَهَلَّلَ حَتَّى كَأَنَّهُ مُذْهَبَةٌ، ثُمَّ قَالَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَعَمِلَ بِهَا مَنْ بَعْدَهُ، كَانَ لَهُ [ص:102] أَجْرُهَا وَأَجْرُ مَنْ يَعْمَلُ بِهَا مِنْ بَعْدِهِ، وَمَنْ سَنَّ سَنَّةً سَيِّئَةً فَعَمِلَ بِهَا مَنْ بَعْدَهُ، كَانَ عَلَيْهِ وِزْرُهَا، وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ»
رقم طبعة با وزير = (3297) [ص:103] قَالَ أَبُو حَاتِمٍ: هَذَا الْخَبَرُ دَالٌ عَلَى أَنَّ قَوْلَ اللَّهِ جَلَّ وَعَلَا لَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى [الأنعام: 164] أَرَادَ بِهِ بَعْضَ الْأَوْزَارِ لَا الْكَلَّ، إِذْ أَخْبَرَ الْمُبَيِّنُ عَنْ مُرَادِ اللَّهِ جَلَّ وَعَلَا فِي كِتَابِهِ أَنَّ مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، فَعَمِلَ بِهَا مَنْ بَعْدَهُ، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، فَكَأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا قَالَ: لَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى إِلَّا مَا أَخْبَرَكُمْ رَسُولِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا تَزِرُ، وَالْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَقُلْ ذَلِكَ، وَلَا خَصَّ عُمُومَ الْخِطَابِ بِهَذَا الْقَوْلِ إِلَّا مِنَ اللَّهِ، شَهِدَ اللَّهُ لَهُ بِذَلِكَ حَيْثُ قَالَ: وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى [النجم: 4] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَظِيرُ هَذَا قَوْلُهُ جَلَّ وَعَلَا: وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ [الأنفال: 41] فَهَذَا خَطَّابٌ عَلَى الْعُمُومِ، كَقَوْلِهِ تَعَالَى لَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى [الأنعام: 164]، ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ قَتِيلًا فَلَهُ سَلَبُهُ»، فَأَخْبَرَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ السَّلَبَ لَا يُخَمَّسُ وَأَنَّ الْقَلِيلَ يَكُونُ مُنْفَرِدًا بِهِ، فَهَذَا تَخْصِيصُ بَيَانٍ لِذَلِكَ الْعُمُومِ الْمُطَلِّقِ

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (224 - 226)، «التعليق الرغيب» (1/ 47): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

জারীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একদিন দিনের প্রথম ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলাম। এমন সময় নগ্নপদ, বস্ত্রহীন একদল লোক শরীরে চাদর জড়িয়ে আসেন। তাদের কাঁধে ছিল তরবারী। এদের অধিকাংশই মুযার গোত্রের লোক ছিল। বরং সবাই মুযার গোত্রের লোক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাদের অভাবী অবস্থা দেখলেন, তখন তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেলো। রাবী বলেন, “তারপর তিনি হুজরায় প্রবেশ করেন এবং বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার নির্দেশ দেন। বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু আযান দেওয়ার পর ইকামত দিলে, তিনি হুজরা থেকে বের হন এবং সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, “হে লোকসকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেন। অতঃপর তিনি তাদের থেকে বহু নর-নারী ছড়িয়ে দেন। তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা পরস্পরের নিকট প্রার্থনা করো। আর রক্ত সম্পর্কসমূহের ব্যাপারে সতর্ক থাকবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষনকারী।” (সূরা নিসা: ১), “তোমরা আল্লাহকে ভয় করো। মানুষ যেন লক্ষ্য করে সেই জিনিসের প্রতি, যা সে আগে পাঠিয়েছে।” (সূরা হাশর: ১৮) প্রতিটি ব্যক্তি যেন তার দীনার, দিরহাম, কাপড়, এক সা‘ গম, এক সা‘ যব দান করে।” রাবী বলেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক টুকরো খেজুর দান করার কথাও বলেন। তারপর আনসারী এক ব্যক্তি এক প্যাকেট খাবার নিয়ে আসেন, যা তিনি তুলতেই পারছিলেন না। তারপর লোকজন অব্যাহতভাবে দান করতে থাকেন। এমনকি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দুই ঢিপি কাপড় ও খাদ্য দেখলাম। আমি দেখতে পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা স্বর্ণের ন্যায় চিকচিক করছে। তারপর তিনি বলেন, “যে ব্যক্তি ইসলামে ভালো রীতি চালু করে, অতঃপর লোকজন তদনুযায়ী আমল করে, তবে সে ব্যক্তি সেটার এবং সেটা অনুযায়ী যারা আমল করবে, তার সাওয়াব পাবে। আর যে ব্যক্তি মন্দ রীতি চালু করে, অতঃপর লোকজন তদনুযায়ী আমল করে, তবে সে ব্যক্তির উপর সেটার এবং পরবর্তীতে সেটা অনুযায়ী যারা আমল করবে, তার গুনাহের বোঝা আরোপিত হবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীস প্রমাণ করে যে, আল্লাহর বাণী “কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।” (সূরা আনআম: ১৬৪) এর দ্বারা উদ্দেশ্য হলো কিছু পাপের বোঝা; সব পাপের বোঝা নয়। কেননা কুরআনের আয়াতের উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যাকারী (অর্থাৎ আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি ইসলামে মন্দ রীতি চালু করে, অতঃপর লোকজন তদনুযায়ী আমল করে, তবে সে ব্যক্তির উপর সেটার এবং পরবর্তীতে সেটা অনুযায়ী যারা আমল করবে, তার গুনাহের বোঝা আরোপিত হবে।” কাজেই মহান আল্লাহ যেন বলেছেন, “কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, তবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বর্ণনা করেছেন, সেটা বহন করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথার মাধ্যমে যে খাছ করেছেন, সেটা আল্লাহর পক্ষ থেকেই বলেছেন। মহান আল্লাহ সেটার সাক্ষ্য দিয়ে বলেছেন, “তিনি প্রবৃত্তি থেকে কোন কথা বলেন না। এটা তো কেবল অহী, যা অহী করা হয়।” (সূরা নাজম: ৪) অনুরুপ কথা প্রযোজ্য আল্লাহর এই বাণীর ক্ষেত্রেও। তিনি বলেছেন, “তোমরা জেনে রেখো, নিশ্চয়ই যা কিছু গনীমত লাভ করো, তবে সেটার এক পঞ্চমাংশ আল্লাহর জন্য ...।” (সূরা তাওবা: ৪১) আল্লাহর এই বাণী নিচের এই বাণী “কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।” এর মতই আম বা সাধারণ ব্যাপক অর্থবোধক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কাউকে (যুদ্ধে) হত্যা করবে, তবে সে নিহত ব্যক্তির মাল-সামান পাবে।” এই হাদীস প্রমাণ করে যে, নিহত ব্যক্তির মাল-সামান থেকে এক-পঞ্চমাংশ বের করা হবে না। নিহত ব্যক্তির সামান্য মাল-সামান এককভাবে হত্যাকারীর জন্য হবে। কাজেই এটি পূর্বের আম বর্ণনাকে খাস করে দেয়।”
[1] তাহাবী, মুশকিলুল আসার: ২৪৩; তাবারানী: ২৩৭২; আত তায়ালিসী: ৬৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৯-১১০; সহীহ মুসলিম: ১০১৭; নাসাঈ: ৫/৭৫-৭৭; সুনান বাইহাকী: ৪/১৭৫-১৭৬; বাগাবী: ১৬৬১; তাহাবী: ২৪৪; তিরমিযী: ২৬৭৫; ইবনু মাজাহ: ২০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয:২২৪, ২২৬)

হাদিস ৩,৩০৯

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ، بِحِمْصَ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ بِالرَّقَّةِ، قَالَا: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، [ص:104] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصَّدَقَةُ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ»
رقم طبعة با وزير = (3298)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «التعليق الرغيب» (2/ 22).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সাদাকাহ প্রভুর ক্রোধকে প্রশমিত করে দেয় এবং মন্দ মৃত্যুকে প্রতিহত করে।”[1]
[1] তিরমিযী: ৬৬৪; বাগাবী: ১৬৩৪; মুসনাদুশ শিহাব: ১০৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/২২)

হাদিস ৩,৩১০

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حَرْمَلَةُ بْنُ عِمْرَانَ، أَنَّهُ سَمِعَ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «كُلُّ امْرِئٍ فِي ظِلِّ صَدَقَتِهِ حَتَّى يُقْضَى بَيْنَ النَّاسِ»، أَوْ قَالَ: «حَتَّى يُحْكَمَ بَيْنَ النَّاسِ» قَالَ يَزِيدُ: فَكَانَ أَبُو الْخَيْرِ لَا يُخْطِئُهُ يَوْمٌ لَا يَتَصَدَّقُ فِيهِ بِشَيْءٍ وَلَوْ كَعْكَةً وَلَوْ بَصَلَةً
رقم طبعة با وزير = (3299)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 25).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “প্রতিটি ব্যক্তি কিয়ামতের দিন মানুষের মাঝে ফায়সালা না হওয়া পর্যন্ত তার সাদাকার ছায়ার নিচে থাকবে। অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন,) যতক্ষন না মানুষের মাঝে বিচার করা হবে।”[1] ইয়াযিদ রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আবুল খাইর একদিনও সাদাকাহ করা বাদ দিতেন না। যদিও সেটা একটা পেঁয়াজ অথবা একটি রুটি হয়।”
[1] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/১৮১; ইবনুল মুবারাক, আয যুহদ: ৬৪৫; মুসনাদ আহমাদ: ৪/১৪৭-১৪৮; আবূ ইয়ালা: ১৭৬৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৩১; হাকিম: ১/৪১৬; তাবারানী আল কাবীর: ১৭/৭৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/২৫)

হাদিস ৩,৩১১

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَطَاعَ أَنْ يَتَّقِيَ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَلْيَفْعَلْ»
رقم طبعة با وزير = (3300)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 23).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে যে ব্যক্তি এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বেঁচে থাকার সামর্থ রাখে, তবে সে যেন তা করে।”[1]
[1] তাবারানী আলকাবীর: ১৭/২০৭; মুসনাদ আহমাদ: ৪/২৫৬; আত তায়ালিসী: ১০৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১০; সহীহুল বুখারী: ১৪১৭; সহীহ মুসলিম: ১০১৬; সুনান বাইহাকী: ৪/১৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/২৩)

হাদিস ৩,৩১২

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، [ص:106] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَعْظَمُ؟ قَالَ: «أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَخْشَى الْفَقْرَ وَتَأْمَلُ الْغِنَى، وَلَا تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ، قُلْتَ: لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا، أَلَا وَقَدْ كَانَ لِفُلَانٍ»
رقم طبعة با وزير = (3301)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2551): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন সাদাকাহ মহোত্তম?” জবাবে তিনি বলেন, “এমন অবস্থায় দান করা যে, তুমি সুস্থ, ব্যয়কুন্ঠ, দারিদ্রের ভয় করো এবং স্বাবলম্বী হওয়ার আশা করো। প্রাণ ওষ্ঠাগত হওয়া পর্যন্ত তুমি সাদাকাহ করতে বিলম্ব করবে না। আর তখন তুমি বলবে, “ওমুককে এটা দিলাম, ওমুককে ওটা দিলাম।” জেনে রাখো, সেটা ইতোমধ্যে ওমুকের হয়েই গেছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৫; সহীহ মুসলিম: ১০৩২; সহীহ ইবনু খুযাইমাহ: ২৪৫৪; সুনান বাইহাকী: ৪/১৮৯; সহীহুল বুখারী: ১৪১৯; ইবনু মাজাহ: ২৭০৬; বাগাবী: ১৬৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:২৫৫১)

হাদিস ৩,৩১৩

মূল আরবি

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، بِمِصْرَ، حَدَّثَنَا عِيسَى بْنُ [ص:107] حَمَّادٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَثَلُ الْمُنْفِقِ وَالْبَخِيلِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جَنَّتَانِ مِنْ لَدُنْ تَرَاقِيهِمَا إِلَى ثَدْيَيْهِمَا، فَأَمَّا الْمُنْفِقُ، فَإِذَا أَرَادَ أَنْ يُنْفِقَ مَادَتْ عَلَيْهِ، وَاتَّسَعَتْ حَتَّى تَبْلُغَ قَدَمَيْهِ وَتَعْفُوَ أَثَرَهُ، وَأَمَّا الْبَخِيلُ فَإِذَا أَرَادَ أَنْ يُنْفِقَ أَخَذَتْ كُلُّ حَلْقَةٍ مَوْضِعَهَا وَلَزِمَتْ، فَهُوَ يُرِيدُ أَنْ يُوَسِّعَهَا وَلَا تَتَّسِعُ، فَهُوَ يُرِيدُ أَنْ يُوَسِّعَهَا وَلَا تَتَّسِعُ»
رقم طبعة با وزير = (3302)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দানকারী ও কৃপণ ব্যক্তির দৃষ্টান্ত হলো এমন দুই ব্যক্তির ন্যায়, যারা কন্ঠাস্থি থেকে বুক পর্যন্ত ঢাল পরিহিত। অতঃপর দানশীল ব্যক্তি যখন দান করতে ইচ্ছা করে, তখন তার ঢাল ঢিল হয়ে সম্প্রসারিত হয়। এমনকি তা দুই পা পর্যন্ত পৌঁছে যায় এবং তার পদচিহ্ন মুছে দেয়। আর কৃপণ ব্যক্তি যখন দান করতে চায়, তখন প্রতিটি আংটি নিজ নিজ স্থান আঁকড়ে ধরে, সে ব্যক্তি সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না। সে পুনরায় সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৫৬; হুমাইদী: ১০৬৪; সহীহুল বুখারী: ১৪৪৩; সহীহ মুসলিম: ১০২১; নাসাঈ: ৫/৭০-৭১; সুনান বাইহাকী: ৪/১৮৬; বাগাবী: ১৬৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩০২)

হাদিস ৩,৩১৪

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْرَعُكُنَّ بِي لُحُوقًا أَطْوَلُكُنَّ يَدًا»، قَالَتْ: فَكُنَّ يَتَطَاوَلْنَ أَيُّهُنَّ أَطْوَلُ يَدًا، قَالَتْ: فَكَانَ أَطْوَلَنَا يَدًا زَيْنَبُ، لِأَنَّهَا كَانَتْ تَعْمَلُ بِيَدِهَا وَتَتَصَدَّقُ
رقم طبعة با وزير = (3303)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «فقه السيرة» (63)، «الضعيفة» (6335): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে আমার সাথে সবচেয়ে দ্রুত সাক্ষাত করবে, যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি দীর্ঘ হাতের অধিকারী।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর তারা (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ) নিজেদের হাত মাপতে শুরু করেন, এটা দেখার জন্য যে, কার হাত লম্বা।” তিনি বলেন, “তাদের মধ্যে দীর্ঘ হাতের অধিকারী ছিলেন যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা। কারণ তিনি নিজ হাতে কাজ করতেন এবং সাদাকাহ করতেন।”[1]
[1] সহীহ মুসলিম: ২৪৫২; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াত: ৬/৩৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৬৩)

হাদিস ৩,৩১৫

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُدْرِكٍ السَّدُوسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: [ص:109] حَدَّثَتْنِي عَائِشَةُ، أَنَّ نِسَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْتَمَعْنَ عِنْدَهُ لَمْ تُغَادِرْ مِنْهُنَّ وَاحِدَةٌ، قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيَّتُنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا؟ فَقَالَ: «أَطْوَلُكُنَّ يَدًا»، قَالَ: فَأَخَذْنَ قَصَبَةً يَتَذَارَعْنَهَا، فَمَاتَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ، وَكَانَتْ كَثِيرَةَ الصَّدَقَةِ، فَظَنَنَّا أَنَّهُ قَالَ أَطْوَلُكُنَّ يَدًا بِالصَّدَقَةِ
رقم طبعة با وزير = (3304)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: خ، لكنَّ ذِكْرَ سودَة وَهْمٌ، والمَحفوُظ: «زينب»؛ كما في الذي قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব স্ত্রী তাঁর কাছে একত্রিত হন, তাদের একজনও সেখানে অনুপস্থিত ছিলেন না।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বললাম, “আমাদের মাঝে কে আপনার সাথে সবচেয়ে দ্রুত আপনার সাথে যুক্ত হবে?” তখন তিনি জবাবে বলেন, “তোমাদের মাঝে যে সবচেয়ে দীর্ঘ হাতের অধিকারী।” রাবী বলেন, “অতঃপর তারা একটি বাঁশের খন্ড নেন এবং তাদের হাত মাপতে শুরু করেন। তারপর সাওদা বিনতু যামআহ রাদ্বিয়াল্লাহু আনহা * মারা যান। তিনি প্রচুর পরিমাণে দান করতেন। অতঃপর বুঝতে পারলাম যে, তিনি দীর্ঘ হাত দ্বারা দান করা বুঝিয়েছেন।”[1]
[1] নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বািইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। * তবে তিনি বলেন সাওদা রাদ্বিয়াল্লাহু আনহার কথা ভুল। সঠিক হলো যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা। (ফিকহুস সীরাহ:৬৩)

হাদিস ৩,৩১৬

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي الْحُبَابِ، [ص:111] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَتَصَدَّقُ بِصَدَقَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ - وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ - إِلَّا كَانَ اللَّهُ يَأْخُذُهَا بِيَمِينِهِ فَيُرَبِّيهَا لَهُ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ حَتَّى تَبْلُغَ التَّمْرَةُ مِثْلَ أُحُدٍ»
رقم طبعة با وزير = (3305)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (1083)، «ظلال الجنة» (623): م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন মুসলিম বান্দা পবিত্র উপার্জন থেকে দান করলে –আর আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না-মহান আল্লাহ তা ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তা প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালিত করে বড় করে তোলো। এমনকি তা উহুদ পাহাড়ের মতো হয়ে যায়।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৪২৫; মুসনাদ আহমাদ: ২/৫৩৮; সহীহ মুসলিম: ১০১৪; নাসাঈ: ৫/৫৭; ইবনু মাজাহ: ১৮৪২; বাগাবী: ১৬৩২; সহীহুল বুখারী: ১৪১০। নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৬২৩)

হাদিস ৩,৩১৭

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ لَيُرَبِّي لِأَحَدِكُمُ [ص:112] التَّمْرَةَ وَاللُّقْمَةَ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ حَتَّى يَكُونَ مِثْلَ أُحُدٍ»
رقم طبعة با وزير = (3306)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 19).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি খেজুর বা এক লুকমা খাবার দানকে প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালিত করে বড় করে তোলো। এমনকি তা উহুদ পাহাড়ের মতো হয়ে যায়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২৫১; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১১১; বাযযার: ৯৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১৯)

হাদিস ৩,৩১৮

মূল আরবি

أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ مَوْلَى الْمَهْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَدَكُمْ لَيَتَصَدَّقُ بِالتَّمْرَةِ إِذَا كَانَتْ مِنْ طَيِّبٍ - وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ - فَيَجْعَلُهَا اللَّهُ فِي كَفَّهِ، فَيُرَبِّيهَا كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ حَتَّى تَكُونَ فِي يَدِهِ جَلَّ وَعَلَا مِثْلَ جَبَلٍ»
رقم طبعة با وزير = (3307)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى قبل حديثين.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ পবিত্র উপার্জন থেকে একটি খেজুর দান করে –আর আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না- তখন মহান আল্লাহ তাঁর হাতের তালুতে রাখেন। অতঃপর তা প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালিত করে বড় করে তোলো। এমনকি সেটি তাঁর হাতে পাহাড়ের মতো হয়ে যায়।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৪২৫; মুসনাদ আহমাদ: ২/৫৩৮; সহীহ মুসলিম: ১০১৪; নাসাঈ: ৫/৫৭; ইবনু মাজাহ: ১৮৪২; বাগাবী: ১৬৩২; সহীহুল বুখারী: ১৪১০। নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ:৬২৩)

হাদিস ৩,৩১৯

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو النَّضْرِ، قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَبِي الْحُبَابِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَصَدَّقَ بِعِدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ - وَلَا يَصْعَدُ إِلَى اللَّهِ إِلَّا الطَّيِّبُ - فَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهَا كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى يَكُونَ مِثْلَ الْجَبَلِ»
رقم طبعة با وزير = (3308)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن

বাংলা অনুবাদ

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পবিত্র উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে –আর আল্লাহর কাছে পবিত্র ছাড়া অন্য কিছু উত্থিত হয় না- তবে নিশ্চয়ই মহান আল্লাহ তা ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তা দানকারীর জন্য প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবককে প্রতিপালিত করে বড় করে তোলো, এমনকি সেটি পাহাড়ের মতো হয়ে যায়।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৪২৫; মুসনাদ আহমাদ: ২/৫৩৮; সহীহ মুসলিম: ১০১৪; নাসাঈ: ৫/৫৭; ইবনু মাজাহ: ১৮৪২; বাগাবী: ১৬৩২; সহীহুল বুখারী: ১৪১০। নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৬২৩)

হাদিস ৩,৩২০

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ جَنَّادٍ الْحَلَبِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ زَيْدِ بْنِ رُفَيْعٍ، عَنْ حِزَامِ بْنِ حَكِيمِ بْنِ حِزَامٍ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ: خَطَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النِّسَاءَ ذَاتَ يَوْمٍ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِتَقْوَى اللَّهِ وَالطَّاعَةِ لِأَزْوَاجِهِنَّ، وَقَالَ: «إِنَّ مِنْكُنَّ مَنْ تَدْخُلُ الْجَنَّةَ - وَجَمَعَ بَيْنَ أَصَابِعِهِ -، وَمِنْكُنَّ حَطَبُ جَهَنَّمَ، - وَفَرَّقَ بَيْنَ أَصَابِعِهِ -»، فَقَالَتِ الْمَارِدَةُ أَوِ الْمُرَادِيَّةُ: يَا رَسُولَ اللَّهِ، [ص:114] وَلِمَ ذَلِكَ؟، قَالَ: «تَكْفُرْنَ الْعَشِيرَ، وَتُكْثِرْنَ اللَّعْنَ، وَتُسَوِّفْنَ الْخَيْرَ» *
رقم طبعة با وزير = (3310)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - انظر التعليق. * [التعليق] قال الشيخ: إِسنادُه ضعيفٌ؛ حزامُ بن حكِيم لم يُوَثِّقة غيرُ ابن حبان، ولم يرو عنه إلاَّ زيد بن رُفيع، وعطاء بن أبي رباح، لحديثه الآتي برقم (4964). ولذلك قال الحافظ فيه: «مقبول»، أي: عند المتابعة، ولم أجد له مُتابعاً فالحديثُ ضعيف. نعم، قد صَحَّ الحديث مِنْ رِوَايَة جَابرٍ عند مسلمٍ وغيره، لكن ليس فيه ذِكر للأصابع، ولا للتسويف؛ فهي زيادة منكرة. وزيدُ بنُ نَافِع - الراوي لهذا - مُختلفٌ فِيهِ. ومِنْ طريقه رواه الطبراني - أيضا - (3/ 220 / 3109)، وغفلَ المُعَلِّقُ على الكتاب (8/ 114) عن علَّتِه - حزام بن حكيم - فَبَيَّضَ لَهُ، فلم يُتَرجم له بشيء، بينما تَرجَم للراوي عنه: زيد بن رفيع، وعبيد بن جناد.

تنبيه!! قال الألباني في التعليق: ... وزيدُ بنُ نَافِع - الراوي لهذا - مُختلفٌ فِيهِ .. الخطأ: كلمة «نافع» والصواب: «رفيع» كما في الإسناد وكذلك عند الطبراني. ملحوظة رقم (4964) = (4985) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null

বাংলা অনুবাদ

হাকিম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদের উপদেশ প্রদান করেন। তিনি তাদেরকে নসীহত করেন, আল্লাহভীতি অবলম্বন ও স্বামীর আনুগত্য করার নির্দেশ দেন এবং বলেন, “তোমাদের মাঝে কেউ জান্নাতে যাবে, -এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলোকে একত্রিত করেন- আর কেউ কেউ জাহান্নামের ইন্ধন হবে।– এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলোকে পৃথক করেন- তখন মারিদা বা মুরাদিয়্যাহ নামক এক মহিলা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এরকম কেন হবে?” তিনি জবাবে বলেন, “তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, অধিক মাত্রায় অভিসম্পাত করো এবং ভালকাজে গড়িমসি করো।”[1]
[1] তাবারানী্ আল কাবীর: ৬/৩০৪; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৪/৩১৪। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩১০।)