সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ১৮০: হাদিস ৩,৫৮১-৩,৬০০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ الْأَبَدَ فَلَا صَامَ وَلَا أَفْطَرَ»
رقم طبعة با وزير = (3573)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 88): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/১৯৮; নাসাঈ: ৪/২০৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৮; সহীহুল বুখারী: ১৯৭৭; সহীহ মুসলিম: ১১৫৯; ইবনু মাজাহ: ১৭০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهُ: إِنَّ فُلَانًا لَا يُفْطِرُ نَهَارَ الدَّهْرِ إِلَّا لَيْلًا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَامَ وَلَا أَفْطَرَ»
رقم طبعة با وزير = (3574) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ كَالدَّلِيلِ عَلَى أَنَّ اللَّفْظَةَ الَّتِي فِي خَبَرِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: «مَنْ صَامَ الْأَبَدَ فَلَا صَامَ وَلَا أَفْطَرَ»، أَرَادَ بِهِ الْأَبَدَ وَفِيهِ الْأَيَّامُ الَّتِي نُهِيَ عَنْهَا عَنْ صِيَامِهَا، مِثْلُ أَيَّامِ التَّشْرِيقِ وَالْعِيدَيْنِ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হয়, “ওমুক ব্যক্তি সারা বছর রাত ছাড়া দিনে সিয়াম ছাড়েন না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে সিয়াম রাখেনি এবং ছাড়েওনি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে যেন এই মর্মে দলীল রয়েছে, আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমার হাদীসের শব্দে যা বর্ণিত হয়েছে “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি” এর দ্বারা উদ্দেশ্য হলো ‘সবসময়’। এর মাঝে সেসব দিনগুলোও অন্তর্ভুক্ত, যেগুলোতে সিয়াম রাখতে নিষেধ করা হয়েছে। যেমন: আইয়ামে তাশরীক ও দুই ঈদের দিন।”
[1] মুসনাদ আহমাদ: ৪/৪২৬; নাসাঈ: ৪/২০৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৫১; হাকিম: ১/৪৩৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)
মূল আরবি
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي [ص:349] شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ الْأَبَدَ فَلَا صَامَ وَلَا أَفْطَرَ»
رقم طبعة با وزير = (3575) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ الْأَبَدَ فَلَا صَامَ وَلَا أَفْطَرَ»، يُرِيدُ بِهِ: مَنْ صَامَ الْأَبَدَ وَفِيهِ الْأَيَّامُ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا مِثْلُ أَيَّامِ التَّشْرِيقِ مِنَ الْعِيدَيْنِ فَلَا صَامَ وَلَا أَفْطَرَ، يُرِيدُ بِهِ: فَلَا صَامَ الدَّهْرَ كُلَّهُ فَيُؤْجَرَ عَلَيْهِ مِنْ غَيْرِ مُفَارَقَتِهِ الْإِثْمَ الَّذِي ارْتَكَبَهُ بِصَوْمِ الْأَيَّامِ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا، وَلِهَذَا قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ الدَّهْرَ ضُيِّقَ عَلَيْهِ جَهَنَّمُ هَكَذَا» وَعَقَدَ عَلَيْهِ تِسْعِينَ، يُرِيدُ بِهِ: ضُيِّقَ عَلَيْهِ جَهَنَّمُ بِصَوْمِهِ الْأَيَّامَ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا فِي دَهْرِهِ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق» -أيضا-.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বার রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি” এর দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি সবমসময় সিয়াম রাখে। এর মাঝে সেসব দিনগুলোও অন্তর্ভুক্ত, যাতে সিয়াম পালন করা নিষেধ। যেমন: আইয়ামে তাশরীক ও ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি” এর দ্বারা উদ্দেশ্য হলো সে এমনভাবে হামেশায় সিয়াম রাখেনি যে, তাকে সাওয়াব দেওয়া হবে। কেননা সে নিষিদ্ধ দিনে সিয়াম পালনের গোনাহ থেকে নিজেকে রক্ষা করেনি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, তার উপর জাহান্নামকে এভাবে সংকুচিত করে দেওয়া হবে।” এই তিনি আঙ্গুলিসমূহকে ৯০ গিরা দেন। নিষিদ্ধ দিনগুলিতে সিয়াম রাখার কারণে জাহান্নামকে তার উপর সংকুচিত করে দেওয়া হবে।”
[1] মুসনাদ আহমাদ: ২/১৯৮; নাসাঈ: ৪/২০৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৬৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৮; সহীহুল বুখারী: ১৯৭৭; সহীহ মুসলিম: ১১৫৯; ইবনু মাজাহ: ১৭০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ يَسَارٍ، عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ صَامَ الدَّهْرَ ضُيِّقَتْ عَلَيْهِ جَهَنَّمُ هَكَذَا» وَعَقَدَ تِسْعِينَ، [ص:350] أَخْبَرَنَاهُ الْفَضْلُ بْنُ الْحُبَابِ مَرَّةً أُخْرَى، قَالَ: وَضَمَّ عَلَى تِسْعِينَ
رقم طبعة با وزير = (3576) قَالَ أَبُو حَاتِمٍ: الْقَصْدُ فِي هَذَا الْخَبَرِ صَوْمُ الدَّهْرِ الَّذِي فِيهِ أَيَّامُ التَّشْرِيقِ وَالْعِيدَيْنِ، وَأَوْقَعَ التَّغْلِيظَ عَلَى مَنْ صَامَ الدَّهْرَ مِنْ أَجْلِ صَوْمِهِ الْأَيَّامَ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا، لَا أَنَّهُ إِذَا صَامَ الدَّهْرَ وَقَوِيَ عَلَيْهِ مِنْ غَيْرِ الْأَيَّامِ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا يُعَذَّبُ فِي الْقِيَامَةِ، وَأَبُو تَمِيمَةَ الْهُجَيْمِيُّ اسْمُهُ: طَرِيفُ بْنُ مُجَالِدٍ بَصْرِيٌ مَاتَ سَنَةَ خَمْسٍ وَتِسْعِينَ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3202).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
বাংলা অনুবাদ
আবূ মুসা আল আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, তার উপর জাহান্নামকে এভাবে সংকুচিত করে দেওয়া হবে।” এই বলে তিনি হাতের আঙ্গুলসমূহকে ৯০ গিরা দেন।”[1]
আমাদেরকে ফাযল বিন হুবাব আরেকবার এভাবে বর্ণনা করেছেন… তিনি বলেন, “আর এই বলে তিনি ৯০ এর উপর গিরা বাঁধেন।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের দ্বারা উদ্দেশ্য হলো সারা বছর সিয়াম রাখা। এর মাঝে আইয়ামে তাশরীক ও ঈদের সালাতও রয়েছে। কঠোর বার্তা তার ক্ষেত্রে প্রযোজ্য যে, নিষিদ্ধ দিনেও সিয়াম রাখে; এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে, যে সারা বছর সিয়াম রাখে, এবং সে সারা বছর সিয়াম রাখার জন্য সে যথেষ্ট শক্তিশালী, এক্ষেত্রে সে নিষিদ্ধ দিনগুলোতে সিয়াম রাখা ছেড়ে দিয়েছে- এমন নয় যে, এই অবস্থায় তাকে শাস্তি দেওয়া হবে।” হাদীসের রাবী, আবূ তামীমাহ আল জুহানীর নাম তারিফ বিন মুজালিদ। তিনি বসরার অধিবাসী্। তিনি ৯৫ হিজরী সনে মারা যান।”
[1] আত তায়ালিসী: ৫১৪; মুসনাদ আহমাদ: ৪/৪১৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭৮; বাযযার: ১০৪১; সুনান বাইহাকী: ৪/৩০০; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৫৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৮৬৬; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩২০২)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدَيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، وَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3577)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2022).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
বাংলা অনুবাদ
সিলাহ বিন যুফার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, অতঃপর তার কাছে একটি ভুনা করা মেষের গোসত আনা হয়। তখন তিনি বলেন, “তোমরা খাও।” এই সময় এক ব্যক্তি দুরে সরে যায় এবং বলেন, “আমি সিয়াম রেখেছি।” তখন আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করলো।”[1]
[1] দারেমী: ২/২; তিরমিযী: ৬৮৬; নাসাঈ: ৪/১৫৩; তাহাবী: ২/১১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৪; দারাকুতনী: ২/১৫৭; হাকিম: ১/৪২৩-৪২৪; সুনান বাইহাকী: ৪/২০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২২)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، [ص:353] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقَدَّمُوا صِيَامَ شَهْرِ رَمَضَانَ بِصِيَامِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ، إِلَّا رَجُلٌ كَانَ يَصُومُ صِيَامًا فَلْيَصُمْهُ»
رقم طبعة با وزير = (3578)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2023): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা রমযানের একদিন বা দুইদিন আগে সিয়াম পালন করবে না। তবে যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে (আর তার নিয়মিত পালনীয় সিয়ামটি ঐ দিন হয়ে যায়, তবে), সে যেন তা পালন করে।”[1]
[1] ইবনু মাজাহ: ১৬৫০; নাসাঈ: ৪/১৪৯; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৫; বাগাবী: ১৭১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩১৫; আত তায়ালিসী: ২৩১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩; মুসনাদ আহমাদ: ২/২৩৪; দারেমী: ২/৪; সহীহুল বুখারী: ১৯১৪; সহীহ মুসলিম: ১০৮২; তিরমিযী: ৬৮৫; তাহাবী: ২/৮৪; ইবনুল জারুদ: ৩৭৮; সুনান বাইহাকী: ৪/২০৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৩)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ ثَابِتٍ، عَنْ مُطَرِّفٍ، [ص:354] عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ أَوْ لِرَجُلٍ: «أَصُمْتَ مِنْ سَرَرِ هَذَا الشَّهْرِ شَيْئًا؟ »، قَالَ: لَا، قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمًا أَوْ يَوْمَيْنِ»
رقم طبعة با وزير = (3579)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2016): ق
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে অথবা অন্য এক ব্যক্তিকে বলেছেন, “তুমি কি এই মাসের শেষের দিকে কোন সিয়াম রেখেছো?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তুমি (কোন মাসে) সিয়াম না রাখবে, তখন (অন্তত) এক, দুইদিন সিয়াম রাখবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৪/৪২৮; দারেমী: ২/১৮; সহীহুল বুখারী: ১৯৮৩; সহীহ মুসলিম: ১১৬১; আবূ দাঊদ: ২৩২৮; সুনান বাইহাকী: ৪/২১০; খাত্তাবী, মাআলিমুস সুনান: ২/৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ عَنْ مُطَرِّفٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَهُ أوَ لِرَجُلٍ أَصُمْتَ مِنْ سَرَرِ شَعْبَانَ شَيْئًا قَالَ لَا قَالَ: فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ.
رقم طبعة با وزير = (3580) [ص:355] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صلى الله عليه وسلم أَصُمْتَ مِنْ سَرَرِ هَذَا الشَّهْرِ لَفْظَةُ اسْتِخْبَارٍ عَنْ فَعَلٍ مُرَادُهَا الإِعْلامَ بِنَفِيِ جَوَازِ اسْتِعْمَالِ ذَلِكَ الْفِعْلِ الْمُسْتَخْبَرِ عَنْهُ كَالْمُنْكِرِ عَلَيْهِ لَوْ فَعَلَهُ وَهَذَا كَقَوْلِهِ صلى الله عليه وسلم لِعَائِشَةَ أَتَسْتُرِينَ الْجِدَارَ أَرَادَ بِهِ الإِنْكَارِ عَلَيْهَا بِلَفْظِ الاسْتِخْبَارِ وَأَمَرَهُ صلى الله عليه وسلم بِصَوْمِ يَوْمَيْنِ مِنْ شَوَّالٍ أَرَادَ بِهِ أَنَّهَا السِّرَارُ وَذَلِكَ أَنَّ الشَّهْرَ إِذَا كَانَ تِسْعًا وَعِشْرِينَ يَسْتَتِرُ الْقَمَرُ يَوْمًا وَاحِدًا وَإِذَا كَانَ الشَّهْرُ ثَلاثِينَ يَسْتَتِرُ الْقَمَرُ يَوْمَيْنِ وَالُوَقْتُ الَّذِي خَاطَبَ صلى الله عليه وسلم بِهَذَا الْخِطَابِ يُشْبِهُ أَنْ يَكُونَ عَدَدُ شَعْبَانَ كَانَ ثَلاثِينَ مِنْ أَجْلِهِ أَمَرَ بِصَوْمِ يَوْمَيْنِ مِنْ شَوَّالٍ.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে অথবা অন্য এক ব্যক্তিকে বলেছেন, “তুমি কি এই মাসের শেষের দিকে কোন সিয়াম রেখেছো?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তুমি (কোন মাসে) সিয়াম না রাখবে, তখন (অন্তত) এক, দুইদিন সিয়াম রাখবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তুমি কি এই মাসের শেষের দিকে কোন সিয়াম রেখেছো?” এখানে একটি কাজ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো এই ধরণের কাজ সম্পর্কে নিষেধাজ্ঞা জানিয়ে দেওয়া। যেন বিষয়টি এমন যে, যদি সে ব্যক্তি এমন করতো, তবে তিনি ইনকার (অগ্রাহ্য করা) করতেন। এটা ঐ কথার মতোই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, “তুমি কি দেয়ালের সাথে পর্দা করো?” এখানে তিনি প্রশ্ন করার দ্বারা উদ্দেশ্য সেই কাজ ইনকার করা। তিনি সেই ব্যক্তিকে তাকে শা‘বান মাসে দুই দিন সিয়াম রাখার নির্দেশ দিয়েছিলেন। এর দ্বারা উদ্দেশ্য হলো মাসের শেষের দিকে। কারণ মাস যখন ২৯ দিনে হয়, তখন চন্দ্র একদিন লুকায়িত থাকে। আর মাস যখন ৩০ দিনে হয়, তখন চন্দ্র দুইদিন লুকায়িত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে যেই সময়ে এই কথা বলেছিলেন, খুব সম্ভব সেই মাস ৩০ দিনের ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দুইদিন সিয়াম রাখার নির্দেশ দিয়েছিলেন।”
[1] মুসনাদ আহমাদ: ৪/৪২৮; দারেমী: ২/১৮; সহীহুল বুখারী: ১৯৮৩; সহীহ মুসলিম: ১১৬১; আবূ দাঊদ: ২৩২৮; সুনান বাইহাকী: ৪/২১০; খাত্তাবী, মাআলিমুস সুনান: ২/৯৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا [ص:356] يَحْيَى بْنُ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَبِيبِ بْنِ نُدْبَةَ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا كَانَ النِّصْفُ مِنْ شَعْبَانَ، فَأَفْطِرُوا حَتَّى يَجِيءَ رَمَضَانُ»
رقم طبعة با وزير = (3581)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2025)، «المشكاة» (1974).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন শা‘বানের অর্ধ মাস এসে যায়, তখন তোমরা রমযান না পর্যন্ত সিয়াম রাখা ছেড়ে দিবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২১; দারেমী: ২/১৭; আবূ দাঊদ: ২৩৩৭; ইবনু মাজাহ: ১৬৫১; তিরমিযী: ৭৩৮; সুনান বাইহাকী: ৪/২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৫)
মূল আরবি
أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ: دَخَلْتُ عَلَى عِكْرِمَةَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ رَمَضَانَ وَهُوَ يَأْكُلُ، فَقَالَ: ادْنُ فَكُلْ، قُلْتُ: إِنِّي صَائِمٌ، فَقَالَ: وَاللَّهِ لَتَدْنُوَنَّ، قُلْتُ: فَحَدِّثْنِي، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ [ص:357] رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا، صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ غَبَرَةُ سَحَابٍ، أَوْ قَتَرَةٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ»
رقم طبعة با وزير = (3582)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2016).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
সিমাক বিন হারব থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ইকরামার কাছে যাই, এমন দিনে যেদিন রমযান হওয়া সন্দেহপূর্ণ ছিল। এসময় তিনি খাবার গ্রহণ করছিলেন। তখন তিনি বলেন, “কাছে আসো এবং খাবার খাও।” আমি বললাম, “আমি সিয়াম রেখেছি।” তখন তিনি বলেন, “আল্লাহর কসম, অবশ্যই তুমি কাছে আসবে।” আমি বললাম, “আমাকে হাদীস বলুন।” তখন তিনি বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা (রমযান) মাসকে আগেভাগেই গ্রহণ করে নিবে না (অর্থাৎ মাস শুরু হওয়ার আগেই সিয়াম রাখা শুরু করো না)। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখে সিয়াম রাখা বাদ দিবে। যদি চাঁদ ও তোমাদের মাঝে মেঘের ধূসরতা ও কালিমা অন্তরায় হয়, তবে তোমরা (শা‘বাস মাসকে) ৩০ দিন গণনা করবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১২; হাকিম: ১/৪২৪-৪২৫; মুসনাদ আহমাদ: ১/২২৬; দারেমী: ২/২; নাসাঈ: ৪/১৩৬; সুনান বাইহাকী: ৪/২০৭; বাগাবী: ১৭১৬; তাবারানী: ১১৭৫৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৭; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩০২; ইবনুল জারূদ: ৩৭৫; সহীহ মুসলিম: ১০৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا صَوْمَ بَعْدَ النِّصْفِ مِنْ شَعْبَانَ حَتَّى يَجِيءَ شَهْرُ رَمَضَانَ»
رقم طبعة با وزير = (3583)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (3581). تنبيه!! رقم (3581) = (3589) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অর্ধ শা‘বানের পর রমযান পর্যন্ত কোন সিয়াম নেই।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২১; দারেমী: ২/১৭; আবূ দাঊদ: ২৩৩৭; ইবনু মাজাহ: ১৬৫১; তিরমিযী: ৭৩৮; সুনান বাইহাকী: ৪/২০৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৫)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدُ بْنُ أَبِي الْعِشْرِينَ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقَدَّمُوا بَيْنَ يَدَيْ رَمَضَانَ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا رَجُلٌ كَانَ يَصُومُ صِيَامًا فَلْيَصُمْهُ»
رقم طبعة با وزير = (3584)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (3578). تنبيه!! رقم (3578) = (3586) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা রমযানের একদিন বা দুইদিন আগে সিয়াম পালন করবে না। তবে যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে (আর তার নিয়মিত পালনীয় সিয়ামটি ঐ দিন হয়ে যায়, তবে), সে যেন তা পালন করে।”[1]
[1] ইবনু মাজাহ: ১৬৫০; নাসাঈ: ৪/১৪৯; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৫; বাগাবী: ১৭১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩১৫; আত তায়ালিসী: ২৩১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/২৩; মুসনাদ আহমাদ: ২/২৩৪; দারেমী: ২/৪; সহীহুল বুখারী: ১৯১৪; সহীহ মুসলিম: ১০৮২; তিরমিযী: ৬৮৫; তাহাবী: ২/৮৪; ইবনুল জারুদ: ৩৭৮; সুনান বাইহাকী: ৪/২০৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّمَا الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
رقم طبعة با وزير = (3585)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - مضى (3442). تنبيه!! رقم (3442) = (3451) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাস ২৯ দিনে হয়। আবার কোন মাস ৩০ দিনেও হয়। কাজেই তোমরা চাঁদ না দেখে সিয়াম শুরু করবে না এবং চাঁদ না দেখে সিয়াম রাখা বাদও দিবে না। যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন গণনা করবে।”[1]
[1] সহীহ মুসলিম: ১০৮০; মুসনাদ আহমাদ: ২/১৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৩; আবূ দাঊদ: ২৩২০; সুনান বাইহাকী: ৪/২০৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৮)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ إِمْلَاءً، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصُومُوا قَبْلَ رَمَضَانَ، صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَتْ دُونَهُ غَيَابَةٌ فَأَكْمِلُوا ثَلَاثِينَ»
رقم طبعة با وزير = (3586)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (3582). تنبيه!! رقم (3582) = (3590) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা রমযান মাসের আগে সিয়াম রাখবে না। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখে সিয়াম রাখা বাদ দিবে। যদি চাঁদ দেখার ক্ষেত্রে মেঘ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে তোমরা (শা‘বান মাসকে) ৩০ দিন পূর্ণ করবে।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১২; হাকিম: ১/৪২৪-৪২৫; মুসনাদ আহমাদ: ১/২২৬; দারেমী: ২/২; নাসাঈ: ৪/১৩৬; সুনান বাইহাকী: ৪/২০৭; বাগাবী: ১৭১৬; তাবারানী: ১১৭৫৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৭; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩০২; ইবনুল জারূদ: ৩৭৫; সহীহ মুসলিম: ১০৮৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ السِّنْجِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:361] عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: «كُلُوا»، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، وَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارُبْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
رقم طبعة با وزير = (3587)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3577). تنبيه!! رقم (3577) = (3585) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح
বাংলা অনুবাদ
সিলাহ বিন যুফার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, অতঃপর তার কাছে একটি ভুনা করা মেষের গোসত আনা হয়। তখন তিনি বলেন, “তোমরা খাও।” এই সময় এক ব্যক্তি দুরে সরে যায় এবং বলেন, “আমি সিয়াম রেখেছি।” তখন আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করলো।”[1]
[1] দারেমী: ২/২; তিরমিযী: ৬৮৬; নাসাঈ: ৪/১৫৩; তাহাবী: ২/১১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৪; দারাকুতনী: ২/১৫৭; হাকিম: ১/৪২৩-৪২৪; সুনান বাইহাকী: ৪/২০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২২)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ رَمَضَانَ، فَأُتِيَ بِشَاةٍ، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ»
رقم طبعة با وزير = (3588)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح
বাংলা অনুবাদ
সিলাহ বিন যুফার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে রমযান হওয়ার সন্দেহের দিন ছিলাম, অতঃপর তার কাছে একটি ভুনা করা মেষের গোসত আনা হয়। তখন তিনি বলেন, “তোমরা খাও।” এই সময় এক ব্যক্তি দুরে সরে যায় এবং বলেন, “আমি সিয়াম রেখেছি।” তখন আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করলো।”[1]
[1] দারেমী: ২/২; তিরমিযী: ৬৮৬; নাসাঈ: ৪/১৫৩; তাহাবী: ২/১১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯১৪; দারাকুতনী: ২/১৫৭; হাকিম: ১/৪২৩-৪২৪; সুনান বাইহাকী: ৪/২০৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৭২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২২)
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:362] يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصُومُوا حَتَّى تَرَوَا الْهِلَالَ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، إِلَّا أَنْ يُغَمَّ عَلَيْكُمْ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
رقم طبعة با وزير = (3589)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (903): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম পালন করবে না এবং চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সিয়াম ছাড়বেও না, যদি না তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাসকে ৩০ দিন) ধরে নিবে।”[1]
[1] সহীহ মুসলিম: ২০৮০; সুনান বাইহাকী: ৪/২০৫; মুয়াত্তা ইমাম মালিক: ১/২৮৬; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭২; সহীহুল বুখারী: ১৯০৭; বাগাবী: ১৭১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯০৩)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صِيَامِ يَوْمَيْنِ، يَوْمِ الْفِطْرِ وَيَوْمِ الْأَضْحَى»
رقم طبعة با وزير = (3590)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (962): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৩০০; মুসনাদ আহমাদ: ৪/৫১১; সহীহ মুসলিম: ১১৩৮; সুনান বাইহাকী: ৪/২৯৭; বাগাবী: ১৭৯৪; সহীহুল বুখারী: ১৯৯৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬২)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالْقَانِيُّ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ، عَنْ قَزَعَةَ، [ص:364] عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا صَوْمَ فِي يَوْمِ عِيدٍ» *
رقم طبعة با وزير = (3590 / م)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (962). قال الناشر: سقط هذا الحديث - وتبويبه - من «الأصل»، واستدركناه من «طبعة المؤسسة».
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
বাংলা অনুবাদ
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঈদের দিন কোন সিয়াম নেই।”[1]
[1] আবূ ইয়ালা: ১১৬৬; মুসনাদ আহমাদ: ৩/৭; হুমাইদী: ৭৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৪; দারেমী: ২/২০; সহীহুল বুখারী: ১১৯৭; সহীহ মুসলিম: ২/৭৯৯; ইবনু মাজাহ: ১৭২১; আত তায়ালিসী: ২২৩৮; আবূ দাঊদ: ২৪১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬২)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، [ص:365] عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ، قَالَ: شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَجَاءَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ، فَخَطَبَ النَّاسَ، فَقَالَ: «إِنَّ هَذَيْنِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا، يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْأَخَرُ يَوْمٌ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ»، قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَجَاءَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ، فَخَطَبَ، فَقَالَ: إِنَّهُ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ، فَمَنْ أَحَبَّ مِنْ أَهْلِ الْعَالِيَةِ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ فَلْيَنْتَظِرْهَا، وَمَنْ أَحَبَّ أَنَّ يَرْجِعَ فَلْيَرْجِعْ، فَقَدْ أَذِنْتُ لَهُ، قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَعُثْمَانُ مَحْضُورٌ، فَجَاءَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ، فَخَطَبَ النَّاسَ
رقم طبعة با وزير = (3591)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2087)، «الإرواء» (4/ 127 - 128): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
ইবনু আযহারের আজাদকৃত দাস আবূ উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ঈদে উপস্থিত হই। তিনি এসে সালাত আদায় করেন। তারপর সালাম ফিরিয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দেন। তিনি বলেন, “নিশ্চয়ই এই দুটি দিন, এমন দিন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেছেন। একটি হলো সিয়াম ছেড়ে দেওয়ার ঈদ। আরেকটি হলো তোমাদের কুরবানী গোসত ভক্ষন করার দিন।” আবূ উবাইদ বলেন, “তারপর আমি উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ঈদে উপস্থিত হই। তিনি এসে সালাত আদায় করেন। তারপর সালাম ফিরিয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দেন। তিনি বলেন, “নিশ্চয়ই তোমাদের আজকের এই দিনে দুটি ঈদ একত্রিত হয়েছে। কাজেই মদীনার আশেপাশে বসবাসকারী যে ব্যক্তি জুমু্আর জন্য অপেক্ষা করতে চায়, সে যেন জুমুআর জন্য অপেক্ষা করে। আর যে ব্যক্তি বাসায় ফিরে যেতে চায়, সে ফিরে যেতে পারে। আমি তাকে অনুমতি প্রদান করলাম। তারপর আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ঈদে উপস্থিত হই। তিনি এসে সালাত আদায় করেন। তারপর সালাম ফিরিয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৭৮-১৭৯; সহীহুল বুখারী: ১৯৯০; বাগাবী: ১৭৯৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৩-১০৪; আবূ দাঊদ: ২৪১৬; তিরমিযী: ৭৭১; ইবনু মাজাহ: ১৭২২; ইবনুল জারুদ: ৪০২; সুনান বাইহাকী: ৪/২৯৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১২৭-১২৮)
