সহীহ ইবনু হিব্বান
পরিচ্ছেদ ১৮৭: হাদিস ৩,৭২১-৩,৭৪০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْحَلَبِيُّ بِدِمَشْقَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ إِسْمَاعِيلَ الدِّمَشْقِيُّ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ، وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، وَإِنَّهُمْ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ ابْنُ خَطَلٍ مُتَعَلَّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ، فَقَالَ: «اقْتُلُوهُ»، فَقُتِلَ
رقم طبعة با وزير = (3713)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (3711). تنبيه!! رقم (3711) = (3719) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় প্রবেশ করেন, এসময় তাঁর মাথায় শিরস্ত্রাণ ছিল। সাহাবীগণ তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইবনু খতল, কা‘বার গিলাফ ধরে ঝুলে আছে!” তখন তিনি বলেন, “তাকে হত্যা করো।” অতঃপর তাকে হত্যা করা হয়।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/৪২৩; সহীহুল বুখারী: ৫৮০৮; আবূ দাঊদ: ২৬৮৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৪/৪৯২; দারেমী: ২/৭৩-৭৪; হুমাইদী: ১২১২; মুসনাদ আহমাদ: ৩/১০৯; সহীহ মুসলিম: ১৩৫৭; ইবনু মাজাহ: ২৮০৫; সুনান বাইহাকী: ৭/৫৯; বাগাবী: ২০০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৭৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ، وَعَلَيْهِ عِمَامَةٌ [ص:38] سَوْدَاءُ
رقم طبعة با وزير = (3714) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي خَبَرِ أَنَسِ بْنِ مَالِكٍ دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ، وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، وَفِي خَبَرِ جَابِرٍ أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ، وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ، وَلَمْ يَدْخُلْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ بِغَيْرِ إِحْرَامٍ إِلَّا مَرَّةً وَاحِدَةً، وَهُوَ يَوْمَ الْفَتْحِ، وَيُشْبِهُ أَنْ يَكُونَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ الْيَوْمِ كَانَ عَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، وَقَدْ تَعَمَّمَ بِعِمَامَةٍ سَوْدَاءِ فَوْقَهُ، فَإِذًا جَابِرٌ ذَكَرَ الْعِمَامَةَ الَّتِي عَايَنَهَا، وَإِذَا أَنَسٌ ذَكَرَ الْمِغْفَرَ الَّذِي رَآهُ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادٌّ أَوْ تَهَاتُرٌ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (94): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
বাংলা অনুবাদ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন, এসময় তাঁর মাথায় কালো পাগড়ী ছিলো।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে রয়েছে “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন, এসময় তাঁর মাথায় শিরস্ত্রাণ ছিলো। আর জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে রয়েছে “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন, এসময় তাঁর মাথায় কালো পাগড়ী ছিলো।” আর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় ইহরাম বিহীন অবস্থায় কেবল একবারই প্রবেশ করেছিলেন। আর এটা ছিল মক্কা বিজয়ের সময়। এখানে হতে পারে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লামের মাথায় শিরস্ত্রাণ ছিল এবং সেটার উপর কালো পাগড়ী ছিলো। কাজেই জাবির রাদ্বিয়াল্লাহু আনহু পাগড়ী দেখে, সেটা বর্ণনা করেছেন আর আনাস রাদ্বিয়াল্লাহু আনহু শিরস্ত্রাণ দেখে তিনি সেটাই বর্ণনা করেছেন। এমন নয় যে, উভয় হাদীসের মাঝে বৈপরীত্ব আছে।”
[1] আবূ দাঊদ: ৪০৭৬; আলী বিন জা‘দ: ৩৪৩৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৪২২; মুসনাদ আহমাদ: ১/৩৬৩; আবূ দাঊদ: ৪০৭৬; তিরমিযী: ১৭৩৫; ইবনু মাজাহ: ২৮২২; সুনান বাইহাকী: ৫/১৭৭; বাগাবী: ২০০৭; দারেমী: ২/৭৪; সহীহ মুসলিম: ১৩৫৮; নাসাঈ: ৫/২০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ৯৪)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، سَمِعْتُ أَبَا الْحُبَابِ سَعِيدَ بْنَ يَسَارٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى، يَقُولُونَ: يَثْرِبُ، وَهِيَ الْمَدِينَةُ تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»
رقم طبعة با وزير = (3715) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى» لَفْظَةُ تَمْثِيلٍ، مُرَادُهَا أَنَّ الْإِسْلَامَ يَكُونُ ابْتِدَاؤُهُ مِنَ الْمَدِينَةِ، ثُمَّ يَغْلِبُ عَلَى سَائِرِ الْقُرَى وَيَعْلُو عَلَى سَائِرِ الْمُلْكِ، فَكَأَنَّهَا قَدْ أَتَتْ [ص:40] عَلَيْهَا، لَا أَنَّ الْمَدِينَةَ تَأْكُلُ الْقُرَى
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (274): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমাকে আদেশ করা হয়েছে এমন এক জনপদে (হিজরত করতে), যা অন্যান্য সমস্ত নগরীকে খেয়ে ফেলবে (জয় করবে)। লোকজন সেটাকে ইয়াসরিব বলে। বস্তুত সেটা মাদীনা। এটা (মন্দ) লোকদের বিতাড়িত করে, যেভাবে হাপর লোহার ময়লাকে দূর করে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “আমাকে আদেশ করা হয়েছে এমন এক জনপদে (হিজরত করতে), যা অন্যান্য সমস্ত নগরীকে খেয়ে ফেলবে।” এটি একটি উপমামূলক বাক্য, এর দ্বারা উদ্দেশ্য হলো নিশ্চয়ই ইসলামের সূচনা মদীনা থেকে হবে তারপর সেটা অন্যান্য নগরীর উপর প্রাবল্যতা লাভ করবে এবং অন্যান্য সমস্ত রাজত্বের উপর বিজয়ী হবে। কাজেই এটা এমন হলো যে, যেন এটি অন্যান্য নগরীর উপর প্রাবল্যতা লাভ করবে। এর দ্বারা এটা উদ্দেশ্য নয়, মাদীনা অন্যান্য সমস্ত নগরীকে খেয়ে ফেলবে।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৭; মুসনাদ আহমাদ: ২/২৩৭; সহীহুল বুখারী: ১৮৭১; সহীহ মুসলিম: ১৩৮২; তাহাবী, শারহু মুশকিলুল আসার: ২/৩৩২-৩৩৩; বাগাবী: ২০১৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৬৫; হুমাইদী: ১১৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ৯৪)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وُعِكَ أَبُو بَكْرٍ وَبِلَالٌ، قَالَتْ: فَدَخَلْتُ عَلَيْهِمَا، فَقُلْتُ: يَا أَبَتِ كَيْفَ تَجِدُكَ، وَيَا بِلَالُ كَيْفَ تَجِدُكَ؟ قَالَتْ: وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ إِذَا أَخَذَتْهُ الْحُمَّى يَقُولُ: [البحر البسيط] كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ ... وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ وَكَانَ بِلَالُ رَحِمَهُ اللَّهُ إِذَا أُقْلِعَ عَنْهُ يَرْفَعُ عَقِيرَتَهُ وَيَقُولُ: [البحر الطويل] [ص:41] أَلَا لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً ... بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلٌ وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ ... وَهَلْ يَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلٌ قَالَتْ عَائِشَةُ: فَجِئْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ، وَصَحِّحْهَا لَنَا، وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا، وَانْقُلْ حُمَّاهَا وَاجْعَلْهَا بِالْجُحْفَةِ»، [ص:42] قَالَ أَبُو حَاتِمٍ: الْعِلَّةُ فِي دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بْنَقْلِ الْحُمَّى إِلَى الْجُحْفَةِ، أَنَّ الْجُحْفَةَ حِينَئِذٍ كَانَتْ دَارَ الْيَهُودِ، وَلَمْ يَكُنْ بِهَا مُسْلِمٌ، فَمِنْ أَجْلِهِ، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَانْقُلْ حُمَّاهَا إِلَى الْجُحْفَةِ»
رقم طبعة با وزير = (3716)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (173)، «الصحيحة» (2584): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদীনায় আগমন করেন, তখন আবূ বকর ও বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুমা জ্বরে আক্রান্ত হন।” তিনি বলেন, “অতঃপর আমি তাদের কাছে গিয়ে বলি, হে বাবা, আপনি কেমন অনুভব করছেন? হে বিলাল, আপনি কেমন অনুভব করছেন?” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু জ্বরে আক্রান্ত হলে বলতেন, كل امرىء مُصَبَّحٌ فِي أَهْلِهِ وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ “প্রত্যেকটি মানুষ সকালে তার পরিবারের মাঝে অভিনন্দিত হয়, অথচ মৃত্যু তার জুতার ফিতার চেয়েও নিকটবর্তী।” বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু যখন জ্বর থেকে সেরে উঠতেন, তখন তিনি বলতেন, أَلَا لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلٌ وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مجنةٍ وَهَلْ يَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلٌ “হায়, যদি আমি একটি রাত এমন উপত্যকায় কাটাতে পারতাম, যেখানে আমার চতুষ্পার্শ্বে ইযখির ও জালীল ঘাস থাকতো, আমি কি কোন দিন মাজিনার পানিতে নামতে পারবো? আর আমার সামনে কি শামাহ ও তাফিল পাহাড় দৃশ্যমান হবে?” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে বিষয়টি তাঁকে অবহিত করি। তখন তিনি বলেন, “হে আল্লাহ, আপনি মাদীনাকে আমাদের কাছে মক্কার মতো বা তার চেয়ে বেশি প্রিয় করে দিন। আমাদের জন্য (এর আবহাওয়া) অনুকূল করে দিন। আমাদের জন্য এর মুদ ও সা‘তে বারাকাহ দিন। এর জ্বরকে স্থানান্তরিত করে জুহফায় পাঠিয়ে দিন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বর জুহফায় স্থানান্তর করার দুআ করার কারণ হলো, জুহফাহ সেসময় ইয়াহুদি অধ্যুষিত ছিল, সেখানে কোন মুসলিম ছিল না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এর জ্বরকে স্থানান্তরিত করে জুহফায় পাঠিয়ে দিন।”
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৯০; সহীহুল বুখারী: ৩৯২৬; সুনান বাইহাকী: ৩/৩৮২; বাগাবী: ২০১৩; মুসনাদ আহমাদ: ৬/৫৬; সহীহ মুসলিম: ১৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৮৪)
মূল আরবি
أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: نَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُحُدٍ، وَقَالَ «إِنَّ أُحُدًا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ»
رقم طبعة با وزير = (3717) [ص:43] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ»، يُرِيدُ أَهْلَ الْجَبَلِ، كَقَوْلِهِ جَلَّ وَعَلَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ
[البقرة: 93] يُرِيدُ حُبَّ الْعِجْلِ، وَكَقَوْلِهِ جَلَّ وَعَلَا وَاسْأَلِ الْقَرْيَةَ
[يوسف: 82] يُرِيدُ بِهِ أَهْلَ الْقَرْيَةِ، وَالْقَصْدُ فِيهِ أَهْلُ الْمَدِينَةِ، فَأَطْلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِطَابَ [ص:44] الْمَقْصُودِ بِهِ الْمَدِينَةَ عَلَى الْجَبَلِ الَّذِي هُوَ أُحُدٌ عَلَى سَبِيلِ الْمُقَارَبَةِ بَيْنَهُمَا وَالْمُجَاوَرَةِ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (291): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদ পাহাড়ের দিকে তাকান এবং বলেন, “নিশ্চয়ই উহুদ পাহাড় আমাদের ভালবাসেন আর আমরাও তাকে ভালবাসি।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী, “নিশ্চয়ই উহুদ পাহাড় আমাদের ভালবাসেন আর আমরাও তাকে ভালবাসি।” এর দ্বারা উদ্দেশ্য হলো পাহাড়ের অধিবাসী। যেমন: আল্লাহর বাণী, وأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ (তাদের অন্তরে গোবৎস (পুজা) ঢেলে দেওয়া হয়েছিল তাদের কুফরির কারণে।–সূরা বাকারাহ: ৯৩)।” অর্থাৎ গোবৎস পুজা প্রীতি। অনুরুপভাবে আল্লাহর বাণী, وَاسْأَلِ الْقَرْيَةَ আপনি জনপদকে (এর অধিবাসীকে) জিজ্ঞেস করুন।–সূরা: ইউসূফ: ৮২
। এর দ্বারা উদ্দেশ্য হলো জনপদের অধিবাসী। আর হাদীসের শব্দ দ্বারা উদ্দেশ্য হলো মাদীনাবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বক্তব্যে মদীনা বুঝানোর ক্ষেত্রে উহুদ পাহাড় ব্যবহার করেছেন। যেহেতু উভয়টি পাশাপাশি ও কাছাকাছি।”
[1] সহীহ মুসলিম: ১৩৯৩; আবূ ইয়ালা: ৩১৩৯; মুসনাদ আহমাদ: ৩/১৪০; সহীহুল বুখারী: ৪০৮৩; মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৭০; তিরমিযী: ৭৩৩৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ২৯১)
মূল আরবি
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ الْعَطَّارُ بِالْبَصْرَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ يَقُولُ: «سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمَّى الْمَدِينَةَ طَابَةَ»
رقم طبعة با وزير = (3718)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (142): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
জাবির বিন সামুরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাদীনাকে ‘তাবাহ’ নামকরণ করতে শুনেছি।”[1]
[1] তাবারানী আল কাবীর: ১৮৯২; মুসনাদ আহমাদ: ২/১০২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ১৪২)
মূল আরবি
أَخْبَرَنَا صَالِحُ بْنُ الْأَصْبَغِ بْنِ عَامِرٍ التَّنُوخِيُّ بِمَنْبِجَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ الطَّائِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةِ، كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلَى جُحْرِهَا»
رقم طبعة با وزير = (3719)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: منكر
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয় সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ঈমান মাদীনায় ফিরে আসবে, যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে।”[1]
[1] বাযযার: ১১৮২; সহীহ মুসলিম: ১৪৬; মুসনাদ আহমাদ: ১/১৮৪; তিরমিযী: ২৬৩০। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (তা‘লীকাতুল হিসান: ৩৭১৯)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ، حَدَّثَنَا صَالِحُ بْنُ زِيَادٍ السُّوسِيُّ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةَ، كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلَى جُحْرِهَا»
رقم طبعة با وزير = (3720) [ص:47] قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «الْإِيمَانُ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةِ» يُرِيدُ بِهِ أَهْلَ الْإِيمَانِ، وَذَلِكَ أَنَّ الْمَدِينَةَ خَشِنَةٌ قَفْرَةٌ ذَاتُ بَسَابِسَ وَدَكَادِكَ، مَنَعَ اللَّهُ جَلَّ وَعَلَا عَنْهَا طَيِّبَاتِ اللَّذَّاتِ فِي الْأَعْيُنِ وَالْأَنْفُسِ، وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا لِمَنْ طَلَبَ اللَّهَ وَالدَّارَ الْآخِرَةَ، فَلَا يَرْكَنُ إِلَيْهَا إِلَّا كُلُّ مُشَمَّرٍ، عَنْ هَذِهِ الْفَانِيَةِ الزَّائِلَةِ، وَلَا قَطَنَهَا إِلَّا كُلُّ مُنْقَلِعٍ بِكُلِّيَّتِهِ إِلَى الْآخِرَةِ الدَّائِمَةِ
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3073): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ঈমান মাদীনায় ফিরে আসবে, যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “ঈমান মাদীনায় ফিরে আসবে” এর দ্বারা উদ্দেশ্য ঈমানদার ব্যক্তি। কেননা মাদীনা হলো শক্ত, শুস্ক অসমতল বিস্তীর্ণ এলাকা, আল্লাহ তা‘আলা এমন সব জিনিস রাখেননি, যা মানুষের চোখে ও মনে প্রীতিকর। এখানে মহান আল্লাহ ঐ ব্যক্তির রিযিকের ব্যবস্থা রেখেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকাল অন্বেষণ করেন। কাজেই এখানে কেবল ঐ ব্যক্তি ঝুঁকবে, যে ব্যক্তি নশ্বর দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেয়, এখানে কেবল সেই ব্যক্তিই বসবাস করবে, যে সম্পূর্ণরুপে চিরস্থায়ী পরকালের দিকে ধাবিত হয়।”
[1] সহীহ মুসলিম: ১৪৭; েইবনু মাজাহ: ৩১১১; মুসনাদ আহমাদ: ২/৪২২; সহীহুল বুখারী: ১৮৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩০৭৩)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْإِيمَانَ لَيَأْرِزُ إِلَى الْمَدِينَةَ، كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلَى جُحْرِهَا»
رقم طبعة با وزير = (3721)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «المشكاة» (1/ 60)، «الصحيحة» (3073): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ঈমান মাদীনায় ফিরে আসবে, যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে।”[1]
[1] সহীহ মুসলিম: ১৪৭; ইবনু মাজাহ: ৩১১১; মুসনাদ আহমাদ: ২/৪২২; সহীহুল বুখারী: ১৮৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩০৭৩)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ حُمَيْدٍ الطَّوِيلُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَبْشِرُوا مَعْشَرَ الْمُسْلِمِينَ، لَا يَدْخُلُهَا الدَّجَّالُ» - يَعْنِي الْمَدِينَةَ -
رقم طبعة با وزير = (3722)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م بنحوه مطولا.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
বাংলা অনুবাদ
ফাতিমাহ বিনতু কাইস রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে মুসলিম সম্প্রদায়, আপনারা সুসংবাদ গ্রহণ করুন, এখানে দাজ্জাল প্রবেশ করবে না।” অর্থাৎ মাদীনায়।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/১৮০; মুসনাদ আহমাদ: ৫/৪৭; সহীহুল বুখারী: ৭১২৬; হাকিম: ৪/৫৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৮২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (কিসসাতুল মাসিহিদ দাজ্জাল)
মূল আরবি
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَنْ يَدْخُلَ [ص:49] الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ الدَّجَّالِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، لِكُلِّ بَابٍ مِنْهَا مَلَكَانِ»
رقم طبعة با وزير = (3723)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «قصة المسيح الدجال»: خ.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাদীনায় মাসীহ আদ দাজ্জালের ভয়াবহতা প্রবেশ করবে না। সে সময় মাদীনায় সাতটি দরজা থাকবে আর প্রত্যেকটি দরজায় দুইজন করে ফেরেস্তা থাকবে।”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/১৮০; মুসনাদ আহমাদ: ৫/৪৭; সহীহুল বুখারী: ৭১২৬; হাকিম: ৪/৫৪২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৮২৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (কিসসাতুল মাসিহিদ দাজ্জাল)
মূল আরবি
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، [ص:50] عَنْ جَابِرٍ، أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْإِسْلَامِ، فَأَصَابَ الْأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَخَرَجَ الْأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طَيِّبُهَا»
رقم طبعة با وزير = (3724)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (217): ق.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ইসলামের উপর বাইয়াত গ্রহণ করেন। অতঃপর সেই বেদুঈনকে জ্বর পেয়ে বসে, ফলে সে মাদীনা থেকে বের হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মাদীনা হলো হাপরের ন্যায়, এটি ময়লা দূর করে এবং ভালোকে খাঁটি করে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৬; মুসনাদ আহমাদ: ৩/৩০৬; সহীহুল বুখারী: ৭২০৯; সহীহ মুসলিম: ১৩৮৩; তিরমিযী: ৩৯২০; নাসাঈ: ৭/১৫১; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/১৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১৭)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَخْرُجُ مِنْهَا أَحَدٌ - يَعْنِي الْمَدِينَةَ - رَغْبَةً عَنْهَا إِلَّا أَبْدَلَهَا اللَّهُ مَا هُوَ خَيْرٌ لَهَا مِنْهُ، وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ»
رقم طبعة با وزير = (3725)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على كشف الأستار» (1186).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন ব্যক্তি বিরাগভাজন হয়ে এখান থেকে –অর্থাৎ মাদীনা থেকে- বের হয়ে গেলে, মহান আল্লাহ তার পরিবর্তে তার চেয়ে উত্তম ব্যক্তিকে আনয়ন করবেন। আর মাদীনা তাদের জন্য উত্তম, যদি তারা জানতো!”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৪৩৯; সহীহ মুসলিম: ১৩৬৩; বাযযার: ১১৮৬; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/৩০০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৭১৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা কাশফিল আসতার: ১১৮৬)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، يَدْعُو الرَّجُلُ ابْنَ عَمِّهِ، وَقَرِيبِهِ: هَلُمَّ إِلَى الرَّخَاءِ هَلُمَّ إِلَى [ص:52] الرَّخَاءِ، وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا يَخْرُجُ أَحَدٌ مِنْهَا رَغْبَةً عَنْهَا إِلَّا أَخْلَفَ اللَّهُ فِيهَا خَيْرًا مِنْهُ، أَلَا إِنَّ الْمَدِينَةَ كَالْكِيرِ تُخْرِجُ الْخَبَثَ، وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَنْفِيَ الْمَدِينَةُ شِرَارَهَا كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»
رقم طبعة با وزير = (3726)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» تحت (274).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي على شرط مسلم
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের কাছে একটা সময় আসবে, যখন মানুষ তার চাচাতো ভাই ও নিকটাত্নীয়দের ডেকে বলবে, “চলো, নরম -উর্বর ভুমির দিকে যাই। চলো, নরম -উর্বর ভুমির দিকে যাই। অথচ মাদীনা তাদের জন্য উত্তম, যদি তারা জানতো। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, যে কোন ব্যক্তি এর প্রতি বিরাগভাজন হয়ে বের হয়ে গেলে, তবে আল্লাহ সেখানে তার চেয়ে উত্তম কাউকে স্থলাভিষিক্ত করবেন। জেনে রাখো, মাদীনা হাপরের ন্যায়, এটি নিকৃষ্ট লোকদের বের করে দিবে। আর কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষন না মাদীনা তার নিকৃষ্ট লোকদের বের করে দিয়েছে, যেভাবে হাপর লোহার ময়লা দূর করে।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৮১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৪)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْإِسْلَامِ، وَأَصَابَ الْأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَخَرَجَ الْأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طَيِّبُهَا»
رقم طبعة با وزير = (3727)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (3724). تنبيه!! رقم (3724) = (3732) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
বাংলা অনুবাদ
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ইসলামের উপর বাইয়াত গ্রহণ করেন। অতঃপর সেই বেদুঈনকে জ্বর পেয়ে বসে, ফলে সে মাদীনা থেকে বের হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মাদীনা হলো হাপরের ন্যায়, এটি ময়লা দূর করে এবং ভালোকে খাঁটি করে।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৮৮৬; মুসনাদ আহমাদ: ৩/৩০৬; সহীহুল বুখারী: ৭২০৯; সহীহ মুসলিম: ১৩৮৩; তিরমিযী: ৩৯২০; নাসাঈ: ৭/১৫১; তাহাবী, মুশকিলুল আসার: ২/২৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/১৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১৭)
মূল আরবি
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ، قَالَ: سَأَلْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ، وَهُوَ [ص:53] جَالِسٌ مُسْتَقْبِلٌ الْحَجَرَ الْأَسْوَدَ، فَأَخْبَرَنِي، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ أَنْ يَضْرِبَ الرَّجُلُ أَكْبَادَ الْإِبِلِ فِي طَلَبِ الْعِلْمِ، فَلَا يَجِدُ عَالِمًا أَعْلَمَ مِنْ عَالِمِ أَهْلِ الْمَدِينَةِ»، قَالَ أَبُو مُوسَى: بَلَغَنِي عَنِ ابْنِ جُرَيْجٍ انْهُ كَانَ يَقُولُ: [ص:54] نَرَى أَنَّهُ مَالِكُ بْنُ أَنَسٍ فَذَكَرْتُ ذَلِكَ لِسُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، فَقَالَ: إِنَّمَا الْعَالِمُ مَنْ يخْشَى اللَّهَ، وَلَا نَعْلَمُ أَحَدًا كَانَ أَخْشَى لِلَّهِ مِنَ الْعُمَرِيِّ يُرِيدُ بِهِ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الْعَزِيزِ
رقم طبعة با وزير = (3728)
تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «المشكاة» (246).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات لكن فيه عنعنة ابن جريج وأبي الزبير
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অচিরেই মানুষ ইলম অন্বেষণ করার জন্য উটের কলিজায় আঘাত করবে (অর্থাৎ অনেক দুরবর্তী স্থানে সফরে প্রয়াসী হবে) কিন্তু তারা মাদীনার আলিম অপেক্ষা বিজ্ঞ কোন আলিম পাবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ মুসা বলেছেন, আমার কাছে ইবনু জুরাইয থেকে খবর পৌঁছেছে যে, তিনি বলতেন, “আমরা মনে করি, তিনি হলেন ইমাম মালিক রহিমাহুল্লাহ।” অতঃপর আমি বিষয়টি সুফিয়ান বিন উয়াইনাহ রহিমাহুল্লাহর কাছে আলোচনা করলে তিনি বলেন, “নিশ্চয়ই আলিম তো তিনিই, যিনি আল্লাহকে ভয় করেন। আল্লাহর কসম, আমরা এমন কাউকে জানি না, যিনি উমারী অপেক্ষা আল্লাহকে বেশি ভয় করেন।” তিনি এর দ্বারা আব্দুল্লাহ বিন আব্দুল আযীযকে বুঝিয়েছেন।”
[1] তিরমিযী: ২৬৮০; মুসনাদ আহমাদ: ২/২৯৯; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ৯/৪৪৫; হাকিম: ১/৯০-৯১; সুনান বাইহাকী আল কুবরা: ১/৩৮৬; মা‘রিফাতুস সুনান ওয়াল আসার: ১/১৩। হাদীসটির ব্যাপারে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (মিশকাত: ২৪৬)
মূল আরবি
أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ الْقَرَّاظُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَرَادَ أَهْلَ الْمَدِينَةِ بِسُوءٍ، أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ»
رقم طبعة با وزير = (3729)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মাদীনাবাসীর ক্ষতি করতে চাইবে, মহান আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিবেন, যেভাবে লবণ পানিতে গলে (নিশ্চিহ্ন হয়ে) যায়।”[1]
[1] সহীহ মুসলিম: ১৩৮৬; ইবনু মাজাহ: ৩১১৪; মুসনাদ আহমাদ: ২/২৭৯; হুমাইদী: ১১৬৭; নাসাঈ আল কুবরার বরাতে ৯/৩৪০; সহীহুল বুখারী: ১৮৭৭; আবূ ইয়ালা: ৮০৪; সুনান বাইহাকী: ৫/১৯৭; বাগাবী: ২০১৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ লিগাইরিহী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৭২৯)
মূল আরবি
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَطَاءٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَخَافَ أَهْلَ الْمَدِينَةِ أَخَافَهُ اللَّهُ»
رقم طبعة با وزير = (3730)
تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2304).
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
বাংলা অনুবাদ
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মাদীনাবাসীকে ভয় দেখাবে, মহান আল্লাহও তাকে ভয় দেখাবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৩৫৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১২/১৮০-১৮১; তাবারানী আল কাবীর: ৬৬৩১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০৪)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَصْبِرُ عَلَى لَأْوَائِهَا، وَشِدَّتِهَا أَحَدٌ، إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ»
رقم طبعة با وزير = (3731)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3073): م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন ব্যক্তি মাদীনার দুঃখ-কষ্টে সবর করবে, তবে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী হবো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৯৭; সহীহ মুসলিম: ১৩৭৮; বাগাবী: ২০১৯; হুমাইদী: ১১৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩০৭৩)
মূল আরবি
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمَدِينِيِّ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ صَالِحِ بْنِ صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَصْبِرُ أَحَدٌ عَلَى لَأْوَاءِ الْمَدِينَةِ وَجَهْدِهَا إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا»
رقم طبعة با وزير = (3732)
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: م.
تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح
বাংলা অনুবাদ
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন ব্যক্তি মাদীনার দুঃখ-কষ্টে সবর করবে, তবে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী বা সাক্ষ্যদানকারী হবো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৩৯৭; সহীহ মুসলিম: ১৩৭৮; বাগাবী: ২০১৯; হুমাইদী: ১১৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩০৭৩)
