সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ২৬: হাদিস ৫০১-৫২০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ৫০১

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْخَطِيبُ بِالْأَهْوَازِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبْدَؤُوا [ص:254] أَهْلَ الْكِتَابِ بِالسَّلَامِ، وَإِذَا رَأَيْتُمُوهُمْ فِي طَرِيقٍ، فَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِهِ».
رقم طبعة با وزير = (501)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা ইয়াহুদী-খ্রীষ্টানদের আগে সালাম দিবে না। যখন তোমরা তাদের সাথে রাস্তায় সাক্ষাৎ করবে, তখন তাদেরকে রাস্তার সংকীর্ণ পথে চলতে বাধ্য করবে।”[1]
[1] আত তায়ালিসী: ২৪২৪; মুসনাদ আহমাদ: ২/৪৩৬; সহীহ মুসলিম: ২১৬৭; আবু দাউদ: ৫২০৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ৪/৩৪১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭০৪।)

হাদিস ৫০২

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمُوا عَلَيْكُمْ إِنَّمَا يَقُولُ أَحَدُهُمُ: السَّامُ عَلَيْكَ، فَقُلْ وَعَلَيْكَ». [4: 3]
رقم طبعة با وزير = (502)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2242): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، يحيى بن أيوب من رجال مسلم، ومن فوقه ثقات من رجال الشيخين.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ইয়াহুদিরা যখন তোমাদের সালাম দেয়, তখন তারা বলে, “আস সামু ‘আলাইকা” (অর্থাৎ তোমার মৃত্যু হোক!) কাজেই তোমরা জবাবে বলবে, “ওয়া ‘আলাইকা” (অর্থাৎ তোমার উপরও।)”[1]
[1] সহীহ মুসলিম: ২১৬৪; তিরমিযী: ১৬০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬৩০; মুসনাদ আহমাদ: ২/১৯; সহীহ আল বুখারী: ৬৯২৮; সুনান বাইহাকী: ৯/২০৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩১১২; আবু দাউদ: ৫২০৬; মুয়াত্তা ইমাম মালিক: ৩/১৩২; আদাবুল মুফরাদ: ১১০৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২২৪২।)

হাদিস ৫০৩

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ يَهُودِيًّا سَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَصْحَابِهِ، فقَالَ: السَّامُ عَلَيْكُمْ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَدْرُونَ مَا قَالَ؟ » قَالُوا: نَعَمْ، سَلَّمَ عَلَيْنَا، قَالَ: «لَا، إِنَّمَا، قَالَ: السَّامُ عَلَيْكُمْ، أَيْ: تُسَامُونَ دِينَكُمْ، فَإِذَا سَلَّمَ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ، فَقُولُوا: وَعَلَيْكَ». [1: 78]
رقم طبعة با وزير = (503)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (1276): م مختصر.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، فإن يزيد بن زريع سمع من سعيد بن أبي عروبة قديماً قبل الاختلاط.

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “একবার এক ইয়াহুদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীদের সালাম দেয় এই বলে যে, “আস সামু ‘আলাইকুম” (অর্থাৎ তোমাদের মৃত্যু হোক!) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন: “তোমরা কি জানো সে কী বলেছে?” সাহাবীগণ বলেন: “হ্যাঁ, সে আমাদের সালাম দিয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, নিশ্চয়ই সে বলেছে: “আস সামু ‘আলাইকুম” (অর্থাৎ তোমাদের দ্বীন দুর্বল হোক!”) কাজেই কোন ব্যক্তি যখন তোমাদের সালাম দিবে, তখন তোমরা জবাবে বলবে, “ওয়া ‘আলাইকা” (অর্থাৎ এবং তোমার উপরও।)”[1]
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৬৩০; ইবনু মাজাহ: ৩৬৯৭; মুসলিম: ২১৬৩; আবু দাউদ: ৫২০৭; তিরমিযী: ৩৩০১; আদাবুল মুফরাদ: ১১০৫; আত তায়ালিসী: ২০৬৯; সহীহ আল বুখারী: ৬৯২৬; মুসনাদ আহমাদ: ৩/৯৯। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৭৬।)

হাদিস ৫০৪

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْمِقْدَامِ بْنِ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ هَانِئٍ، عَنِ ابْنِ هَانِئٍ: أَنَّ هَانِئًا لَمَّا وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ قَوْمِهِ فَسَمِعَهُمْ يُكَنُّونَ هَانِئًا أَبَا الْحَكَمِ، فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ، فَلِمَ تُكَنَّى أَبَا الْحَكَمِ»؟، قَالَ: قَوْمِي إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ رَضُوا بِي حَكَمًا فَأَحْكُمُ بَيْنَهُمْ، فقَالَ: «إِنَّ ذَلِكَ لَحَسَنٌ، فَمَا لَكَ مِنَ الْوَلَدِ»؟، قَالَ شُرَيْحٌ، وَعَبْدُ اللَّهِ، وَمُسْلِمٌ، قَالَ: «فَأَيُّهُمْ أَكْبَرُ»؟، قَالَ: شُرَيْحٌ، قَالَ: «فَأَنْتَ أَبُو شُرَيْحٍ» فَدَعَا لَهُ وَلِوَلَدِهِ، فَلَمَّا أَرَادَ الْقَوْمُ الرُّجُوعَ إِلَى [ص:258] بِلَادِهِمْ، أَعْطَى كُلَّ رَجُلٍ مِنْهُمْ أَرْضًا حَيْثُ أَحَبَّ فِي بِلَادِهِ، قَالَ أَبُو شُرَيْحٍ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِشَيْءٍ يُوجِبُ لِيَ الْجَنَّةَ، قَالَ: «طِيبُ الْكَلَامِ، وَبَذْلُ السَّلَامِ، وَإِطْعَامُ الطَّعَامِ». [1: 2]
رقم طبعة با وزير = (504)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1939)، «الإرواء» (2615).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده جيد، يزيد بن المقدام صدوق، روى له أبو داود والنسائي وابن ماجة، وباقي رجاله رجال الصحيح غير صحابيه فمن رجال أبي داود والنسائي.

বাংলা অনুবাদ

ইয়াজিদ বিন মিকদাম বিন শুরাইহ বিন হানী, তিনি তাঁর বাবা মিকদাম বিন হানী থেকে বর্ণনা করেন, তিনি হানী এর ছেলে থেকে বর্ণনা করেন, তিনি বলেন: “যখন হানী তাঁর কওমের লোকদের সাথে প্রতিনিধিদল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনতে পান যে, হানীকে তাঁর কওম আবুল হাকাম (ফায়সালাদানকারীর পিতা) উপনামে ডাকছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে ডাকেন এবং বলেন: “নিশ্চয়ই আল্লাহ হলেন হাকাম (ফায়সালা দানকারী), হুকুম বা ফায়সালা দান করা আল্লাহর দিকেই সমর্পিত। কাজেই তোমাকে আবুল হাকাম উপনামে ডাকা হয় কেন?” জবাবে তিনি বলেন: “আমার কওম যখন কোন বিষয়ে মতানৈক্য করে, সেক্ষেত্রে তারা ফায়সালা দানকারী হিসেবে তারা আমাকে সন্তুষ্টচিত্তে মেনে নেয় “ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “সেটা ভাল। তোমার কী সন্তান আছে?” তিনি বলেন: “শুরাইহ, আব্দুল্লাহ ও মুসলিম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তাদের মাঝে বড় কে?” তিনি বলেন: “শুরাইহ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তাহলে তোমার উপনাম হলো আবু শুরাইহ।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জন্য এবং তাঁর সন্তানের জন্য দু‘আ করেন। তারপর কওমের লোকজন যখন তাঁদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের প্রত্যেককে দেশে তাঁদের পছন্দমত জমি দান করেন। তখন আবু শুরাইহ বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন কিছু সম্পর্কে অবহিত করুন, যা আমার জন্য জান্নাত অবধারিত করে দিবে” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “(তা হলো) সুন্দর কথা বলা, সালাম প্রদান করা ও মানুষকে খাদ্য খাওয়ানো।”[1]
[1] আদাবুল মুফরাদ: ৮১১। হাদীসটির সানাদকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ ভালো বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৯৩৯।)

হাদিস ৫০৫

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ؟، قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ، وَمَنْ لَمْ تَعْرِفْ». [0: 00]
رقم طبعة با وزير = (506)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الأدب المفرد» (790): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، أبو الخير: هو مرثد بن عبد الله اليزني.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন: “ইসলামের কোন কাজটি সর্বোত্তম?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি মানুষকে খাদ্য দান করবে এবং চেনা-অচেনা সবাইকে সালাম দিব।”[1]
[1] সহীহ আল বুখারী: ১২, ২৮, ৬২৩৬; আদাবুল মুফরাদ: ১০১৩; সহীহ মুসলিম: ৩৯; নাসাঈ: ৮/১০৭; মুসনাদ আহমাদ: ২/১৬৯; আবু দাউদ: ৫১৯৪; ইবনু মাজাহ: ৩২৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩০২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আদাবুল মুফরাদ: ৭৯০।)

হাদিস ৫০৬

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مَنْصُورٍ، عَنْ مَنْصُورِ بْنِ أَبِي مُزَاحِمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي حُصَيْنٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلَا يُؤْذِي جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْكُتْ»
رقم طبعة با وزير = (507) [ص:260] قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو الْأَحْوَصِ: سَلَّامُ بْنُ سُلَيْمٍ، وَأَبُو حُصَيْنٍ: عُثْمَانُ بْنُ عَاصِمٍ، وَأَبُو صَالِحٍ: ذَكْوَانُ السَّمَّانُ، وَأَبُو هُرَيْرَةَ: عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ. [0: 00]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - يأتي برقم (517) مخرجا. تنبيه!! رقم (517) = (516) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشخين غير المنصور بن أبي مزاحم فمن رجال مسلم.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে এবং যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন কল্যানকর কথা বলে নতুবা চুপ থাকে।”[1] . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “আবুল আহওয়াস হলেন সাল্লাম বিন সুলাইম, আবু হুসাইন হলেন উসমান বিন ‘আসিম, আল সালিহ হলেন যাকওয়ান বিন সাম্মান, আবু হুরাইরা হলেন আব্দুল্লাহ বিন আমর আদ দাওসী।”
[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৪৬; আদাবুল মুফরাদ: ৬০১৮; সহীহ মুসলিম: ৪৭; ইবনু মান্দাহ, আল ঈমান: ৩০০; মুসনাদ আহমাদ: ২/৪৬৩; বাযযার: ২০৩১; মাজমা‘উয যাওয়াইদ: ৮/৭৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৫২৫।)

হাদিস ৫০৭

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، [ص:261] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْبُدُوا الرَّحْمَنَ، وَأَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ تَدْخُلُوا الْجِنَانَ». [1: 2]
رقم طبعة با وزير = (505)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مكرر (489).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح بشاهده، وهو مكرر (489).

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা সর্ব দয়ালূ (আল্লাহর) ইবাদত করো, সালামের প্রচলন ঘটাও, মানুষকে খাদ্য খাওয়াও, তবে তোমরা জান্নাতসমূহে প্রবেশ করতে পারবে।”[1]
[1] সহীহ আল বুখারী: ১২, ২৮, ৬২৩৬; আদাবুল মুফরাদ: ১০১৩; সহীহ মুসলিম: ৩৯; নাসাঈ: ৮/১০৭; মুসনাদ আহমাদ: ২/১৬৯; আবু দাউদ: ৫১৯৪; ইবনু মাজাহ: ৩২৫৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩০২। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৭১।)

হাদিস ৫০৮

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِشَيْءٍ إِذَا عَمِلْتُهُ أَوْ عَمِلْتُ بِهِ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: «أَفْشِ السَّلَامَ، وَأَطْعِمِ الطَّعَامَ، وَصِلِ الْأَرْحَامَ، وَقُمْ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلِ الْجَنَّةَ بِسَلَامٍ». [1: 2]
رقم طبعة با وزير = (508)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (199)، «الصحيحة» (169، 171)، «الضعيفة» (1324) *. * قال الشيخ: في إسناده جهالة بينتها في المصدر السابق، لكن الحديث صحيح بشواهده المذكورة في المصدرين قبله. وأما جملة: «الأرحام»؛ فلها شواهد كثيرة في «الترغيب» (3/ 223 - 229).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين غير أبي ميمونة، وهو ثقة. أبو عامر: هو عبد الملك بن عمرو العقدي، وهمام: هو ابن يحيى العوذي.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন কিছু আমল সম্পর্কে বলুন, যা আমল করলে, আমি জান্নাতে প্রবেশ করবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি সালামের ব্যাপক প্রচলন ঘটাবে, মানুষকে খাদ্য খাওয়াবে, রক্ত সম্পর্ক বজায় রাখবে আর মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন দাঁড়িয়ে সালাত আদায় করবে, তবেই তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৯৫; হাকিম: ৪/১২৯; মাজমা‘উয যাওয়াইদ: ৫/১৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৯, ১৭১।)

হাদিস ৫০৯

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنِ ابْنِ مُعَانِقٍ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ فِي الْجَنَّةِ غُرَفًا يُرَى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا، وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا، أَعَدَّهَا اللَّهُ لِمَنْ أَطْعَمَ الطَّعَامَ، وَأَفْشَى السَّلَامَ، وَصَلَّى بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ»
رقم طبعة با وزير = (509) [ص:263] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: ابْنُ مُعَانِقٍ هَذَا اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ مُعَانِقٍ الْأَشْعَرِيُّ

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (2/ 46).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وابن معانق - واسمه عبد الله كما سيذكره المؤلف - ذكره المؤلف في الثقات 5/ 36، ووثقه العجلي ص؛ 280، وروى عنه غير واحد، وباقي رجاله ثقات. وأبو مالك الأشعري اسمه الحارث بن الحارث الأشعري، عداده في أهل الشام وفي الصحابة أبو مالك اثنان غير هذا.

বাংলা অনুবাদ

আবু মালিক আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই জান্নাতে একটি প্রাসাদ রয়েছে, যার বহিরাংশ ভেতর থেকে দেখা যাবে এবং ভেতরের অংশ বাহির থেকে দেখা যাবে। মহান আল্লাহ এটি প্রস্তুত করে রেখেছেন ঐ ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষকে খাদ্য খাওয়ায়, সালামের প্রচলন ঘটায় এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাত আদায় করে।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “ইবনু মু‘আনিক এর নাম হলো আব্দুল্লাহ বিন মু‘আনিক আল আশ‘আরী।”
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৮৮৩; মুসনাদ আহমাদ: ৫/৩৪৩; তাবারানী আল কাবীর: ৩৪৬৬, সুনান বাইহাকী: ৪/৩০০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯২৭; মাজমা‘উয যাওয়াইদ: ২/২৫৪; হাকিম: ১/৩২১। হাদীসটির সানাদকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মজবুত বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৪৬।)

হাদিস ৫১০

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، وَحُمَيْدٍ، وَذَكَرَ الصُّوفِيُّ آخَرَ مَعَهُمَا، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَاجَرَ السُّوءَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَبْدٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (510)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (549).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুমিন ঐ ব্যক্তি যার থেকে মানুষ নিরাপদ থাকে, মুসলিম ঐ ব্যক্তি যার জবান ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকেন এবং মুহাজির ঐ ব্যক্তি যিনি মন্দ কাজ পরিত্যাগ করেন। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, ঐ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/১৫৪; হাকিম: ১/১১; আদাবুল মুফরাদ: ৬০১৬; সহীহ মুসলিম: ৪৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৪৯।)

হাদিস ৫১১

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَخْبَرَهُ أَنَّ عَمْرَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَتْهُ أَنَّ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ». [3: 20]
رقم طبعة با وزير = (512)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (3/ 400 / 891): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير أحمد بن سليمان - وهو ابن عبد الملك الرهاوي- فقد روى له النسائي، وهو ثقة حافظ.

বাংলা অনুবাদ

‘আয়িশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জিবরীল আলাইহিস সালাম আমাকে উপদেশ দিতেই ছিলেন এমনকি আমার মনে হলো অচিরেই তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২৩৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৪৫; সহীহ মুসলিম: ২৬২৪; ইবনু মাজাহ: ৩৬৭৩; সুনান বাইহাকী: ৭/২৭; আদাবুল মুফরাদ: ৬০১৪; তিরমিযী: ১৯৪২; আবু দাউদ: ৫১৫১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/৮৯১।)

হাদিস ৫১২

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي غَيْلَانَ بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ دَاوُدَ بْنِ فَرَاهِيجَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ». [1: 2]
رقم طبعة با وزير = (513)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - وهو قطعة من الحديث الآتي (7/ 539 / 5824). تنبيه!! رقم (5824) = (5854) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، وهو حديث صحيح. داود بن فراهيج مختلف فيه، وثقه يحيى القطان وابن شاهين، والمؤلف 4/ 216، ونقل ابن عدي بسنده عن يحيى القطان، قال: وثقه شعبة وسفيان وضعَّفه النسائي، وجاء عن يحيى القطان أن شعبة صنفه، وقال أبو حاتم: صدوق، وقال العجلي: لا بأس به، وقال ابن عدي: لا أرى بمقدارنا يرويه بأساً، وضعفه ابن معين في رواية عباس، وقال: ليس به بأس في رواية عثمان بن سعيد، وروى السباحي عن أحمد تضعيفه، وقال حنبل بن إسحاق عن أحمد: مدني صالح الحديث، وباقي رجاله ثقات على شرط الصحيح.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জিবরীল আলাইহিস সালাম আমাকে উপদেশ দিতেই ছিলেন এমনকি আমার মনে হলো অচিরেই তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন!”[1]
[1] ইবনু আদী, আল কামিল: ৩/৯৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৮৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৫৪৬; বাযযার: ১৮৯৮; মুসনাদ আহমাদ: ২/৫১৪; ইবনু মাজাহ: ৩৬৭৪; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৩/৩০৬। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫১৩।)

হাদিস ৫১৩

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا طَبَخْتَ قِدْرًا، فَأَكْثِرْ مَرَقَتَهَا، فَإِنَّهُ أَوْسَعُ لِلْأَهْلِ وَالْجِيرَانِ». [1: 67]
رقم طبعة با وزير = (514)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1268).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو عمران الجوني: هو عبد الملك بن حبيب الأزدي.

বাংলা অনুবাদ

আবু যার রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমরা পাতিলে কিছু রান্না করবে, তখন তাতে ঝোল একটু বেশি দিবে কেননা এতে পরিবার ও প্রতিবেশীদের জন্য পর্যাপ্ত হবে।[1]
[1] সহীহ মুসলিম: ৫/১৫৬; হুমাইদী: ১৩৯; মুসনাদ আহমাদ: ৫/১৪৯; আদাবুল মুফরাদ: ১১৪; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৭/৩৫৭; বাযযার: ১০৯১; মাজমা‘উয যাওয়াইদ: ৮/১৬৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৬৮।)

হাদিস ৫১৪

মূল আরবি

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا صَنَعْتَ مَرَقَةً، فَأَكْثِرْ مَاءَهَا، ثُمَّ انْظُرْ أَهْلَ بَيْتٍ مِنْ جِيرَانِكَ، فَاحْسُهُمْ مِنْهَا بِمَعْرُوفٍ». [1: 67]
رقم طبعة با وزير = (515)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: م.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير عبد الله بن الصامت، فهو من رجال مسلم، ومحمد شيخ محمد بن بشار فيه هو ابن جعفر المعروف بغندر، وأبو عمران هو الجوني، واسمه عبد الملك بن حبيب.

বাংলা অনুবাদ

আবু যার রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তুমি তরকারী রান্না করবে, তখন তাতে পানি একটু বেশি দিবে তারপর তোমার প্রতিবেশীর পরিবারের খোঁজ নিবে এবং তাদেরকে সেখান থেকে ন্যায়সঙ্গতভাবে কিছু দিবে।”[1]
[1] সুনান বাইহাকী: ৩/৮৮; মুসনাদ আহমাদ: ৫/১৬১; আদাবুল মুফরাদ: ১১৩; সহীহ মুসলিম: ২৬২৫; দারেমী: ২/১০৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৯১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৬৮।)

হাদিস ৫১৫

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَمْنَعَنَّ أَحَدُكُمْ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَةً عَلَى جِدَارِهِ»
رقم طبعة با وزير = (516) [ص:271] قَالَ ابْنُ رُمْحٍ: سَمِعْتُ اللَّيْثَ، يَقُولُ: هَذَا أَوَّلُ مَا لِمَالِكٍ عِنْدَنَا وَآخِرُهُ، قَالَ أَبُو حَاتِمٍ: فِي قَوْلِ اللَّيْثِ: «هَذَا أَوَّلُ مَا لِمَالِكٍ عِنْدَنَا وَآخِرَهُ»، دَلِيلٌ عَلَى أَنَّ الْخَبَرَ الَّذِي رَوَاهُ قُرَادٌ، عَنِ اللَّيْثِ، عَنْ [ص:273] مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قِصَّةُ الْمَمَالِيكِ خَبَرٌ بَاطِلٌ لَا أَصْلَ لَهُ. [2: 3]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (5/ 254 / 1430): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير محمد بن رمح فمن رجال مسلم.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের কেউ অবশ্যই যেন তার প্রতিবেশীকে তার দেয়ালে কাঠ পুঁততে বারণ না করে।”[1] ইবনু রুমহ বলেন, আমি লাইসকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “আমাদের নিকট ইমাম মালিকের এটিই প্রথম ও শেষ হাদীস।” . আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “লাইস রহিমাহুল্লাহর বক্তব্য “আমাদের নিকট ইমাম মালিকের এটিই প্রথম ও শেষ হাদীস।” –এটি প্রমাণ করে যে, লাইস থেকে কুরাদ যে হাদীসটি মালিক, উরওয়া, ‘আয়িশা সূত্রে দাসদের যে ঘটনা বর্ণনা করেছেন, তা বাতিল, এর কোন ভিত্তি নেই।”
[1] সুনান বাইহাকী: ৬/১৫৭; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৩/৩৭৮; মুয়াত্তা ইমাম মালিক: ২/৭৪৫; মুসনাদ আহমাদ: ৪/৪৬৩; সহীহ আল বুখারী: ২৪৬৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ২১৭৪; হুমাইদী: ১০৭৬; সহীহ মুসলিম: ১৬০৯; আবু দাউদ: ৩৬৩৪; তিরমিযী: ১৩৫৩; ইবনু মাজাহ: ২৩৩৫; তাবারানী, আল কাবীর: ১৯/১০৮৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪৩০।)

হাদিস ৫১৬

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلَا يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ [ص:274] الْآخِرِ، فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ». [2: 2]
رقم طبعة با وزير = (517)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (8/ 163 / 2525): ق.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে এবং যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন কল্যাণকর কথা বলে নতুবা চুপ থাকে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৬৭; আবু দাউদ: ৫১৫৪; তিরমিযী: ২৫০০; আত তায়ালিসী: ২৩৪৭; সহীহ আল বুখারী: ৬৪৭৫; সহীহ মুসলিম: ৭৪; সুনানু বাইহাকী: ৮/১৬৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১২১। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৫২৫।)

হাদিস ৫১৭

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَشِيطٍ الْوَعْلَانِيُّ، عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ، [ص:275] عَنْ دُخَيْنٍ أَبِي الْهَيْثَمِ، كَاتِبِ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قُلْتُ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ: إِنَّ لَنَا جِيرَانًا يَشْرَبُونَ الْخَمْرَ، وَأَنَا دَاعٍ الشُّرْطَ لِيَأْخُذُوهُمْ، فقَالَ عُقْبَةُ: وَيْحَكَ، لَا تَفْعَلْ، وَلَكِنْ عِظْهُمْ وَهَدِّدْهُمْ، قَالَ: إِنِّي نَهَيْتُهُمْ، فَلَمْ يَنْتَهُوا، وَإِنِّي دَاعٍ الشُّرْطَ لِيَأْخُذُوهُمْ، فقَالَ عُقْبَةُ: وَيْحَكَ، لَا تَفْعَلْ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ سَتَرَ عَوْرَةَ مُؤْمِنٍ، فَكَأَنَّمَا اسْتَحْيَى مَوْءُودَةً فِي قَبْرِهَا». [1: 2]
رقم طبعة با وزير = (518)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف مضطرب الإسناد - «الضعيفة» (1265)، والمرفوع ثابت دون قوله: «في قبرها» - «الضعيفة» (2808).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: دُخَيْن كنيتُهُ أبو الهيثم عند المؤلف، وعند الفسوي في تاريخه: 2/ 505، والدولابي في "الكنى" 2/ 156، وقد وصفوه بأنه كاتب عقبة، وأنه سمع منه وهو ثقة من رجال التهذيب إلا أنهم كنوه أبا ليلى. وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

‘উকবাহ বিন ‘আমির রাদ্বিয়াল্লাহু ‘আনহুর লেখক দুখাইন আবুল হাইসাম রহিমাহুল্লাহ বলেন, আমি ‘উকবাহ বিন ‘আমির রাদ্বিয়াল্লাহু ‘আনহুকে বললাম: “আমাদের কিছু প্রতিবেশী আছে, যারা মদ পান করে, আমি তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ ডাকতে চাই।” ‘উকবাহ বিন ‘আমির রাদ্বিয়াল্লাহু ‘আনহু বলেন: “তোমার দুর্ভোগ হোক! ‍তুমি এমনটা করো না। বরং তুমি তাদেরকে ‍উপদেশ দাও, তাদেরকে ভয় দেখাও।” তিনি বলেন: “আমি তাদেরকে নিষেধ করেছি, কিন্তু তারা বিরত থাকেনি। এজন্য আমি তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ ডাকতে চাচ্ছি।” ‘উকবাহ বিন ‘আমির রাদ্বিয়াল্লাহু ‘আনহু বলেন: “তোমার দুর্ভোগ হোক! ‍তুমি এমনটা করো না। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “যে ব্যক্তি কোন মু‘মিন ব্যক্তির দোষ গোপন রাখে, সে যেন কবরে জীবন্ত প্রোথিত কোন শিশুকে জীবিত করলো।”[1]
[1] আদাবুল মুফরাদ: ৭৫৮; আত তায়ালিসী: ১০০৫; আবু দাউদ: ৪৮৯১; নাসাঈ আল কুবরা: ৭/৩০৭; সুনান বাইহাকী: ৮/৩৩১; হাকিম: ৪/৩৮৪; মুসনাদ আহমাদ: ৪/১৫৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সানাদে গোলমাল রয়েছে বলে য‘ঈফ আখ্যা দিয়েছেন। “কবরে” এই অংশ বাদে মারফু‘ অংশটুকু সহীহ। (আয ‍য‘ঈফাহ: ১২৬৫, ২৮০৮।)

হাদিস ৫১৮

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ شَرِيكٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللَّهِ [ص:277] خَيْرُهُمْ لِجَارِهِ». [1: 2]
رقم طبعة با وزير = (519)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (103).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح رجاله رجال صحيح غير شراحبيل بن شريك، فقد روى له أبو داود والترمذي وهو ثقة، أبو عبد الرحمن الحبلي: هو عبد الله بن يزيد المعافري.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহর নিকট উত্তম সঙ্গী ঐ ব্যক্তি যে ব্যক্তি তার সঙ্গীর কাছে উত্তম এবং আল্লাহর নিকট উত্তম প্রতিবেশী ঐ ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবেশীর নিকট উত্তম।”[1]
[1] তিরমিযী: ১৯৪৪; ইবনু আবী আদ দুনইয়া, মাকারিমুল আখলাক: ৩২৯; হাকিম: ১/১৬৪; মুসনাদ আহমাদ: ২/১৬৭; আদাবুল মুফরাদ: ১১৫; দারেমী: ২/২১৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০৩।)

হাদিস ৫১৯

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ شَرِيكٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ، خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ». [3: 66]
رقم طبعة با وزير = (520)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح. أبو خيثمة: هو زهير بن حرب، وهاشم بن القاسم هو ابن مسلم الليثي. وتقدم قبله من طريق حبان بن موسى، عن ابن المبارك، به. فانظره.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহর নিকট উত্তম সঙ্গী ঐ ব্যক্তি যে ব্যক্তি তার সঙ্গীর কাছে উত্তম এবং আল্লাহর নিকট উত্তম প্রতিবেশী ঐ ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবেশীর নিকট উত্তম।”[1]
[1] তিরমিযী: ১৯৪৪; ইবনু আবী আদ দুনইয়া, মাকারিমুল আখলাক: ৩২৯; হাকিম: ১/১৬৪; মুসনাদ আহমাদ: ২/১৬৭; আদাবুল মুফরাদ: ১১৫; দারেমী: ২/২১৫। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০৩।)

হাদিস ৫২০

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَكَا إِلَيْهِ جَارًا لَهُ، فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مَرَّاتٍ: «اصْبِرْ» ثُمَّ، قَالَ لَهُ فِي الرَّابِعَةِ أَوِ الثَّالِثَةِ: «اطْرَحْ مَتَاعَكَ فِي الطَّرِيقِ» فَفَعَلَ، قَالَ: فَجَعَلَ النَّاسُ يَمُرُّونَ بِهِ وَيَقُولُونَ: مَا لَكَ؟ فَيَقُولُ: آذَاهُ جَارُهُ، فَجَعَلُوا يَقُولُونَ: لَعَنَهُ اللَّهُ فَجَاءَهُ جَارُهُ، فقَالَ: رُدَّ مَتَاعَكَ، لَا وَاللَّهِ لَا أُوذِيكَ أَبَدًا. [1: 2]
رقم طبعة با وزير = (521)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي ابن عجلان: هو محمد، وأبو خالد الأحمر: هو سليمان بن حبان.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে তার এক প্রতিবেশীর ব্যাপারে অভিযোগ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে তিনবার বলেন: “তুমি ধৈর্য ধারণ করো।” তারপর চতুর্থবার কিংবা তৃতীয়বারে বলেন: “তোমার আসবাবপত্র রাস্তায় ফেলে রাখো।” অতঃপর সে ব্যক্তি তাই করলেন। রাবী বলেন, লোকজন তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন এবং বলছিলেন: “তোমার কী হয়েছে?” তিনি বলছিলেন, তাঁর প্রতিবেশী তাকে কষ্ট দিয়েছে।” তখন লোকজন বলছিলেন: “তার উপর আল্লাহর লা‘নত বর্ষিত হোক।” তখন তাঁর প্রতিবেশী তাঁর কাছে আসেন এবং বলেন: “আপনি আপনার আসবাবপত্র বাড়িতে ফিরিয়ে নিন। না, আল্লাহর কসম, আমি আর কখনই কষ্ট দিব না!”[1]
[1] আদাবুল মুফরাদ: ১২৪; হাকিম: ৪/১৬৫; বাযযার: ১৯০৩; মাজমা‘উয যাওয়াইদ: ৮/১৭০। হাদীসটির সানাদকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৫২১।)