সহীহ ইবনু হিব্বান

পরিচ্ছেদ ৩৫: হাদিস ৬৮১-৭০০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ৬৮১

মূল আরবি

أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحَرِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: بَيْنَمَا أَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ إِذْ قَالَ: «انْظُرْ أَرْفَعَ رَجُلٍ فِي الْمَسْجِدِ فِي عَيْنَيْكَ» فَنَظَرْتُ فَإِذَا رَجُلٌ فِي حُلَّةٍ جَالِسٌ يُحَدِّثُ قَوْمًا، فَقُلْتُ: هَذَا، قَالَ: «انْظُرْ أَوْضَعَ رَجُلٍ فِي الْمَسْجِدِ فِي عَيْنَيْكَ»، قَالَ: فَنَظَرْتُ فَإِذَا رُوَيْجِلٌ مِسْكِينٌ فِي ثَوْبٍ لَهُ خَلْقٍ، قُلْتُ: هَذَا، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَيْرٌ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ قَرَارِ الْأَرْضِ مِثْلَ هَذَا». [3: 9]
رقم طبعة با وزير = (680)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 92 - 93).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মসজিদে ছিলাম, সেসময় তিনি আমাকে বললেন, “মসজিদে তোমার দৃষ্টিতে সবচেয়ে উঁচু মর্তবার ব্যক্তিকে লক্ষ্য করো।” অতঃপর আমি লক্ষ্য করে এক ব্যক্তিকে দেখতে পেলাম, যিনি এক জোড়া জামা পরিধান করে বসে লোকদের সাথে কথা বলছেন। অতঃপর আমি বললাম, “এই ব্যক্তি।” তিনি আমাকে বললেন, “মসজিদে তোমার দৃষ্টিতে সবচেয়ে কম মর্তবার ব্যক্তিকে লক্ষ্য করো।” তিনি বলেন, “অতঃপর আমি লক্ষ্য করে এক ব্যক্তিকে দেখতে পেলাম, যিনি তার এক জীর্ণ কাপড় পরিধান করে আছেন। আমি বললাম, “এই ব্যক্তি।” নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নিকট ঐ ব্যক্তির ন্যায় জমিন ভর্তি লোক অপেক্ষা উত্তম পরিগণিত হবে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৫৭; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/১১৫; মুসনাদ বাযযার: ৩৬৩০; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৬৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৯২-৯৩।)

হাদিস ৬৮২

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «رَأَيْتُ سَبْعِينَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصُّفَّةِ، مَا عَلَى أَحَدٍ مِنْهُمْ رِدَاءٌ إِلَّا إِزَارٌ، أَوْ كِسَاءٌ، مُتَوَشِّحًا بِهِ قَدْ عَقَدَهُ خَلْفَهُ». [3: 9]
رقم طبعة با وزير = (681)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، وأبو حازم هو سلمان الأشجعي.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্তর জন সাহাবীকে বারান্দায় দেখেছি, তাদের লুঙ্গী অথবা জামা ছাড়া কারো কোন চাদর ছিল না। (ঐ এক কাপড়ের দু‘প্রান্ত দুই কাধের উপর দিয়ে) জড়িয়ে পেছনে বেধে রাখতেন।”[1]
[1] সহীহ আল বুখারী: ৪৪২; সুনান আল বাইহাকী: ২/২৪১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৮১। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৮১।)

হাদিস ৬৮৩

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ دَاوُدَ بْنِ فَرَاهِيجَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «مَا كَانَ طَعَامَنَا عَلَى عَهْدِ [ص:459] رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الْأَسْوَدَانِ: التَّمْرُ وَالْمَاءُ». [5: 47]
رقم طبعة با وزير = (682)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «مختصر الشمائل» (77/ 111).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: داود بن فراهيج، مختلف فيه، لكنه متابع، وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালে খাবার ছিল দু‘টি কালো জিনিস: খেজুর ও পানি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৯৮; মুসনাদ বাযযার; ৩৬৭৭; তিরমিযী: ৩৩৫৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৭/১১১।)

হাদিস ৬৮৪

মূল আরবি

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَمِّي، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَنْ حَدَّثَكُمْ أَنَّا كُنَّا نَشْبَعُ مِنَ التَّمْرِ فَقَدْ كَذَبَكُمْ، فَلَمَّا افْتَتَحَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرَيْظَةَ، أَصَبْنَا شَيْئًا مِنَ التَّمْرِ وَالْوَدَكِ». [5: 47]
رقم طبعة با وزير = (683)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (4/ 112).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، فقد صرح ابن إسحاق بالتحديث، وعبد الله بن سعد بن إبراهيم، هو ابن سعد بن إبراهيم بن عبد الرحمن بن عوف، وعمه هو يعقوب بن إبراهيم.

বাংলা অনুবাদ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যে ব্যক্তি তোমাদের কাছে বর্ণনা করবে যে, আমরা তৃপ্তিসহ খেজুর খাইতাম, তবে সে মিথ্যা বলছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইযা বিজয় করেন, তখন আমরা কিছু খেজুর ও চর্বি পাই।”[1]
[1] সহীহুত তারগীব: ৩২৭৮; আবুশ শাইখ, আখলাকুন নাবী: ৮৬৯; তারতীবুল আমালী: ২৩৪৭। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুল রাগীব: ৪/১১২।)

হাদিস ৬৮৫

মূল আরবি

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ [ص:461] وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ أَتَرَى كَثْرَةَ الْمَالِ هُوَ الْغِنَى؟ »، قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَتَرَى قِلَّةَ الْمَالِ هُوَ الْفَقْرُ؟ »، قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنَّمَا الْغِنَى غِنَى الْقَلْبِ، وَالْفَقْرُ فَقْرُ الْقَلْبِ» ثُمَّ سَأَلَنِي عَنْ رَجُلٍ مِنْ قُرَيْشٍ، فقَالَ: «هَلْ تَعْرِفُ فُلَانًا»؟ قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَكَيْفَ تَرَاهُ وَتَرَاهُ؟ » قُلْتُ: إِذَا سَأَلَ أُعْطِيَ، وَإِذَا حَضَرَ أُدْخِلَ، ثُمَّ سَأَلَنِي عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الصُّفَّةِ، فقَالَ: «هَلْ تَعْرِفُ فُلَانًا؟ » قُلْتُ: لَا وَاللَّهِ مَا أَعْرِفُهُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَمَا زَالَ يُحَلِّيهِ وَيَنْعَتُهُ حَتَّى عَرَفْتُهُ»، فَقُلْتُ: قَدْ عَرَفْتُهُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَكَيْفَ تَرَاهُ أَوْ تَرَاهُ؟ » قُلْتُ: رَجُلٌ مِسْكِينٌ مِنْ أَهْلِ الصُّفَّةِ، فقَالَ: «هُوَ خَيْرٌ مِنْ طِلَاعِ الْأَرْضِ مِنَ الْآخَرِ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَفَلَا يُعْطَى مِنْ بَعْضِ مَا يُعْطَى الْآخَرُ؟، فقَالَ: «إِذَا أُعْطِيَ خَيْرًا فَهُوَ أَهْلُهُ، وَإِنْ صُرِفَ عَنْهُ فَقَدْ أُعْطِيَ حَسَنَةً». [3: 9]
رقم طبعة با وزير = (684)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (4/ 92 - 93).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু, তুমি কি মনে করো যে, সম্পদের প্রাচুর্যতা হলো ঐশ্বর্য?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “তুমি কি মনে করো যে, সম্পদের স্বল্পতা হলো দরিদ্রতা?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “নিশ্চয়ই প্রকৃত ঐশ্বর্য হলো অন্তরের ঐশ্বর্য। আর প্রকৃত দরিদ্রতা হলো অন্তরের দরিদ্রতা।” তারপর তিনি আমাকে কুরাইশের এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেন, “তুমি কি ঐ ব্যক্তিকে চিনো?” আমি বললাম, ““জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “তুমি তাকে কেমন মনে করো, তুমি তাকে কেমন বিবেচনা করো?” আমি বললাম, “তিনি যদি (কারো কাছে কিছু) চান, তবে তাকে তা দেওয়া হবে। তিনি (কারো বাড়িতে) উপস্থিত হলে, তাকে বাড়িতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।” তারপর তিনি আমাকে আহলে সুফ্ফার এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, “তুমি কি তাকে চিনো?” আমি বললাম, “না, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কসম! আমি তাকে চিনি না।” অতঃপর তিনি আমার কাছে তার বর্ণনা দিতেই থাকলেন, অবশেষে আমি তাকে চিনতে পারলাম। ফলে আমি তাকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তাকে চিনতে পেরেছি।” তিনি বললেন, “তুমি তাকে কেমন মনে করো, তুমি তাকে কেমন বিবেচনা করো?” আমি বললাম, “তিনি তো আহলে সুফ্ফার একজন দরিদ্র ব্যক্তি।” তিনি বলেন, “দুনিয়া ভরপুর অপর ব্যক্তির চেয়ে এই ব্যক্তি উত্তম।” আমি বললাম, “অপর ব্যক্তিকে যা দেওয়া হয়েছে, এই ব্যক্তিকেও কি তার কিয়দাংশ প্রদান করা হয়নি?” অতঃপর তিনি বলেন, “যদি তাকে কল্যান কিছু প্রদান করা হয়, তবে তিনি তার যোগ্য, আর যদি তা তাকে না দেওয়া হয়, তবে তাকে সাওয়াব দেওয়া হয়।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৫৭; আবু নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/১১৫; মুসনাদ বাযযার: ৩৬৩০; মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৬৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৯২-৯৩।)

হাদিস ৬৮৬

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ خُلَيْدٍ الْعَصَرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا طَلَعَتْ شَمْسٌ قَطُّ إِلَّا وَبِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُنَادِيَانِ: اللَّهُمَّ مَنْ أَنْفَقَ فَأَعْقِبْهُ خَلَفًا، وَمَنْ أَمْسَكَ فَأَعْقِبْهُ تَلَفًا». [3: 9]
رقم طبعة با وزير = (685)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (920)، «تخريج فقه السيرة»، ويأتي (3319) أتم منه. تنبيه!! رقم (3319) = (3329) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح، خليد العصري: هو خليد بن عبد الله.

বাংলা অনুবাদ

আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখনই সূর্য উদিত হয়, তখনই দুইজন ফেরেস্তা তার দুই পার্শ্বে থাকে, তারা আহবান করে বলেন, “হে আল্লাহ, যিনি খরচ করেন, তাকে আপনি তার বিনিময় দান করুন। আর যে ব্যক্তি সম্পদ (খরচ না করে) ধরে রাখে, তাকে এর পরিণতিতে ধ্বংস সাধন করুন।”[1]
[1] আত তায়ালিসী: ৯৭৯; হাকিম: ২/৪৪৪; হিলইয়াতুল আওলিয়া: ২/২৩৩; মুসনাদ আহমাদ: ৫/৯৭; মুসনাদুশ শিহাব: ৮১০; মাজমাউয যাওয়াইদ: ২/২/১২২; বাযযার: ৩৪২৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯২০)

হাদিস ৬৮৭

মূল আরবি

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، قَالَ: [ص:463] حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ». [3: 66]
رقم طبعة با وزير = (686)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م (8/ 210).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়া মু‘মিনের জন্য জেলখানা স্বরুপ আর কাফেরের জন্য জান্নাত স্বরুপ।”[1]
[1] সহীহ মুসলিম: ২৯৫৬; তিরমিযী: ২৩২৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১০৫; মুসনাদ আহমাদ: ২/৩৮৯; ইবনু মাজাহ: ৪১১৩; হিলইয়াতুল আওলিয়া: ৬/৩৫০; হাকিম: ৪/৩১৫; মাজমাউয যাওয়াইদ: ১০/২৮৮; বাযযার: ৩৬৫৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৮৬।)

হাদিস ৬৮৮

মূল আরবি

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ». [1: 2]
رقم طبعة با وزير = (687)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر ما قبله. القعنبي: هو عبد الله بن مسلمة.

বাংলা অনুবাদ

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়া মু‘মিনের জন্য জেলখানা স্বরুপ আর কাফেরের জন্য জান্নাত স্বরুপ।”[1]
[1] সহীহ মুসলিম: ২৯৫৬; তিরমিযী: ২৩২৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১০৫; মুসনাদ আহমাদ: ২/৩৮৯; ইবনু মাজাহ: ৪১১৩; হিলইয়াতুল আওলিয়া: ৬/৩৫০; হাকিম: ৪/৩১৫; মাজমাউয যাওয়াইদ: ১০/২৮৮; বাযযার: ৩৬৫৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৮৬।)

হাদিস ৬৮৯

মূল আরবি

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْوَزِيرُ بْنُ صُبَيْحٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مَيْسَرَةَ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِهِ: كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ [الرحمن: 29]، قَالَ: «مِنْ شَأْنِهِ أَنْ يَغْفِرَ ذَنْبًا، وَيُفَرِّجَ كَرْبًا، وَيَرْفَعُ قَوْمًا، وَيَضَعُ آخَرِينَ». [3: 66]
رقم طبعة با وزير = (688)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الظلال» (301).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: وزير بن صبيح، روى عنه غير واحد، وقال دحيم: ليس بشيء، وقال أبو حاتم: صالح الحديث، وذكره المؤلف في الثقات، وقال: ربما أخطأ، وقال أبو نعيم الأصبهاني: كان يعد من الأبدال، وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিম্নোক্ত বাণীর ব্যাপারে বলেছেন, (আল্লাহর বাণী) “প্রত্যেক দিন তিনি গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকেন।” (সূরা আর রাহমান: ২৯) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিম্নোক্ত বাণীর ব্যাপারে বলেছেন, “তাঁর কাজের মধ্যে অন্যতম হলো গোনাহ ক্ষমা করা, দুঃখ মোচন করা, কারো মর্যাদা সমুন্নত করা আবার অপর কারো মর্যাদা অবনমিত করা।”[1]
[1] ইবনু মাজাহ: ২০২; ইবনু আবী আসিম: ৩০১; ইবনু আসাকীর, তারীখু দিমাস্ক: ২/২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ৩০১।)

হাদিস ৬৯০

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ بِبَيْرُوتَ، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزِيدَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا عَبْدِ رَبٍّ، يَقُولُ: سَمِعْتُ مُعَاوِيَةَ عَلَى هَذَا الْمِنْبَرِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلَّا بَلَاءٌ وَفِتْنَةٌ». [3: 66]
رقم طبعة با وزير = (689)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على ابن ماجه».

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وابن جابر: هو عبد الرحمن بن يزيد بن جابر الأزدي الشامي الداراني، روى له الستة، وأبو عبد رب مختلف في اسمه، وهو دمشقي زاهد، ذكره المؤلف في "الثقات"، وروى عن غير واحد، وروى عنه جمع.

বাংলা অনুবাদ

আবু আবদি রব্ব থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে এই মাসজিদের মিম্বারে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “দুনিয়া থেকে শুধু বালা-মুসিবত ও পরীক্ষার বস্তুই অবশিষ্ট থাকে।”[1]
[1] আব্দুল্লাহ বিন মুবারাক, আয ‍যুহদ: ৫৯৬; মুসনাদ আহমাদ: ৪/৯৪; তাবারানী: ৯/৮৬; মুসনাদুশ শিহাব: ১১; ইবনু মাজাহ: ৪০৩৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক ‘আলা ইবনে মাজাহ।)

হাদিস ৬৯১

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، وَمَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، [عَنْ هِنْدٍ]، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ: «سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ مِنَ الْفِتَنِ؟ وَمَاذَا فُتِحَ مِنَ الْخَزَائِنِ؟ أَيْقِظُوا صَوَاحِبَ الْحُجَرِ، فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا، عَارِيَةٍ يَوْمَ الْقِيَامَةِ». [3: 6]
رقم طبعة با وزير = (690)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الصحيح، رجاله ثقات رجال الشيخين، غير عمر بن أبي عمر العدني، واسمه محمد بن يحيى بن أبي عمر العدني، فمن رجال مسلم، وغير هند فمن رواة البخاري، وهي هند بنت الحارث الفراسية، ويقال: القرشية.

বাংলা অনুবাদ

‍উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একরাতে বলেছেন, “সুবহান্নাল্লাহ! কতো ফিতনা অবতীর্ণ হলো, কতো ধন-ভান্ডার (এর দরজা) ‍উন্মুক্ত করা হলো! তোমরা গৃহবাসী নারীদের (তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য) জাগিয়ে দাও। দুনিয়ার অনেক বস্ত্র পরিধানকারী নারী পরকালে বিবস্ত্র থাকবে!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২৯৭; সহীহ আল বুখারী: ১১৫; তিরমিযী: ২১৯৬; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯১৩। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৯০।)

হাদিস ৬৯২

মূল আরবি

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدِ بْنِ حَارِثَةَ أَنَّهُ حَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ، قَالَ: «قُمْتُ عَلَى بَابِ الْجَنَّةِ، فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا الْمَسَاكِينُ، وَإِذَا أَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ، وَأَصْحَابُ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ، وَنَظَرْتُ إِلَى النَّارِ، فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ»
رقم طبعة با وزير = (691) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَرَنَ عِمْرَانُ بْنُ مُوسَى بِأُسَامَةَ بْنِ زَيْدٍ، سَعِيدَ بْنَ زَيْدٍ فِي هَذَا الْخَبَرِ الْمُعْتَمِرُ: مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ. [2: 55]

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (675).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر (675).

বাংলা অনুবাদ

উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, অতঃপর আমি দেখলাম যারা তাতে প্রবেশ করছেন, তাদের অধিকাংশই দরিদ্র মানুষ, আর সম্পদশালী লোকদের আটকে রাখা হয়েছে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, আমি জাহান্নামের দিকে তাকালাম, আমি দেখলাম যারা জাহান্নামে প্রবেশ করছে, তাদের অধিকাংশই নারী!”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমরান বিন মুসা এই হাদীসে উসামা বিন যায়েদের সাথে সা‘ইদ বিন যাইদকেও যুক্ত করেছেন। হাদীসে রাবী মু‘তামির দ্বারা উদ্দেশ্য হলো মু‘তামির বিন সুলাইমান।”
[1] সহীহ মুসলিম: ২৭৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৬১১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০৬৪; মুসনাদ আহমাদ: ৫/২০৫; সহীহ আল বুখারী: ৫১৯৬; তাবারানী, আল কাবীর: ৪২১; তিরমিযী: ২৬০২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আয য‘ঈফা এর ২৮০০ এর আলোচনা দ্রষ্টব্য।)

হাদিস ৬৯৩

মূল আরবি

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، قَالَ: سَمِعَ ابْنُ عُمَرَ صَوْتَ زُمَّارَةِ رَاعٍ، قَالَ: فَجَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ، وَعَدَلَ عَنِ الطَّرِيقِ وَجَعَلَ، يَقُولُ: يَا نَافِعُ أَتَسْمَعُ؟ فَأَقُولُ: نَعَمْ، فَلَمَّا قُلْتُ: لَا، رَاجَعَ الطَّرِيقَ، ثُمَّ، قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ». [5: 47]
رقم طبعة با وزير = (692)

تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «المشكاة» (4816).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح، غير سليمان بن موسى - وهو الأشدق- فقد روى له مسلم في المقدمة والأربعة، قال النسائي: ليس بالقوي، وقال البخاري: عنده مناكير، وفي "التقريب": صدوق فقيه، في حديثه بعض لين، وخولط قبل موته بقليل.

বাংলা অনুবাদ

নাফি‘ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা একদিন এক রাখালের বাশিঁর আওয়াজ শুনলেন। নাফি‘ রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর তিনি তার দুই আঙ্গুল কানের ভিতর রাখেন এবং রাস্তা থেকে সরে পড়েন, আর তিনি বলতে লাগলেন, “হে নাফি, তুমি কি (গানের আওয়াজ) শুনতে পাচ্ছো?” আমি বলি, “হ্যাঁ। অতঃপর যখন আমি বলি, “না, এখন শুনতে পাচ্ছি না।” তখন তিনি আবার রাস্তায় ফিরে আসেন। তারপর তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/৮; আবু দাঊদ: ৪৯২৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আল মিশকাত: ৪৮১৬।)

হাদিস ৬৯৪

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا إِنَّ الدِّينَارَ وَالدِّرْهَمَ أَهْلَكَا مَنْ كَانَ قَبْلَكُمْ، وَهُمَا مُهْلِكَاكُمْ». [3: 66]
رقم طبعة با وزير = (693)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1703).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.

বাংলা অনুবাদ

আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জেনে রাখো, নিশ্চয়ই স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছে, আর এই দু‘টি তোমাদেরকেও ধ্বংস করবে।”[1]
[1] হাইসামী, মাজমা‘উয যাওয়াইদ: ১০/২৪৫। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭০৩।)

হাদিস ৬৯৫

মূল আরবি

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ*، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: «أَنَّ أُمَّ سُلَيْمٍ بَعَثَتْ بِقِنَاعٍ فِيهِ رُطَبٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَجَعَلَ يَقْبِضُ الْقَبْضَةَ، فَيَبْعَثُ بِهَا إِلَى بَعْضِ [ص:470] أَزْوَاجِهِ، ثُمَّ يَقْبِضُ الْقَبْضَةَ، فَيَبْعَثُ بِهَا إِلَى أَزْوَاجِهِ، ثُمَّ يَبْعَثُ بِهَا وَإِنَّهُ لَيَشْتَهِيهِ «، فَعَلَ ذَلِكَ غَيْرَ مَرَّةٍ وَإِنَّهُ لَيَشْتَهِيهِ. [5: 47]
رقم طبعة با وزير = (694)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر التعليق. * [الْحَسَنُ بْنُ سُفْيَانَ] قال الشيخ: تابعه أبو يعلى (2896): حدثنا هدبة ... به. وأخرجه أحمد (3/ 125) من طريق عبد الصمد، و (6/ 269) عن عفَّان، قالا: ثنا همَّامُ ... به. وهذا إسناده صحيح على شرط الشيخين.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.

বাংলা অনুবাদ

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু সুলাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এক প্লেট তাজা খেজুর পাঠান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে এক অঞ্জলি ভরে তাঁর কোন এক স্ত্রীর কাছে পাঠান, তারপর আরেক অঞ্জলি ভরে তাঁর স্ত্রীদের কাছে পাঠান, তারপর আরেক অঞ্জলি পাঠান অথচ সেসবের প্রতি তাঁর চাহিদা ছিল, তা সত্ত্বেও তিনি কয়েকবার এরকম করেন।”[1]
[1] সহীহ ইবনু হিব্বান: ৬৯৪; মুসনাদ আহমাদ: ৩/১২৫; আবু ইয়ালা: ২৮৯৬। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৯৪।)

হাদিস ৬৯৬

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَلَّى الْأَدَمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ قُعَيْسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ فِي غَزَاةٍ كَانَ آخِرُ عَهْدِهِ بِفَاطِمَةَ، وَإِذَا قَدِمَ مِنْ غَزَاةٍ كَانَ أَوَّلُ عَهْدِهِ بِفَاطِمَةَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهَا، فَإِنَّهُ خَرَجَ لِغَزْوِ تَبُوكَ وَمَعَهُ عَلِيٌّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، فَقَامَتْ فَاطِمَةُ فَبَسَطَتْ فِي بَيْتِهَا بِسَاطًا، وَعَلَّقَتْ عَلَى بَابِهَا سِتْرًا، وَصَبَغَتْ مِقْنَعَتَهَا بِزَعْفَرَانٍ، فَلَمَّا قَدِمَ أَبُوهَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَى مَا أَحْدَثَتْ رَجَعَ، فَجَلَسَ فِي الْمَسْجِدِ، فَأَرْسَلَتْ إِلَى بِلَالٍ فَقَالَتْ: يَا بِلَالُ اذْهَبْ إِلَى أَبِي، فَسَلْهُ مَا يَرُدُّهُ عَنْ بَابِي؟ فَأَتَاهُ فَسَأَلَهُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي رَأَيْتُهَا أَحْدَثَتْ، ثَمَّ شَيْئًا»، فَأَخْبَرَهَا، فَهَتَكَتِ السِّتْرَ، وَرَفَعَتِ الْبِسَاطَ، وَأَلْقَتْ مَا عَلَيْهَا، وَلَبِسَتْ أَطْمَارَهَا، [ص:471] فَأَتَاهُ بِلَالٌ فَأَخْبَرَهُ، فَأَتَاهُ فَاعْتَنَقَهَا وَقَالَ: «هَكَذَا كُونِي فِدَاكِ أَبِي وَأُمِّي». [5: 8]
رقم طبعة با وزير = (695)

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (6269)، وقد صحَّت القصة بسياق آخر يأتي (8/ 91 / 6319). تنبيه!! رقم (6319) = (6353) من «طبعة المؤسسة». أما قوله (8/ 91) ليس موجود في المجلد الثامن، صـ (91) وإنما موجود في المجلد التاسع صـ (140) بالرقم المذكور. - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، إبراهيم بن قعيس هو إبراهيم بن إسماعيل قعيس، ويقال له: إبراهيم قعيس، مولى بني هاشم، ضعفه أبو حاتم، وذكره البخاري فلم يذكر فيه جرحاً ولا تعديلاً، وذكره ابن حبان في «الثقات» 6/ 21، 22، وقال: كنيته أبو إسماعيل، يروي عن نافع وأبي وائل، روى عنه العلاء بن المسيب وسليمان التيمي.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন যুদ্ধের জন্য বের হতেন, সবশেষে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। আর যখন কোন যুদ্ধ থেকে ফিরে আসতেন, সর্বপ্রথম তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। তিনি তাবুক যুদ্ধের জন্য বের হন, তাঁর সাথে আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুও ছিলেন। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা উঠে দাঁড়ান এবং বাড়িতে একটি মাদুর বিছান, বাড়ির দরজায় একটি পর্দা ঝুলান এবং তাঁর অবগুন্ঠনে জাফরান রঙ্গে রঞ্জিত করেন। অতঃপর তাঁর বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আসেন, তখন তিনি এসব জিনিস দেখতে পান এবং (বাড়িতে প্রবেশ না করে) ফিরে যান। অতঃপর মসজিদে গিয়ে বসেন। তখন ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে ডেকে পাঠান এবং তাঁকে বলেন, “হে বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, আপনি আমার বাবার কাছে যান এবং তাঁকে জিজ্ঞেস করবেন, কেন তিনি আমার দরজা থেকে ফিরে এসেছেন।” অতঃপর তিনি তাঁর কাছে যান এবং তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “আমি তাঁকে বাড়িতে নতুন কিছু করতে দেখেছি।” অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু এসে ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে ব্যাপারটি জানান। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা পর্দাটি ছিড়ে ফেলেন, মাদুরটি উঠিয়ে নেন এবং তাঁর পরিধানের কাপড় রেখে জীর্ণ পোশাক পরিধান করেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে সংবাদ দিলে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার কাছে আসেন, তাঁর সাথে আলিঙ্গন করেন এবং বলেন, “তুমি এমনি থাকবে। তোমার জন্য আমার বাবা-মা উৎসর্গ হোক।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২১; আবু দাঊদ: ৪১৪৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৬২৬৯।) তবে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে বর্ণিত ঘটনাটি বিশুদ্ধ। (আত তা‘লীকাতুল হিসান: ৬৩১৯।)

হাদিস ৬৯৭

মূল আরবি

696 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَلَّى الْأَدَمِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ قُعَيْسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ فِي غَزَاةٍ كَانَ آخِرُ عَهْدِهِ بِفَاطِمَةَ، وَإِذَا قَدِمَ مِنْ غَزَاةٍ كَانَ أَوَّلُ عَهْدِهِ بِفَاطِمَةَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهَا، فَإِنَّهُ خَرَجَ لِغَزْوِ تَبُوكَ وَمَعَهُ عَلِيٌّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ، فَقَامَتْ فَاطِمَةُ فَبَسَطَتْ فِي بَيْتِهَا بِسَاطًا، وَعَلَّقَتْ عَلَى بَابِهَا سِتْرًا، وَصَبَغَتْ مِقْنَعَتَهَا بِزَعْفَرَانٍ، فَلَمَّا قَدِمَ أَبُوهَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَى مَا أَحْدَثَتْ رَجَعَ، فَجَلَسَ فِي الْمَسْجِدِ، فَأَرْسَلَتْ إِلَى بِلَالٍ فَقَالَتْ: يَا بِلَالُ اذْهَبْ إِلَى أَبِي، فَسَلْهُ مَا يَرُدُّهُ عَنْ بَابِي؟

فَأَتَاهُ فَسَأَلَهُ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي رَأَيْتُهَا أَحْدَثَتْ، ثَمَّ شَيْئًا»، فَأَخْبَرَهَا، فَهَتَكَتِ السِّتْرَ، وَرَفَعَتِ الْبِسَاطَ، وَأَلْقَتْ مَا عَلَيْهَا، وَلَبِسَتْ أَطْمَارَهَا، [ص:471] فَأَتَاهُ بِلَالٌ فَأَخْبَرَهُ، فَأَتَاهُ فَاعْتَنَقَهَا وَقَالَ: «هَكَذَا كُونِي فِدَاكِ أَبِي وَأُمِّي».

تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «الضعيفة» (6269)، وقد صحَّت القصة بسياق آخر يأتي (8/ 91 / 6319). تنبيه!! رقم (6319) = (6353) من «طبعة المؤسسة». أما قوله (8/ 91) ليس موجود في المجلد الثامن، صـ (91) وإنما موجود في المجلد التاسع صـ (140) بالرقم المذكور. - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف، إبراهيم بن قعيس هو إبراهيم بن إسماعيل قعيس، ويقال له: إبراهيم قعيس، مولى بني هاشم، ضعفه أبو حاتم، وذكره البخاري فلم يذكر فيه جرحاً ولا تعديلاً، وذكره ابن حبان في «الثقات» 6/ 21، 22، وقال: كنيته أبو إسماعيل، يروي عن نافع وأبي وائل، روى عنه العلاء بن المسيب وسليمان التيمي.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন যুদ্ধের জন্য বের হতেন, সবশেষে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। আর যখন কোন যুদ্ধ থেকে ফিরে আসতেন, সর্বপ্রথম তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। তিনি তাবুক যুদ্ধের জন্য বের হন, তাঁর সাথে আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুও ছিলেন। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা উঠে দাঁড়ান এবং বাড়িতে একটি মাদুর বিছান, বাড়ির দরজায় একটি পর্দা ঝুলান এবং তাঁর অবগুন্ঠনে জাফরান রঙ্গে রঞ্জিত করেন। অতঃপর তাঁর বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আসেন, তখন তিনি এসব জিনিস দেখতে পান এবং (বাড়িতে প্রবেশ না করে) ফিরে যান। অতঃপর মসজিদে গিয়ে বসেন। তখন ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে ডেকে পাঠান এবং তাঁকে বলেন, “হে বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, আপনি আমার বাবার কাছে যান এবং তাঁকে জিজ্ঞেস করবেন, কেন তিনি আমার দরজা থেকে ফিরে এসেছেন।” অতঃপর তিনি তাঁর কাছে যান এবং তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “আমি তাঁকে বাড়িতে নতুন কিছু করতে দেখেছি।” অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু এসে ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে ব্যাপারটি জানান। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা পর্দাটি ছিড়ে ফেলেন, মাদুরটি উঠিয়ে নেন এবং তাঁর পরিধানের কাপড় রেখে জীর্ণ পোশাক পরিধান করেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে সংবাদ দিলে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার কাছে আসেন, তাঁর সাথে আলিঙ্গন করেন এবং বলেন, “তুমি এমনি থাকবে। তোমার জন্য আমার বাবা-মা উৎসর্গ হোক।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২১; আবু দাঊদ: ৪১৪৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৬২৬৯।) তবে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে বর্ণিত ঘটনাটি বিশুদ্ধ। (আত তা‘লীকাতুল হিসান: ৬৩১৯।)

হাদিস ৬৯৮

মূল আরবি

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي أَوْ قَالَ بِمَنْكِبَيَّ، فقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ عَابِرُ سَبِيلٍ»، قَالَ: فَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: إِذَا أَصْبَحْتَ، فَلَا تَنْتَظِرُ [ص:472] الْمَسَاءَ، وَإِذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرُ الصَّبَّاحَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمَنْ حَيَاتِكَ لِمَوْتِكَ. [ص:473] وَقَالَ إِسْحَاقُ: قَالَ الْحَسَنُ بْنُ قَزَعَةَ: مَا سَأَلَنِي يَحْيَى بْنُ مَعِينٍ إِلَّا هَذَا الْحَدِيثَ*. [3: 66]
رقم طبعة با وزير = (696)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1157): خ. * قال الناشر: وقع خطأ - هنا - في «طبعة المؤسسة»؛ بحيث قفز الترقيم من (696) إلى (698)!! فاقتضى التنبيه. استدراك على «طبعة المؤسسة»!! قفز الترقيم في «طبعة المؤسسة» من (696) إلى (698). - مدخل بيانات الشاملة -.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: محمد عبد الرحمن الطفاوي من شيوخ الإمام أحمد، وثقه ابن المديني، وقال أبو حاتم: صدوق إلا أنه يهم أحياناً، وقال ابن معين: لا بأس به، وقال أبو زرعة: منكر الحديث، وأورد له ابن عدي عدة أحاديث، وقال: إنه لا بأس به، وله في البخاري ثلاثة أحاديث ليس فيها شيء مما استنكره ابن عدي، هذا أحدها، وذكر الحافظ في «المقدمة» ص 441 أن له متابعاً عند الحكيم الترمذي في «نوادر الأصول» من طريق مالك بن سعير، عن الأعمش. وباقي رجاله ثقات.

বাংলা অনুবাদ

আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার এক কাঁধ অথবা দুই কাঁধ ধরলেন অতঃপর তিনি বলেন, “তুমি দুনিয়ায় এমন হও যেন তুমি একজন প্রবাসী অথবা পথিক।” অধঃস্তন রাবী বলেন, “এরপর আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা বলতেন, “যখন তুমি সকালে উপনীত হবে, তখন তিনি সন্ধায় উপনীত হওয়ার প্রতীক্ষা করবে না, আর যখন তুমি সন্ধায় উপনীত হবে, তখন তিনি (পরের দিন) সকালে উপনীত হওয়ার প্রতীক্ষা করবে না। তোমার অসুস্থতার আগে সুস্থতাকে আর মৃত্যুর আগে জীবনকে সুযোগ হিসেবে গ্রহণ করো।”[1] ইসহাক রহিমাহুল্লাহ বলেন, হাসান বিন কাযা‘আহ বলেছেন, “ইয়াহইয়াহ বিন মা‘ঈন এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেননি।”
[1] সহীহ আল বুখারী: ৬৪১৬; সুনান আল বাইহাকী: ৩/৩৬৯। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৫৭।)

হাদিস ৬৯৯

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرِ بْنِ سُوَيْدٍ الْمَرْوَزِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ بُرَيْدَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْسَابُ أَهْلِ الدُّنْيَا الْمَالُ». [3: 66]
رقم طبعة با وزير = (697)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (6/ 271 - 272).

تحقيق الشيخ شعيب الأرناؤوط: سويد بن نصر بن سويد المروزي ثقة روى له الترمذي والنسائي، وباقي رجال الإسناد على شرط مسلم، إلا أن علي بن الحسين بن واقد صدوق يهم، وأبوه الحسين ثقة له أوهام، فالسند حسن.

বাংলা অনুবাদ

বুরাইদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়াদার লোকদের কাছে মর্যাদা (এর মাপকাঠি) হলো সম্পদ।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৩৬১; হাকিম: ২/১৬৩; নাসাঈ: ৬/৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬/২৭১-২৭২।)

হাদিস ৭০০

মূল আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ، قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحْسَابَ أَهْلِ الدُّنْيَا الَّذِي يَذْهَبُونَ إِلَيْهِ لَهَذَا الْمَالُ». [3: 66]
رقم طبعة با وزير = (698)

تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه.

تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط مسلم، إلا أن الحسين بن واقد ثقة له أوهام، فالسند حسن

বাংলা অনুবাদ

বুরাইদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার কাছে গমন করে, তাদের কাছে মর্যাদা (এর মাপকাঠি) হলো সম্পদ।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৩৫৩; হাকিম: ২/১৬৩; নাসাঈ: ৬/৬৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬/২৭১-২৭২।)