Sunan Abu Dawood
সুনান আবু দাউদ: হাদিস 1,224
সফরকালীন সালাত
বর্ণনাকারী
সালিম (রহঃ) হতে তার পিতার সূত্রে
আরবি
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ أَىَّ وَجْهٍ تَوَجَّهَ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لاَ يُصَلِّي الْمَكْتُوبَةَ عَلَيْهَا .
বাংলা অনুবাদ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জন্তুযানে আরোহিত অবস্থায় যেকোন দিকে মুখ করে নাফ্ল সলাত আদায় করতেন। তিনি বাহনের উপর বিতর সলাতও আদায় করতেন, অবশ্য ফরয সলাত আদায় করতেন না।
সহীহঃ মুসলিম। বুখারী তা’লীক্বভাবে।
