Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 1,229

সফরকালীন সালাত

হাদিস 1,229
অধ্যায় 4 সফরকালীন সালাত দুর্বল হাদিস

বর্ণনাকারী

‘ইমরান ইবনু হুসাইন (রাঃ)

আরবি

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ، - وَهَذَا لَفْظُهُ - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَشَهِدْتُ مَعَهُ الْفَتْحَ فَأَقَامَ بِمَكَّةَ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً لاَ يُصَلِّي إِلاَّ رَكْعَتَيْنِ وَيَقُولُ ‏ "‏ يَا أَهْلَ الْبَلَدِ صَلُّوا أَرْبَعًا فَإِنَّا قَوْمٌ سَفْرٌ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং মাক্কাহ বিজয়ের দিনেও তাঁর সাথে ছিলাম। তিনি মাক্কাহতে আঠার দিন অবস্থান করেন। এ সময় তিনি (ফরয) সলাত দু’ রাক্‌আত আদায় করেন এবং বলেনঃ হে শহরবাসী! তোমরা চার রাক’আত সলাত আদায় করবে। কেননা আমরা মুসাফির সম্প্রদায় (তাই চার রাক’আতের স্থলে দু’ রাকআত আদায় করেছি)। [১২৩২]

নোট

[১২৩২] তিরমিযী (অধ্যায়ঃ সলাত, অনুঃ সলাত ক্বাসর করা, হাঃ ৫৪৫), আহমাদ (৪/৪৩০), ইবনু খুযাইমাহ (হাঃ ১৬৪৩) সকলে ‘আলী ইবনু ইয়াযীদ ইবনু জাদ’আন হতে। এর সানাদ দুর্বল। সানাদে ‘আলী ইবনু ইয়াযীদ ইবনু জাদ’আন দুর্বল।