Sunan Abu Dawood
সুনান আবু দাউদ: হাদিস 2,064
বিবাহ
বর্ণনাকারী
হাজ্জাজ ইবনু হাজ্জাজ (রহঃ) হতে তার পিতা
আরবি
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حَجَّاجِ بْنِ حَجَّاجٍ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا يُذْهِبُ عَنِّي مَذَمَّةَ الرَّضَاعَةِ قَالَ " الْغُرَّةُ الْعَبْدُ أَوِ الأَمَةُ " . قَالَ النُّفَيْلِيُّ حَجَّاجُ بْنُ حَجَّاجٍ الأَسْلَمِيُّ وَهَذَا لَفْظُهُ .
বাংলা অনুবাদ
তিনি বলেন, আমি বলি, হে আল্লাহর রাসূল! আমার দুধের হক কিভাবে পূর্ণরূপে আদায় হতে পারে? তিনি বললেনঃ একটি দাস বা দাসী প্রদানের দ্বারা। [২০৬৪]
দুর্বলঃ মিশকাত (৩১৭৪), যঈফ সুনান আত-তিরমিযী (১৯৬/১১৬৯), যঈফ সুনান নাসায়ী (২১৩/৩৩২৯)।
[২০৬৪] নাসায়ী, তিরমিযী। ইমাম তিরমিযী বলেনঃ এই হাদীসটি হাসান সহীহ। হাদীসের সানাদে হাজ্জাজ রয়েছে। হাফিয বলেনঃ তিনি মাক্ববূল। অর্থাৎ মুতাবা’আতের ক্ষেত্রে। ইবনু হিব্বান ছাড়া কেউ তাকে সিক্বাহ বলেননি। যঈফ আবূ দাউদ উম্ম হা/৩৫১।
