Sunan Abu Dawood
সুনান আবু দাউদ: হাদিস 3,615
বিচার ব্যবস্থা
বর্ণনাকারী
ক্বাতাদাহ (রহঃ)
আরবি
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، بِمَعْنَى إِسْنَادِهِ أَنَّ رَجُلَيْنِ، ادَّعَيَا بَعِيرًا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَعَثَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا شَاهِدَيْنِ فَقَسَمَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمَا نِصْفَيْنِ .
বাংলা অনুবাদ
দুই ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে একই উটের মালিকানা দাবি করলো। উভয়ে দু’জন করে সাক্ষীও পেশ করলো। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উটটি উভয়ের মধ্যে সমানভাগে বন্টন করলেন। [৩৬১৫]
দুর্বল : মিশকাত (৩৭৭২)।
[৩৬১৫] বায়হাক্বী । এর পূর্বেরটি দেখুন ।
