Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 3,684

পানীয় দ্রব্য প্রসঙ্গে

হাদিস 3,684
অধ্যায় 27 পানীয় দ্রব্য প্রসঙ্গে সহিহ হাদিস

বর্ণনাকারী

আবূ মুসা (রাঃ)

আরবি

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ شَرَابٍ مِنَ الْعَسَلِ فَقَالَ ‏"‏ ذَاكَ الْبِتْعُ ‏"‏ ‏.‏ قُلْتُ وَيُنْتَبَذُ مِنَ الشَّعِيرِ وَالذُّرَةِ ‏.‏ فَقَالَ ‏"‏ ذَاكَ الْمِزْرُ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ أَخْبِرْ قَوْمَكَ أَنَّ كُلَّ مُسْكِرٍ حَرَامٌ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে মধুর তৈরি শরবত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেনঃ এটাকে ‘বেত্‌‘উ’ বলা হয়। আমি বার্লি ও এক ধরনের বীজের তৈরি শরবত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেনঃ এটা ‘মিযর’। অতঃপর তিনি বললেনঃ তোমার গোত্রের লোকদের জানিয়ে দাও, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম।