Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 3,706

পানীয় দ্রব্য প্রসঙ্গে

হাদিস 3,706
অধ্যায় 27 পানীয় দ্রব্য প্রসঙ্গে দুর্বল হাদিস

বর্ণনাকারী

কাবশাহ বিনতু আবূ মারইয়াম (রহঃ)

আরবি

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ ثَابِتِ بْنِ عُمَارَةَ، حَدَّثَتْنِي رَيْطَةُ، عَنْ كَبْشَةَ بِنْتِ أَبِي مَرْيَمَ، قَالَتْ سَأَلْتُ أُمَّ سَلَمَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهُ قَالَتْ كَانَ يَنْهَانَا أَنْ نَعْجُمَ النَّوَى طَبْخًا أَوْ نَخْلِطَ الزَّبِيبَ وَالتَّمْرَ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি উম্মু সালামাহ্‌ (রাঃ)–কে প্রশ্ন করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন বস্তু থেকে নিষেধ করেছেন? তিনি বললেন, তিনি আমাদের খেজুরের আঁটি পাকাতে নিষেধ করেছেন এবং কাঁচা ও পাকা খেজুর একত্রে মিশ্রিত করে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন। [৩৭০৬]

নোট

[৩৭০৬] আহমাদ, বায়হাক্বী । সানাদের সাবিত ইবনু ‘উমারাহ সম্পর্কে হাফিয বলেনঃ সত্যবাদী, তবে হাদীস বর্ণনায় শিথিল । এবং সানাদের রাইতাহ সম্পর্কে হাফযঃ আমি তাকে চিনি না । এছাড়া সানাদের কাবশাহ বিন্তু আবূ মারইয়ামের অবস্থাও অনুরূপ ।