Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 3,708

পানীয় দ্রব্য প্রসঙ্গে

হাদিস 3,708
অধ্যায় 27 পানীয় দ্রব্য প্রসঙ্গে দুর্বল হাদিস

বর্ণনাকারী

সাফিয়্যাহ বিনতু ‘আত্বিয়্যাহ (রহঃ)

আরবি

حَدَّثَنَا زَيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ، حَدَّثَنَا أَبُو بَحْرٍ، حَدَّثَنَا عَتَّابُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْحِمَّانِيُّ، حَدَّثَتْنِي صَفِيَّةُ بِنْتُ عَطِيَّةَ، قَالَتْ دَخَلْتُ مَعَ نِسْوَةٍ مِنْ عَبْدِ الْقَيْسِ عَلَى عَائِشَةَ فَسَأَلْنَاهَا عَنِ التَّمْرِ وَالزَّبِيبِ فَقَالَتْ كُنْتُ آخُذُ قَبْضَةً مِنْ تَمْرٍ وَقَبْضَةً مِنْ زَبِيبٍ فَأُلْقِيهِ فِي إِنَاءٍ فَأَمْرُسُهُ ثُمَّ أَسْقِيهِ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, একদা ‘আবদুল ক্বায়িস গোত্রের মহিলাদের সঙ্গে আমি ‘‘আয়িশাহ্‌হ্‌ (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম। আমরা তাকে খেজুর ও আঙ্গুর মিশ্রিত শরবত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, আমি এক মুষ্টি খেজুর ও এক মুষ্টি আঙ্গুর একটি পাত্রে ঢালতাম। তা আঙ্গুল দিয়ে চেপে রস বের করতাম, অতঃপর তা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে পান করাতাম। [৩৭০৮]

নোট

৩৭০৮ বায়হাক্বী। সানাদের ‘আত্তাব সম্পর্কে হাফিয বলেনঃ তিনি মাক্ববুল। এবং সাফিয়্যাহ বিনতু ‘আত্বিয়্যাহ সম্পর্কে বলেনঃ অজ্ঞাত।