Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 3,783

খাদ্যদ্রব্য

হাদিস 3,783
অধ্যায় 28 খাদ্যদ্রব্য দুর্বল হাদিস

বর্ণনাকারী

ইবনু ‘আব্বাস (রাঃ)

বাংলা অনুবাদ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌র (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পছন্দের খাবার ছিল তরকারীর ঝোলে ভিজানো রুটি ও খুরমা এবং মাখন ও আটার সংমিশ্রনে তৈরী রুটি। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, হাদীসটি যঈফ। [৩৭৮৩]

দুর্বল: যঈফাহ (১৭৫৮), মিশকাত (৪২২০)।

নোট

[৩৭৮৩] ইবনু সা’দ ‘তাবাক্বাতুল কুবরা’, হাকিম। হাকিম ও যাহাবী একে সহীহ বলেছেন। কিন্তু তা সঠিক নয়। কেননা সানাদে বাসরার জনৈক অজ্ঞাত লোক রয়েছে।