Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 3,881

চিকিৎসা

হাদিস 3,881
অধ্যায় 29 চিকিৎসা দুর্বল হাদিস

বর্ণনাকারী

আস্‌মা বিনতু ইয়াযীদ (রাঃ)

আরবি

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ بْنِ السَّكَنِ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ سِرًّا فَإِنَّ الْغَيْلَ يُدْرِكُ الْفَارِسَ فَيُدَعْثِرُهُ عَنْ فَرَسِهِ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ তোমরা গোপনে নিজেদের সন্তানদের হত্যা করবে না। কারণ গর্ভাবস্থায় শিশুকে দুধপান করানোর মেয়াদে সহবাস করলে আরোহীকে ঘোড়া তার পিঠ হতে ভুলুন্ঠিত করে। [৩৮৮১]

দুর্বলঃ গায়াতুল মারাম(২৪২)

নোট

[৩৮৮১] ইবনু মাজাহ, আহমাদ, ইবনু হিব্বান। সানাদের মুহাজির ইবনু আবূ মুসলিম সম্পর্কে হাফিয আত-তাক্বরীব গ্রন্থে বলেনঃ মাক্ববুল, অর্থাৎ মুতাবা’আতের ক্ষেত্রে। কিন্তু কেউ তার মুতাবা’আত করেননি। যা জাহালাতের একটি স্তর। আর ইবনু হিব্বান ছাড়া কেউ তাকে সিক্বাহ বলেননি। সুতরাং সানাদটি দুর্বল।