Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 3,923

ভবিষ্যৎ কথন ও কুলক্ষন-সুলক্ষণ

হাদিস 3,923
অধ্যায় 30 ভবিষ্যৎ কথন ও কুলক্ষন-সুলক্ষণ দুর্বল হাদিস

বর্ণনাকারী

ফারওয়া ইবনু মুসাইক (রাঃ)

আরবি

حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، وَعَبَّاسٌ الْعَنْبَرِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَحِيرٍ، قَالَ أَخْبَرَنِي مَنْ، سَمِعَ فَرْوَةَ بْنَ مُسَيْكٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْضٌ عِنْدَنَا يُقَالُ لَهَا أَرْضُ أَبْيَنَ هِيَ أَرْضُ رِيفِنَا وَمِيرَتِنَا وَإِنَّهَا وَبِئَةٌ أَوْ قَالَ وَبَاؤُهَا شَدِيدٌ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ دَعْهَا عَنْكَ فَإِنَّ مِنَ الْقَرَفِ التَّلَفَ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! ‘আরদ আব্‌য়ান’ নামে আমাদের একটা জমি আছে, যাতে আমরা শস্য উৎপন্ন করে থাকি, কিন্তু তা খুবই অস্বাস্থ্যকর। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এ জমিটা ত্যাগ করো, কারণ রোগব্যধির প্রাদুর্ভূত এলাকার ধ্বংস ডেকে আনে। [৩৯২৩]

নোট

[৩৯২৩] আহমাদ। সানাদে ইয়াহইয়া ইবনু ‘আবদুল্লাহ ও ফারওয়ার মাঝে ইনকিতা হয়েছে।