Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 3,978

কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম

হাদিস 3,978
অধ্যায় 32 কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম হাসান হাদিস

বর্ণনাকারী

‘আত্বিয়্যাহ ইবনু সা’দ আল-‘আওফী (রাঃ)

আরবি

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، عَنْ عَطِيَّةَ بْنِ سَعْدٍ الْعَوْفِيِّ، قَالَ قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏{‏ اللَّهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ ‏}‏ فَقَالَ ‏{‏ مِنْ ضُعْفٍ ‏}‏ قَرَأْتُهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا قَرَأْتَهَا عَلَىَّ فَأَخَذَ عَلَىَّ كَمَا أَخَذْتُ عَلَيْكَ ‏.‏

বাংলা অনুবাদ

আমি ‘আবদুল্লাহ ইবনু ‘উমারের সামনে এই আয়াত (আরবী) - এভাবে পাঠ করলে তিনি বলেন (আরবী) পাঠ করো। বর্ণনাকারী বলেন, আমিও তোমার মত রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সামনে পড়েছিলাম। ফলে তিনি আমার ভুল ধরেছিলেন যেমন আমি তোমার ভুল ধরেছি। [৩৯৭৮]

নোট

[৩৯৭৮] তিরমিযী, আহমাদ। ইমাম তিরমিযী বলেনঃ ‘এই হাদীসটি হাসান গরীব।’ সানাদে ‘আত্বিয়্যাহ বিন সা’দ দুর্বল।