Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 4,005

কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম

হাদিস 4,005
অধ্যায় 32 কুরআনের কিরাআত ও পাঠের নিয়ম সহিহ হাদিস

বর্ণনাকারী

শাকীক (রহঃ)

আরবি

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ قِيلَ لِعَبْدِ اللَّهِ إِنَّ أُنَاسًا يَقْرَءُونَ هَذِهِ الآيَةَ ‏{‏ وَقَالَتْ هِيتَ لَكَ ‏}‏ فَقَالَ إِنِّي أَقْرَأُ كَمَا عُلِّمْتُ أَحَبُّ إِلَىَّ ‏{‏ وَقَالَتْ هَيْتَ لَكَ ‏}‏ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু মাস’ঊদ (রাঃ)-কে বলা হলো, কিছু লোক এ আয়াত (আরবী) পড়ে (‘হা’র নীচে যের এবং ‘তা’র উপর পেশ দিয়ে)। তিনি বললেন, আমাকে যেভাবে শিখানো হয়েছে আমি সেভাবেই পড়া পছন্দ করি। এ বলে তিনি পাঠ করলেন (আরবী) (‘হা’র উপর ও ‘তা’র উপর যবর দিয়ে)। [৪০০৫]