Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 4,197

চুল আঁচড়ানো

হাদিস 4,197
অধ্যায় 35 চুল আঁচড়ানো দুর্বল হাদিস

বর্ণনাকারী

আল-হাজ্জাজ ইবনু হাস্‌সান (রহঃ)

আরবি

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ حَسَّانَ، قَالَ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَحَدَّثَتْنِي أُخْتِي الْمُغِيرَةُ، قَالَتْ وَأَنْتَ يَوْمَئِذٍ غُلاَمٌ وَلَكَ قَرْنَانِ أَوْ قُصَّتَانِ فَمَسَحَ رَأْسَكَ وَبَرَّكَ عَلَيْكَ وَقَالَ ‏ "‏ احْلِقُوا هَذَيْنِ أَوْ قُصُّوهُمَا فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُودِ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

একদা আমরা আনাস ইবনু মালিকে (রাঃ)- এর নিকট গেলাম। আমার বোন আল-মুগীরাহ আমার নিকট বর্ণনা করেন, তুমি তখন বালক ছিলে আর তোমার মাথায় দু’টি শিং অর্থাৎ দুটি চুলের গুচ্ছ ছিল। তিনি তোমার মাথায় হাত বুলিয়ে তোমার কল্যাণের জন্য দু’আ করে বলেন, এ দু’টি কামিয়ে ফেলো বা কেটে ফেলো। কারণ এটা ইয়াহুদীদের রীতি। [৪১৯৭]

নোট

[৪১৯৭]আবু দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। সানাদের মুগীরাহ হাস্সান সম্পর্কে হাফিজ বলেন : মাক্ববূলাহ। হাদীসটি রয়েছে মিশকাত হা/৪৪৮৪।