Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 4,206

চুল আঁচড়ানো

হাদিস 4,206
অধ্যায় 35 চুল আঁচড়ানো সহিহ হাদিস

বর্ণনাকারী

আবূ রিমসাহ (রাঃ)

আরবি

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، - يَعْنِي ابْنَ إِيَادٍ - قَالَ حَدَّثَنَا إِيَادٌ، عَنْ أَبِي رِمْثَةَ، قَالَ انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ ذُو وَفْرَةٍ بِهَا رَدْعُ حِنَّاءَ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, একদা আমি আমার পিতার সঙ্গে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট যাই। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কানের লতি পর্যন্ত দীর্ঘ বাবরি চুল মেহেদির রঙে রঞ্জিত ছিল এবং তাঁর পরিধানে ছিল দু’টি সবুজ রঙের চাঁদর।