Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 4,227

আংটি

হাদিস 4,227
অধ্যায় 36 আংটি শায

বর্ণনাকারী

ইবনু 'উমার (রাঃ)

আরবি

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَخَتَّمُ فِي يَسَارِهِ وَكَانَ فَصُّهُ فِي بَاطِنِ كَفِّهِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ قَالَ ابْنُ إِسْحَاقَ وَأُسَامَةَ - يَعْنِي ابْنَ زَيْدٍ - عَنْ نَافِعٍ بِإِسْنَادِهِ فِي يَمِينِهِ ‏.‏

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বাম হাতে আংটি পরতেন, আংটির পাথর তাঁর হাতের তালুর দিকে থাকতো। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইবনু ইসহাক্ব ও উসামাহ ইবনু যায়িদ (রহঃ) নাফি'র (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ডান হাতের কথা বলেছেন। [৪২২৭]

নোট

[৪২২৭] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এটি বায়হাক্বীতে রয়েছে। সানাদের 'আবদুল 'আযীয ইবনু আবূ রাওয়াদ সম্পর্কে হাফিয বলেন: সত্যবাদী, কিন্তু তার দ্বারা সন্দেহ আছে, তিনি ছিলেন মুরজিয়া। ইমাম যাহাবী মীযান গ্রন্থে বলেন: ইবনুল হুসাইন বলেন, যঈফ।