Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 4,552

রক্তমূল্য

হাদিস 4,552
অধ্যায় 41 রক্তমূল্য দুর্বল হাদিস

বর্ণনাকারী

‘আসিম ইবনু দামরাহ (রহঃ)

আরবি

وَبِهِ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ، قَالَ عَبْدُ اللَّهِ فِي شِبْهِ الْعَمْدِ خَمْسٌ وَعِشْرُونَ حِقَّةً وَخَمْسٌ وَعِشْرُونَ جَذَعَةً وَخَمْسٌ وَعِشْرُونَ بَنَاتِ لَبُونٍ وَخَمْسٌ وَعِشْرُونَ بَنَاتِ مَخَاضٍ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, ‘আলী (রাঃ) বলেছেন, ভুলবশত হত্যার দিয়াত চার ধরনের: চার বছরে পদার্পণকারী পঁচিশটি উষ্ট্রী, পাঁচ বছরে পদার্পণকারী পঁচিশটি উষ্ট্রী, তিন বছরে পদার্পণকারী পঁচিশটি উষ্ট্রী এবং দুই বছরে পদার্পণকারী পঁচিশটি উষ্ট্রী। [৪৫৫১]

নোট

[৪৫৫১] বায়হাক্বী সুনানুল কুবরা। সানাদের আবূ ইসহাক্ব হাদীসটি আলক্বামাহ হতে শুনেননি। বরং শুনেছেন আসওয়াদ হতে।