Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 4,629

সুন্নাহ

হাদিস 4,629
অধ্যায় 42 সুন্নাহ সহিহ হাদিস

বর্ণনাকারী

মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যাহ (রহঃ)

আরবি

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَامِعُ بْنُ أَبِي رَاشِدٍ، حَدَّثَنَا أَبُو يَعْلَى، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ قُلْتُ لأَبِي أَىُّ النَّاسِ خَيْرٌ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَبُو بَكْرٍ ‏.‏ قَالَ قُلْتُ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ عُمَرُ ‏.‏ قَالَ ثُمَّ خَشِيتُ أَنْ أَقُولَ ثُمَّ مَنْ فَيَقُولَ عُثْمَانُ فَقُلْتُ ثُمَّ أَنْتَ يَا أَبَةِ قَالَ مَا أَنَا إِلاَّ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, একদা আমি আমার পিতাকে বললাম, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পরে কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বলেন, আবূ বাক্‌র (রহঃ)। আমি বললাম, তারপর কে? তিনি বলেন, তারপর ‘উমার (রহঃ)। বর্ণনাকারী বলেন, তারপর কে তা প্রশ্ন করতে শঙ্কিত হলাম। তিনি হয়ত বলতেন, ‘উসমান (রহঃ)। আমি বললাম, হে পিতা! তারপর আপনি? তিনি বলেন, আমি মুসলিমদেরই একজন।