Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 4,651

সুন্নাহ

হাদিস 4,651
অধ্যায় 42 সুন্নাহ সহিহ হাদিস

বর্ণনাকারী

ক্বাতাদাহ (রহঃ)

আরবি

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُمْ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم صَعِدَ أُحُدًا فَتَبِعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَضَرَبَهُ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِرِجْلِهِ وَقَالَ ‏ "‏ اثْبُتْ أُحُدُ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

আনাস ইবনু মালিক (রাঃ) তাদের নিকট বর্ণনা করেন, একদা নবী (সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়া সাল্লাম) উহুদ পাহাড়ে উঠলেন। অতঃপর আবূ বাক্‌র, ‘উমার ও ‘উসমান (রাঃ) তাঁর অনুসরণ করলেন। পাহাড় কাঁপতে থাকলে আল্লাহর নবী (সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়া সাল্লাম) একে পদাঘাত করে বললেন, “উহুদ স্থির হও! তোমার উপর একজন নাবী, একজন সিদ্দীক ও দু’জন শহীদ (‘উমার ও ‘উসমান) রয়েছেন।