Jami At-Tirmidhi

জামে আত-তিরমিজী: হাদিস 1,419

দিয়াত বা রক্তপণ

হাদিস 1,419
অধ্যায় 14 দিয়াত বা রক্তপণ সহিহ হাদিস

বর্ণনাকারী

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)

আরবি

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُطَّلِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَسَعِيدِ بْنِ زَيْدٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَجَابِرٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ ‏.‏ وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لِلرَّجُلِ أَنْ يُقَاتِلَ عَنْ نَفْسِهِ وَمَالِهِ ‏.‏ وَقَالَ ابْنُ الْمُبَارَكِ يُقَاتِلُ عَنْ مَالِهِ وَلَوْ دِرْهَمَيْنِ ‏.‏

বাংলা অনুবাদ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক নিজস্ব সম্পদ রক্ষার্থে মৃত্যুবরণ করে সে শহীদ।

সহীহ্‌ আল-আহকাম- (৪১), ইরওয়া (১৫২৮), নাসা-ঈ

নোট

আলী, সাঈদ ইবনু যাইদ, আবূ হুরাইরা, ইবনু উমার, ইবনু আব্বাস ও জাবির (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত রয়েছে। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) এর তত্ত্বাবধানে একাধিক সূত্রে এ হাদীসটি বর্ণিত হয়েছে। একদল অভিজ্ঞ আলিম নিজের জান-মালের নিরাপত্তার জন্য যুদ্ধ করার সম্মতি দিয়েছেন। ইবনুল মুবারাক বলেছেন, কোন লোক নিজের ধন-সম্পদ রক্ষার্থে যুদ্ধ করতে পারে, তার পরিমাণ দুই দিরহামই হোক না কেন।