Jami At-Tirmidhi

জামে আত-তিরমিজী: হাদিস 1,840

আহার ও খাদ্যদ্রব্য

হাদিস 1,840
অধ্যায় 23 আহার ও খাদ্যদ্রব্য সহিহ হাদিস

বর্ণনাকারী

আইশা (রাঃ)

আরবি

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ نِعْمَ الإِدَامُ الْخَلُّ ‏"‏ ‏.‏
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ إِلاَّ أَنَّهُ قَالَ ‏"‏ نِعْمَ الإِدَامُ أَوِ الأُدْمُ الْخَلُّ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ إِلاَّ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ ‏.‏

বাংলা অনুবাদ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিরকা কতই না উত্তম তরকারী!

সহীহ্‌, ইবনু মা-জাহ (৩৩১৬, ৩৩১৭), মুসলিম

নোট

আব্দুল্লাহ ইবনু আব্দুর রাহমান আমাদের নিকট বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনু হাস্‌সান হতে, তিনি সুলাইমান ইবনু বিলাল হতে উল্লেখিত সনদের অনুরূপ। তবে তাতে নি’মাল ইদামু অথবা আলউদমু এভাবে উল্লেখ আছে। সহীহ্‌, দেখুন পূর্বের হাদীস এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্‌ এবং উল্লেখিত সনদসূত্রে গারীব বলেছেন। আমরা এটিকে হিশাম ইবনু উরওয়ার রিওয়ায়াত হিসাবে শুধু সুলাইমান ইবনু বিলালের সূত্রেই জেনেছি।