Jami At-Tirmidhi

জামে আত-তিরমিজী: হাদিস 1,855

আহার ও খাদ্যদ্রব্য

হাদিস 1,855
অধ্যায় 23 আহার ও খাদ্যদ্রব্য সহিহ হাদিস

বর্ণনাকারী

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)

আরবি

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اعْبُدُوا الرَّحْمَنَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَأَفْشُوا السَّلاَمَ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلاَمٍ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা দয়াময় রাহমানের ইবাদাত কর, (মানুষকে) খাবার খাওয়াও এবং সালামের অধিক প্রচলন ঘটাও, তবেই নিরাপদে জান্নাতে যেতে পারবে।

সহীহ্‌, ইবনু মা-জাহ (৩৬৯৪)

নোট

এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্‌ বলেছেন