Jami At-Tirmidhi

জামে আত-তিরমিজী: হাদিস 2,228

কলহ ও বিপর্যয়

হাদিস 2,228
অধ্যায় 31 কলহ ও বিপর্যয় সহিহ হাদিস

বর্ণনাকারী

উমার ইবনুল হাকাম (রহঃ)

আরবি

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَذْهَبُ اللَّيْلُ وَالنَّهَارُ حَتَّى يَمْلِكَ رَجُلٌ مِنَ الْمَوَالِي يُقَالُ لَهُ جَهْجَاهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি আবূ হুরাইরা (রাঃ)কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘জাহজাহ্’ নামক কোন এক মুক্তদাস অধিপতি না হওয়া পর্যন্ত দিন-রাতের অবসান (কিয়ামাত) হবে না।

সহীহ্, সহীহাহ(২৪৪১), মুসলিম।

নোট

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব।