Jami At-Tirmidhi

জামে আত-তিরমিজী: হাদিস 2,587

জাহান্নামের বিবরণ

হাদিস 2,587
অধ্যায় 37 জাহান্নামের বিবরণ দুর্বল হাদিস

বর্ণনাকারী

আবূ সা’ঈদ আল-খুদরী (রাঃ)

আরবি

حَدَّثَنَا سُوَيْدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ أَبِي شُجَاعٍ، عَنْ أَبِي السَّمْحِ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ ‏(‏وَهُمْ فِيهَا كَالِحُونَ‏)‏ قَالَ ‏"‏ تَشْوِيهِ النَّارُ فَتَقَلَّصُ شَفَتُهُ الْعُلْيَا حَتَّى تَبْلُغَ وَسَطَ رَأْسِهِ وَتَسْتَرْخِي شَفَتُهُ السُّفْلَى حَتَّى تَضْرِبَ سُرَّتَهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ ‏.‏ وَأَبُو الْهَيْثَمِ اسْمُهُ سُلَيْمَانُ بْنُ عَمْرِو بْنِ عَبْدٍ الْعُتْوَارِيُّ وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ أَبِي سَعِيدٍ ‏.‏

বাংলা অনুবাদ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “সেখানে তারা থাকবে বীভৎস চেহারায়”– (সূরা আল-মু’মিনূনঃ ১০৪) আয়াত প্রসঙ্গে বলেনঃ তাদের মুখমণ্ডল অগ্নিদগ্ধ হবে, উপরের ঠোঁট কুঞ্চিত হয়ে মাথার মাঝখানে এসে যাবে এবং নীচের ঠোঁট নাভীর সাথে আছাড় খাবে।

য’ঈফ; মিশকাত– হাঃ নং– ৫৬৮৪

নোট

আবূ ‘ঈসা বলেনঃ এ হাদিসটি হাসান, সহীহ গারীব। আবুল হাইসামের নাম সুলাইমান ইবনু ‘আমর ইবনু ‘আবদুল উতওয়ারী। তিনি ইয়াতীম হিসেবে আবূ সা’ঈদ (রাঃ)–এর তত্ত্বাবধানে প্রতিপালিত হন।