Jami At-Tirmidhi

জামে আত-তিরমিজী: হাদিস 2,683

জ্ঞান

হাদিস 2,683
অধ্যায় 39 জ্ঞান নির্ণীত নয়

বর্ণনাকারী

ইয়াযীদ ইবনু সালামা (রাঃ)

আরবি

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنْ يَزِيدَ بْنِ سَلَمَةَ الْجُعْفِيِّ، قَالَ قَالَ يَزِيدُ بْنُ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ سَمِعْتُ مِنْكَ، حَدِيثًا كَثِيرًا أَخَافُ أَنْ يُنْسِيَنِي، أَوَّلَهُ آخِرُهُ فَحَدِّثْنِي بِكَلِمَةٍ تَكُونُ جِمَاعًا ‏.‏ قَالَ ‏ "‏ اتَّقِ اللَّهَ فِيمَا تَعْلَمُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ وَهُوَ عِنْدِي مُرْسَلٌ ‏.‏ وَلَمْ يُدْرِكْ عِنْدِي ابْنُ أَشْوَعَ يَزِيدَ بْنَ سَلَمَةَ وَابْنُ أَشْوَعَ اسْمُهُ سَعِيدُ بْنُ أَشْوَعَ ‏.‏

বাংলা অনুবাদ

হে আল্লাহ্‌র রাসূল ! আমি তো আপনার নিকট হতে অনেক হাদিস শুনেছি। এখন আমার ভয় হয় যে, পরের হাদিসগুলো পূর্বের হাদিসগুলোকে ভুলিয়ে দিতে পারে। সুতরাং আপনি আমাকে এমন একটি বাক্য বলুন যার মধ্যে সব কিছু শামিল থাকবে। তিনি বলেনঃ তুমি যা জান সে ব্যাপারে আল্লাহ্ তা’আলাকে ভয় কর।

যঈফা (১৬৯৬)

নোট

আবূ ঈসা বলেনঃ এ হাদিসটির সনদসূত্র মুত্তাসিল নয়। আমার মতে এটি মুরসাল হাদিস। আমার মতে ইবনু আশওয়াআ (রহঃ) ইয়াযীদ ইবনু সালামা (রাঃ)-এর দেখা পাননি। ইবনু আশওয়াআ-এর নাম সাঈদ।